Sonakshi Sarkar

1453 Posts
আরো একবার সাফাই কর্মীদের পাশে দাঁড়ালেন 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন মহাশয়

আরো একবার সাফাই কর্মীদের পাশে দাঁড়ালেন 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন মহাশয়

সাফাই কর্মীদের আরো একবার পাশে দাঁড়ালেন শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন মহাশয়। ওয়ার্ডে কর্মরত 40 জন সাফাই কর্মীদের বর্ষা থেকে রক্ষা পেতে রেন কোট প্রদান করেন। এই ছাড়া ওয়ার্ডের মহিলা কর্মীদের মধ্যে ছাতা বিতরণ ও করা হয়। এই ছাড়া ওয়ার্ডের যত্রতত্র ফেলে দেওয়া জঞ্জাল কে উঠানোর জন্য একটি অটো পরিষেবার ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিলীপ বাবু। তিনি জানান ওয়ার্ডের এক সমাজসেবী এর আর্থিক অনুদানে এই অটো পরিসেবা চালু করা সম্ভব হয়েছে। সাফাই কর্মীদের সময় মতো বর্ষার রেন কোট না পাওয়ায় সম্পূর্ণ নিজের উদ্যেগে ও ওয়ার্ড বাড়ির সহযোগিতায় এই বছরও রিয়ান…
Read More
ফায়ার ও ফুড সেফটি এক্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ফায়ার ও ফুড সেফটি এক্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

একটি বেসরকারি হোটেলে মূলত ফায়ার ও ফুট সেফটি act কিভাবে পালন হবে বা এর জন্য কি কি করনীয় দরকার তা নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। এখানে জলপাইগুড়ি পৌরসভা ডোমকল বিভাগের আধিকারিক ফুড সাপ্লাইয়ের আধিকারিকসহ ব্যবসায়ী মহলের বিভিন্ন প্রতিনিধি রা এখানে অংশগ্রহণ করেছিল। ফায়ার ও ফুট সেফটির বিষয়ে কি ধরনের আইন রয়েছে বা কি বলা হয়েছে তা সঠিকভাবে জানার জন্যই আজকের এই কর্মশালা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্ষেত্রে কি ধরনের কাজ করা উচিত তাও আলোচনা হয় এখানে।
Read More
জলপাইগুড়িতে আন্তর্জাতিক যোগ দিবস পালন, থিম: ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ”

জলপাইগুড়িতে আন্তর্জাতিক যোগ দিবস পালন, থিম: ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ”

২১ শে জুন গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ জলপাইগুড়িতেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এবারের যোগ দিবসের থিম ছিল "এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ" (Yoga for Self and Society) — যা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্ব দেয়। জলপাইগুড়ি শিল্পসমিতি পাড়ার প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন সকাল থেকে যোগ অনুশীলনের মাধ্যমে দিনটির সূচনা হয়। এতে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনেরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যোগের বিভিন্ন আসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের কৌশল (প্রাণায়াম) এবং ধ্যানের মাধ্যমে কীভাবে শরীর ও মনকে সুস্থ রাখা যায়, সে সম্পর্কে ধারণা পান। আলোচনা সভায় সমাজে মানসিক চাপ ও উদ্বেগ…
Read More
শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর হঠাৎ বেজে উঠল সাইরেন

শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর হঠাৎ বেজে উঠল সাইরেন

গতকাল রাত নটায় ঘটনাটি ঘটে শিলিগুড়ির শিব মন্দিরে বাসস্ট্যান্ডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক এ। ব্যাংকে কি জোরপূর্বক প্রবেশের চেষ্টা নাকি অন্য কোন কারণ সেই বিষয় নিয়েই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। জানা যায় ব্যাংকের কাজ শেষ করে বিকেলের মধ্যেই ব্যাংক ছেড়ে চলে গিয়েছিল ব্যাংক কর্মীরা। বৃহস্পতিবার রাত নটা নাগাদ হঠাৎ শিলিগুড়ির শিবমন্দিরে ইউনিয়ন ব্যাংকের শিবমন্দির ব্রাঞ্চে সাইরেন বেজে ওঠে। ব্যাংক বন্ধ থাকা অবস্থায় সাইরেন বেজে উঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট ধরে বাজতে থাকে সেই সাইরেন। এতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয়রা।এদিকে ময়নাগুড়ির পর শিলিগুড়িতে এটিএম লুঠের ঘটনার পর ব্যাংকের ভেতরে হঠাৎ সাইরেন বাজায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্থানীয়রা মাটিগাড়া…
Read More
করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোরাদিন গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ। এই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার বাসিন্দা, অথচ মাটির টানে গ্রামের প্রতি দায়বদ্ধ তপন মণ্ডল। তাঁর প্রতিষ্ঠিত রত্নগর্ভা অর্গানিক ফার্ম ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ী মহলে। ২০২১ ও ২০২২ সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ জন্মায় তপনবাবুর। তিনি জানান, ইউটিউব দেখে ফলটির চাষপদ্ধতি সম্পর্কে ধারণা নেন এবং সেই থেকেই নিজের গ্রামে চাষের সিদ্ধান্ত নেন। অবশেষে ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর নিজস্ব ৩ একর জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিনি। তপনবাবুর কথায়, “আমি রাসায়নিকমুক্ত পদ্ধতিতে উন্নতমানের ড্রাগন ফল উৎপাদন…
Read More
হাসমি চকে বিশাল আকার গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

