Sonakshi Sarkar

1546 Posts
শিলিগুড়ি টাউন ব্লক ৩ তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

শিলিগুড়ি টাউন ব্লক ৩ তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

শিলিগুড়ি : শিলিগুড়ি টাউন ৩ ব্লক নমঃশুদ্র ও উদবাস্তু সেলের পক্ষ থেকে ৪০ নং ওয়ার্ডের প্রধান মোড় বটতলাতে ২০০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল মঙ্গলবার।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, পশ্চিমবঙ্গ নমঃশুদ্র ও উদবাস্তু সেলের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার, শিলিগুড়ি টাউন ৩ ব্লক জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ অধিকারী ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদবাস্তু সেলের চেয়ারম্যান নবকুমার বসাক।
Read More
বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ

বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ

পানিট্যাংকি ফাঁড়ির যৌথ অভিযানে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান,গ্রেপ্তার দশ।ধৃতরা প্রত্যেকেই কলকাতার বলেই জানা গিয়েছে। শিলিগুড়ি শহরে চলছিল প্রতারণার ফাঁদ।সূত্রের খবর একটি অ্যান্টিভাইরাস কোম্পানির নাম করে কার্যালয়ে খুলে মানুষকে প্রতারণা করছিল এরা। ল্যাপটপ মোবাইল প্রচুর সিম কার্ডকে ব্যবহার করে এই চক্র সাজিয়ে বসে ছিল তারা। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই গতকাল গভীর রাতে ওই কল সেন্টারে হানা দেয় শিলিগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ এবং শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। অভিযানে মিললো সাফল্য। শিলিগুড়ি পৌর নিগমের ১১নম্বর ওয়ার্ডের শিশির ভাদুড়ি সরণীর একটি ফ্ল্যাটে চলছিল অবৈধ এই কারবার।শিলিগুড়ি থানার পুলিশ কলকাতার ১০ যুবককে গ্রেফতার করে বেআইনি সেন্টারের পর্দা ফাঁস করল।এই…
Read More
লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল, আতঙ্কিত এলাকাবাসী

লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল, আতঙ্কিত এলাকাবাসী

শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের গাদং এক ও গাদং দুই গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া ও বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় ১৫-২০ টি হাতির একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশকিছু কৃষি জমির উপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাও এলাকায় ঢুকে পড়ে। আলিপুরদুয়ার জেলার মালসাগাও, প্রমোদনগর, নোটাহারা, গুয়াবরনগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে হাতির দলটি ধূলাগাও হয়ে তাসাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে জানা গেছে। এদিকে একসাথে ১৫-২০ হাতির দল যাওয়ায় আলু সহ বেশকিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয়েছে। এদিকে বারহালিয়া এলাকায় এভাবে…
Read More
২৫টি মহিষসহ আটক দুজন

২৫টি মহিষসহ আটক দুজন

ফাঁসিদেওয়া ব্লকের মহম্মদ বক্স এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। যদিও পুলিশের তরফ থেকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এবং উদ্ধার হওয়া মহিষ খোয়ারে পাঠায়। ধৃতদের নাম হসরত(৪০) শাকিল (৩৮)। ধৃত দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ওই কন্টেনার থেকে ২৫ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
জলপাইগুড়িতে ধীরে ধীরে কমছে সবজির বাজারের দর

জলপাইগুড়িতে ধীরে ধীরে কমছে সবজির বাজারের দর

জলপাইগুড়িতে এখনো তেমন ভাবে সবজির দামে পতন না আসলেও কিছু কিছু সবজির দাম কমেছে। বিভিন্ন সবজির মধ্যে ফুলকপি বা বাঁধাকপির দাম কিছুটা কমেছে। আলুর দামও কিছুটা পতনের দিকে যাচ্ছে বলে বিক্রেতারা বলছেন। তারা বলেন এ বছর সবজির দাম অনেকটাই বেশি  ছিল। এখন সেই দাম থেকে কিছু টা হলেও সরে আসছে। বাজারে এখন নতুন আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছে। বেগুন বিক্রি হচ্ছে  ৫০ টাকা কেজি। তবে ফুলকপি আর বাঁধাকপির দাম মোটামুটি কমেছে। সাধারণ ক্রেতারা এখন ও বাজার করতে হিমশিম খাচ্ছেন। কবে সবজির দাম পুরো ভাবেই কবেকমবে, সেই আশায় দিন গুনছেন আমজনতা।
Read More
জলপাইগুড়িতে বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ

