Blog

নির্দেশ এলো স্কুলে ভর্তির

নির্দেশ এলো স্কুলে ভর্তির

করোনা সংক্রমণের আবহেই দীর্ঘ দেড় বছর পর খুলেছে স্কুল৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করছে স্কুলে গিয়ে৷ এবার জারি হল প্রথম থেকে অষ্টম শ্রেণির ভর্তির নির্দেশিকা৷ পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ তবে শিক্ষার অধিকার আইন মেনে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না৷ ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে। শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে৷ তার পর  লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ২০ ডিসেম্বরের মধ্যে লটারির প্রক্রিয়া শেষ করা হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্দেশিকায় আরও বলা…
Read More
করোনা সংক্রমণ রোধে সামনে এলো নতুন তথ্য

করোনা সংক্রমণ রোধে সামনে এলো নতুন তথ্য

করোনা সংক্রমনের ভাইরাস নিয়ে একের পর এক গবেষণা চলছে বিশ্ব জুড়ে৷ করোনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চোখ রাঙাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ এরই মধ্যে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এল নতুন তথ্য৷ গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসকে রুখে দিতে পারে চিউয়িং গাম৷ লালরসে আটকে শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণ ঘটতে দেয় না এটি। সম্প্রতি এই গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘মলিকিউলার থেরাপি’-তে প্রকাশিত হয়েছে৷  গবেষণা অনুযায়ী, আলফা, বিটা, ডেল্টা-সহ করোনাভাইরাসের প্রতিটি ভ্যারিয়েন্টকেই লালারসের মধ্যে আটকে দিতে সক্ষম চিউয়িং গাম। তবে করোনার নয়া রূপ ওমিক্রন-কেও লালারসে আটকে রাখা সম্ভব কি না, তা এখনও পর্যন্ত গবেষণা করে ওঠার সুযোগ পাননি…
Read More
শিক্ষক নিয়োগ নিয়ে একের পর অভিযোগ

শিক্ষক নিয়োগ নিয়ে একের পর অভিযোগ

রাজ্য জুড়ে বারংবার স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত৷ সেই দুর্নীতি মামলাতেই হাইকোর্টের নির্দেশে এবার মুর্শিদাবাদে এক স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিল এসএসসি৷ আদালতের এই নির্দেশে আশার আলো দেখছে অনেকেই৷  নিয়োগে কিছু অনিয়ম হয়েছে বলে আদালতের সামনে কার্যত স্বীকার করে নেয় এসএসসি কর্তৃপক্ষ৷ এর পরেই আদালত জানতে চায়, নিয়োগে অস্বচ্ছতা থাকলে বেতন দেওয়া হচ্ছে কেন? জবাবে এসএসসি’র তরফে বলা হয়, বিষয়টি বিচারাধীন থাকায় কোনও পদক্ষেপ করা হয়নি৷ এর পরেই চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ মামলাকারী পক্ষের আইনজীজী জানান, এটাই একমাত্র নয়, এমন আরও কয়েকটি ঘটনা রয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই পদক্ষেপ করতে হবে৷  জানা গিয়েছে,…
Read More
“মৈত্রী দিবস”-এর সুবর্ণ জয়ন্তী

“মৈত্রী দিবস”-এর সুবর্ণ জয়ন্তী

৬ ডিসেম্বর ২০২১ ভারত ও বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। কারণ এইদিন "মৈত্রী দিবস"-এর পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে। এই দিনটিকে বিশেষ করে তুলতে, ভারত ও বাংলাদেশ উভয়ই একসঙ্গে "লোগো এবং ব্যাকড্রপ" ডিজাইনিং প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। উল্লেখ্য, নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৬ ডিসেম্বর ঢাকা সফরে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করবেন। একই সময়ে, ইন্ডিয়ান কাউন্সিল ফর…
Read More
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করছে ফ্লিপকার্ট

