sonali

404 Posts
নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নে ও শহরকে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তুলতে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে দার্জিলিং মোড়ে বিশ্ব বাংলা গ্লোবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিলিগুড়ির পুরনিগমের তরফে নির্মিত বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন করেন মেয়র।১৬ লক্ষ টাকা ব্যয় করে এই বিশ্ব বাংলা গ্লোব তৈরি করা হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব।
Read More
১০০০ কণ্ঠে বর্ষবরণ

১০০০ কণ্ঠে বর্ষবরণ

শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকে উদযাপিত হলো বাংলা নববর্ষ। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে হাজার কন্ঠের সংগীত পরিবেশন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।
Read More
দুটি কারনে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম, মানতে নারাজ শাসকদল

দুটি কারনে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম, মানতে নারাজ শাসকদল

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই পেট্রোল-ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। বলা বাহুল্য বিগত ২০ দিনে ১৪ বার বেড়েছে পেট্রোলের দাম। কিন্তু কেন এই দাম বাড়ছে? সে বিষয়ই আজ আমরা তুলে ধরব এই প্রতিবেদনে। মূলত, দীপাবলির সময় সেন্ট্রাল এক্সসাইজ ডিউটি বা কেন্দ্রীয় শুল্কে কিছুটা কাটছাঁট করার পরে ২২ মার্চ, ২০২২ পর্যন্ত টানা ১৩৮ দিন পেট্রোলের দাম না বাড়লেও মার্চের মাসে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে। যেকারনে ৭৭ ডলার থেকে বাড়তে বাড়তে ১০২ ডলার হয়। ৯ মার্চ তা দাঁড়ায় ১২৮ ডলারে। এর মধ্যে ডলারের নিরিখে টাকার দাম পড়তে থাকে। ডলারপিছু টাকার মূল্য ৭৪.৫১ টাকা থেকে ৭৫.৮১ টাকা হয়। এরপরেই ৫…
Read More
মহা ধুমধাম করে পালন হলো হনুমান জয়ন্তী

মহা ধুমধাম করে পালন হলো হনুমান জয়ন্তী

করোণার প্রভাবে দু'বছর হনুমান জয়ন্তী তেমন ভাবে হয়নি। কিন্তু এবারে মহা ধুমধাম করে হনুমান জয়ন্তী শুরু হলো। বৃহস্পতিবার বার ছিল তার প্রথম দিন, ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে শহরজুড়ে কলস যাত্রা বের হয়েছে। দক্ষিণ বালুরচর মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রা শহরের পোস্ট অফিস মোড়, মকদমপুর, কেজে সান্যাল রোড ,রাজমহল রোড , পোস্ট অফিস মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়। দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের সেবায়িত প্রভুজি মিশ্রা জানান করোনার প্রভাবে দু বছর আমাদের হনুমান জয়ন্তি তেমন ভাবে পালন হয়নি। তবে এবার বাবার কৃপায় করোনার প্রকোপ নেই বললেই চলে। তাই এবার আমরা…
Read More
ড: বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্ম দিবস পালন

ড: বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্ম দিবস পালন

দেশের সংবিধান রচয়িতা ড: বি আর আম্বেদকর-এর ১৩২ তম জন্ম দিবস পালন করল ইংরেজ বাজার পৌরসভা। বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় বি আর আম্বেদকর-এর পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর দুলাল সরকার, গৌতম দাস, পূজা দাস সহ অন্যান্যরা। অনগ্রসর সমাজ কল্যাণ কমিটি, রেলের এসটি এসসি সেল এবং আম্বেদকর বাদীরাও এদিন সকালে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান বি আর আম্বেদকর কে।
Read More
চৈত্রের শেষ লগ্নে রাজ্যেবাসীকে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর

চৈত্রের শেষ লগ্নে রাজ্যেবাসীকে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর

চৈত্রের শেষ লগ্নে অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য আশার খবর শোনাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ এপ্রিল শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর ১৬ এপ্রিল শনিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার ক্ষেত্রে আরও গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রায় সেভাবে কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। মূলত, গরম হাত থেকে রেহাই না পেলেও কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৭ ডিগ্রি…
Read More
রণবীর-আলিয়াকে সঞ্জু বাবার  পরামর্শ

