Sonakshi Sarkar

1546 Posts
ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে নৌকাঘাট মোড়ে দেখা গেল শাসক থেকে বিরোধী সকলকেই

ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে নৌকাঘাট মোড়ে দেখা গেল শাসক থেকে বিরোধী সকলকেই

শিলিগুড়ি : ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই তার প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা গেল রাজ্যের শাসক থেকে বিরোধী দল সকলকেই। একদিকে যেমন সকাল সকাল শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকেশষ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সহ শিলিগুড়ির শাসকদলের নেতাদের পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করতে দেখা গিয়েছে। ঠিক তেমনি রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে সাংসদ এবং বিধায়ক দের ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করতে দেখা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে সাংসদ দূর্গা মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষ ও শিখা চ্যাটার্জি ঠাকুর পঞ্চানন বর্মা মূর্তিতে মাল্যদান করেন।
Read More
জঙ্গল পথে দ্রুত গতিতে চলা গাড়ীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো একটি বাইসন

জঙ্গল পথে দ্রুত গতিতে চলা গাড়ীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো একটি বাইসন

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার চাপরা মারি জঙ্গলের বুক চিরে যাওয়া চালশা থেকে নাগরাকাটাগামী ১৭ নম্বর  জাতীয় সড়কে। ঘটনা প্রসঙ্গে স্থানিয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে চাপরামারি জঙ্গল থেকে বেড়িয়ে একটি বাইসন সম্ভবত রাস্তা পারারার করছিল ,সেই সময় ওই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকার গাড়ী এই বিশালাকার বন্য প্রাণটিকে সজোরে ধাক্কা মারে। বন্য প্রাণ এবং গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির। যদিও এই সড়ক পথে রিতিমত সাইন বোর্ড টাঙিয়ে লেখা আছে বন্যপ্রাণ পারাপার করার রাস্তা ধীরে চলুন। ঘটনার খবর পেয়েই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মৃত বাইসন টির দেহ উদ্ধার করে। ঘটনা প্রসঙ্গে বন…
Read More
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ছেলেকে জার্সি উপহার দিলেন বিরাট

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ছেলেকে জার্সি উপহার দিলেন বিরাট

কেভিন পিটারসনের ছেলে ডিলানকে সই করা জার্সি উপহার দিলেন কোহলি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ছেলেকে উপহার পাঠালেন বিরাট কোহলি। ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ধারাভাষ্যকার হিসাবে এসেছিলেন কেভিন পিটারসেন। ডিলান হলেন চিত্রগ্রাহক। বন্য জন্তুর ছবি তুলতে ভালবাসেন তিনি। তবে ক্রিকেটেও তাঁর আগ্রহ রয়েছে।      বিরাট হলেন তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার। তাই তাঁর থেকে পাওয়া জার্সি পেয়েই তা পরে ছবি তুলেছেন ডিলান। জার্সিটি একদম সঠিক ভাবে ফিট হয়েছে তাঁর। পিটারসেন সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন কোহলিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি কোহলি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। তৃতীয় ম্যাচে অহমদাবাদে ৩২ রান করেন কোহলি। প্রথম ম্যাচ ছিল নাগপুরে। হাঁটুর চোটের কারণে…
Read More
লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম

লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম

ভালবাসার দিনে প্রেমিক প্রেমিকার গোলাপ বিনিময়। এই গোলাপেই যেমন কাঁটা ঠিক তেমনি ভাবে এবার দামেরকাঁটা লাগছে প্রেমিক প্রেমিকার হাতে। লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম।কারণ ছত্রাকের আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে গোলাপ।তাই চাহিদা মতো গোলাপ ফুলের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভ্যালেন্টাইন ডে-র এক সপ্তাহ আগে, খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা হিসেবে। ফুল ব্যবসায়ীরাই জানাচ্ছেন, তাঁদের ধারণা ভ্যালেন্টাইন ডে-র দিনে এই দাম ৫০ থেকে ৭০ টাকা ছুঁতে পারে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাট-সহ আরও কয়েকটি এলাকায়। ফুলচাষি এবং জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই…
Read More
পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির ডাকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান

পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির ডাকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান

শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির তরফে অবস্থান-বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করা হলো বৃহস্পতিবার। এদিন শিলিগুড়ি রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড অফিসে বেশ কিছু দাবি নিয়ে অবস্থানে বসে পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি। মূলত সারা দেশের সাথে ইপিএস 95 পেনশনারদের ন্যূনতম পেনশন 9000 টাকা সহ অন্যান্য সাত দফা দাবিতে এদিন এই অবস্থান বিক্ষোভ করা হয়। অবস্থান বিক্ষোভের পর এদিন তাদের সমস্ত দাবীকে সামনে রেখে মিনিস্ট্রি অফ লেবার কমিশনার কে এক স্মারকলিপিও প্রদান করা হয়। অবিলম্বে তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির সদস্যরা।
Read More
পোস্ট অফিসে লোপাট টাকা, CID তদন্তের নির্দেশ হাই কোর্টের

