Sonakshi Sarkar

1456 Posts
এবার চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়ি শহরে!

এবার চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়ি শহরে!

বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ ওই এলাকার বাসিন্দা শুভঙ্কর বণিক তাঁর বাড়ির সামনে দিয়ে একটি চিতাবাঘকে পাঁচিল টপকে পালাতে দেখেছেন বলে দাবি। এনিয়ে রাতেই তিনি থানায় ও বন দপ্তরে ফোন করে বিষয়টি জানান। ওই ব্যক্তির দাবি, এর আগে তিনি জঙ্গল পথে একাধিকবার চিতাবাঘ দেখেছেন। ফলে তিনি নিশ্চিত, বৃহস্পতিবার রাতে যে প্রাণীটিকে তিনি দেখেন, সেটি চিতাবাঘই ছিল। তাঁর ওই দাবি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, কয়েকদিন আগেই জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক শ্রমিক মারাত্মক জখম হন। খাঁচা পাতা হলেও সেখানে এখনও চিতাবাঘ ধরা পড়েনি।
Read More
হারিয়ে যাওয়ার মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এনজেপি থানার পুলিশ

হারিয়ে যাওয়ার মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এনজেপি থানার পুলিশ

বাড়ি থেকে বা রাস্তায় চলতে গিয়ে হারিয়ে গিয়েছিল মোবাইল, সেই মোবাইল ফিরে পেতে দ্বারস্থ হয়ে ছিল এনজিপি থানার পুলিশের কাছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া মোবাইল গুলি। তার পরেই শুরু হয় প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া প্রক্রিয়ার কাজ। সেই মতো মোট ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনজেপি থানার পুলিশ। শুক্রবার এসিপি সোমনাথ দাসের উপস্থিতিতে ওই মোবাইল গুলি তুলে দেওয়া হয় এদিন।এসিপি সোমনাথ দাস ছারাও মোবাইল গুলি তুলে প্রকৃত মালিকের হাতে তুলে দেন উপস্থিত থানার আইসি সোনম লামা, পিসি ওসি সমীক পাল,থানার সেকেন্ড অফিসার কল্যান সাহা। অন্যদিকে…
Read More
শিলিগুড়িতে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, চারজন গ্রেফতার

শিলিগুড়িতে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, চারজন গ্রেফতার

শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ৮ থেকে ১০ জনের একটি দল পাইপলাইন এলাকায় জমায়েত হয়েছে। তাদের লক্ষ্য ছিল এলাকার কোনো বাড়িতে ডাকাতি করা। এই তথ্য পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখে দলের প্রায় ৫-৬ জন পালিয়ে গেলেও, চারজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হলেন—প্রদীপ দাস (৩২) এবং ভিকি সাহারি (২২), দু'জনেরই বাড়ি টিকিয়াপাড়া; সঞ্জীব দাস (২১), বাড়ি বাগরাকোট; এবং মোহাম্মদ জামিল (২২), কয়লা ডিপোর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একাধিক ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ…
Read More
বিএসএফের হাতে ধরা পরল দুটো মহিষ সহ এক বাংলাদেশী পাচারকারী

বিএসএফের হাতে ধরা পরল দুটো মহিষ সহ এক বাংলাদেশী পাচারকারী

ঘটনাটি ঘটেছে মালদাহে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৮৮ ব্যাটেলিয়ানের, কেদারীপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোরে 4 টা নাগাদ বিএসএফের জোওয়ানেরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদাড়ি দেওয়ার সময় হঠাৎ সন্দেহজনক এক ব্যক্তিকে মোহিস পাচার করতে গিয়ে দেখতে পাই বিএসএফ, ওই ব্যক্তিকে ও দুটো মহিস সহ আটক করে জিজ্ঞাসাবাদ করতে তার নাম জানতে পারে এমডি সেলিম বয়স ১৮ বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া পর্ষা থানার,নওগাঁ জেলায়। জানা গেছে ওই এলাকায় কাঁটাতার নেই , সেই সুযোগ নিয়ে ওই এলাকা থেকে মহিষ পাচার করে নিয়ে যাচ্ছিল,  ওই পাচারকারীকে হবিবপুর থানার হাতে তুলে দেয় বুধবার বৈকাল চারটা নগদ, হবিপুর থানার পুলিশ বৃহস্পতিবার…
Read More
নিজে সামনে দারিয়ে থেকে সহধর্মীনিকে অন্য পুরুষের হাতে তুলে দিলো স্বামী

