দেশের প্রধান আবাসন বাজারে মন্দা দেখা দিলেও কলকাতার রিয়েল এস্টেট বাজারের চাহিদা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে ৪,০৪৩টি আবাসিক ইউনিট বিক্রির মাধ্যমে এখানে বার্ষিক ৫% প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। মাত্র ২২% ইএমআই-টু-ইনকাম রেশিও-র কারণে মধ্যবিত্ত ও প্রথমবারের বাড়ি ক্রেতাদের কাছে কলকাতা অন্যতম সাশ্রয়ী বাজার হিসেবে জনপ্রিয়।
এই বাড়তে থাকা চাহিদাকে সমর্থন করতে এবং সরকারি আবাসন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আধার হাউজিং ফিন্যান্স লিমিটেড আগামী ১০ ও ১১ জুলাই ব্যারাকপুর, হাওড়া ও গড়িয়া সহ কলকাতার বিভিন্ন এলাকায় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ স্পট স্যাংশন ক্যাম্পের আয়োজন করছে।
সংস্থার ১৭টি শাখার মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল বা ইডব্লিউএস, স্বল্প-আয় এবং মধ্য-আয় গোষ্ঠীর গ্রাহকদের সাশ্রয়ী ঋণ দেওয়া হবে। ক্যাম্পে যোগ্যতা যাচাই, নথিপত্র প্রস্তুত এবং পিএমএওয়াই প্রকল্পের ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত সুদের ভর্তুকির বিষয়ে গাইড করা হবে।
আধার হাউজিং ফিন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ঋষি আনন্দ জানান, কলকাতা প্রমাণ করেছে যে সাশ্রয়ী আবাসনই এখানকার মূল চালিকাশক্তি। এই ক্যাম্পগুলোর লক্ষ্য প্রথমবার বাড়ি কিনতে যাওয়া মানুষের ঋণ নেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তোলা।
ফিন্যান্সের চিফ অপারেটিং অফিসার অনিল নায়ার উল্লেখ করেন, অনেক ক্রেতা যোগ্য হওয়া সত্ত্বেও নথিপত্র বা প্রক্রিয়া বোঝেন না। এই ক্যাম্প তাঁদের প্রতিটি ধাপে সাহায্য করে নিজস্ব বাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে।
কলকাতায় সাশ্রয়ী আবাসনের চাহিদা মেটাতে আধার হাউজিং ফিন্যান্সের বিশেষ ক্যাম্প