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করছে ফ্লিপকার্ট

সমাজের সকলের দক্ষতা ও কর্মজীবনে উন্নতির জন্য উপযুক্ত কর্মস্থলের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়ে ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট তাদের সাপ্লাই চেইনে নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। এগুলির মধ্যে রয়েছে মহিলা ও প্রতিবন্ধী কর্মীদের জন্য বিভিন্ন রকমের সুবিধাজনক ব্যবস্থা। বর্তমানে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে বিভিন্ন পদে প্রায় ১৫০০ প্রতিবন্ধী মানুষ কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে (International Day of Disabled Persons) ফ্লিপকার্ট তাদের সাপ্লাই চেইনগুলিতে নানা অ্যাক্টিভিটির ব্যবস্থা করেছে, যাতে প্রতিবন্ধী কর্মীরা উৎসাহিত হন। ৩ থেকে ১৫ ডিসেম্বর এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সাইন ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপেরও ব্যবস্থা করা হয়েছে। এসবের মাধ্যমে ফ্লিপকার্ট অবগত হতে পারবে কর্মস্থলের ও প্রতিবন্ধী কর্মীদের চাহিদার বিষয়সমূহ। এই ইভেন্ট চলাকালীন ইকার্টিয়ানদের (Ekartians) পুরস্কৃতও…
Read More
ওমিক্রনের আতঙ্ক বাড়ায় কেন্দ্রের তরফে নির্দেশ এলো

ওমিক্রনের আতঙ্ক বাড়ায় কেন্দ্রের তরফে নির্দেশ এলো

বিশ্ব জুড়ে বাড়ছে নতুন করোনা সংক্রমণের আতঙ্ক। ডেল্টা এবং ডেল্টা প্লাসের পর এবার করোনা ভাইরাস নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন প্রজাতির যার মধ্যে রয়েছে ভারত। বিগত কয়েক মাস ধরে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং এখন দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কার্যত নিয়ন্ত্রণে। কিন্তু এই নতুন প্রজাতির খোঁজ নিলে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষিতে পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে যায় তার জন্য আগে থেকেই সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ভারত সরকার সব রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে একগুচ্ছ…
Read More
এবার ভারতে ব্যবসা শুরু করতে চাইলেন এলন মাস্ক

এবার ভারতে ব্যবসা শুরু করতে চাইলেন এলন মাস্ক

ভারতে ইন্টারনেট ব্যবসার কথা উঠলে যার নাম সবার আগে আসে তিনি হলেন মুকেশ আম্বানি৷ এবার মহাকাশ ছুঁয়ে এবার ভারতে ইন্টারনেট ব্যবসা শুরুর আবেদন জানালেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক৷ ভারতে ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে ‘স্টারলিঙ্ক’৷ ফলে এবার সম্মুখ সমরে নামতে চলেছেন মুকেশ আম্বানি ও এলন মাস্ক৷ মুকেশ আম্বানির জিও-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে মাস্কের স্টারলিঙ্ক৷ চাপে পড়বে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও৷ তবে মূল প্রতিপক্ষ নিশ্চিত ভাবেই আম্বানি গোষ্ঠীর জিও৷  ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছে স্টারলিঙ্ক৷ তবে এখনও পর্যন্ত এদেশে ব্যবসা শুরুর ছাড়পত্র পায়নি তারা৷ সম্প্রতি কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, এখনও পর্যন্ত…
Read More
আবার আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের

আবার আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের

সদ্য মাত্রই করোনা সংক্রমনের করাল গ্রাস থেকে সামলে উঠেছে দেশ। করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসলীলা চালিয়েছিল গোটা দেশে৷ সেই পরিস্থিতি সামাল দিতে রীতি মতো বেগ পেতে হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই প্রশ্ন উঠছিল, এবার কি তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হতে হবে আমাদের? কতটা ধাক্কা আসবে? ফের লকডাউনের পথে হাঁটবে সরকার? সেই সকল প্রশ্নের জবাব দিলেন আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল। করোনার নয়া ভ্যারিয়েন্ট বা নয়া রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে৷ ওমিক্রনের সংক্রামক ক্ষমতাও অনেক বেশি বলে মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেন, তৃতীয় ঢেউয়ের হাত থেকে রেহাই…
Read More
শক্তি হারিয়ে নিম্নচাপ পরিণত হলো জওয়াদ

