18
Sep
জলপাইগুড়ি : যাত্রী কার্যালয়ের পাশেই গজিয়ে উঠবে বার ও রেস্টুরেন্ট! যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি'র চূড়াভান্ডার এলাকার এক ব্যাক্তি বার ও রেস্টুরেন্টের জন্য লাইসেন্স আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন। এই গ্রামের মানুষেরা দিন আনে দিন খায়! সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তাহলে মদ খেয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎরা নষ্ট হবে। তারাও খুব কম মূল্যে হাতের নাগালে মদ পেয়ে গেলে তারাও নেশাগ্রস্ত হবে।' ইতিমধ্যে এবিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দারস্ত হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি…