নিজে সামনে দারিয়ে থেকে সহধর্মীনিকে অন্য পুরুষের হাতে তুলে দিলো স্বামী

ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকার বাসিন্দা নয়ন সাহা এর সহধর্মীনি এক যুবকের সঙ্গে পরকীয়ায় আবদ্ধ হয়। সুত্রের খবর অনুযায়ী নয়ন ও ওর মা প্রতিনিয়ত গৃহবধূর উপর মানসিক ও শারিরিক যন্ত্রনা করতো বলে অভিযোগ। নিজের মনের শান্তি খুঁজে পেতে গৃহবধূ অন্য এক যুবকের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হয়। যুবকের সঙ্গে প্রতিনিয়ত দেখাশুনার বিষয় টি জানতে পারে নয়ন ও এলাকাবাসী। অবশেষে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় দুইজনকে একই সাথে আটক করে স্থানীয়রা। পরবর্তী সময় সকলের উপস্থিতিতে স্থানীয় একটি কালী মন্দিরে সামাজিক ভাবে গৃহবধূকে যুবকের হাতে তুলে দেওয়া হয়।   স্বামী নিজে সামনে দারিয়ে থেকে নিজ সহধর্মীনিকে যুবকটির হাতে তুলে দেয়। অপর…
Read More
দলগাঁও চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ

দলগাঁও চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ

বুধবার চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়েছিল। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ৪/৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তারপর ওই খাঁচার কাছে গিয়ে দেখেন সকলে একটি বড় চিতাবাঘ খাঁচার ভিতরে ছোটাছুটি করছে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমায় ওই এলাকায়। তারপর খবর দেওয়া হয় বন দফতরে। এদিকে খবর পেয়ে বন কর্মীরা এসে ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।
Read More
শিলিগুড়ি ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার তিন

শিলিগুড়ি ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার তিন

গত মঙ্গলবার অর্থাৎ ১৫ই এপ্রিল পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার একটি বাড়িতে জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে ৮০ হাজার টাকা নগদ সহ লক্ষাধিক স্বর্নলংকার নিয়ে চম্পট দিয়েছিল চোরের দল।এমন ঘটনায় হতবম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন। তবে দির্ঘসময় ধরে এত বড় চুরির ঘটনা দুস্কৃতিরা  ঘটালেও  বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহ কোন নেশাজাতীয় স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছিল দুস্কৃতিরা। ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গত মঙ্গলবার ওই চুরির ঘটনায় ফুলবাড়ি থেকে এমডি রফিকুল ও এমডি সমিরকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে একই চুরির ঘটনায় এনজেপি রাজাহোলী থেকে গ্রেফতার করা হয় এমডি…
Read More
৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ

ছবছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে প্রতিবেশী দাদুকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিস। মিষ্টি কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। জলপাইগুড়ি মহিলা থানা সূত্রে খবর নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
উত্তরবঙ্গে উষ্ণতা বৃদ্ধি, স্বস্তির খোঁজে বাড়ছে ডাব ও আখের রসের চাহিদা

উত্তরবঙ্গে উষ্ণতা বৃদ্ধি, স্বস্তির খোঁজে বাড়ছে ডাব ও আখের রসের চাহিদা

গোটা দেশ জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গও তার ব্যতিক্রম নয়। প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ স্বস্তি খুঁজছেন প্রাকৃতিক পানীয়ে। সেই তালিকার শীর্ষে রয়েছে ডাবের জল ও আখের রস। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তেলিপাড়া মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে অস্থায়ীভাবে গজিয়ে উঠেছে একাধিক ডাব ও আখের রসের দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় যাতায়াতকারী পথচারীদের ভিড় লেগেই থাকে এই দোকানগুলিতে। অনেকেই গাড়ি থামিয়ে ঠান্ডা ডাবের জল ও আখের রস পান করে নিচ্ছেন। ডাবের জল ছাড়াও ভিতরে থাকা মালাইও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছর গ্রীষ্মকালে এই ধরনের প্রাকৃতিক পানীয়ের চাহিদা কয়েক গুণ…
Read More
শিলিগুড়ি মহকুমা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, ঘটনায় গ্রেফতার ৩

শিলিগুড়ি মহকুমা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, ঘটনায় গ্রেফতার ৩

নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার ঘটনা। জানাযায় সোমবার রাতে বাড়ির বাইরে মোবাইলে কথা বলছিল নির্যাতিতা নাবালিকা, অভিযোগ সেই সময় নাবালিকার মুখ চেপে ধরে দুই যুবক ও নাবালিকাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় চা বাগানে। সেখানে আর এক যুবক আসে। তিনজন মিলে একাধিকবার গনধর্ষন করে নাবালিকাকে। সোমবার রাতে নকশালবাড়ি থানায় ঘটনার অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল, পঙ্কজ মাহাতো, সরোজ টপ্পো ও রৌশন কুমার মাহাতো। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানাযায়।
Read More
ভারি বৃষ্টিতে নদীতে পরিণত গ্যাংটক শহরের রাস্তা

