Sonakshi Sarkar

1450 Posts
চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করলেন মাটিগাড়া থানার পুলিশ

চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করলেন মাটিগাড়া থানার পুলিশ

চুরি করে সোনার অলংকার এবং রুপার অলংকার পুঁতে রাখা হয়েছিল মাটির তলায়। মাটি খুঁড়ে সেই গহনা উদ্ধার করল পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করে সেই জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত গহনা উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। চুরির অভিযোগ পাওয়ার ৬ ঘন্টার মধ্যেই মাটির নিচে পুঁতে রাখা চুরি করা  ৭০ গ্রাম সোনার অলংকার ও ৩৬৫ গ্রাম রুপোর অলংকার সহ গ্রেপ্তার দুষ্কৃতী। রবিবার দুপুরে শিবমন্দির শান্তিপুর হালের মাথার বাসিন্দা অমিত ঝাঁয়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটায় এক দুষ্কৃতি । বিকেলে বাড়ি ফিরতেই ঘটনা বুঝতে  পেরে মাথায় হাত পড়ে গৃহকর্তার। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই…
Read More
শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

শিলিগুড়ি পৌর নিগমের নবনির্মিত ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও ‘অধিবেশন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।  বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে শিলিগুড়ি পৌর নিগম প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সহ পৌর নিগমের বিভিন্ন মেয়র পারিষদ, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন, আধুনিক পরিকাঠামো ও নাগরিক-বান্ধব পরিষেবার লক্ষ্যে এই নতুন প্রশাসনিক ভবন শিলিগুড়ি পৌর নিগমের কাজকর্মকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে। পাশাপাশি…
Read More
আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫° ডিগ্রি

আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫° ডিগ্রি

একদিকে কুয়াশা, অপর দিকে ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়িবাসী। কয়েকদিন ধরেই ঝাকিয়ে শীত, কনকনে ঠান্ডায় কাবু  উত্তরের জলপাইগুড়ি। ঠান্ডা হাওয়া এবং কুয়াশার কারণে অন্ধকার নেমে এসেছে। যেকোনো দুর্ঘটনায় রাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়কে চালকদের গাড়ি দাঁড় করিয়ে গরম চা জল খাইয়ে সচেতন করা হচ্ছে। কেউ কেউ আবার দু:স্ত গরিব রাস্তার ধারে জীবনযাপন করে রাত কাটাচ্ছেন, এমন বহু মানুষদের কম্বল বিতরণে এগিয়ে এসেছে। মঙ্গলবার ভোর থেকেই  প্রচণ্ড কুয়াশার প্রভাব লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। এদিন সকাল ৮ টা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ি‌র বেশিরভাগ এলাকা। এজন্য বেলা বাড়লেও রাস্তায় লোকজন খুব একটা দেখা যায়‌নি। তবে এই শীতকে দারুনভাবে উপভোগ করছেন জলপাইগুড়িবাসী। সকাল থেকেই…
Read More
জলপাইগুড়িতে বিষ প্রয়োগে শতাধিক পাখির মৃ*ত্যু, এলাকায় চাঞ্চল্য

জলপাইগুড়িতে বিষ প্রয়োগে শতাধিক পাখির মৃ*ত্যু, এলাকায় চাঞ্চল্য

জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের ভূজারী পাড়া বুথ এলাকায় বিষ প্রয়োগ করে ব্যাপক পাখি হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক বাসিন্দা নিজের জমিতে বিষ প্রয়োগ করলে তাতে বহু পাখি ঘটনাস্থলেই মারা যায় বলে অভিযোগ। তবে স্থানীয়দের দাবি, বিষক্রিয়ায় মৃত পাখি ও মুরগির মোট সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। অনেক পাখি ওই জমিতে বিষমিশ্রিত খাদ্য খেয়ে কিছুটা দূরে গিয়ে মারা পড়ে রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সোচ্চার হন সোমবার সকালে। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
Read More
গোধনপাড়া ঘোষপাড়ায় বোমা উদ্ধারে আতঙ্ক ! উদ্ধার ৫ ব্যাগ ভর্তি বোমা, চাঞ্চল্য এলাকাজুড়ে

গোধনপাড়া ঘোষপাড়ায় বোমা উদ্ধারে আতঙ্ক ! উদ্ধার ৫ ব্যাগ ভর্তি বোমা, চাঞ্চল্য এলাকাজুড়ে

ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের রানিনগরের গোধনপাড়া ঘোষপাড়া এলাকায় চরম আতঙ্ক ছড়াল বোমা উদ্ধারে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল ৫ ব্যাগ ভর্তি বোমা। বিপুল পরিমাণ এই বিস্ফোরক মজুত ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা ব্যাগগুলি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ব্যাগগুলি খুলে দেখে বিপজ্জনক বিস্ফোরক মজুত রয়েছে। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বড়সড় নাশকতার ছক কষা হচ্ছিল। কে বা কারা এই বিস্ফোরক মজুত করেছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।…
Read More
ঠান্ডার দাপটে শিলিগুড়ি, কয়েকদিন বজায় থাকতে পারে শীত

ঠান্ডার দাপটে শিলিগুড়ি, কয়েকদিন বজায় থাকতে পারে শীত

মঙ্গলবার শিলিগুড়িতে চলতি বছরের শীতলতম দিন। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা শহর। তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি পরিস্থিতিকে আরও শীতল করে তোলে। ঠান্ডার দাপটে সকালবেলা রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। কুয়াশা ও হালকা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম পোশাক ও শীতবস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ঠান্ডার দাপট বজায় থাকতে পারে, সঙ্গে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Read More
শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার লেকটাউনে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার লেকটাউনে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি

শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে দোকানের শাটার ভেঙে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার নামী-দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর। অভিযোগ পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও চুরি হয়েছে বলেই জানা গেছে। আজ সকালে ঘটনাটি সবার প্রথমে নজরে আসে দোকানের কর্মী বিজয় দাসের। সকালে দোকান খুলতে এসে তিনি ভাঙা শাটার ও দোকানের ভেতরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দোকানের মালিক অভিষেক মোদককে জানান। খবর পেয়ে দোকানের মালিক দোকানে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজ দেখে অভিষেক মোদক জানান, চুরির ঘটনায় মাত্র একজন…
Read More
বিএলএ ২ দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি

বিএলএ ২ দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি

সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুনানিতে আসা প্রচুর মানুষ তারা লাইন দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন । সেদিন সকাল সাড়ে ১১ টা থেকে গেট বন্ধ থাকে। ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে। ঘটনাস্থলে আসে মগরা থানার পুলিশ। বিধায়ক অসিত মজুমদার বলেন, আমরা এই ধরনের হেয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোন অবস্থায় হেয়ারিং করে দেয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী দীর্ঘদিন সরকারি কাজ করেছেন অবসর নিয়েছেন পেনশন পান তাদেরকে হিয়ারিং-এ ডাকা হচ্ছে। যারা পাসপোর্ট করেছে, যাদের ২০০২ এর ভোটার লিস্টে নাম রয়েছে তাদের হেয়ারিং এ টাকা হচ্ছে। এটা চরম অব্যবস্থা, মানুষের…
Read More
SIR এর গেরোয় এবার অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা !

SIR এর গেরোয় এবার অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা !

সকাল থেকেই নথি নিয়ে হাজির শুনানি কেন্দ্রে,আতঙ্কে চোখের জল বাঁধ মানছেনা অনেকেরই,তমলুকের চিত্র, চলছে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির কাজ! তমলুকে শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ৫৫ জনের নামের ভুল থাকার কারণে বা ২০০২ এর লিস্টের সাথে লিংক না পাওয়ার কারণে বিশেষ স্কুটিনি চলছে ব্লক অফিসে। কারো নাম ভুল কারো আবার ২০০২ সালের ভোটার লিস্টের নাম না থাকার কারণে ডাক পেয়েছেন। অসুস্থ শরীর নিয়ে সমস্ত সঠিক পরিচয় পত্র সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে এসেছেন।এক বৃদ্ধা সনকা দাস,বয়স  ৭৫ পেরিয়েছেন, আতঙ্কে চোখের জল দেখা গেল ব্লক অফিসের সামনে। স্বামী পুত্র সন্তান হারিয়ে থাকেন মেয়ের কাছে,হাঁটতে পারেন না ঠিক মতো,তবুও…
Read More
শান্তিপুরে ফের তৈরি হতে চলেছে রাম মন্দির