রণবীর-আলিয়াকে সঞ্জু বাবার পরামর্শ

সঞ্জয় দত্তের যে রণবীর কাপুরকে নিজের ভাইয়ের মতন স্নেহ করেন তা বি-টাউনে কারও কাছে অজানা নয়। সঞ্জয়ের জীবনের গল্প নিয়ে ‘সঞ্জু’ নামে যে সিনেমাটি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি, তাতে সঞ্জয় দত্তের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রণবীর। আর আলিয়া ভাটকে তো চোখের সামনেই বড় হতে দেখেছেন সঞ্জয়। সাদাক ২’ সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তাই সঞ্জয় দত্ত কী বলেন, সেটা নিয়ে আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। প্রসঙ্গত, গতকাল কেজিএফ ২’র প্রচারে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। সেখানে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গ শুনে খানিকটা অবাক হওয়ার ভান করে সঞ্জয় বলেন, ‘সে কী! রণবীর সত্যিই বিয়ে করছে তাহলে!’ একগাল হেসে নতুন জীবনের জন্য…
Read More
রমজান মাসের পূর্ণিমা রাতে তাজমহল দর্শন নিষেধ কেন?

রমজান মাসের পূর্ণিমা রাতে তাজমহল দর্শন নিষেধ কেন?

পর্যটকদের পূর্ণিমা রাতে তাজ মহলকে দেখার জন্য নতুন করে ভিউ পয়েন্ট তৈরি করেছে উত্তরপ্রদেশের সরকার। কথিত আছে পূর্ণিমা রাতে তাজমহলের শোভা বহুগুণে বেড়ে যায়। কিন্তু পবিত্র রমজানের কারণে এবছর এপ্রিল মাসে পূর্ণিমার রাতে তাজমহলকে আর দর্শন করা যাবে না। এমনই সিধান্ত নিয়েছে তাজমহল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, এসময় মুসলিম ভাইয়েরা তাজমহলের ভেতরের মসজিদে নামাজ পড়তে যান, যা রমজান মাসে গভীর রাত পর্যন্ত চলে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিক মাথায় রেখেই এই সিধান্ত নেওয়া হয়েছে। সাধারণত পূর্ণিমার রাতে তাজমহলকে দেখার জন্য একদিন আগেই ‘আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র (এএসআই) অফিসেই টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু রমজানের কারণে এই মাসে রাতের…
Read More
সেরে নিন জরুরী কাজ, আগামীকাল থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাঙ্ক

সেরে নিন জরুরী কাজ, আগামীকাল থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাঙ্ক

বকেয়া পড়ে রয়েছে কি ব্যাঙ্কের জরুরী কাজ। তাহলে আজই মিটিয়ে নিন! কারন, আগামীকাল বৃহস্পতিবার থেকে বেশিরভাগ জায়গায় চার দিন জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। বিভিন্ন উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ক্যালেন্ডার তেমনই বলছে।যেমন, ১৪ এপ্রিল ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামিল নববর্ষ দিবস, চেরাওবা, বিজু উৎসব এবং বোহাগ বিহু সহ বিভিন্ন অনুষ্ঠানে জন্য আগরতলা, আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়া দিল্লি, পানাজিতে পটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে মেঘালয় ও হিমাচল প্রদেশের ব্যাঙ্ক এ দিন খোলা থাকবে। ১৫ এপ্রিল…
Read More
এবার পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো প্রাণী সুরক্ষা সংস্থা

এবার পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো প্রাণী সুরক্ষা সংস্থা

পথ কুকুর ও বিড়ালদের জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো মালদার একটি প্রাণী সুরক্ষা সংস্থা। বুধবার সকালে এঞ্জেল পস্ অফ গাজোল নামে ওই সংস্থার তরফ থেকে পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার ক্ষেত্রে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস, সম্পাদক তপতী বিশ্বাস, কোষাধক্ষ্য রুপম প্রসাদ সহ অন্যান্য সদস্যরা।এঞ্জেল পস্ অফ গাজোল নামক ওই প্রাণী সুরক্ষা সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পথ কুকুর-বিড়ালের অনেক বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কখনো দুর্ঘটনার শিকার হতে হয়। কেউ আবার বিষ খাইয়ে মারছে। অত্যাচারের শিকার হচ্ছে এই ধরনের পথ জন্তুরা।সেক্ষেত্রে তাদের জন্মনিয়ন্ত্রণের এই উদ্যোগ নেওয়া…
Read More

দেশ বাঁচাতে চাইলে বিক্ষোভ থামান: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

