Sonakshi Sarkar

1546 Posts
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন

বছরের শেষ দিনে এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক পুলিশের উদ্যেগে। রান ফর এওয়ারনেস সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের উদ্যোগে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বীজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জানা যায় বালুরঘাট স্টেডিয়াম থেকে গোটা শহর অতিক্রম করে এই ম্যারাথন দৌড় সমাপ্ত হয় পুনরায় বালুরঘাট স্টেডিয়াম গিয়ে। পুরুষ ও মহিলা মিলে দুটি বিভাগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা থেকে আগত বেশ কয়েক হাজার যুবক যুবতিরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Read More
নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের ভিড় দার্জিলিংয়ে

নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের ভিড় দার্জিলিংয়ে

নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে পর্যটকদের ভিড়। সকাল থেকেই আকাশ পরিস্কার থাকার কারণে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ থেকে পষ্ট কাঞ্চনজঙ্গা দর্শন পেয়ে বারতি খুশি ঘুরতে আসা পর্যটকেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে দার্জিলিংয়ে তিল ধারনের জায়গা নেই বললেই চলে। দার্জিলিঙে বিভিন্ন জিরো পয়েন্টে পর্যটকদের ঠল নেমেছে। সকাল থেকেই বাতাসিয়া লুপে পর্যটকদের ভিড় একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার দর্শন এবং তার পাশাপাশি ট্রয় ট্রেনের জয় রাইডের আনন্দ নিতে দেখা গিয়েছে পর্যটকদের।
Read More
বছরের শেষ দিনে ভিড় জমেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

বছরের শেষ দিনে ভিড় জমেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আট থেকে আশি মানুষের ভিড় জমতে শুরু করেছে। ইংরেজি বর্ষের 2024 কে বিদায় জানিয়ে 2025 কে স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়িবাসীও। জেলার বিভিন্ন পার্ক গুলো ইতিমধ্যেই সেজে উঠেছে। বেলা যতো গড়বে মানুষের ভিড়ও ততই বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ। সমস্ত রকম সহযোগিতায় তিস্তা উদ্যানের উদ্যান ও কানন উত্তর বিভাগ এর তরফে কর্মীরা তৈরি।
Read More
বর্ষ শেষের দিনে বৈকুণ্ঠ পূর জঙ্গলে শুরু পিকনিকের আয়োজন

বর্ষ শেষের দিনে বৈকুণ্ঠ পূর জঙ্গলে শুরু পিকনিকের আয়োজন

রাত পোহালেই ২০২৫, ২৪ কে স্মরণীয় করে রাখতে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পিকনিক যার মধ্যে অন্যতম। মঙ্গলবার শীতের মরশুমে বৈকুণ্ঠ পূর জঙ্গলে প্রথম দেখা মিললো সেই পিকনিক দলের। বনভোজনে আসা দলের বিশ্বজিৎ সরকার বলেন, আমরা সবাই পরিবহন কর্মী, আমাদের মালিকের তিনটে বাস রয়েছে, প্রতিবছর এই ৩১ শে ডিসেম্বরে উনি এই জঙ্গলে থাকা মা ভামরি দেবীর মন্দিরে পুজো দেন এবং সকল কর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করে থাকেন, সেই মতোই আজকে আমরা পরিবার সহ এই আনন্দে সামিল হয়েছি।
Read More
ঘন কুয়াশায় ডিভাইডারের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত একজন

ঘন কুয়াশায় ডিভাইডারের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত একজন

অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কায় দুর্ঘটনা কবলে পরে বোলেরো গাড়িটি। জলপাইগুড়ি জাতীয় সড়আহত ১, জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাতসকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ। ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি। বর্ষশেষে মঙ্গলবার সাত সকালে ৩১ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে। প্রাণে বাঁচে চালক সহ অপর এক ব্যক্তি।  যদিও আহত চালক। ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ। ঘটনায় এম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার বাস্ট হওয়ার পরেই এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের। অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়েযাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময়…
Read More
ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল

ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল

কোচবিহার: ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল। দিনহাটার পর এবার কোচবিহারের ডাউয়াগুড়ির  সামন্ত পারা এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নদীর ধার থেকে উদ্ধার হল মর্টার সেল। স্থানীয় বাসিন্দারা প্রথমে এই মর্টার সেল টি দেখতে পাই এবং পুলিশকে খবর দেয়। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকাকে সিকিওর করে। কোথা থেকে এলো এই মর্টার সেল সেটাই এখন বড় প্রশ্ন। সাধারণত এই মর্টার সেল জোয়ানরা ব্যবহার করে। বলে পুলিশ সূত্রের খবর।
Read More
লোকালয়ে দাপিয়ে বেড়ালো গন্ডার, ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে

লোকালয়ে দাপিয়ে বেড়ালো গন্ডার, ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে

এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়অরণ্য জাতীয়উদ্যান।এই জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে সোমবার সকালে  গ্রামে দাপিয়ে বেড়ায় একটি পূর্ণবয়স্ক গন্ডার। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডারটি লোকালয়ে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর দেন চিলাপাতা রেঞ্জের  বনকর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বনোদপ্তরের পোষা কুনকি হাতি। বাজিও ফাটান বনকর্মীরা।বহু সময় ধরে চেষ্টার পর অবশেষে গন্ডারটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা। বনদপ্তর এর অনুমান চিলাপাতা বা জলদাপাড়া…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ি, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ি, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ সব জিনিসপত্র কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিমিষের আগুনে সর্বস্বান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র টাকা পয়সা সাইকেল ,বিছানা পত্র সব কিছু চোখের নিমিষে পুড়ে ছাই হয়ে গেলো দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটি বাড়ির আকাশ বাতাস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকায়। রবিবার রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে।তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ড ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার দীঘোলটারী গ্রামে

ভয়াবহ অগ্নিকাণ্ড ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার দীঘোলটারী গ্রামে

আনুমানিক সকাল 10 সময় দীঘোলটারী আজিনুর ইসলামের বাড়িতে স্টোর রুম আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেল। সেই স্টোর রুমে গ্যাস সিলিন্ডারে গ্যাস ছিল। স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নিভাতে তৎপরতা দেখা যায় এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সমাজসেবী শরিফুল হক এবং সোহেল রানা কেউ খবর দেওয়া হয়। দ্রুততার সাথে দুই সমাজসেবী উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দা দের সহায়তায় বিশেষ করে শরিফুল হক ও সোহেল রানার গ্যাস সিলিন্ডারটি বাস্ট হওয়ার আগে নিষ্ক্রিয় করার মুখ্য ভূমিকা গ্রহণ করেন। দুজনেরই তৎপরতায় অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে গ্যাস সিলিন্ডার টি নিষ্ক্রিয় করেন। স্থানীয় মানুষদের অনুমান এই সিলিন্ডারটি ব্লাস্ট হলে আরো বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হত। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী…
Read More
বড়সড় সাফল্য পেলেন মালদা জেলার পুলিশ

বড়সড় সাফল্য পেলেন মালদা জেলার পুলিশ

মালদা:- আবারো বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে  প্রায় ১৯১টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ। শুক্রবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসের প্রত্যার্পণ নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের মূলত উদ্যোগেই এদিন ১৯১ জন প্রকৃত মালিকদের হাতেই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা।
Read More
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ধাঁচের কুইজ প্রতিযোগিতা

