Sonakshi Sarkar

1456 Posts
ভাড়া বাড়িতে নিজস্বতার ছোঁয়া আনতে চান? বাড়িওয়ালার শর্ত না ভেঙে ৩ কৌশলে সাজিয়ে ফেলুন ঘর

ভাড়া বাড়িতে নিজস্বতার ছোঁয়া আনতে চান? বাড়িওয়ালার শর্ত না ভেঙে ৩ কৌশলে সাজিয়ে ফেলুন ঘর

শহরে ছোট্ট ঘর ভাড়া নিয়েছেন। নতুন বাড়িতে পা রেখেই মনখারাপ। ঘরে আলো-বাতাসের চলাচল নেই খুব একটা। দেওয়ালগুলিও কেমন ছাল-ওঠা। খরচের কথা ভেবে মেনে নিতে হচ্ছে। আবার বাড়িওয়ালার কড়া হুকুমে খুব বেশি বদল করার অনুমতিও নেই। তবে আর চিন্তা নেই নিজের দক্ষতায় পাল্টে নিন ঘরের আবহ। শুধু রুচিবোধকে কাজে লাগালেই হবে। তিনটি কৌশল জেনে রাখলে সুবিধা হতে পারে। আলোকসজ্জা: প্রকৃতির আলো যদি ঘরে না ঢোকে, তবে কৃত্রিম আলোর উপরেই ভরসা রাখতে পারেন। শহরের আলোর বাজার অথবা অনলাইনে ঘেঁটে খুঁজে বার করুন ল্যাম্পশেড, টেবিল ল্যাম্প। একই সঙ্গে কিনে নিতে পারেন ছোট ছোট ঝাড়লণ্ঠন বা টুনিবাল্বও। ঘরের কোনায় ল্যাম্পশেডটি রাখুন। এই ধরনের আলোর…
Read More
প্রচারের আলো থেকে কেন নিজেকে সরিয়ে রাখেন রণবীর কাপুর?

প্রচারের আলো থেকে কেন নিজেকে সরিয়ে রাখেন রণবীর কাপুর?

আর পাঁচ জন তারকার থেকে একেবারেই আলাদা রণবীর কাপুর। রণবীর এমনিতেই খুব সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন। সমাজমাধ্যমেও তিনি একেবারে সক্রিয় নন। এমনকি ছবির শুটিংয়ে গিয়েও একটু আলাদা থাকতে পছন্দ করেন তিনি। রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া সারেন একা। সম্প্রতি এক প্রযোজনা সংস্থার পরিচালন প্রধান রাজীব মাসান্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একবার এক বিদেশি বিমানবন্দরে তিনি রণবীরকে আবিষ্কার করেন সাধারণ যাত্রীদের সারিতে। একেবারে শান্ত হয়ে তিনি অপেক্ষা করছিলেন। রাজীব যখন তাঁকে জিজ্ঞাসা করেন, কোন দলের সঙ্গে তিনি সেখানে গিয়েছেন, রণবীর বলেন, তিনি একাই এসেছেন। অথচ, পরে দেখা যায় বিমানবন্দরের বাইরে কেউ অপেক্ষা করছিলেন তাঁর জন্য। আসলে তিনি…
Read More
করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকর

করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকর

করোনা আক্রান্ত শিল্পা শিরোদকর। ২০২০ সালের অতিমারি আজও মানুষের স্মৃতিতে অমলিন। আবারও কি প্রত্যাবর্তন হতে চলেছে সেই ভয়াবহ আবহের? শিল্পা শিরোদকর যা জানালেন, তাতে আবার প্রমাদ গুনতে শুরু করেছে মানুষ। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি। সোমবার শিল্পা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।” যদিও তাঁর উপসর্গের কথা কিছু জানাননি শিল্পা। অভিনেত্রীর এই পোস্টে চিন্তিত অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন।” আর একজনের প্রতিক্রিয়া, “কী বলছেন! দয়া করে সাবধানে থাকুন। নিজের খেয়াল রাখুন। আমার শুভকামনা রইল।” অনেকেই আবার অতিমারির কথা মনে…
Read More
জলপাইগুড়িতে শুরু অপারেশন ম্যাংগো

জলপাইগুড়িতে শুরু অপারেশন ম্যাংগো

জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাত কাটা কলোনির  পাশেই রয়েছে বৈকুণ্ঠপুর বনাঞ্চল, আর এতেই এখন শিরে সংক্রান্তি এলাকাবাসীর, সবে মাত্র বাড়ির গাছের আমে রং ধরেছে আর তাতেই বনাঞ্চল থেকে দলে দলে বাদর এসে শুরু করেছে অপারেশন ম্যাংগো। বৃষ্টিকে উপেক্ষা করেই আমের গন্ধে লোকালয়ে হানা দিয়েছে বাদর বাহিনী। এলাকায় বাঁদরের উৎপাতে অতিষ্ট বাসিন্দারা।
Read More
আইপিএলে তিন দল প্লে-অফে, বাকি দলগুলির মধ্যে কাদের প্লে-অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?

