শ্রমিকদের মজুরি সংক্রান্ত তথ্য সহজ করা, শ্রবণ ও বাক্প্রতিবন্ধী মানুষের যোগাযোগের সমস্যা দূর করা এবং একা থাকা প্রবীণদের সহায়তার মতো বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি নিয়ে কাজ করে Samsung Solve for Tomorrow-এর জাতীয় টপ ৪০-এ জায়গা করে নিয়েছেন বাংলার ছয় তরুণ উদ্ভাবক—রাহুল গুপ্ত, অনুষ্কা গুপ্ত, সায়ক সামন্ত, সৌফির রহমান, শৌরজিয়া চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায়।
Samsung-এর ১৪-২২ বছর বয়সী তরুণদের জন্য এই CSR কর্মসূচিতে ডিজাইন থিঙ্কিং, মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির সুযোগ দেওয়া হয়।
এই ছয় উদ্ভাবক তিনটি পৃথক ধারণা নিয়ে কাজ করছেন। রাহুল ও অনুষ্কা AI-এর সাহায্যে শ্রমিকদের মজুরি সংক্রান্ত জটিল তথ্য সহজ করার উদ্যোগ নিয়েছেন। সায়ক ও সৌফির তৈরি করছেন SignBridge AI, যা সাংকেতিক ভাষাকে রিয়েল-টাইমে কথা ও লেখায় অনুবাদের সম্ভাবনা নিয়ে কাজ করছে। অন্যদিকে শৌরজিয়া ও ঐশী একা থাকা প্রবীণদের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে পরিবার ও পরিচর্যাকারীদের দ্রুত জানানোর প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করছেন।
এবারের জাতীয় টপ ৪০ দলের অর্ধেকেরও বেশি টিয়ার-২ ও টিয়ার-৩ শহর থেকে এসেছে। নির্বাচিত দলগুলি ১০ দিনের Innovation Bootcamp-এ FITT-IIT দিল্লিতে বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ পাবে। এরপর টপ ২০-এ ওঠার জন্য প্রতিযোগিতা হবে।
শেষপর্যায়ে চারটি বিজয়ী দল মোট ২ কোটি ইনকিউবেশন অনুদান এবং FITT-IIT দিল্লির ইনকিউবেশন সহায়তা পাবে। বাংলার ছয় তরুণের এই সাফল্য প্রমাণ করছে, দেশের যে কোনও প্রান্ত থেকেই গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উঠে আসতে পারে।