অর্থনৈতিক সঙ্কটে কারনে ধুঁকছে শ্রীলঙ্কার। এরই মাঝে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দাবি করেছেন, তিনি সর্বদাই এই সঙ্কট থেকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি জানান,এই সঙ্কট থেকে বাঁচার জন্য দেশবাসীকে বিক্ষোভ থামাতে হবে। কারন, 'আপনারা রাস্তায় যত বিক্ষোভ করবেন, ডলার সংস্থানের ক্ষেত্রে আমাদের তত ক্ষতি হবে।' উল্লেখ্য, নজর না এড়ালে প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে শ্রীলঙ্কায়। জনগনের এই রোষের কারনে শ্রীলঙ্কার শাসক জোটেও ভাঙন দেখা দিয়েছে। তাতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের নেতৃত্বাধীন জোট। তাই গোতাবায়ার ভাই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মাহিন্দা বিক্ষোভরতদের উদ্দেশ্যে বলেন, 'আপনার যে সংস্কারের দাবি করছেন, তা করা এখন প্রথম কাজ…
Read More
প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই নিজের আসল রুপ দেখালেন শাহবাজ শরিফ

প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই নিজের আসল রুপ দেখালেন শাহবাজ শরিফ

গতকাল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। এই পরিপ্রেক্ষিতে নয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় মোদী লেখেন, পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা। ভারত সর্বদা শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত এলাকার পক্ষে, যাতে আমরা উন্নয়নের কাজ চালাতে পারি এবং মানুষের কল্যান করতে পারি।অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই নিজের আসল চেহারা দেখিয়ে ফেলেছেন শাহবাজ শরিফ। যদিও প্রথমে, অভিনন্দন জানানোর জন্য মোদীকে ধন্যবাদ জানিয়ে পাক প্রধানমন্ত্রী টেনে এনেছেন কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীরে ৩৭০ ধারা রদের কথা বলেন তিনি। শাহবাজের মতে কাশ্মীর আজ রক্তাক্ত। তাই আন্তর্জাতিক মহলে কাশ্মীর প্রসঙ্গ তোলার আগে ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান। এবং…
Read More
সিবিআই হাজিরা এড়াতে ভর্তি হওয়া যাবে না উডবার্ন ওয়ার্ডে, পার্থকে জানাল হাইকোর্ট

সিবিআই হাজিরা এড়াতে ভর্তি হওয়া যাবে না উডবার্ন ওয়ার্ডে, পার্থকে জানাল হাইকোর্ট

গ্রুপ ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৫টা বেজে ৩০-র মধ্যে তাঁকে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হতে হবে সূত্র মারফত জানা গিয়েছে। পাশাপাশি আব্দুল গনি আনসারীর দায়ের করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে কোন ভাবেই ভর্তি হওয়া যাবে না এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। যদি, সিবিআই প্রয়োজন মনে করে তবে তাঁকে গ্রেফতারও করতে পারে বলে জানিয়েছে আদালত।উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একটি রিপোর্ট জমা করেছিল অনুসন্ধান কমিটি। রিপোর্টে…
Read More
দময়ন্তী’কেই বেছে নিল কলকাতা হাইকোর্ট, ফিরবে কি অতীতের স্মৃতি?

দময়ন্তী’কেই বেছে নিল কলকাতা হাইকোর্ট, ফিরবে কি অতীতের স্মৃতি?

অবশেষে সিনিয়র আইপিএস অফিসার দময়ন্তী সেনের নজরদারিতে হবে মাটিয়া, মালদহ সহ ৪ ধর্ষণের তদন্ত। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। উল্লেখ্য, মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা ও বাঁশদ্রোণীর ধর্ষণ কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের তরফে দময়ন্তী সেনকে চেয়ে প্রস্তাব দেওয়া হয়। রাজ্যের তরফে আইপিএস সুমনবালা সাহুর নাম প্রস্তাব করা হয়। কিন্তু অবশেষে আদালত দময়ন্তী সেন'কেই বেছে নেয়। একই সঙ্গে রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্ন, পরিকাঠামো থাকার পরেও কেন এই ঘটনা বারবার ঘটেছে? এই ধরনের ঘটনায় আমি বাকরুদ্ধ। আগে দিল্লি বা দেশের অন্য জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাওয়া যেত। তবে আমরা প্রতিটি ঘটনার দিকে আলাদা করে নজর রাখছি।…
Read More