Sonakshi Sarkar

1546 Posts
বাবার জমি পুনরুদ্ধারের দাবিতে তুফানগঞ্জে ধর্না মেয়ের

বাবার জমি পুনরুদ্ধারের দাবিতে তুফানগঞ্জে ধর্না মেয়ের

কোচবিহার:  তুফানগঞ্জ বিশ্বনাথ বর্মন এর জমি দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতা অশোক কুমার দে এর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে জমি উদ্ধারের সহযোগিতা চেয়েও কোন সাহায্য না পেয়ে বাবার নামে রেকর্ড ভুক্ত জমি পুনরুদ্ধারের দাবিতে জমি দখলকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাবাকে সাথে নিয়ে ধর্নায় বসলেন বিশ্বনাথ বর্মনের মেয়ে পিংকি বর্মন। ঘটনাকে  ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ড সুকান্তপল্লী এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অশোক কুমার দে। ধর্নায় বসে পিংকি বর্মনের অভিযোগ তার বাবার নামে রেকর্ড ভুক্ত দুই শতক জমি দীর্ঘদিন থেকে দখল করে রয়েছেন তুফানগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন সভাপতি অশোক…
Read More
জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়ি:- নিজস্ব দাবী দাওয়া সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আই সি ডি এস কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির বিক্ষোভ জলপাইগুড়িতে। বুধবার নিজেদের কয়েকদফা দাবী সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জেলা শাসকের কার্যালয় চত্বরে। জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো মহিলা কর্মীরা এই বিক্ষোভে সামিল হয়ে নিজেদের দাবির সঙ্গে আর জি কর হাসপাতালের ঘটনার বিচার দাবি করেন। আন্দোলন প্রসঙ্গে সংগঠণের নেত্রী ওসিতা প্রধান বলেন, আমরাও মহিলা, আর জি কর হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে এই ভাবে ধর্ষণ ও খুনের সঙ্গে যারা মূল…
Read More
সাত সকালে উদ্ধার হলো একটি সাত ফুটের শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ

সাত সকালে উদ্ধার হলো একটি সাত ফুটের শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ

শিলিগুড়ি:- বুধবার সাত সকালে উদ্ধার হলো একটি সাত ফুটের শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ।এদিন ফুলবাড়ি সংলগ্ন পুটিমাড়ি এলাকার একটি পুকুরে মাছ ধরার জালে আটকে পড়েছিলো সুন্দরী এই সাপটি।সকালে পুকুরের মধ্যে জীবন্ত অবস্থায় সাপটিকে জালে আটকে থাকতে দেখা যায়।। অবশেষে স্থানীয়রায় শঙ্খিনী নামের এই সাপটিকে জাল কেটে সুস্থ অবস্থায় উদ্ধার করে বনজঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাধারণত জানাজায় শাঁখামুঠি সাপ বিষধর হলেও এটি খুব সুন্দর ও শান্ত প্রকৃতির হয়। শাঁখামুঠি সাপ সাধারণত অন্যান্য সাপেদের খেয়েই বেঁচে থাকে।দেখতে অতি সুন্দর ও চমৎকার নানা রঙে সজ্জিত এই সাপটির মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে পরপর কালো ও হলুদ ডোরাকাটা দাগ। বিষধর এ সাপটির নাম শঙ্খিনী।এটি…
Read More
আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও

আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও

জলপাইগুড়ি:- আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা‌ শহরের রাস্তায় নেমে আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চাইলেন। আরজিকর হত্যাকান্ডের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রাস্তায় নামেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা "we want justice" লেখা ব্যানার হাতে ঘটনার‌ উপযুক্ত বিচারের দাবি তোলেন।আরজিকর হত্যাকাণ্ডের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত হোক এই দাবি তোলেন কলকাতা  হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ ব্যানার্জি।
Read More
বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহার: গ্রাম পঞ্চায়েত অফিসে সাধারণ সভায় আসা বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপির পঞ্চায়েত সদস্যদের বের করে দেওয়ার পাশাপাশি বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের। এদিন সাধারণ সভায় আসা বিজেপির পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্যকে আটকে ১০০ দিনের কাজের টাকা ,আবাস যোজনার ঘরের টাকা দাবি করে তৃণমূল কর্মীরা। ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
Read More
শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুরনিগম

শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুরনিগম

শিলিগুড়ি:- শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকায় অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুরনিগম।জানা গিয়েছে, বিনা প্ল্যানে তৈরি অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার জন্য পুরনিগমের তরফে গোডাউন মালিককে দুবার নোটিশ দেওয়া হয়েছিল। গোডাউন মালিক শুধুমাত্র কিছুটা অংশ সরিয়ে দেয়।এরপরই আজ অবৈধ নির্মাণ ভেঙে দিতে পৌঁছায় পুরনিগমের কর্মীরা।গোডাউন মালিক ও পুরনিগমের আধিকারিকদের মধ্যে বচসাও হয়।এই বিষয়ে গোডাউন মালিক বলেন, নোটিশ পাঠানোর পর অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে তার রিপোর্টও জমা দিয়েছি। সেইসময় সমস্ত নির্মান ভাঙা নিয়ে কিছুই জানানো হয়নি।আজ সময় না দিয়েই গোডাউন ভাঙতে পৌঁছায় পুর কর্মীরা।এই কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
Read More
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বি এস এন এল কর্মী ও পরিবারের সদস্যরা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বি এস এন এল কর্মী ও পরিবারের সদস্যরা

জলপাইগুড়ি:- আর জি কর কাণ্ডের প্রতিবাদ সহ কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে পথে নামলো বি এস এন এল কর্মী ও পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়িতে অবস্থিত ভারত সরকারের বিদেশ সঞ্চার নিগম লিমিটেডের( বি এস এন এল) অফিসের কর্মী এবং কর্মচারীদের পরিবারের সদস্যরা আর জি কর কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পরেন। বিচার চাই প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা প্রসঙ্গে বি এস এন এল কর্মীদের পক্ষে শুভেন্দু কুমার চন্দ্র রায় বলেন, যে ঘটনা আর জি কর হাসপাতালে হয়েছে এক মহিলা চিকিৎসক তথা স্নাতক ছাত্রীর ওপরে তাতে আমরা সবাই আতঙ্কিত।
Read More
ডাক্তারদের ধর্মঘটের মাঝে হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে এলেন উদয়ন গুহ

ডাক্তারদের ধর্মঘটের মাঝে হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে এলেন উদয়ন গুহ

কোচবিহার:- ডাক্তারদের ধর্মঘটের মাঝে দিনহাটা মহকুমা হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনহাটা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উদয়ন গুহ। এদিন হাসপাতালে এসে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এবং নার্সদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড এবং ওপিডি বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। পাশাপাশি ওপিডি বিভাগে যে সমস্ত ডাক্তার এখনো বসেনি তাদেরকে দ্রুত বসার জন্য হাসপাতাল সুপার ডঃ রঞ্জিত মন্ডলকে নির্দেশ দেন।
Read More
শহরের জঞ্জাল পরিষ্কারের লক্ষ্যে পুরনিগম আরো ৫টি নুতন গাড়ি পথে নামালেন

শহরের জঞ্জাল পরিষ্কারের লক্ষ্যে পুরনিগম আরো ৫টি নুতন গাড়ি পথে নামালেন

শিলিগুড়ি:- শিলিগুড়ি পুরনিগম এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে সেপটিক ট‍্যাঙ্ক পরিষ্কারের জন‍্য ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল‍্যের দুটি গাড়ি এবং জঞ্জাল পরিষ্কার করবার জন‍্য ১০ লক্ষ্যে ৯৬ হাজার টাকা মূল‍্যের ৩ টি ট্রাক্টরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন মেয়র গৌতম দেব,মেয়র পারিষদ মানিক দে, দুলাল দত্ত, সোভা সুব্বা ও সিন্ধা দে বসুরায় ও ৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর পিন্টু ঘোষ। এই ছোট অনুষ্ঠানে পতাকা নারিয়ে সুচনা পর্বের শেষে মেয়র গৌতম দেব জানান এই গাড়ি গুলো শহরের জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে অনেক সহায়তা করবে।এছাড়াও গাড়ির সংখ‍্যা বর্তমানে বেরে ৯টি হলো।
Read More
কোচবিহারে সরকারি, বেসরকারি বহির্বিভাগে বন্ধ ওপিডি পরিষেবা

কোচবিহারে সরকারি, বেসরকারি বহির্বিভাগে বন্ধ ওপিডি পরিষেবা

কোচবিহার:- আর জি কর হাসপাতালে চিকিৎসকে খুন ও ধর্ষণ এবং পরবর্তীতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে কর্ম বিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্ম বিরতির ফলে বন্ধ রয়েছে কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ, বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ গুলি। একই সঙ্গে বাইরেও চেম্বার করছে না ডাক্তাররা। রোগী দেখাতে এসে ঘুরে যাচ্ছে বহু মানুষ।তবে চালু রয়েছে ইমারজেন্সি পরিষেবা।
Read More
৮০ তম “টক টু মেয়র” অনুষ্ঠানে এক ছাত্রের করা অভিযোগ গুরুত্ব সহকারে শুনলেন মেয়র

