Sonakshi Sarkar

1456 Posts
ভিটামিনের অভাব ওষুধ খেয়ে মেটাচ্ছেন? সতর্ক না হলে সমস্যা বাড়বে বই কমবে না

ভিটামিনের অভাব ওষুধ খেয়ে মেটাচ্ছেন? সতর্ক না হলে সমস্যা বাড়বে বই কমবে না

দেহকে সুস্থ-সবল রাখতে প্রয়োজন যথাযথ পুষ্টির। শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ মূলত খাবারের মাধ্যমেই আমাদের দেহে প্রবেশ করে। কিন্তু ব্যস্ত জীবনযাত্রায় অনেক সময়েই শুধুমাত্র খাবারের মাধ্যমে দৈনিক নির্ধারিত পুষ্টি পাওয়া যায় না। তাই শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের ঘাটতি মেটাতে অনেকেই নিয়মিত সাপ্লিমেন্ট ব্যবহার করেন। কিন্তু সতর্ক না হলে, এই ধরনের প্রবণতা বিপদের কারণ হতে পারে। কখন সাপ্লিমেন্ট আধুনিক জীবনযাত্রায় শুধুমাত্র খাবার থেকে প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার অভাব মেটানোর জন্য অনেকে সাপ্লিমেন্ট ব্যবহার করেন। পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী বললেন, ‘‘ম্যাক্রোর (প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট) তুলনায় মাইক্রো (আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন ডি প্রভৃতি) পুষ্টি উপাদানের ক্ষেত্রে অভাব বেশি লক্ষ করা যায়।’’ নিরামিষাশীদের ক্ষেত্রে ভিটামিন…
Read More
পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেল মহিলা

পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেল মহিলা

গত ১৩ই মে মেডিকেল কলেজের সংলগ্ন কাওয়াখালি এলাকার নিজের  বাড়ি থেকে একটি ব্যাগে বেশ কিছু সোনার অলংকার, নগদ টাকা নিয়ে টোটো করে শক্তিগড় আসেন রিনা ঘোষ নামে এক মহিলা। সেখান থেকে সুকান্তপল্লি নিজের বোনের বাড়ি অশোকনগর যাওয়ার জন্য ফের টোটোতে চাপেন তিনি। এরপর গন্তব্যস্থলে এসে ভুল করে কাছে থাকা ব্যাগ টোটোতে ছেড়েই তিনি নেমে যান।এরপরেই খোঁজ শুরু হয় ব্যাগের। তড়িঘড়ি দ্বারস্থ হয় এনজেপি থানার। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সিসি টিভি ক্যামেরার সুত্র ধরে খোজ শুরু করতেই মেলে সাফল্য।খোজ মেলে সেই টোটোর। এবং টোটো ওয়ালার কাছ থেকে মেলে সেই হারিয়ে যাওয়া সোনার অলংকার। শুক্রবার সেই হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার…
Read More
জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা

জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা

টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি পৌরসভার প্রধান গেটের সামনে। উপস্থিত ছিল পুলিশ কর্মী রাও। টোটো চালকদের প্রশিক্ষণ দেওয়া, যানজট নিরসন করা ও টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজ জলপাইগুড়ি পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। ই রিক্সা ইউনিয়নেরএকটি প্রতিনিধি দল জলপাইগুড়ি পৌরসভা এসে তাদের দাবি পেশ করেন। তারা বলেন অবিলম্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও যানজট নিরসনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণকরতে হবে। বামপন্থী ই রিস্কা ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন অবিলম্বে প্রত্যেক টোটো চালকদের প্রশিক্ষণ দিতে হবে আর প্রশিক্ষণ না দেয়ার কারণেই বেশ কিছু জায়গায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে টোটো চালক থেকে সাধারণ মানুষদের।
Read More
দীর্ঘ প্রায় ২০ বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে

দীর্ঘ প্রায় ২০ বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে

ছেলের মুখশ্রী অনেকটাই পাল্টে গেছে বললেন বাবা ! ছেলে বলেন প্রায় কুড়ি বছর পর বাবাকে চিনতে পেরে ফিরে পেলাম। ধন্যবাদ জ্ঞাপন করলেন পুলিশকে। এ এক আজব কাহিনী জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার বেলাকোবা পুলিশ ফাঁড়িতে এদিন এসে নিতাইচন্দ্র দাসকে জড়িয়ে ধরলেন তাঁর ছেলে। একেবারে ১০ বছর বয়সী ছেলেকে শেষ দেখেছিলেন তিনি। এখন ছেলে বড়, বয়স প্রায় ৩০-এর কোটায়। তবুও রক্তের টান এমন যে একবারেই চিনতে পারলেন নিজের সেই ছোট সন্তানকে। ছেলে নবজিৎ দাসও নিজেকে আটকে রাখতে পড়লেন না। বাবাকে পেয়েই আনন্দে আত্মহারা সেই ছেলে জড়িয়ে ধরলেন। নবজিতের কথায়, “আমরা বানারহাট থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করি। পরে অনেক খোঁজাখুঁজির পর শেষে থানা…
Read More
পানীয় জলের সমস্যা বনবস্তি এলাকায়

