রং নয়, এবার মনের গল্প বলবে বার্জার

দেশের দ্বিতীয় বৃহত্তম পেইন্ট সংস্থা বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড নতুন ব্র্যান্ড পরিচয় ও ‘Rang Bana Rahe’ ক্যাম্পেইন উন্মোচন করেছে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও নিজের পরিচয় ও মনের রং ধরে রাখার বার্তাই এই ক্যাম্পেইনের মূল ভাবনা।

দীর্ঘদিন ধরে হোমশিল্ড, ওয়েদারকোট অ্যান্টি-ডাস্ট এবং সহজেই পরিস্কারের মতো পণ্যের মাধ্যমে রং সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে বার্জার। নতুন ক্যাম্পেইনে সেই ভাবনাকে দেওয়ালের গণ্ডি পেরিয়ে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ক্যাম্পেইনের বিজ্ঞাপনচিত্রে খুশরঙ্গি-র গল্পের মাধ্যমে বৃষ্টি, ধুলো, গরম ও জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও নিজের স্বাতন্ত্র্য ধরে রাখার বার্তা তুলে ধরা হয়েছে। বার্জার পেইন্টসের এমডি ও সিইও অভিজিৎ রায় বলেন, ‘Rang Bana Rahe’ শুধু রং সুরক্ষার ভাবনা নয়, বরং জীবনের ওঠাপড়ার মধ্যেও নিজের পরিচয় ও স্বাতন্ত্র্য ধরে রাখার প্রতীক।

এবিষয়ে সাইডওয়েজ কনসাল্টিং-এর প্রতিষ্ঠাতা অভিষেক অবস্থী জানান, বার্জারের রং সুরক্ষার প্রতিশ্রুতিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই ছিল ক্যাম্পেনের মূল লক্ষ্য। বিভিন্ন ভারতীয় ভাষায় তৈরি এই ক্যাম্পেনটি টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে দেশজুড়ে প্রচার করা হবে।