পোস্ট অফিসে লোপাট টাকা, CID তদন্তের নির্দেশ হাই কোর্টের

এ যেন সরষের মধ্যে ভূত! পোস্ট অফিসে জমানো টাকা উধাও। অথচ পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থামূলক কোনও পদক্ষেপই করছে না। পূর্ব বর্ধমানের জামালপুরের ডাকঘর সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মামলায় এডিজি সিআইডিকে তদন্তভার দিল হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এই মামলা প্রসঙ্গে বলেন, “লোকে খাটনির টাকা পোস্ট অফিসে রাখছে। আর তা লোপাট হয়ে যাচ্ছে। পুলিশ কিছুই করছে না। সরকারি চাকরিরতদের টাকা পোস্ট অফিস থেকে এভাবে লোপাট হয়ে গেলে আর পুলিশ কিছু না করলে মানুষের ভরসা উঠে যাবে। গত দেড় বছরে জামালপুর থানা কিছুই করেনি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে যদি এইভাবে মানুষ প্রতারিত হয় তাহলে মানুষ যাবে…
Read More
হিমালয়ান শকুন দেখে খুশি বন বিভাগ ও পরিবেশপ্রেমীরা

হিমালয়ান শকুন দেখে খুশি বন বিভাগ ও পরিবেশপ্রেমীরা

দীর্ঘ্য সময় পর ঝাঁকে ঝাঁকে শকুন রেল লাইনের পাড়ে। হিমালয়ান শকুন দেখতে ভিড় জমালো আম জনতা, পাহাড়ে বরফ পরায় খাদ্যের সন্ধানে সমতল মুখি। মালবাজার মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে যাওয়া রেল পথের ধারে একটি মৃত গবাদি পশুর দেহ ঘিরে একঝাঁক শকুনের ভুরিভোজ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বন বিভাগের বিশেষ স্কোয়াড। তবে শকুন দেখতে ভিড় জমালেও বিলুপ্ত প্রায় এই হিমালয়ান ভালচারদের কোনো ভাবেই বিরক্ত করে নি সাধারণ মানুষ। দীর্ঘ সময় পর এত সংখ্যা শকুনের দেখা পাওয়ায় খুশির মহল বন বিভাগ থেকে পরিবেশ কর্মীদের মধ্যে। এই প্রসঙ্গে বার্ডস্ ওয়াচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বপ্রিয় রাউত জানান, যে শকুন গুলোকে দেখা যাচ্ছে,সেই…
Read More
বিএসএফের পোশাক পরে তাঁদের ছদ্মবেশে গরু পাচারের চেষ্টা   

বিএসএফের পোশাক পরে তাঁদের ছদ্মবেশে গরু পাচারের চেষ্টা   

রাতের আঁধারে মুর্শিদাবাদ সীমান্ত থেকে পাচারের সময় বিপুল ফেনসিডিল-সহ একজন ধরা পড়ে বিএসএফের হাতে। পাচার থামাতে বড়সড় অভিযান বিএসেএফের। আর এতেই বানচাল পাচারের নতুন ছক। বিএসএফ জওয়ানদের পোশাক পরে রাতের অন্ধকারে সীমান্তে গরু পাচারের চেষ্টা চলছিল। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর সদাসতর্ক পাহাড়ায় মালদহের হবিবপুর সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় গরু-মহিষ। বিএসএফ জানিয়েছে ধৃতরা সকলেই ভারতীয়। তারা বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। তবে তার আগেই ধরা পড়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদ সীমান্তেও অভিযান চালায় বিএসএফ। সেখান থেকে প্রচুর ফেনসিডিল উদ্ধার হয়। একে বড় সাফল্য বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী।           দক্ষিণবঙ্গ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮তম ব্যাটেলিয়নের বিওপি পান্নাপুরে…
Read More
বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

টুকিলির ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলো প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। রাজগঞ্জের কেবল পাড়া স্কুলে আজ কড়া চেকিং পুলিশের। পাশাপাশি ব্যাবস্থা খতিয়ে দেখতে ADM সহ অন্যান্য আধিকারিকদের স্কুলে ঘন ঘন আনাগোনা। একইসাথে স্কুলের শৌচাগার সংলগ্ন উন্মুক্ত এলাকায় টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু। গতকাল এই স্কুলেই টুকলি মিলিয়ে দেখার ছবি প্রকাশ্যে আসে।যার জেরে চাঞ্চল্য ছড়ায় শিক্ষানুরাগী মহলে। অস্বস্তিতে পড়ে প্রশাসন।
Read More
পৌরাধ্যক্ষের প্রচেষ্টায় স্বাধীনতার এত বছর পর বালুরঘাটের ৫ নম্বর ওয়ার্ডে মিললো পাকা রাস্তা