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ধাঁচের কুইজ প্রতিযোগিতা

জেলা কুইজ সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ধাঁচের কুইজ প্রতিযোগিতা ‘কুইজাস্ত্র’। জেলার বারোটি দল ও উত্তরবঙ্গের একাধিক কুইজারের অংশগ্রহণে জমে উঠেছে প্রতিযোগিতা। তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছে ২৭ ডিসেম্বর এবং চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এবারের আয়োজনের স্থান বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণ। ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ভারত সেবাশ্রম সংঘের স্বামী বিশ্বরূপানন্দজী মহারাজ, বঙ্গরত্নপ্রাপ্ত সমাজসেবী ‘চকলেট দাদু’ সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা কুইজাস্ত্রের মাধ্যমে জেলার প্রতিভাবান কুইজারদের একত্রিত করার এই উদ্যোগের প্রশংসা করেন। জেলা কুইজ সংস্থার সম্পাদক জানিয়েছেন, কুইজাস্ত্রের মূল উদ্দেশ্য কুইজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।…
Read More
কালিম্পংয়ের পাহাড়ে শুরু হলো প্রকৃতি পাঠের অ্যাডভেঞ্চার ক্যাম্প

কালিম্পংয়ের পাহাড়ে শুরু হলো প্রকৃতি পাঠের অ্যাডভেঞ্চার ক্যাম্প

কালিম্পং জেলার পাহাড়ি এলাকা সামসিং ফারি মাঠে শুক্রবার থেকে শুরু হলো মালবাজার মাউন্টেন ট্রেকারস ফাউন্ডেশন এর নবমতম প্রকৃতি পাঠ অ্যাডভেঞ্চার শিবির। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ৬৫ জন  ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। ৪ দিন ব্যাপী এই শিবিরে ছেলে মেয়েদের স্বনির্ভর করার পাশাপাশি প্রকৃতির বিভিন্ন গাছপালা ,পশুপাখির সাথেও পরিচয় করানো হবে। রিভার ক্রসিং, রক ক্লাইম্বিং সহ বিভিন্ন রেসকিউ কিভাবে করতে হয় সেই বিষয়েও শেখানো হবে।এদিন জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে শিবিরের সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জার সুখদেব রায়, ললিত কুমার ঠাকুর, পঞ্চায়েত সমিতির সদস্য সেভোলমা শেরপা, সমাজসেবী কিশোর থাপা সহ অন্যান্যরা। মালবাজার…
Read More
মাদক মুক্ত করতে অভিযান এসএসবির

মাদক মুক্ত করতে অভিযান এসএসবির

নকশালবাড়ির রথখোলা মোড়ে হাত বদলের আগে গ্রেফতার ১ মাদক পাচারকারী! ঘটনায় উদ্ধার ২০৫ গ্ৰাম মরফিন। ধৃত সানিভাল শেখ মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। এসএসবি ৪১ নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা নকশালবাড়ির রথখোলা মোড়ের এশিয়ান হাইওয়েতে টহলদারি সময় সন্দেহভাজন এক ব্যক্তি আটক করে তল্লাশি চালিয়ে ২০৫ গ্ৰাম মরফিন উদ্ধার করে এসএসবি। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃত মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নকশালবাড়ির রথখোলা মোড়ে প্রতীক্ষালয়ে অপেক্ষায় করছিল। পরে আটক ব্যক্তিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।
Read More
সাপের ভিডিও করতে গিয়ে যখম এক মাধ্যমিক পরীক্ষার্থী

সাপের ভিডিও করতে গিয়ে যখম এক মাধ্যমিক পরীক্ষার্থী

অজগর সাপের ভিডিও করতে গিয়ে সাপের কামড় খেলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অজগর সাপ ধরে কেরামতি ভিডিও বানাতে গিয়ে মারাত্মক যখম হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চারের বাড়ি এলাকায়। জানা গেছে ময়নাগুড়ির চারের বাড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে একটি অজগর সাপ ঢুকে যায়। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ভিড় জমায়।খবর যায় পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের কাছে।আর এরমধ্যেই প্রদীপ মন্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী ওই অজগর সাপটিকে ধরতে যায়। সাথে সাথে তাকে কামড় দেয় অজগর সাপ। রক্তাক্ত অবস্থায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তী করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তার।…
Read More