শক্তি হারিয়ে নিম্নচাপ পরিণত হলো জওয়াদ

আশা করা হয়েছিল আবারো এক ঝড়ের মুখে পড়তে চলছে বাংলা, কিন্তু গতি পরিবর্তন করে কিছুটা হলেও স্বস্তি পেল বঙ্গবাসী৷ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়েই বাংলায় ঢুকল ‘জওয়াদ’৷ যার ধাক্কায় রাত থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি৷ সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা৷ এদিকে টানা বৃষ্টিতে শুরু হয়েছে কলকাতার জল যন্ত্রণা৷ জলমগ্ন একাধিক অঞ্চল৷ মঙ্গলবারা থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস৷  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে৷ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে৷ ভারী বৃষ্টি হবে বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগণা, নদিয়া…
Read More
শ্যাম স্টিলের উইন্টার কার্নিভাল শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে

শ্যাম স্টিলের উইন্টার কার্নিভাল শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে

বর্তমানের কোভিড পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের কথা ভেবে এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রিন ইনিশিয়েটিভের কথা মাথায় রেখে, ভারতের অন্যতম অগ্রণী টিএমটি বার নির্মাতা শ্যাম স্টিল ৫ ডিসেম্বর শিলিগুড়ির স্থানীয় দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে আয়োজন করছে ‘উইন্টার কার্নিভালের’। শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মনে করে প্রত্যেক নাগরিকের শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর তাই রাজ্য জুড়ে শ্যাম স্টিল ‘উইন্টার কার্নিভাল’ এর আয়োজন শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ও সুস্থতার গুরুত্ত্ব অনুধাবনে তাদের সাহায্য করা। শিলিগুড়িতে এদিন কার্নিভালের সূচনাপর্বে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, স্বপন দাস, শ্যাম স্টিলের (মার্কেটিং) জেনারেল ম্যানেজার বিনোদ…
Read More
ব্যর্থতার অভ্যাস

ব্যর্থতার অভ্যাস

আধার যত গভীর হয়ে আসে, মস্তিষ্কেহিজিবিজি কাটে সময়ের ভর্ৎসনাপাংশু মুখে কেপে কেপে ওঠেঅসুখ বুকের গোঙানি। রাতের তারাদের উজ্জ্বল হাসিকেকালো মেঘের বিষাক্ত হুমকি মুচড়ে ধরে।ছটফট করেও পথ খুঁজে পায় নাশীতল বৃষ্টির মোক্ষ দ্বার । বারবার লড়াই বাধে জটিল পরিস্থিতির সূচালো মানসিকতা ও স্ব অস্তিত্ব রক্ষার, অথচ, জয়ী হয় রোজকার আত্মহনন। আর, শুষ্ক চোখ থেকে উদ্বাস্তুর মতো উবে যায়চিরকালের স্বপ্নের চাবিকাঠি।
Read More
বিয়েবাড়ি 

