Sonakshi Sarkar

1453 Posts
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পণ্যবাহী লরি

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পণ্যবাহী লরি

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ভুটকির হাট সংলগ্ন এলাকায়। জানাগেছে লরিটি শিলিগুড়ির দিক থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। গভীর রাতে ভুটকির হাটের কাছে অপর একটি গাড়ির সঙ্গে সামান্য সংঘর্ষ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে লরিটি। এই ঘটনায় আহত হয় গাড়ির চালক। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ।
Read More
আক্রান্ত বিজেপি নেত্রীকে একটি ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন নিশীথ প্রামাণিক

আক্রান্ত বিজেপি নেত্রীকে একটি ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন নিশীথ প্রামাণিক

দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সদস্যাকে ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক। নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মনের পাশে দাঁড়িয়ে  ইলেকট্রিক স্কুটি তুলে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভেটাগুড়িতে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুটি তুলে দেন তিনি। কয়েক মাস আগে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের বিজেপি সদস্যা যুথিকা বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূল সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তার ব্যক্তিগত স্কুটিটিও ভেঙে ফেলে। এই অবস্থায় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক যুথিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত…
Read More
প্রতিদিন নাগরাকাটার ডায়না ব্রিজে হাতি দেখতে ভীড় জমাচ্ছে পর্যটকরা

প্রতিদিন নাগরাকাটার ডায়না ব্রিজে হাতি দেখতে ভীড় জমাচ্ছে পর্যটকরা

জঙ্গল সাফারি বন্ধ রয়েছে তাতেকি ?  নাগরাকাটার ডায়না সেতু থেকেই হাতির দেখার জন্য পর্যটকরা ভীড় জমাচ্ছে প্রতিদিন। বর্তমানে ডায়না সেতুই এখন পর্যটকদের হাতি দেখার দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর উপর হাতি দেখতে পর্যটকেরা ছুটে এসেছে। পাশাপাশি দূর থেকে হাতির ফটোও  নেওয়ার চেষ্টা করেছে পর্যটকরা। অঘটন যাতে না ঘটে সেই জন্য ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বনকর্মিদের নিয়ে  সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণ করেছে হাতিদের। প্রায় প্রতিদিন সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে হস্তিশাবক সহ কুড়ি থেকে পঁচিশটি হাতির একটি দল বেড়িয়ে এসে ডায়না নদীর জল খায়। এরপর ঘন্টা দুয়েক চরে সবুজ ঘাস সাবাড়  করে। ঘাস…
Read More
জলপাইগুড়িতে জাঁকজমকভাবে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান

জলপাইগুড়িতে জাঁকজমকভাবে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান। বৃহস্পতিবার ডুয়ার্সের লাটাগুড়িতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বনাধিকারিকরা। এবার বনমহোৎসব অনুষ্ঠানের স্লোগান হল 'সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও'। এই স্লোগান তুলে লাটাগুড়িতে‌ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশন ও গরুমারা ডিভিশনের যৌথ উদ্দোগে লাটাগুড়ি ফরেস্ট লাগোয়া এলাকায় সুসজ্জিত এই শোভাযাত্রার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন ডিএফও দ্বিজপ্রতিম সেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটকদের আর‌ও বেশি করে জঙ্গল ভ্রমণে আসার বার্তা দেন তিনি। অনুষ্ঠানের মধ্য দিয়ে বনদপ্তরের কর্মীদের ভাল কাজের স্বীকৃতি হিসেবে স্মারক সন্মান প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আগত সমস্ত অথিতিদের হাতে একটি করে…
Read More
একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টোটো চালক

একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টোটো চালক

নিউটাউনের পর এবার হাসনাবাদে গতকাল একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ হয় প্রতিবেশী টোটো চালকের বিরুদ্ধে। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতের কাছে, পুলিশি হেফাজত পেয়ে অভিযুক্তর  টি আই প্যারেড করানো হবে ঘটনাটি হাসনাবাদ থানা এলাকার রূপমারি পঞ্চায়েতের কুমিরমারি এলাকার। অভিযোগ- বাড়ির বাইরে থেকে টোটো চাপিয়ে দুই নাবালিকাকে ডেকে নিয়ে যায় পাশের বাগানে। সেখানেই দুজনকে ধর্ষণ করেছে ওই প্রতিবেশী  টোটো চালক। এমনটাই অভিযোগ পরিবারের। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাগানে গিয়ে হদিশ মেলে নগ্ন অবস্থায় দুই নাবালিকার। অন্যদিকে অভিযুক্ত টোটো চালক পলাতক হয়ে যায় গ্রাম থেকে। এরপর নাবালিকার পরিবার হাসনাবাদ থানা অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ওই টোটো চালককে গ্রেপ্তার…
Read More
পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১টি পাইপ গান ও ২ রাউন্ড তাজা গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদে নওদা থানা এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে- গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন রাতে নওদার দুবতলা- বুধাইনগর রোডে বিশেষ অভিযান চালায় নওদা থানার পুলিশ। সেখান থেকে রহিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি নওদা থানার বটুক নগর কলোনি পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। যার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি। আজ ধৃতকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হবে জেলা আদালতে বলে জানিয়েছে পুলিশ।
Read More
ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার ৪

ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার ৪

ডাটা এন্ট্রি চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনা কি ঘটেছে সিউড়ি এসপি মোড় কাছে একটা কম্পিউটার সেন্টারে। দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরির করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করছে সিউড়ি এস পি মোড়ে একটা বেসরকারি কম্পিউটার সেন্টারে। ওই ছাত্রের অভিযোগ টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্যরকম কাজের কথা বলছে কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করছে। সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক…
Read More
শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা

শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক ক্লিনিকে হানা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র, লাইসেন্স দেখাতে না পারায় একাধিক বেআইনি ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে। আগামী ১ মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ঐ ক্লিনিক সিল করে দেওয়া হবে বলে আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির পাকুরতলা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযান চলে সেবক রোড, চম্পাসারি, প্রধাননগর, মেডিকেল সহ বিভিন্ন এলাকায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে কমবেশি এমন প্রচুর অবৈধ ক্লিনিক রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে। অবশেষে দার্জিলিং জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযান…
Read More
ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তি কে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসা শুরু করে এসএসবি জাওয়ানরা। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। নকশালবাড়ি থানার পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম সুকুমার চন্দ্র শীল(৩৫)। সে বাংলাদেশের তেতুলিয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি চার মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশী এক নাগরিক রফিক নামে ব্যক্তির সাহায্যে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ধৃতকে শিলিগুড়ি মহকুমা তোলা হবে।
Read More
তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে নানান কর্মসূচি করে তিনি চলে যান কোচবিহার। কোচবিহারের নানান কর্মসূচি সেরে শমীক ভট্টাচার্য ফিরে আসেন শিলিগুড়ি। আজ সকালে পুরনো বিজেপি নেতা মাখন লাল সরকারের বাড়ি যান বিজেপি রাজ্য সভাপতি। দীর্ঘক্ষণ তার সাথে কথা বলেন তিনি। এরপর শমিক ভট্টাচার্য যান শিলিগুড়ির তুফানি সংঘে। সেখানে গিয়ে টেবিল টেনিস খেলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।
Read More
১৫ দিনের কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন শ্রেনী কল্যাণ মন্ত্রী বুল চিক বড়াইক

১৫ দিনের কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন শ্রেনী কল্যাণ মন্ত্রী বুল চিক বড়াইক

১৬ জুলাই, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুল চিক বড়াইক কুরুখ লিটারেসি সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত মালবাজারে ১৫ দিনের কুরুখ ভাষা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ৩০ জুলাই পর্যন্ত চলমান এই গুরুত্বপূর্ণ উদ্যোগের লক্ষ্য হল ডুয়ার্স অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কুরুখ ভাষা প্রচার করা। যদিও অংশগ্রহণকারীদের অনেকেই, তরুণ এবং বয়স্ক উভয়ই, সাবলীলভাবে কুরুখ বলতে পারেন, তারা কখনও তাদের নিজস্ব ভাষায় পড়তে এবং লিখতে শেখার সুযোগ পাননি। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই ব্যবধান পূরণ করতে এবং মাতৃভাষা সাক্ষরতার মাধ্যমে সম্প্রদায়কে ক্ষমতায়িত করতে সহায়তা করবে। পশ্চিমবঙ্গের অন্যতম সরকারি ভাষা হিসেবে কুরুখকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা রাজ্য সরকার প্রথম ঘোষণা করে, ২১শে ফেব্রুয়ারী…
Read More
টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গে

টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরবঙ্গে

টানা খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টি উত্তরে। তবে জলপাইগুড়ি সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। বুধবার সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি কারণে রাস্তার জল জমে যায়। জমা জলে সমস্যা হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি মানুষদের। তবে বৃষ্টির করে কৃষি জমিতেও জল জমতে শুরু করেছে।  ফলে কৃষকদের চোখে হাসিও ফুটেছে। খরার জন্য ধান রোপন করতে পাচ্ছিল না কৃষকরা। অনেকে পাম্পসেটের সাহায্যে জল সেচ করে ধান রোপন করলেও রৌদ্রের তাপে মার যায়। চিন্তায় পড়েছিল কৃষকরা।  অবশেষে হাসি ফুটেছে তাদের মুখে। এদিকে এত দিন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বর্ষার অপেক্ষায় থাকা কৃষকের মনে বাড়তি আনন্দের সঞ্চার ঘটিয়েছে প্রকৃতির আরেক…
Read More
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহী তনয়া জন্ম দিলো চতুর্থ সন্তানের

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহী তনয়া জন্ম দিলো চতুর্থ সন্তানের

ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহদম্পতিকে নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের নাম দেন সুরজ ও তনয়া। সম্প্রতি সিংহী তনয়া তার চতুর্থ সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে। আর এতেই খুশির আমেজ শিলিগুড়ির নিকটে অবস্থিত বেঙ্গল সাফারি পার্কে। পুজোর মরশুমে পর্যটকদের জন্য আগাম সুখবর। পার্ক সূত্রের খবর এক দেড় মাসের মধ্যে পর্যটকদের জন্য জঙ্গল সাফারির সঙ্গে যুক্ত করা হবে এই সিংহ পরিবারটিকে।
Read More
যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান। আর এই অভিযানকে সাফল্যমন্ডিত করতেই জলপাইগুড়িতে দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের। জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন এই  রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই। যুবসমাজের চাকরি নেই ,বাড়ছে বেকারত্ব। নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ।এইঅবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে।এই সমস্ত সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আগামী একুশে জুলাই যুব মোর্চার ডাকে উত্তর কন্যা অভিযান। আর এই অভিজানকে সাফল্যমন্ডিত করতে এই দেয়াল লিখন। উত্তর কন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের।
Read More