পানীয় জলের সমস্যা বনবস্তি এলাকায়

সোলার প্যানেলের মাধ্যমে জলের ওপর নির্ভরশীল এলাকাবাসী। যদিও সেই জলও ঠিকমতো আসে না। তাছাড়া একটানা মেঘলা আকাশ ও বৃষ্টি হলেই পানীয় জলের সমস্যায় পড়তে হয়। নলবাহিত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে পাইপ বসানো হলেও তা এখনো চালু হয়নি। পাশাপাশি কূয়ো থাকলেও সেই জল পান করা যায় না। তাই দ্রুত নলবাহিত পানীয় জল বাড়ি বাড়ি চালু করার দাবি এলাকাবাসীর। ডুয়ার্সের বানারহাট মহকুমার অন্তর্গত তোতাপাড়া ফরেস্ট সংলগ্ন তোতাপাড়া ফরেস্ট বস্তি এলাকার ঘটনা। ডুয়ার্সের বানারহাট ব্লকের তোতাপাড়া জঙ্গলের একদম কাছেই তোতাপাড়া ফরেস্ট বস্তি। বনবস্তিতে প্রায় ৫০ টি পরিবারের বসবাস। সেই সমস্ত পরিবারের সদস্যরা পানীয় জলের সমস্যায় পড়েছেন। কুয়োর জলই পান করতেন তারা।…
Read More
রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও প্রত্যাখান করেন শাহিদ-পত্নী

রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও প্রত্যাখান করেন শাহিদ-পত্নী

বলিউড তারকা থেকে তাঁদের স্ত্রীদের অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। তবে রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন শাহিদ কাপূরের স্ত্রী মীরা রাজপুত। কারণ হিসাবে জানিয়েছেন তাঁর নিজস্ব বিশ্বাসের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেন, ‘‘আমি একজন নিরামিষভোজী এবং আমি কী খাই সে বিষয়ে আমি খুব সতর্ক। আমি ডিম খাই না, মদ্যপান করি না এবং আমি সবসময় এ ভাবেই জীবনযাপন করেছি। যখন কেউ আমার কাছে রেস্তরাঁয় বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে, আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করি। আমি তাদের বলি, এটা আমার নীতির বিরোধী। তবে তাঁদের উদ্যোগের জন্য শুভেচ্ছাবার্তা জানাই।’’ মীরা মনে করেন, সারা পৃথিবীর মানুষ তোমার পাশে নাই দাঁড়াতে পারে।…
Read More
কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ঐশ্বর্যা তাক লাগালেন গীতার শ্লোকে

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ঐশ্বর্যা তাক লাগালেন গীতার শ্লোকে

একের পর এক যেন চমক দিচ্ছেন রাইসুন্দরী। বিশ্বের দরবারে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। প্রথম দিনের বেনারসি শাড়ির সঙ্গে সিঁথি ভর্তি সিঁদুরের সাজের প্রশংসায় পঞ্চমুখ গোটা দুনিয়া। কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে পাশ্চাত্য ডিজাইনের কালো গাউন ও লম্বা কেপের সঙ্গে সুতো দিয়ে লেখা গীতার শ্লোকে নিজেকে সাজিয়ে এ বার তাক লাগালেন তিনি। তাতেই যেন অন্য অনেক তারকাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ঐশ্বর্যা, এমনটাই মত বিনোদন দুনিয়ার। পোশাকশিল্পী গৌরব গুপ্তর ডিজাইনার গাউনে সেজে ছিলেন তিনি। পুরনো হলিউডি ঘরানার কালো ভেলভেটের গাউনের সঙ্গে রুপোলি রঙের স্টোল। যেটি ঐশ্বর্যার শরীরের দৈর্ঘ্য ছাপিয়ে লুটিয়ে পরে কানের লাল গালিচায়। আর…
Read More
ঝড়বৃষ্টির জন্য রাজ্য জুড়ে সতর্কতা, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই নেই

ঝড়বৃষ্টির জন্য রাজ্য জুড়ে সতর্কতা, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই নেই

সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়লে ভ্যাপসা গরম। আপাতত এমনই থাকবে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই ঝড়বৃষ্টির জেরে গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হওয়ার সম্ভাবনা। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় এই হলুদ সতর্কতা জারি থাকবে। ঝড়বৃষ্টি হলেও…
Read More
করোনায় আক্রান্ত বলিউডের অভিনেত্রী! কেমন আছেন এখন?

করোনায় আক্রান্ত বলিউডের অভিনেত্রী! কেমন আছেন এখন?

