Sonakshi Sarkar

1453 Posts
আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে

আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে

হাতির হানায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বাসা লাইনে মঙ্গলবার গভীর রাতে তিনটি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার চারটি বাড়ি ভেঙে দেয় ওই হাতির দলটি। ক্ষতিগ্রস্ত ওই চারটি পরিবারের কারও ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল ডাল আটা খেয়ে সাবাড় করে দিয়েছে ওই হাতির দলটি। প্রায় ঘন্টা খানেক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
Read More
শিলিগুড়িতে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

শিলিগুড়িতে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

বাংলাদেশি যুবকের বাড়ি রংপুর জেলায়, ওই যুবকের নাম জীবন রায়। একটি ট্রাকের তলায় বসে বাংলাদেশ থেকে ভারতে আসছিল ঐ যুবক। তাকে আটক করেছে শিলিগুড়ির ফুলবাড়ীর বিএসএফ। শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ওই যুবককে একটি ট্রাকের নিচে বসা অবস্থায় আটক করে। বিএসএফ ওই যুবককে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ভারত থেকে ভুটানের যে ট্রাক বাংলাদেশে পাথর নিয়ে যায় সেই ট্রাক বাংলাদেশ থেকে যখন ভারতে ফিরছিল সেই সময় ট্রাকের তলায় বসে ওই যুবক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। ভারত বাংলাদেশ সীমান্তের শিলিগুড়ির ফুলবাড়ী সীমান্তে বিএসএফ বাংলাদেশ থেকে ভারতে ট্রাক ঢোকার সময়ে ওই ভূটান নম্বরের ট্রাক তল্লাশির সময় ওই যুবককে ট্রাকের…
Read More
চুরি যাওয়া সোনার অলংকার সহ গ্রেফতার দুই

চুরি যাওয়া সোনার অলংকার সহ গ্রেফতার দুই

শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় গত ২৫শে জুন ভোর রাত্রে ঘটে দুঃসাহসিক চুরি। রাত 11:30 নাগাদ বাড়ির মেইন গেট তালা দিয়ে ঘুমোতে গিয়েছিলেন বাড়ির মালিক সুনিল কুমার সিং। তিনি একটি বেসরকারী সংস্থায় কর্মরত। এরপর রাত দুটো নাগাদ ঘুম থেকেও উঠেছিলেন তিনি। সেই সময় সব ঠিকঠাকই ছিল। তারপরই ঘটে বিপত্তি। আর এই সময়েই বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়ে দিল চোরের দল। জানা গিয়েছে, গত মঙ্গলবারই বিয়ে বাড়ি থেকে এসেছিলেন তারা। সেজন্য সোনার জিনিসপত্র ব্যাগের মধ্যেই ভরা ছিল। রাতে ঘুমিয়ে ছিলেন সকলেই। সেই সময় চোরের দল বাড়িতে ঢুকে আলমারি থেকে শুরু করে নথিপত্র সবটাই হাতিয়ে তারপর ঘরের ভেতর…
Read More
নাগরাকাটা ব্লকের নর্থ ইনডং ফরেস্ট বস্তি এলাকায় সোমবার গভীর রাতে ঘটে গেল আতঙ্কের ঘটনা

নাগরাকাটা ব্লকের নর্থ ইনডং ফরেস্ট বস্তি এলাকায় সোমবার গভীর রাতে ঘটে গেল আতঙ্কের ঘটনা

রাত দেড়টা নাগাদ এক বুনো হাতি খাবারের সন্ধানে এসে একটি পরিবারের কাঁচা ঘর পুরোপুরি ভেঙে দেয়। ওই সময় ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন মনিরাম ওরাও ও তাঁর পরিবার। হাতির উপস্থিতি টের পেয়েই কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ঘর ছেড়ে পালান তাঁরা। ভোর হতেই ভেঙে পড়া ঘরের চিত্র সামনে আসে। পুরো ঘর মাটির সঙ্গে মিশে গেছে। বর্ষার এই সময়ে মাথার ছাদ হারিয়ে কার্যত অসহায় মনিরাম ওরাওয়ের পরিবার। মনিরাম ওরাও জানান, "রাত দেড়টা নাগাদ ঘুম ভাঙে একটা আওয়াজে। জানলা দিয়ে দেখি একটা বড় হাতি ঘরের এক কোণ ভেঙে দিচ্ছে। সঙ্গে সঙ্গেই সবাইকে ডেকে কোনওরকমে পালিয়ে যাই।" বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী…
Read More
হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করলেন ভক্তিনগর থানার পুলিশ

হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করলেন ভক্তিনগর থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশএর উদ্যোগে সম্প্রতি থানার পুলিশ বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া মোট ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সেই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মালিকেরা তাঁদের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ও তদন্তের মাধ্যমে এই মোবাইলগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে। পুলিশের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।ভক্তিনগর থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
Read More
সোমবার গভীর রাত্রে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃ*ত্যু এক তরুণের

সোমবার গভীর রাত্রে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃ*ত্যু এক তরুণের

মৃ*ত তরুণের নাম বিপুল রায় বয়স ২২। বাড়ি মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন কদম বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত্রে ওই তরুণ বাড়ির পাশে জাতীয় সড়কে বসে ছিল। ওই সময় একটি গাড়ি সড়কের উপরে ওই তরুণকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাত্রে খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে তরুণকে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই তরুণকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার তরুণের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় মেটেলি থানার পুলিশ। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন সকালে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় ছিল।
Read More
ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ফারাক্কায় গ্রেপ্তার এক মহিলা সহ দুই

ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ফারাক্কায় গ্রেপ্তার এক মহিলা সহ দুই

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে STF এবং ফারাক্কা থানা পুলিশের তৎপরতায় নিউ ফারাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সাজেদা বিবি মন্ডল। জিয়াউরের বাড়ি মালদার কালিয়াচক হলেও সাজেদার বাড়ি নদীয়ার চাকদা। ধৃতদের কাছ থেকে মোট ৭৬০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলনে করেন ফারাক্কার এসডিপিও সেখ সামসুদ্দিন। ব্রাউন সুগার পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
Read More
জন্মদিন পালন করতে গিয়ে ছোট্ট ছোট্ট শিশুদের আদর পেয়ে আবেগে ভাসলেন শিক্ষিকা

জন্মদিন পালন করতে গিয়ে ছোট্ট ছোট্ট শিশুদের আদর পেয়ে আবেগে ভাসলেন শিক্ষিকা

ম্যানিলা বিশ্বাস, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা। তারই জন্মদিন এবার একটু অন্যভাবে স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে পালন করলেন সেই শিক্ষিকা।তাই সকাল থেকেই সাজো সাজো রব ছিল স্কুলের পড়ুয়াদের মধ্য। সোমবার ৪৭জন পড়ুয়ার মধ্য ৪৭ জন পড়ুয়াই হাজির ছিলেন শিক্ষিকার জন্মদিনের অনুষ্ঠানে সাক্ষি হতে। কেক কেটে বাচ্চদের খাওয়ানোর পাশাপাশি তাদের হাতে স্কুল ব্যাগ গিফট হিসেবে তুলে দেন ম্যানিলা বিশ্বাস।তবে উপস্থিত ওই খুদে পড়ুয়ারাও তাদের শিক্ষিকাকেও তাদের সাধ্যমতো উপহার তুলে দেন। তাদের এই ভালোবাসায় আবেগে ভাষেন শিক্ষিকা ম্যানিলা বিশাস। এদিন মধ্যাহ্নভোজে  ফ্রাইড রাইস ও চিকেন এর ব্যাবস্থাও করা হয় স্কুল শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস তরফ থেকে।   শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস জানান,বিগত সময় তিনি…
Read More
নাগরাকাটা ব্লকের চাবাগানের থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিংকোবরা

নাগরাকাটা ব্লকের চাবাগানের থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিংকোবরা

সোমবার দুপুর আড়াইটা নাগাদ নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানের লাইনকাটা থেকে একটি ১২ ফুটের কিংকোবরা সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দিল সৈয়দ নৈঈম বাবুন নামে এক সর্পপ্রেমী বলে এলাকায় পরিচিত এজ যুবক। জানা লাইন কাটা এলাকায় একটি বাড়ির বেড়ার মধ্যে উঠে ফনা তুলে হিস হিস শব্দ করছিল কিংকোবরা সাপটি।এরপরই খবর পেয়ে ঐ যুবক এসে বিষাক্ত কিংকোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, উদ্ধার কিংকোবরা সাপটি লম্বায় ১২ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More
পরীক্ষার দিনে সরকারি শিবির, সমস্যায় পড়ল ছাত্রীরা