জলপাইগুড়িতে বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ

ময়নাগুড়িতে টোটোর দাপট যত্রতত্র টোটো পার্কিং যানজট। ট্রাফিক আইন অমান্য করায় আটক ১০টি টোটো।একাধিকবার টোটো চালকদের নিয়ে বৈঠক করা হলেও নিয়মের তোয়াক্কা করছেন না টোটো চালকেরা। যার কারণে শহরের বুকে বেনিয়মে চলছে টোটো চলাচল। এবার সেই সমস্ত টোটো চালকদের বিরুদ্ধে অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশ। ময়নাগুড়ি শহর থেকে দশটি টোটো আটক করলো পুলিশ। জানা গিয়েছে, শহরের বুকে নো পার্কিং জোনে টোটো দাঁড়িয়ে কৃত্রিম যানজটের সৃষ্টি করছে অনেক টোটো। এছাড়াও, বেশিরভাগ টোটোর ডানদিকের অংশ রড দিয়ে বেঁধে দেওয়ার কথা থাকলেও অনেক টোটো চালক তা মানছেন না। পাশাপাশি, টোটো চালকদের যে নির্দিষ্ট নম্বর প্লেট পুরসভা থেকে দেওয়ার কথা সেই নম্বর প্লেট…
Read More
ব্রাউন সুগার সহ দুইজনকে আটক করলেন পুলিশ

ব্রাউন সুগার সহ দুইজনকে আটক করলেন পুলিশ

মালদা:- গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রের খবরে বৈষ্ণবনগর থানার পুলিশ ধুরিটোলা মোড়ে হানা দিয়ে ২২ বছরের যুবক নাজমুল হোসেন ও ৫৫ বছরের ব্যক্তি আতাউল শেখকে ৪০৪ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করে। ধৃত দুজনের বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। শুক্রবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে তোলে বৈষ্ণবনগর থানার পুলিশ।
Read More
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কাপের জয় লাভ করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দল

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কাপের জয় লাভ করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দল

মাদকে নয় মাঠে থাকুন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ। তরুণ যুব প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখার।আর এই কারণেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় এলাকাতে শুরু হয়েছিল ফুটবল খেলা।বাগডোগরা থেকে শুরু করে ভোরের আলো প্রতিটি থানা এলাকার বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে হয় ফুটবল টুর্নামেন্ট।অবশেষে ফাইনালে ওঠে বাগডোগরা থানা এলাকার ফুটবল দল। আজ সেই জয়ী দলের সাথে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে ফাইনাল ম্যাচ ছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের সাথে খেলা।এই খেলাতে জয়লাভ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দল।এক শূন্য গোলে বাগডোগরা থানা এলাকার ফুটবল দলকে হারিয়ে দেয়।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফুটবল দল।এই খেলার লক্ষ একটাই "SAY YES TO FOOTBALL, SAY NO…
Read More
মাদক ব্যবসা বন্ধের দাবি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

মাদক ব্যবসা বন্ধের দাবি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা। ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে গ্রামের যুবকরা। পরিবারে বাড়ছে অশান্তি। তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা রতুয়া ২ নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায়। বৃহস্পতিবার পরানপুর অঞ্চলের মির্জাতপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগের নেশা। গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য। পুলিশকে বারংবার জানানো সত্বেও কোন সূরা হয়নি। এমন অবস্থায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে। খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুখুরিয়া থানার পুলিশ। প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজট রাজ্য সড়কে।
Read More
রাতের পর সকালে ও কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর

রাতের পর সকালে ও কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর

রাত যত বাড়েছে ততোই যেন কুয়াশার দাপট  বাড়ছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যায় থেকেই কুয়াশায় মোরা গোটা জলপাইগুড়ি। রাত বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা চাদরের ঢেকে রয়েছে শহর এবং সংলগ্ন এলাকা। দেখে মনে হতেই পারে পাহাড়ের আমেজ সমতলে। একদিকে কুয়াশার দাপট  অপরদিকে ঠান্ডায় জুবুথুবু জেলা বাসি। তবে কুয়াশার কারণে তাড়াতাড়ি রাস্তাঘাট শুনছান দোকানপাট বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি তে।এরপর আজ সকালে কুয়াশা ঘিরে রেখেছে শহর জলপাইগুড়ি কে। এই নিয়ে গত ৫ দিন ধরে সূর্যদয় দেখতে পারেনি শহরের বাসিন্দারা। একই সাথে বইছে হাড় কাঁপানো হিমেল বাতাস।আর এর জেরে জুবুথুবু জলপাইগুড়ি। সকাল ৭ টা বেজে গেলেও রাস্তাঘাট কার্যত ফাঁকা।রাতেও যেমন ঘন…
Read More
এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিল্পসমিতি পাড়া স্থিত ব্রহ্মাকুমারী সেন্টারে

এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিল্পসমিতি পাড়া স্থিত ব্রহ্মাকুমারী সেন্টারে

শুদূর রাজস্থানের মাউন্ট আবু মধুবন ব্রহ্মাকুমারী সংস্থার আন্তরাষ্ট্রীয় চ্যানেলের নিয়মিত বক্তা প্রখ্যাত ডাক্তার শচীন পারব ভাইজি ( MBBS, NBA, MSc, PDCR, BA & PGDVIH ) যিনি তার দেশব্যাপী নেশা মুক্তি অভিযানের জন্য মহারাষ্ট্র সরকারের Department of Social Justice and empowerment দ্বারা প্রদত্ত "Mahatma Gandhi De- addiction Award" এ সম্মানিত হন। তিনি সমস্যা সমাধান নামক গ্রন্থের লেখক। জলপাইগুড়িতে পাড়ি দিচ্ছেন তিন দিনব্যাপী আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার বিকেল ৫ টা থেকে জলপাইগুড়ি  জেলা পরিষদ অডিটোরিয়াম হলে তার "পাসওয়ার্ড অফ হ্যাপিনেস" কার্যক্রমের মাধ্যমে চোখে জীবন লাভের রহস্য আপনাদের সামনে উন্মোচন করবেন। সাংবাদিক সন্মেলন উপস্থিত ছিলেন ইনচার্জ বি,কে নিতু ( দিদি)  সহ ব্রহ্মা…
Read More
ভারী তুষার পাত উত্তর সিকিমে

ভারী তুষার পাত উত্তর সিকিমে

দীর্ঘ ১৩ মাস পর উত্তর সিকিম খুলতেই ভারী তুষারপাত। উত্তর সিকিম ঘুরতে যাওয়া পর্যটকদের বারতি পাওনা। ইয়াংসম ভ্যালি লাচুং লাচিং সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকেই তুষারপাত শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকলকেই। যার কারণে এ বছর তুষারপাতের কারণে খুশি পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকল ব্যবসাহীরা। ইতিমধ্যে যেসব পর্যটক উত্তর সিকিমে ঘুরতে গিয়েছে তারা এই তুষারপাত দারুন ভাবে উপভোগ করছে। উত্তর শিঘ্রই পার্বত্য এলাকা এখন সাদা চাদরে মুড়েছে।
Read More
৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবারো বড়োসড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক এক মাদক কারবারিকে গ্রেফতারের পাশাপাশি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ দীপক মন্ডল নামে এক ব্যক্তি মালদার কালিয়াচক থেকে এনজেপি এলাকায় এসেছে।অভিযুক্ত ওই মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছে বলেই জানতে পারে পুলিশ। এরপর তড়িঘড়ি টিম সাজায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযানে মিলে গেল…
Read More
কুয়াশা গায়ে মেখে নগর কীর্তনের মধ্যে দিয়ে জাগলো শহর জলপাইগুড়ি

কুয়াশা গায়ে মেখে নগর কীর্তনের মধ্যে দিয়ে জাগলো শহর জলপাইগুড়ি

আবহাওয়া দফতরের পূর্বাভাস দিন যতই এগোবে উত্তরের জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বাড়বে শীতের প্রকোপ। মঙ্গলবার উত্তর সিকিমে ভারী তুষারপাতের কারণে ইতিমধ্যেই সমতলে বইছে কনকনে ঠাণ্ডা বাতাস।বুধাবার ভোর হলেও তিস্তা পাড়ে সূর্যি মামার দেখা মেলেনি, তবে সনাতনীদের নগর কীর্তনের সঙ্গে গলা মিলিয়ে প্রাত ভ্রমণকারীরা কিছুটা হলেও মন এবং শরীরের উত্তাপ বাড়িয়ে নিতে পেরেছে।শীতের প্রভাব রয়েছে গ্রামাঞ্চল থেকে চা বলয়ে। সব মিলিয়ে তিস্তা পাড়ের এই প্রাচীণ শহরে এই মুহূর্তে উপভোগ্য এবছরের শীতের প্রথম ইনিংস।
Read More