ভারি বৃষ্টিতে নদীতে পরিণত গ্যাংটক শহরের রাস্তা

গতকাল সিকিমের রাজধানী গ্যাংটকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে শহরের প্রধান রাস্তা। রাস্তার ওপর দিয়ে এমন ভাবে জল গড়িয়ে যেতে দেখা যায়, যেন যেন নদী বইছে। শুধু তাই নয়, বৃষ্টির জল দোকান ও শোরুমের ভেতরেও ঢুকে পড়ে। একটি শোরুম থেকে জল বেরিয়ে আসার দৃশ্য চোখে পড়ে, যা পরিস্থিতির ভয়াবহতাকে তুলে ধরে। রাস্তার উপর দিয়ে চলাচল করা গাড়িগুলোকেও ধীরে ধীরে চলতে দেখা যায়, জলস্রোতের সঙ্গে লড়াই করে। এই ঘটনায় শহরের নাগরিক জীবনে ব্যাঘাত ঘটে এবং ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা নিয়েও প্রশ্ন ওঠে।
Read More
শিলিগুড়ি থেকে রায়গঞ্জে পাচারের জন্য নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার এক পাচারকারী

শিলিগুড়ি থেকে রায়গঞ্জে পাচারের জন্য নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার এক পাচারকারী

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। সোমবার রাত ১১টা নাগাদ ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রায়গঞ্জে পাচার হচ্ছে নিষিদ্ধ কাফ সিরাপ। এই খবর পাওয়া মাত্রই টিম সাজায় ভক্তিনগর থানার পুলিশ। অভিযানে মিলে গেল সাফল্য। রায়গঞ্জের বাসিন্দা উত্তম সরকারকে প্রচুর কাফ সিরাপ সহ গ্রেপ্তার করল ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। জানা গিয়েছে একটি সবজির ব্যাগে করে ওই কাফ সিরাপ ধৃত উত্তম সরকার রায়গঞ্জে নিয়ে যাচ্ছিল। পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে রায়গঞ্জে যাবার বাসের অপেক্ষা করছিল সে। ভক্তিনগর…
Read More
আবারও হাতির আক্রমণে প্রাণ গেল এক চা বাগানের শ্রমিকের

আবারও হাতির আক্রমণে প্রাণ গেল এক চা বাগানের শ্রমিকের

মূখে আলো পরতেই তেড়ে এলো, মানুষ এবং বন্য প্রাণের সংঘাতে নিমেষেই ঝড়ে গেলো তরতাজা একটি প্রাণ। ডুয়ার্সে মানুষ এবং বন্য প্রাণের সংঘাত অব্যাহত। সর্ব শেষ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেটেলি থানার অন্তর্গত গরুমারা জঙ্গল লাগোয়া বড় দিঘি বনবস্তিতে। সারাদিন কাজ করে রাতের খাবার খেয়ে আর পাঁচ জনের মতো ঘরেই ঘুমিয়ে ছিলেন নন্দু খেরিয়া (৩৬)। বস্তিতে হাতি ঢুকেছে চিৎকারে ভেঙে যায় ঘুম ,অন্যান্য দের সঙ্গে হাতিকে জঙ্গলে ফেরানোর নিত্যদিনের লড়াইয়ে যোগ দেয় নিজেও, অন্ধকারে দাঁড়িয়ে থাকা হাতির মুখে বন বিভাগের বিশেষ টর্চের আলো পরতেই ক্ষেপে ওঠে গজরাজ, সামনে তখন মৃত নন্দু খেরিয়া, নিমেষেই শুরে পেচিয়ে পায়ে পিষে দেয় তরতাজা আদিবাসী…
Read More
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ফুটবল প্রতিযোগিতা

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ফুটবল প্রতিযোগিতা

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল থেকে আন্তঃ কোচিং কেম্প ফুটবলের আসর বসতে চলেছে।এই বিষয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কক্ষে এক সাংবাদিক সন্মেলনে সংস্থার সম্পাদক সুভাশীষ ঘোষ সহ প্রীয়ারা সিং, শুভ্র দে, প্রবীর মন্ডল শিলিগুড়ি ফুটবল বিস্তারিত তুলে ধরেন। একাডেমি পরিচালিত ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সহযোগিতায় শান্তি প্রিয় গুহ মেমোরিয়াল চ‍্যাম্পিয়নশীপে ৮টি দল নিয়ে লীগ কাম নকাউট পর্যায়ে খেলা গুলো অনুষ্ঠিত হবে।সুভাশীষ ঘোষ এক বক্তব্যে জানান কোচিং কেম্পের খেলোয়াড়েরা প্রতিযোগিতায় খেলার সুযোগ কম পায়। তাই তাদের প্রয়াস লীগ পর্যায়ে গ্রুপ ভিত্তিক খেলে অনেক খেলার সুযোগ পাবে। আগামীতে তারা উচ্চ স্থানে পৌছাতে পারবে।
Read More