Sonakshi Sarkar

1456 Posts
বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি শহরে

বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি শহরে

একটি দোকানের বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল বঙ্গীয় হিন্দুমঞ্চ। বৃহস্পতিবার সকালে পুরভবনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। যদিও, পুলিশি বাধায় পুর গেটের সামনে আটকে পড়েন বিক্ষোভকারীরা। মঙ্গলবার শিলিগুড়ি চম্পাসারি এলাকার একটি দোকানে বিক্রিযাত বিরিয়ানির মাংসের মধ্যে পোকা পান ক্রেতা। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শহর। বিক্ষোভের মুখে পড়ে দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক। ঘটনার পর পুলিশ নিয়ন্ত্রনে নিয়ে এসে ওই দোকানে তালা ঝুলিয়ে দেয়। সেই ঘটনায় পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে এদিন শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের কাছে স্মারকলিপি দিতে আসেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। 'মেয়রবাবু বিরিয়ানি খাবেন ? ' স্লোগান তুলে হাতে প্লাকার্ড নিয়ে…
Read More
সিকিম সহ উত্তরবঙ্গে হলুদ সতর্কতা আবহাওয়া দফতরের

সিকিম সহ উত্তরবঙ্গে হলুদ সতর্কতা আবহাওয়া দফতরের

সিকিম সহ উত্তরবঙ্গের সমতলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর, এরই মধ্যে তিস্তার জল বৃদ্ধি, জলমগ্ন পশ্চিম দোলাইগাঁও – ক্ষতিগ্রস্ত প্রায় ৬৮ পরিবার। পাহাড়ে ভারী বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সমতল এলাকাতেও জল বাড়তে শুরু করেছে, যার ফলে মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাইগাঁও এলাকায় প্রায় ৬৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। জানা গেছে, জল নিয়ন্ত্রণে গজলডোবার তিস্তা ব্যারেজের দুটি গেট খুলে দিতে হয়েছে। যার ফলস্বরূপ তিস্তার তীরবর্তী এলাকায় হঠাৎ জল ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকাল থেকেই জলস্তর দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে পৌঁছান ক্রান্তির বিডিও রিমিল সোরেন।…
Read More
আটদিন পর শুরু হচ্ছে আইপিএল, প্লে-অফের অঙ্ক কী?

আটদিন পর শুরু হচ্ছে আইপিএল, প্লে-অফের অঙ্ক কী?

আট দিন পর শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল বন্ধ হওয়ার আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল তিনটি দল। ফলে এখন সাতটি দল রয়েছে প্লে-অফের দৌড়ে। গুজরাত টাইটান্স (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)এই মুহূর্তে আইপিএলের ‘ফার্স্ট বয়’। প্লে-অফ থেকে মাত্র একটি জয় দূরে। ১৮ পয়েন্ট পেলেই প্রথম চারে থাকা নিশ্চিত হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)গুজরাতের মতো বেঙ্গালুরুও একটি ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে। বাকি তিনটি ম্যাচ হারলেও প্লে-অফে যেতে পারে, যদি বাকি ফলাফল তাদের পক্ষে যায়। পঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫ পয়েন্ট)দু’টি ম্যাচ জিতলে তবেই প্লে-অফ নিশ্চিত হবে পঞ্জাবে। এই মুহূর্তে প্লে-অফে ওঠার জন্য…
Read More
শিলিগুড়িতে আম প্রেমীদের জন্য সুখবর, আসছে গীতাঞ্জলি আম উৎসব

শিলিগুড়িতে আম প্রেমীদের জন্য সুখবর, আসছে গীতাঞ্জলি আম উৎসব

অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে গীতাঞ্জলি আম উৎসব। আগামী ৬ জুন থেকে ৮ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে শিলিগুড়ি সিটি সেন্টারে। প্রতি বছরের মতো এবারও আমপ্রেমীদের জন্য থাকছে বিশেষ চমক। উৎসবে প্রায় ৩০০-রও বেশি ধরনের আম প্রদর্শিত হবে। পাশাপাশি আম দিয়ে তৈরি বিভিন্ন পণ্য যেমন আম মিষ্টি, আম পায়েস, বিভিন্ন রকমের আমের আচার, আমের পাঁপড়, শুকনো আম এবং আরও নানা নতুন উপকরণও থাকছে প্রদর্শনীতে। এবারের উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আগত ৬২ জন কৃষক তাঁদের আমের সম্ভার নিয়ে অংশগ্রহণ করবেন। মোট ৩০টি স্টলে বিভক্ত হয়ে চলবে এই প্রদর্শনী ও বিক্রি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, উৎসবে উপস্থিত থাকবে…
Read More
৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই পাচারকারী