ফের করোনার হানায় চিন্তিত মানুষ। দেশের বেশ কয়েকটি রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে ২০২০ সালের স্মৃতি। এই অবস্থায় বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকার জানিয়েছিলেন, তিনিও করোনা আক্রান্ত। সকলকে সাবধানে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। তিন দিন পরে কেমন আছেন তিনি, জানালেন শিল্পা। সোমবার একটি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।” শিল্পার এই পোস্টের পরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। এ বার তাঁদের আস্বস্ত করতে আরও একটি পোস্টে অভিনেত্রী লিখলেন, “অবশেষে সেরে উঠলাম। ভাল বোধ করছি এখন। যাঁরা এই সময়ে ভালবাসা দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। দিনটা সকলের…
Read More
আইপিএলের মাঝেই চুপিসারে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুভমানের

আইপিএলের মাঝেই চুপিসারে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুভমানের

শুভমান গিলের নেতৃত্বে আইপিএলে গুজরাত টাইটান্স প্লে-অফে জায়গা করে নিয়েছে। ট্রফি জেতারও দাবিদার তারা। এর মাঝে আসন্ন ইংল্যান্ড সিরিজও মাথায় রয়েছে শুভমানের। সেকারণে আইপিএলের মাঝেই চুপিসারে সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি গুজরাতের অনুশীলনে শুভমানকে লাল বলে ব্যাট করতে দেখা গিয়েছে। সীমিত ওভারের ক্রিকেট হয় সাদা বলে। তাই শুভমানের লাল বলে অনুশীলন দেখে মনে করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজ এখন থেকেই তাঁর মাথায় ঘুরতে আরম্ভ করে দিয়েছে। ইংল্যান্ড সিরিজে শুভমানের কাঁধে গুরুদায়িত্ব আসতে পারে। টেস্টে অধিনায়ক করা হতে পারে তাঁকে। আগামী শনিবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। সেখানেই সম্ভবত শুভমানের নাম নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে। যদিও…
Read More
ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিলেন বৈভব

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিলেন বৈভব

ভারতের শুধু সিনিয়র দলই নয়, ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলও। তিনটি ফরম্যাটেই খেলবে তারা। একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব এক দিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলা হবে। বৃহস্পতিবার সেই দল ঘোষণা করে দেওয়া হল। অধিনায়ক করা হয়েছে চেন্নাই সুপার কিংসের আয়ুষ মহাত্রেকে। ১৬ জনের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। গত বছর মহা নিলামে তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। গত মাসেই ১৪ পূর্ণ করেছেন বৈভব। আইপিএলে তাঁর দুর্দান্ত ব্যাটিং ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে। গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে করেছেন অর্ধশতরান। চেন্নাইয়ের মহাত্রেও কারও থেকে কম যান না। ঋতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসাবে নেওয়া হয়েছিল…
Read More
আগামী রবিবার থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ

আগামী রবিবার থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ

শিলিগুড়ি, ছোটোদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। আগামী শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এএফসি ফুটবল কার্নিভাল, যেখানে অনূর্ধ্ব-১২ বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী জানান, “ছোটো বাচ্চাদের মধ্যে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানো এবং খেলাধুলোর গুরুত্ব বোঝাতেই এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, আগামী ২৫ মে, রবিবার থেকে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ। এবছর এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেবে। প্রথমে হবে লীগ রাউন্ড, পরে শীর্ষ চারটি দল নিয়ে সুপার ফোর…
Read More
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় একটি হার্স ভেন তুলে দেওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় একটি হার্স ভেন তুলে দেওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে

সাধারণ মানুষদের কথা ভেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় একটি হার্স ভেন অর্থাৎ মরদেহ ক্যারিয়ার ভেন তুলে দেওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ ব্যাংকের অন্যান কর্মীরা।এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান, সবটা সরকার করতে পারছে না। সোশ্যাল রেসপনসিবিলিটি বলে একটা ট্রামিনোলজি আছে বিভিন্ন করপরেট সেক্টর করে সেক্ষেত্রেই আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এগিয়ে এসেছে। এই হার্স ভেন সাধারণ মানুষের অনেক কাজে লাগবে বলে জানান তিনি। সেই সাথে তিনি আরও বলেন মেডিকেল কলেজেও একটি হার্স ভেন দেওয়া হয়েছে সেটি ঠিকঠাক চলছে কী না তা আমি খতিয়ে দেখবো। সেই সাথে তিনি আরও বলেন, এই পরিষেবা সর্ম্পকে…
Read More
পাঁচ কেজি অবৈধ আতস বাজি বাজেয়াপ্ত করলেন গাংনাপুর থানার পুলিশ

পাঁচ কেজি অবৈধ আতস বাজি বাজেয়াপ্ত করলেন গাংনাপুর থানার পুলিশ

গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে নদীয়ার গাংনাপুর থানার পুলিশ প্রায় ১৪ কেজি অবৈধ আতশবাজি সহ দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর ধৃত দুই ব্যক্তির নাম জোৎস্না শীল, এবং ক্ষিতীশ দাস। ধৃতরা গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা। ধৃত জোৎস্না শীলের কাছ থেকে প্রায় ৯  কেজি এবং ক্ষিতীশ দাস এর কাছ থেকে প্রায় পাঁচ কেজি অবৈধ আতস বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করে নদীয়ার গাংনাপুর থানার পুলিশ। অবৈধ আতশবাজির বিরুদ্ধে এই অভিযান আরো চলবে বলে জানায় পুলিশ।
Read More