পৌরাধ্যক্ষের প্রচেষ্টায় স্বাধীনতার এত বছর পর বালুরঘাটের ৫ নম্বর ওয়ার্ডে মিললো পাকা রাস্তা

স্বাধীনতার এত বছর হয়ে গেলো তবুও মেলেনি পাকা রাস্তা। বাম আমলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরেও কোন সুরাহা হয়নি! বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্রের প্রচেষ্টায় অবশেষে আজ ১১ ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালুরঘাট পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে বটকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো। এই কর্মসূচিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র ছাড়াও পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখ সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানিয়েছেন - আজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণ পল্লী এলাকায় নিচু কাঁচা রাস্তা ভরাট করে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হল। এছাড়াও আজ ২৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ৫ নম্বর ওয়ার্ডে এই রাস্তাটার…
Read More
জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল

জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল

ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল, দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্টেশন বাজার, আসা ব্যাবসায়ী দের। মঙ্গলবার সকাল থেকেই রেল কর্তৃপক্ষ আর্থ মুভার নামিয়ে ব্যাবসায়ীদের খালি করা স্থানে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজে গতি বাড়ালো। এদিন সকাল থেকেই দীর্ঘ কয়েক দশক ধরে টাউন স্টেশন সংলগ্ন জায়গায় ব্যাবসা করে আসা ব্যবসায়ীরা পূর্বের স্থান পরিবর্তন করে পাশেই রেলের পুকুর পাড়ে নিজেদের ব্যাবসা শুরু করেছে। ক্রেতা দের কাছেও বড় পরিসরে বাজার বসায় যেমন সুবিধে হচ্ছে,এর পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নতুন উদ্যমে ব্যাবসা করছে শাকসবজি থেকে মাছ,মাংস বিক্রেতারা।…
Read More
বিপুল পরিমাণে উদ্ধার চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী

বিপুল পরিমাণে উদ্ধার চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী

রাতের অন্ধকারে আচমকাই বাড়িতে এলো, আবগারি দপ্তরের একটি বিশেষ প্রতিনিধি দল। আর তাতেই কি হুলুস্থলুস কান্ড! গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধুপগুড়ি আবগারি দপ্তরের বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি করা চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত মধ্য খট্টি মারি এলাকার বাসিন্দা বিমল ভগতের বাড়িতে এদিন অভিযান চালায় আবগারি দপ্তর। এদিনের অভিযানে বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ তৈরি করার হাড়ি কড়াই। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছাতেই প্রত্যেককে পালিয়ে যায়। এদিনের অভিযানের পর, স্থানীয় গ্রামবাসীদের প্রশ্ন করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে চান না। একেবারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পেছনে চলছিল এ ধরনের অবৈধ কারাবার। গ্রামবাসী থেকে…
Read More
ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর সময় দুর্ঘটনা

ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর সময় দুর্ঘটনা

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বামনহাট রেলস্টেশনে একটি লোকাল ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা লাগে। তাতে গুরুতর আহত হন কয়েক জন যাত্রী। আবার রেল দুর্ঘটনা। একটুর জন্য বড় বিপদ এড়ালেন যাত্রীরা। ঘটনাটি ঘটছে কোচবিহারের বামনহাট রেলস্টেশনে। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন যাত্রী।      জানা গেছে, সকালে বামনহাটি থেকে শিলিগুড়ি ১৫৪৬৮ প্যাসেঞ্জার ট্রেনটি রেলস্টেশনে পৌঁছেছিল। সেখান থেকে শিলিগুড়ির দিকে রওনা দেওয়ার সময়ে ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর জন্য কামরা থেকে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইঞ্জিনটি ঘুরিয়ে নিয়ে আবার ট্রেনের সঙ্গে সংযোগ করার সময়ে বিপত্তি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে ইঞ্জিনটি। তাতে কামরার ক্ষতি…
Read More
মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করলো বনদফতর। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে বনদফতর। এদিন বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গল ঘেরা এলাকা হিসেবে পরিচিত। এদিন সকাল থেকেই বনদফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। জঙ্গল ঘেঁষা এলাকার প্রায় শতাধিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।পাশাপাশি কার্শিয়াঙ বনদফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।এদিন সমস্ত বিষয়ে তদারকি করেন কার্শিয়াঙ বনদফতরে ডিএফও ও এডিএফও।বনদফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
Read More