আইপিএলে তিন দল প্লে-অফে, বাকি দলগুলির মধ্যে কাদের প্লে-অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?

আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে তিনটি দল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে গুজরাত টাইটান্স প্লে-অফে চলে গিয়েছে। একই সঙ্গে শেষ চারে নিশ্চিত জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। বাকি রয়েছে আর একটি জায়গা। তার জন্য লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। আগেই লড়াই থেকে ছিটকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের পয়েন্ট ১২ ম্যাচে ১৪। মুম্বাইয়ের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.১৫৬)। দিল্লির পয়েন্ট ১২ ম্যাচে ১৩। নেট রানরেট +০.২৬০। লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১১ ম্যাচে ১০। তাদের নেট রানরেট এই তিন দলের মধ্যে সবচেয়ে কম (-০.৪৬৯)। এই…
Read More
ভাইরাল ঘুষ কাণ্ড, বরখাস্ত সিভিক ভলেন্টিয়ার, সাসপেন্ড এ এস আই

ভাইরাল ঘুষ কাণ্ড, বরখাস্ত সিভিক ভলেন্টিয়ার, সাসপেন্ড এ এস আই

জলপাইগুড়ি পুলিশ সদাই জনগণের জন্য,এর মধ্যে যারা ভুল কাজ করবে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে, সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার। গত শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পোস্ট অফিস মোড়ে ডিউটি করার সময় বেআইনি ভাবে এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্যে জুড়ে। ঘটনার আঁচ পেতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে বরখাস্ত করা হয় কাজ থেকে এবং পোস্ট অফিস মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক এ এস আইকে সাসপেন্ড করা হয়। এই ঘটনা প্রসঙ্গে সোমবার জেলা…
Read More
তাপদাহ থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী বিতরণ

তাপদাহ থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী বিতরণ

গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল, ছাতা ও সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়।কর্মকর্তাদের মতে, এই সামগ্রীগুলো তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে অনেকটাই স্বস্তি দেবে এবং তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে সহায়ক হবে।
Read More
শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ, হোটেল-রেস্তোরাঁয় চলবে নজরদারি অভিযান

শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ, হোটেল-রেস্তোরাঁয় চলবে নজরদারি অভিযান

শহরের হোটেল ও রেস্তোরাঁয় লাগাতার অনিয়মের অভিযোগে উত্তপ্ত শিলিগুড়ি। কোথাও খাবার রাখা হয়েছে বাথরুমে, আবার কোথাও বিরিয়ানির থালায় মিলছে পোকা। ক্রমবর্ধমান এই অভিযোগের জেরে ক্ষোভে ফুঁসছে শহরের খাদ্যপ্রেমীরা। বিশেষ করে বিরিয়ানি প্রেমীদের মধ্যে ব্যাপক অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌরনিগম। সম্প্রতি পৌরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও, সিওমেচ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডেপুটি মেয়র ও এমএমআইসিরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হবে, যারা প্রতি শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁয় ‘সারপ্রাইজ ভিজিট’ করবে। দলটি সেখানকার…
Read More
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

একাধিক অপরাধ মুলক কাজের সঙ্গে যুক্ত, এর আগেও পুলিশের হাতে পাকরাও হতে হয়েছে অপরাধ মুলক কাজের অপরাধে। সেই অপরাধীকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ফের গ্রেফতার করল এনজেপি থানার সাদা পুলিশ। ধৃতএর নামে বিভাস দত্ত। পুলিশ সুত্রে জানাগেছে শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি এলাকায় একটি দেশী ওয়ান সাটার ও একটি কার্তুজ নিয়ে কোন অপরাধ মুলক কাজ সংগঠিত করার উদ্যশ্য ঘোরাঘুরি করছিল।সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিচারপতি। গত ৮ মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। এখন সার্কিট বেঞ্চের সামান্য কিছু কাজ বাকি। দ্রুত তা শেষ করে স্থায়ী ভবনে সার্কিট বেঞ্চ পুরোদমে চালু করতে জোর তৎপরতা চলছে। হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন সেসবই খতিয়ে দেখেন।
Read More
নকশালবাড়িতে ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ নগদ সহ গ্রেফতার ৩

