02
Jun
জানা গেছে কুশমন্ডি ব্লকের বছর আটের তানিশা আক্তার বেশ কিছুদিন ধরে তীব্র পেট ব্যথার সমস্যায় ভুগছিল। প্রথম অবস্থায় দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েও রোগ নির্ণয় হয়নি। পরবর্তীতে বুনিয়াদপুর পালস হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় গলব্লাডারে পাথরের কারণে তীব্র পেট ব্যথায় ভুগছে শিশুটি। যদিও এত কম কম বয়সী শিশুর অপারেশনের ঝুঁকি নিতে চাননি অন্যান্য হাসপাতালের ডাক্তার বাবুরা। পরবর্তীতে বুনিয়াদপুর কোর্ট মোড়ে পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসার আলো দেখেন রোগীর আত্মীয়রা। রবিবার চিকিৎসক ডক্টর আনিসুর রহমান ও সুমন দাসের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে একটি ২০ মিমি ও ১৫ মিমি পাথর বের করা হয় সঠিক অস্ত্রপ্চারের মাধ্যমে।। হাসপাতাল কর্তৃপক্ষদের…