৭০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই পাচারকারী

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৭০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ দেড় লাখএর বেশি নগদ টাকা সহ দুইজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি কাউয়াখালী বিশ্ববাংলা শিল্পী হাটের কাছে অভিযান চালায়। পুলিশের  গোপন সূত্রে খবর আসে কাউয়াখালী থেকে মোটরবাইকে করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি শহরের দিকে যাচ্ছে। পাশাপাশি তাদের কাছে রয়েছে লক্ষাধিক টাকা। এই খবর পাওয়া মাত্রই অভিযান চলাল স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। …
Read More
ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত, রোহিত-কোহলির পর টেস্ট থেকে সরবেন শামিও?

ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত, রোহিত-কোহলির পর টেস্ট থেকে সরবেন শামিও?

এই বছরের শুরুতেই চোট সারিয়ে উঠেছেন মহম্মদ শামি। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। আইপিএলও খেলছেন। কিন্তু টেস্টে পাঁচ দিন খেলার ধকল তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে নিশ্চিত হলে তবেই শামিকে ইংল্যান্ড নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর থেকে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন শামি। গত বছর নভেম্বরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামেন তিনি। রঞ্জি খেলেন। প্রথমে মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাবেন। কিন্তু তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় শামির। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ভারত।…
Read More
অবসর নেওয়ার পরেও ফরাসি ওপেনে ফিরছেন নাদাল!

অবসর নেওয়ার পরেও ফরাসি ওপেনে ফিরছেন নাদাল!

গত বছরের শেষ ভাগে টেনিস থেকে অবসর নিয়েছিলেন রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় দীর্ঘ চোট-আঘাতের পর বিদায় জানিয়েছিলেন টেনিসকে। আবার তিনি ফিরতে চলেছেন ফরাসি ওপেনে, তবে খেলোয়াড় হিসাবে নয়। অবসর ভেঙে তিনি প্রতিযোগী হিসাবে ফিরছেন না। থাকবেন আমন্ত্রিত অতিথি হিসাবে। ফরাসি ওপেনের ডিরেক্টর এমিলি মরেসমোর দাবি, ব্যতিক্রমী সংবর্ধনা হতে চলেছে। নাদালকে সম্মান জানানোর প্রসঙ্গে মরেসমো বলেছেন, “ফরাসি ওপেনে অনেক ভাবে নিজের ছাপ রেখে গিয়েছে রাফা। তাই ওর সম্মানে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আমি চাই সেটা ব্যতিক্রমী হোক। সবাইকে অবাক করে দিতে চাই।”
Read More
বুদ্ধ পূর্ণিমায় শিলিগুড়ির ত্রিরত্ন বৌদ্ধ মঠে ভক্তদের ঢল

বুদ্ধ পূর্ণিমায় শিলিগুড়ির ত্রিরত্ন বৌদ্ধ মঠে ভক্তদের ঢল

আজ বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র দিনে শিলিগুড়ির বিভিন্ন বৌদ্ধ মঠে ভোর থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল শালবাড়িতে অবস্থিত ত্রিরত্ন বুদ্ধিস্ট মনস্ট্রি। প্রত্যেক বছরের মতো এবারও সকাল থেকেই প্রচুর ভক্ত ভিড় জমিয়েছেন এই মনস্ট্রিতে। দুপুরের দিকে আয়োজিত হয়েছে বিশাল ভোগ-প্রসাদ। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই উপলক্ষে মনস্ট্রির প্রতিষ্ঠাতা ডঃ রিমফছে নাওয়াং থিনলেই গ্যাটসহ জানান, গত ৯ মে থেকে শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানমালা, যা আজ শেষ দিনে পৌঁছেছে এক বিশেষ পর্যায়ে। শুধু শিলিগুড়ি নয়, তাঁদের সংগঠনের উদ্যোগে মিরিক, ভুটান, থাইল্যান্ড, আমেরিকা সহ আরও সাতটি স্থানে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি।
Read More
ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেফতার। মালদহ জেলার ইংরেজ বাজার থানার মিলকী পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহঃ সফিকুল সেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল ইসলাম। অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃত চার জন কে আজ মালদহ জেলা আদালতে তোলা হয়। ইংরের বাজার থানার পুলিশ ধৃত চার জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে। মোট ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার।
Read More
৪৩তম বর্ষে বিশেষ থিমে আগেভাগে পুজোর প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের

৪৩তম বর্ষে বিশেষ থিমে আগেভাগে পুজোর প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের

বাজলো পুজোর ঘন্টা! বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়িতে দুর্গোৎসবের সূচনা করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। এবারের ৪৩তম বর্ষে পদার্পণ করল ক্লাবের পুজো। বরাবরের মতো এবারও বিশেষ চমক থাকছে তাদের থিমে। বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের আদলে মন্ডপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবছরের মতো এবারও সৃজনশীল থিম ও বিশাল বাজেট নিয়ে এগোচ্ছে এই পুজো। দীর্ঘ সময় ধরে মণ্ডপ নির্মাণের প্রয়োজন হওয়ায়, শিলিগুড়ির মধ্যে সর্বপ্রথম খুঁটি পুজো সারল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিজিৎ কুমার রায়, সম্পাদক সুশান্ত সরকার, ক্লাব সম্পাদক অভিজিৎ কর্মকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সহ আরও…
Read More
ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন

ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন

সীমান্তে ভারত পাকিস্তান সংঘাতের আবহে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন। কারফিউ নিয়ে ইতিমধ্যে দিনহাটা মহাকুমা শাসকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত আগামী ৩০ শে জুন পর্যন্ত চলাচলের উপর বিশেষ বিধি নিষেধ থাকছে। বিশেষ করে সীমান্ত এবং সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে আগামী ৬০ দিনের জন্য রাত নয়টা থেকে পরের দিন সকাল ৬ঃ০০ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কোনরকম পরিবহন নিষিদ্ধ। পাশাপাশি সীমান্তের…
Read More
সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা, গ্রেফতার সিকিমের যুবক

সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা, গ্রেফতার সিকিমের যুবক

সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেকে কো-পাইলট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার হল সিকিমের এক যুবক। ধৃতের নাম হেমন্ত শর্মা, বয়স প্রায় ৩০। জানা গেছে, সে সিকিমের প্যাকিয়ং এলাকার বাসিন্দা এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত ছিল। অভিযোগ, হেমন্ত শর্মা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপে প্রোফাইল তৈরি করে। এরপর বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে, তাদের বিশ্বাস অর্জন করে অর্থ ও গহনা আত্মসাৎ করত। সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত অন্তত ৩০০ জন তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তারই মধ্যে এক নার্সের…
Read More
ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে লাড্ডু বিতরণ জলপাইগুড়ি দাদা ভাই ক্লাবের সদস্যদের

ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে লাড্ডু বিতরণ জলপাইগুড়ি দাদা ভাই ক্লাবের সদস্যদের

পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, জলপাইগুড়িতে লাড্ডু বিতরণ করছে দাদা ভাই ক্লাবের সদস্যরা। শুক্রবার রাতে তারা লাড্ডু বিতরণ করার পাশাপাশি সেনাবাহিনীদের পাশে থাকার বার্তা দেন। এই প্রসঙ্গে দাদা ভাই ক্লাবের সভাপতি তথা জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি জানান, এখন পর্যন্ত পাকিস্থানের হামলার জবাব যে ভাবে সাফল্যের সঙ্গে দিয়েছে ভারতীয় সেনা ,তাতে আমরা গর্বিত।
Read More
ভারত-পাক পরিস্থিতি নিয়ে ভাবিত আমির! কোন বড় সিদ্ধান্ত নিলেন তারকা?

ভারত-পাক পরিস্থিতি নিয়ে ভাবিত আমির! কোন বড় সিদ্ধান্ত নিলেন তারকা?

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতির প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। বাদ পড়েনি বিনোদন জগৎও। আগামী দিনের পরিকল্পনায় নানা বদল আনছেন ভারতীয় ছবির নির্মাতারা। এ বার সিদ্ধান্তে বদল আনলেন আমির খানও। আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বহু প্রতীক্ষার পর, অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন তাঁর আসন্ন ছবি ‘সিতারে জ়মিন পর’-এর মুক্তির জন্য। ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক। আমির খানের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে, “সীমান্তে যা ঘটছে এবং সারা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন। আমাদের সেনাবাহিনীতে যাঁরা লড়ছেন, তাঁদের নিয়েই আমির…
Read More