05
Feb
কত জন ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হচ্ছে, সেই হিসাব এখনও স্পষ্ট নয়। তবে কোনও কোনও সংবাদমাধ্যম সূত্রে খবর, দু’শোর বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে। আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের নিয়ে বুধবার দুপুরে পঞ্জাবের অমৃতসরে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারে আমেরিকার বিমানটি। কোনও রকম খারাপ পরিস্থিতি যাতে না তৈরি হয়, এই বিষয়ে সতর্ক করা হয়েছে পঞ্জাব পুলিশকে। কড়া করা হয়েছে অমৃতসরের নিরাপত্তা। তবে বিমানটি ঠিক কোন সময়ে ভারতের মাটি স্পর্শ করবে, সেটা এখনও স্পষ্ট নয়। পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের জন্য বিমানবন্দরে আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই সে…