শান্তিপুরে ফের তৈরি হতে চলেছে রাম মন্দির

আর এই রকমই ব্যানার সারা শান্তিপুর শহর জুড়ে আনাচে-কানাচে লাগানো হয়েছে। ব্যানারের নিচে লেখা রয়েছে কবি কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট কমিটি। যদিও জানা যায় নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা এলাকায় একটি জায়গাতে হতে চলেছে এই রাম মন্দির। যদিও এ প্রসঙ্গে খোঁজখবর করা হলে এই ট্রাস্ট কমিটির সম্পাদক লিটন ভট্টাচার্য নামে এক ব্যক্তি দাবি করেন 2017 সাল থেকে এই ট্রাস্ট কমিটি কাজ করে চলেছে 2025 সালে তারা ট্রাস্ট হিসেবে গণ্য হয়েছে বর্তমানে ১০০ কোটি টাকা প্রজেক্টে এই রাম মন্দির তৈরি করা হবে। সাধারণ মানুষের সহযোগিতাতেই গড়ে উঠবে রাম মন্দির। যদিও এই ট্রাস্ট কমিটির সভাপতি শান্তিপুরের প্রাক্তন…
Read More
চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ

চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর পাঁচ শতাধিক মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হল প্রকৃত দাবীদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেড কোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলা' পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার ৫৯৪টি মোবাইলের মধ্যে ৬৬জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন…
Read More
শনিবার থেকে শুরু হল এসআইআরের সমস্ত হিয়ারিং শিলিগুড়ি এসডিও অফিসে

শনিবার থেকে শুরু হল এসআইআরের সমস্ত হিয়ারিং শিলিগুড়ি এসডিও অফিসে

শনিবার শিলিগুড়ি এসডিও অফিসে শুরু হলো এসআইআরের হিয়ারিং পরিষেবা, এসডিও অফিসের বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে রাখা হয়েছে হেল্প ডেস্ক ক্যাম্প।যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় এবং সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে পড়ে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ, অপরদিকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। শংকর ঘোষ জানালেন যে এসআইআর নিয়ে কোন আতঙ্ক ছিল না মানুষের মনে। আজকে যাদের  হিয়ারিং রয়েছে তাদেরও সামান্য কিছু ভুলভ্রান্তির জন্য  হিয়ারিংয়ে আসতে হচ্ছে। অপরদিকে এ বিষয়ে পাপিয়া ঘোষ জানালেন যে, এসআইআর দু থেকে আড়াই বছরের প্রক্রিয়া সেটা এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ করতে গিয়ে সাধারণ…
Read More
ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনার পর পরিদর্শনে ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি

ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনার পর পরিদর্শনে ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি

শুক্রবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুই যুবক। তিনজন একটি স্কুটিতে করে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের, গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শনিবার সকালে আশিঘর মোড় পরিদর্শনে যান ট্রাফিক এসিপি, আশিঘর ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি ইঞ্জিনিয়াররা। ইস্টার্ন বাইপাসে কীভাবে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং কোথায় বাম্পার বসানো যেতে পারে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এদিন আশিঘর মোড়ে প্ল্যাকার্ড হাতে হেলমেট সচেতনতার বার্তা দিতে দেখা যায় শিলিগুড়ির বাসিন্দা রঞ্জন কুমার শাহকে, যিনি গাড়ি চালকদের মধ্যে সচেতনতা…
Read More
যুদ্ধ থেকে মানবাধিকার – বিশ্ব সংকটের নৈতিক প্রশ্নে শিলিগুড়িতে প্রথমবার আন্তর্জাতিক চিন্তাবিদদের মহাসম্মেলন

যুদ্ধ থেকে মানবাধিকার – বিশ্ব সংকটের নৈতিক প্রশ্নে শিলিগুড়িতে প্রথমবার আন্তর্জাতিক চিন্তাবিদদের মহাসম্মেলন

আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী সংকট ও মানবাধিকারের মতো জ্বলন্ত ইস্যুতে বিশ্বজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী আন্তর্জাতিক সম্মেলন। শিলিগুড়ি কলেজ অব কমার্সের উদ্যোগে আগামী ৬ ও ৭ জানুয়ারি, ২০২৫, শহরের দিনবন্ধু মঞ্চে আয়োজিত হচ্ছে এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভা। এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে শিলিগুড়ি কলেজ অব কমার্সের অধ্যক্ষ ডঃ রঞ্জন সরকার জানান, বর্তমান বিশ্বে যুদ্ধ, গণ-উচ্ছেদ, শরণার্থী সমস্যা ও মানবাধিকারের অবনতি মানব সভ্যতার নৈতিক ভিত্তিকে গভীর সংকটে ফেলেছে। সেই প্রেক্ষাপটেই এই আন্তর্জাতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ডঃ সরকার…
Read More