হাসমি চকে বিশাল আকার গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

বুধবার গভীর রাতে হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ আচমকাই ভেঙে পড়ে। ওই গাছটিকে ঘিরেই ছিল একটি হনুমান মন্দির, গাছ ভেঙে পড়ায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ঘটনার সাথে সাথে মন্দিরের ভেতরে থাকা মূর্তি সরিয়ে নেয় স্থানীয় বাসিন্দারা। গাছ ভেঙে পড়ায় হাসমি চক থেকে সেবক মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা রাত থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা গাছ সরানোর কাজ শুরু করেছেন। ধাপে ধাপে গাছের ডাল ও গুঁড়ি কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Read More
শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট! খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট! খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

সোমবার গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে চম্পাট দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে তিনটের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতেই অবস্থিত এই এসবিআই এটিএমটিতে দুষ্কৃতীরা ঢোকে। তাঁর মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এরপর তিনি বাবাকে সব জানান। ঘরের বেলকনি থেকে ওই ব্যক্তি দেখেন, দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে…
Read More
মালদায় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি সহ গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী

মালদায় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি সহ গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী

মালদহের কালিয়াচকে প্রচুর অস্ত্র উদ্ধার।পুলিশি অভিযানে উদ্ধার ছয়টি আগ্নেয়াস্ত্র। উদ্ধার অন্তত ৩৫ রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী। ধৃত মনিরুল ইসলাম নামে অস্ত্র কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে মজমপুরের ঈদগাহপাড়া লিচুবাগানে হানা দেয় পুলিশ। সেইসময় মনিরুলকে আটক করে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। ধৃত মনিরুল মজমপুরের বালুগ্রামের বাসিন্দা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ। কি উদ্দেশ্যে, কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মনিরুলকে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
Read More
৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুর রথ মেলার অনুমতি না দেওয়ায় মালদহে তীব্র উত্তেজনা

৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুর রথ মেলার অনুমতি না দেওয়ায় মালদহে তীব্র উত্তেজনা

একদিকে মুখ্যমন্ত্রী যখন ধুমধাম করে উদ্বোধন করেছেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির। শুরু হচ্ছে রথ যাত্রার প্রস্তুতি। আর ঠিক সেই সময় বন্ধ হয়ে রয়েছে মালদার ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুরের রথের মেলা। যার উল্লেখ আছে বেণীমাধব শীলের ফুল ফুল পঞ্জিকাতে। গ্রামবাসীদের অভিযোগ রহস্যজনক কারণে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না। বাধ্য হয়ে গ্রামবাসীরা রথের মেলা করার দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। মালদার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকা। এই এলাকায় প্রায় ৬২৯ বছর ধরে, চলছে রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরে বসে রথের মেলা। ধর্মমত নির্বিশেষে মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। কিন্তু গত কয়েক বছর ধরে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না। আর এতেই মন…
Read More
যোগা কেবল একটি ব্যায়াম নয়, বরং জীবনের দিক পরিবর্তনের একটি মাধ্যম

যোগা কেবল একটি ব্যায়াম নয়, বরং জীবনের দিক পরিবর্তনের একটি মাধ্যম

নদিয়া জেলায় এখন এটা স্পষ্ট হয়ে উঠেছে যে আপনার সাফল্যই এগিয়ে যাওয়ার শক্তি, এবং আপনাকে নিজেই এটি তৈরি করতে হবে। আজকের দ্রুতগতির জীবনে, আধুনিকতার দৌড়ে, মানুষ বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখছে। কিন্তু এই দৌড়ের মাঝে, মানুষ এখন স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে শুরু করেছে এবং যোগের প্রতি তাদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আজকাল বেশিরভাগ মানুষ মোবাইল আসক্তির শিকার হচ্ছে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগ এখন বাধ্যতামূলক হয়ে উঠছে। ফাস্ট ফুড খেয়ে মানুষ স্থূলতা এবং নানা ধরণের রোগের শিকার হচ্ছে এবং তারপর ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কিন্তু যদি আপনি ওষুধ থেকে দূরে থাকতে চান, তাহলে যোগ করা প্রয়োজন। এই কারণে, এখন…
Read More
শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ যুবক গ্রেপ্তার

শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ যুবক গ্রেপ্তার

গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পরিমাণ মাদক উদ্ধার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবকের নাম এমডি কালাম (বয়স ৩০), সে টিকিয়াপাড়ারই বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান পুলিশের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে এমডি কালামের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই মাদকের এই বিপুল পরিমাণ চালান উদ্ধার করা হয়। ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে…
Read More
মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় মালদা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আম যেমন থাকবে ঠিক একই রকম ভাবে আমের তৈরি মিষ্টি আমসত্ত্ব সহ নানান খাদ্য এবং সামগ্রী বিক্রি হবে। আর এই আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।
Read More
বিপুলসংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

বিপুলসংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

আমের ডালিতে করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপি হাতে ধরা পরল এক পাচারকারী । উদ্ধার হয় বিপুলসংখ্যক মদের বোতল। রবিবার রাতে দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেস করে আমের ডালির ভিতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে জিআরপি পুলিশ ওই পাচারকারী মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে। জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ছয় পেটি আমের ডালি মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মদের বোতলগুলি উদ্ধার হয়। ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনাই। মালদা টাউন জিআরপির আই সি প্রশান্ত রায় জানান উদ্ধার মদের বোতল গুলির বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার…
Read More
ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে বিক্ষোভ ভারতীয় ট্রাক চালকদের

ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে বিক্ষোভ ভারতীয় ট্রাক চালকদের

শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক। ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে…
Read More