নকশালবাড়িতে ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ নগদ সহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার গভীর রাতে নকশালবাড়ির টুকরিয়া মোড় এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল ৭০ গ্রাম ব্রাউন সুগার ও ২ লক্ষ ৬৫ হাজার টাকা নগদ। মাদক কারবারের গোপন তথ্যের ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম – বিশ্বনাথ বর্মন (টুকরিয়া মোড়), নন্দন বাসফোর (তোতারাম জোত) এবং বিশাল গুরুং (শান্তিনগর)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কেনাবেচার লেনদেন চলছিল ওই বাড়িতে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে আরও…
Read More
বেপরোয়া গাড়ির দাপটে শিলিগুড়িতে আহত অন্তত পাঁচ, উত্তেজনা চরমে

বেপরোয়া গাড়ির দাপটে শিলিগুড়িতে আহত অন্তত পাঁচ, উত্তেজনা চরমে

শুক্রবার সকালে শিলিগুড়ির ব্যস্ততম এস এফ রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হলেন অন্তত পাঁচজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একাধিক গাড়িকে। পরে বাইক আরোহীদেরও চাপা দেয় সেই গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সূত্রপাত এক দাগি মাফিয়ার গাড়ি থেকে। সকালবেলায় ওই ব্যক্তি গাড়ি থামিয়ে একটি দোকানে নামার সময় অসাবধানতাবশত এক্সেলেটরে চাপ পড়ে যায়। চালক গাড়ি বন্ধ না করায় দ্রুতগতিতে ছুটতে শুরু করে সেটি। গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮০-৯০ কিমি। এরপর একে একে চার থেকে পাঁচটি গাড়িকে ধাক্কা মারে এবং বেশ কয়েকজন বাইক আরোহীকে আঘাত করে। এই ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক…
Read More
বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর দিনাজপুর জেলার একাধিক গ্রাম

বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর দিনাজপুর জেলার একাধিক গ্রাম

বুধবার রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘৃনিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উগরে পড়ে একাধিক গাছ, ভেঙে পড়েছে বিদ্যুৎতের খুটি, এতে প্রায় লন্ডভন্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম। জানা গিয়েছে বুধবার রাতে আচমকা ব্যাপক ঝড়বৃষ্টি হয়। চলে ঝড়ের তান্ডব। এতে ঘৃনিগাঁও গ্রাম পঞ্চায়েতের আসরামগছ, জগথরা, লাল বাজার, চাকলাগছ, গোড়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের খবর পেয়ে স্হানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূলের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত গ্রাম গুলি পরিদর্শন করে দেখছেন। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস উপপ্রধান সকিমুল ইসলাম।
Read More
জলের মধ্যে সন্তান প্রসব! মেয়ের জন্ম নিয়ে কী বললেন কল্কি কেঁকলা?

জলের মধ্যে সন্তান প্রসব! মেয়ের জন্ম নিয়ে কী বললেন কল্কি কেঁকলা?

কল্কি কেঁকলা, বলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই ছকভাঙার অভ্যাস তাঁর শুধু পর্দায় নয়। বরং নিজের জীবনেও। গাই হার্শবার্গকে বিয়ে করার পর ২০২০ সালে তাঁরা জন্ম দেন কন্যা স্যাফোর। আর তা নিয়েই সমালোচনার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।কল্কি মেয়ের জন্ম দিয়েছিলেন জলের মধ্যে। পশ্চিমা বিশ্বের দেশগুলিতে অস্ত্রোপচারের পরিবর্তে স্বাভাবিক প্রসবের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সে ক্ষেত্রে জলপ্রসব বা ওয়াটারবার্থের দিকে ক্রমশ ঝোঁক বাড়ছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কল্কি বলেন, “আমার মনে হয়, এটা প্রাথমিক পদ্ধতি হওয়া উচিত সন্তান প্রসবের। জলপ্রসব শরীরের জন্য অনেক সহজ ও আরামদায়ক। প্রাকৃতিক ভাবে সন্তানের জন্ম হচ্ছে। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। সন্তানের…
Read More