বিয়েবাড়ি 

পড়ন্ত বিকেলে, সূর্য প্রায় নদীর বক্ষে ঢলে পড়েছে, আকাশ হলদে-লাল ছটায় ভরে গিয়েছে যেন কোনো এক পাড়াগাঁয়ের মেয়ের সবে মাত্র বিবাহ সম্পন্ন হয়ে  এই প্রথম কপাল থেকে নাকের ডগায় সিঁদুর গড়িয়ে পড়ল।  আর আকাশের সেই মেঘগুলো যেন কোনো এক  সদ্য স্নান সেরে আসা কিশোরীর ঘন কেশ।  সেদিন ছিলো শ্রাবণ মাসের কোনো এক মঙ্গলবার, গ্রামের এক খানিক উন্নত পাড়ায় ভালোই সম্পদবান কোনো এক বাড়ির সবচেয়ে প্রিয় পুত্রের বিয়ে, বেশ জাঁক জমকভাবে সমস্ত কাজ সম্পাদন করা হচ্ছিলো, রান্নার ঠাকুর ছিলো উড়িষ্যার থেকে ভাড়া করা, নানারকমের মিষ্টির, সরবতের সমাহার ছিলো সেইখানে।  কোনো আয়োজনে কোনোপ্রকার খামতি ছিলো না। অতো বড়ো বিয়েবাড়ি তার ওপর আবার…
Read More
নয়াসাইলি : স্বপ্নদর্শী এক চা-ভূখণ্ড

নয়াসাইলি : স্বপ্নদর্শী এক চা-ভূখণ্ড

রেইন-ট্রি গাছদুটো আজও অতিকায় ছাতার মতো ছায়া বিছিয়ে রাখে বাগানে ঢোকার মুখে। অথবা চম্পাগুড়ি হাটের ঐ যে ঝুরিনামা বটগাছগুলো যারা আলো আঁধারি ঘেরা সন্ধ্যার বাতাসে  ফিসফিসিয়ে ভাসিয়ে দেয় বহুযুগ আগে হারিয়ে যাওয়া বিবর্ণ দিনগুলোর গল্প আর সেই গল্পের রেশ ভাসতে ভাসতে হারিয়ে যায় ছোট ছোট চা-জনপদগুলো ছুঁয়ে  পশ্চিমে জলঢাকার চর পেরিয়ে  দূর অরণ্যের ভেতর,  তারা এ মাটির ইতিহাস অনেকটাই জানে। কিন্ত উত্তরে প্রাচিরের মতো যুগযুগান্ত বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ঐ যে নীলরঙা আদিম পাহাড়, বয়সের যার কোনও মাপকাঠি নেই শুধু সে-ই জানে এ তল্লাট জুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি চা-বাগানের জন্ম ইতিহাস। ১৬.১০.১৮৮৫ তারিখে মিঃ ডি. ক্লার্ক সাহেব যেদিন নিদিম টি- কোম্পানির …
Read More
আনঅ্যাকাডেমির মেগা ফ্ল্যাগশিপ শিক্ষোদয়

আনঅ্যাকাডেমির মেগা ফ্ল্যাগশিপ শিক্ষোদয়

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে আনঅ্যাকাডেমির পক্ষ থেকে লঞ্চ হল ন্যাশনাল মেগা ফ্ল্যাগশিপ শিক্ষোদয়। দেশ ও জাতিকে 'আত্মনির্ভর' করে তুলতে আনঅ্যাকাডেমির এই ফ্ল্যাগশিপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই শিক্ষোদয় কর্মসূচীর মাধ্যমে আনঅ্যাকাডেমির লক্ষ্য হল দেশব্যাপী স্কুল ড্রপআউট সহ স্কুল ও কলেজে শিক্ষারত পাঁচ লাখ মেধাবী ছাত্রীকে শিক্ষিত করে তোলা। শুধু তাই নয় এই উদ্যোগটি ২০ লক্ষ মানুষের জীবন বদলে দেবে। কারণ একজন কর্মরত মহিলা, ৪-৫ সদস্যের একটি পরিবারের অর্থনৈতিক অবস্থা বদলে দিতে পারে।    উল্লেখ্য, আনঅ্যাকাডেমি তার শিক্ষোদয় নামক কর্মসূচীতে ‘বেটি সঙ্গ বুলান্দি কি ঔর' তথ্যচিত্রের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষার মধ্য দিয়ে মেয়েদের…
Read More