24
Jun
স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে। ঝাড়খণ্ডের সেই প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মু প্রস্তাবক রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।শুক্রবার মালদায় এসে এমনটাই জানিয়েছেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ।শুক্রবার সকালে শতাব্দি এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ। মালদা টাউন স্টেশনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান দলের জেলা নেতৃত্ব। এরপরে সরাসরি গৌড় ভবনে চলে যান বিজেপি সাংসদ। মালদায় দিলীপ বাবু একটি কর্মী বৈঠক করার কথা রয়েছে।এদিন মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন,কেন্দ্রে মোদি সরকার যেভাবে দেশ…