পরীক্ষার দিনে সরকারি শিবির, সমস্যায় পড়ল ছাত্রীরা

“আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে শনিবার বসে সরকারি শিবির। এদিন ঐ স্কুলেই ছিল সপ্তম ও অষ্টম শ্রেণির ইতিহাস ও ভূগোল পরীক্ষা। শিবিরের ভিড় ও মাইকের শব্দে পরীক্ষার সময় ছাত্রীদের মনোযোগে ব্যাঘাত ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিবির আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। পরিস্থিতি নিয়ে বিতর্ক হলেও মেয়র গৌতম দেব জানান, “কোনও সমস্যা হয়নি।” ছাত্রীদের মত, পরীক্ষার দিনে এমন কর্মসূচি না হলেই ভালো হতো।
Read More
জলপাইগুড়ি পান্ডাপাড়ায় যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজোর আয়োজন

জলপাইগুড়ি পান্ডাপাড়ায় যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজোর আয়োজন

রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় অনুষ্ঠিত হলো যুবশক্তি ক্লাবের বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজো। পান্ডাপাড়া পেট্রোল পাম্পের পাশেই প্রতি বছরের মতো এই পূজার আয়োজন করা হচ্ছে। এদিন খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পূজা কমিটির তরফে জানানো হয়েছে, এবারে বিশেষ আকর্ষণ হিসেবে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে ১০০ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু দিয়ে। পূজা কমিটির সদস্যদের বক্তব্য, প্রতিবছরই কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার গণেশ ভক্তদের জন্য এই বিশেষ লাড্ডু নিবেদন করা হবে। আগামী ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের…
Read More
রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

উল্লেখ্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পাড়ার ছোট ছোট কাজগুলোর উপরে বিশেষ নজর দেওয়া শুরু করেছেন তাড়ি অঙ্গরুপে আমার পাড়া সমাধান অনুসারে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ অটো স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে দুটি বুথের সকল নাগরিকদের নিয়ে পাড়ার যে সমাধান সমস্যা সেগুলো তুলে ধরা হয়, পাড়ার সমাধানের মধ্যে মোট ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দশ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ছোট কাজ গুলোকে সমাধান করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের।  তাই এদিন কাজের সূচনা মধ্যে দিয়ে…
Read More
শিলিগুড়িতে ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা, ধৃত ৯

শিলিগুড়িতে ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা, ধৃত ৯

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে শিলিগুড়ি পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়ার একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বিভিন্ন নামিদামি কোম্পানির ভুয়ো শ্যাম্পু তৈরি ও প্যাকেটিংয়ের চক্র ফাঁস হয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকেই নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মূলত উত্তর প্রদেশ ও বিহারের বাসিন্দা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন : ওসমান (২৮), চাঁদ বাবু (১৮), সাহেল খান (২০), রোহিত (২১), সাহাজন (২০), সামির (২২), বিকি খান (২৬),  সাহিল (১৮), টিটু (২৫)। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা পাটনা থেকে প্রথমে শিলিগুড়িতে আসে এবং বাড়ি ভাড়া নিয়ে এখানে দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পুর নকল প্রস্তুত ও বাজারজাত…
Read More
শিলিগুড়ির পর এবার ভারত নেপাল সীমান্ত দিয়ে নারী পাচারের ছক

শিলিগুড়ির পর এবার ভারত নেপাল সীমান্ত দিয়ে নারী পাচারের ছক

নেপাল থেকে ৬ তরুণী এবং এক নাবালিকাকে পাচার করা হচ্ছিল হংকংয়ে। শুক্রবার সন্ধ্যায় এসএসবি ছয় তরুণী এক নাবালিকা এবং দুই নারী পাচারকারীকে আটক করে। একটি গোপন সূত্রের নির্দিষ্ট তথ্য পেয়ে, ভারত নেপাল সীমান্তে মোতায়ন ৪১তম ব্যাটালিয়নের ‘সি’ কোয় পানিট্যাঙ্কির QRT ২ জন নারী পাচারকারীকে আটক করে এবং ৭ জন নেপালি মেয়েকে উদ্ধার করে। উদ্ধার হওয়া মেয়েদের মধ্যে ৬ জন তরুনী একজন নাবালিকা। তারা প্রত্যেকেই নেপালের বাসিন্দা। এই ঘটনায় ধৃতদের নাম দীপেশ গুরুং, তার বাড়ি নেপানিয়া, তোরিবাড়ি, বেলগাছি, দার্জিলিং এ। অপর ধৃতের নাম জাপান গুরুং, বাড়ি শঙ্খুয়াসভা, নেপাল। জাপান মূলত নারী পাচারের কারবার চালায় বলেই জানিয়েছে এসএসবি। ধৃত নেপালের বাসিন্দা জাপান…
Read More