৮০ তম “টক টু মেয়র” অনুষ্ঠানে এক ছাত্রের করা অভিযোগ গুরুত্ব সহকারে শুনলেন মেয়র

শিলিগুড়ি:- শনিবার মানেই অভাব অভিযোগ শোনবার পালা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের।সেই মতো আজ ২৮জন নানান অভিযোগ মেয়র সাহেবের কাছে জানান।এরই মাঝে শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওর্য়াড থেকে চতুর্থ শ্রেণীর ঋষি বিশ্বাস নামে এক ছাত্র তাঁর এলাকার রাস্তার শোচনীয় অবস্থার কথা মেয়রকে জানান। শিশুরা হলো ভগবান তাঁর কথা গুরুত্ব সহকারে শুনে অতি শিঘ্রই এই সমস‍্যা সমাধানের কথা জানান।মেয়র গৌতম দেব জানান শিশুদের কে খুব ভালো বাসেন তিনি,সেই জন‍্য চকলেট রাখেন তিনি সবসময়। বাঘাযতীন কলোনির সেই ছোট্ট শিশুটির প্রতিদিন সকালে ভাঙাচুরা রাস্তা দিয়ে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে।এই কথা শুনেই প্রথমে যথাযথ গুরুত্ব সহকারে সমস‍্যা সমাধানের চেষ্টা তিনি করবেন।
Read More
জলপাইগুড়িতে আজ থেকে শুরু হলো রাজবাড়ির ৫১৫ বছরের পুরনো মনসা পুজো

জলপাইগুড়িতে আজ থেকে শুরু হলো রাজবাড়ির ৫১৫ বছরের পুরনো মনসা পুজো

জলপাইগুড়ি:- জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৫ বছরের মনসা পুজো। বৈকুন্ঠপুর রাজবাড়ি‌র ঐতিহ্যবাহী মনসা পুজো উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন। এই মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুন্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হয়ে গেছে বিশাল মেলা। বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো চলবে ১৯ আগস্ট পর্যন্ত। যদিও মনসা মেলা চলবে ৬ দিন ধরে। প্রতি বছরের মতো এবারও রাজবাড়ি মন্দির প্রাঙ্গনেই তৈরি করা হয়েছে মা মনসার প্রতিমা। বৈকুন্ঠপুর রাজ পরিবারের দুই প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ ও শিষ‍্য সিংহ ১৫১০ খৃষ্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। এখন এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্য প্রণতকুমার বসু ও তাঁর পরিবারের সদস্যরা। এই পুজো উপলক্ষে বিষহরির…
Read More
তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কোচবিহারে বিজেপির বিক্ষোভ

তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কোচবিহারে বিজেপির বিক্ষোভ

কোচবিহার:- আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলো বিজেপি। বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করার চেষ্টা করা হলে বেশ কিছু বিজেপি কর্মী এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে কে আটক করে পুলিশ। আজ আর জি কর হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্লোগান বিয়ে পথ অবরোধের চেষ্টা করে বিজেপি। পুলিশের পক্ষ থেকে তাদের মিছিল আটকে দিয়ে পুলিশ বিধায়ক সহ বিজেপি কর্মীদের আটক করে।
Read More
অস্থায়ীভাবে বন্ধ নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র

অস্থায়ীভাবে বন্ধ নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র

শিলিগুড়ি:- নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ হলো।নোটিশ ঝুলিয়ে পরিষেবা বন্ধ করার ঘোষণা দোকানের সামনে! পরিষেবা বন্ধ হতেই সমস্যায় রোগী ও রোগীর পরিজনেরা। ঔষধ নিতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকেই। ২০১৪ সালে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্রের উদ্বোধন হয়। ৬০ শতাংশ কম দামে ঔষধ পাওয়া যেত, পরিষেবা বন্ধ হ‌ওয়ায় অসুবিধা বাড়বে মত সকলের! দ্রুত এই সেবা চালু করার দাবি জানান রোগীর পরিজনেরা। তবে টেন্ডার শেষ হ‌ওয়ার জন্য এই পরিষেবা বন্ধ রয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে এবং ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্র চালু হবে টেলিফোনে জানান নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ।
Read More