Blog

অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের রাজপাল

অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের রাজপাল

অসুস্থ হয়ে পড়লেও আপাতত সুস্থ আছেন তিনি। দিল্লির বঙ্গভবন থেকে জানা গিয়েছে ম্যালেরিয়া আক্রান্ত হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ পুজোর মধ্যে সস্ত্রীক দার্জিলিং গিয়েছিলেন রাজ্যপাল৷ সপ্তমীর দিন সকালে কলকাতা থেকে রওনা দেন তিনি৷ সেখান থেকে ফিরে ৩ দিন আগে দিল্লিতে যান ছুটি কাটাতে৷ বাগডোগরা থেকেই ধরেন দিল্লির বিমান৷ শরীরে জ্বর ছিল তাঁর। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই দিল্লিতে ছুটি কাটাতে গিয়েছেন তিনি৷ আর সেখানে গিয়েই দিল্লির বঙ্গভবন থেকে এমনটাই জানা গিয়েছে। রক্তপরীক্ষার পর ম্যালেরিয়া ধরা পড়ে৷ দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি অতিথি নিবাস বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর৷ তবে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গত চারদিন ধরে সপরিবারে বঙ্গ ভবনেই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ জানা…
Read More
রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যার সাথে বেড়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও

রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যার সাথে বেড়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও

সমাপ্তি হয়েছে উৎসবের, কিন্তু এবার বাড়ছে চিন্তা ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ নাইট কারফিউর উপর বেশি করে জোড় দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে কলকাতা তো বটেই সংক্রমণ বাড়তে শুরু করেছে হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, নদিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর  পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ ২৪ পরগণায় মাইক্রো কনটেনমেন্ট এলাকা ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও আলিপুর (সদর), বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার ১৩টি থানা এলাকায় মোট ৪২টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। জেলা স্বাস্থ্যদফতর ও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্রতিটি এলাকায় সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ ফের…
Read More
ফের একবার বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

ফের একবার বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

আরো একবার বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফের একবার গর্জে উঠলেন রাজ্যের শাসক শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ গোসাবায় ভোট প্রচারে গিয়ে তুলোধোনা করলেন বিজেপিকে৷ তাঁর হুঙ্কার, বিজেপি’কে যদি কেউ পরাজিত করতে পারে, তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘গোয়ায় তৃণমূল কংগ্রেস গিয়েছে৷ আগামী তিন মাসের মধ্যে সে রাজ্যে তৃণমূল বিজেপি’কে হারিয়ে উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করবে৷’ তবে শুধু গোয়া নয়৷ তণমূলের লক্ষ্য ত্রিপুরাও৷ অভিষেক বলেন, ‘ ত্রিপুরায় বিপ্লব দেবের যত শক্তি আছে ক্ষমতা আছে প্রয়োগ করুন৷ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের আন্দোলন আর ইতিহাসের আদর্শ নিয়ে ত্রিপুরায় ঢুকব৷’ ত্রিপুরা থেকে বিজেপি’কে উচ্ছেদ করে মমতা…
Read More
আচমকাই হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

আচমকাই হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি৷ রবিবার রাত থেকেই অসুস্থ বোধ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়৷ অস্বস্তি বাড়তেই সোমবার সকালে তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, এদিন কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী৷ সুব্রতবাবুর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে,  রবিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ এর পরেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মন্ত্রী৷ তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন…
Read More
আচমকাই বাজারে হানা দিল ইবি

আচমকাই বাজারে হানা দিল ইবি

সবজি কিনতে গিয়ে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তদের। বাজারে গিয়ে কার্যত সামান্য পরিমাণ সবজি কিনে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। কারণ, ঢ্যাঁরসও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা! পিফা ৫০ টাকা! বেগুন ১২০ টাকা! মাছ থেকে ফল বাজারের হালও তথৈবচ! কেন বাজারে আগুন ছুটছে, কি তার কারণ- সেটা জানতেই এবার সকালে একাধিক মার্কেটে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা৷ কথা বললেন, ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে৷ বোঝার চেষ্টা করলেন, অগ্নিমূল্যের প্রধান কারণ কী? আচমকায় এদিন সকালে বিভিন্ন মার্কেটে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ ইবি সূত্রের খবর, কালোবাজারি রুখতেই এই হানা৷ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের  ইন্সপেক্টর সেখ হাবিবুল হাসান বলেন, ‘‘এখন থেকে নিয়মিত বিভিন্ন বাজারে তল্লাশি চালানো হবে৷…
Read More
বাংলাদেশে হওয়া হিংসাকে তালিবান মদতের সাথে তুলনা

বাংলাদেশে হওয়া হিংসাকে তালিবান মদতের সাথে তুলনা

বিগত কয়েকদিন যাবৎ ব্যাপক হিংসা ছড়িয়েছে গোটা বাংলাদেশে। যার জেরে আন্তর্জাতিক স্তরেও ব্যাপক নিন্দিত হয়েছে শেখ হাসিনার সরকার। যদিও তারা শুরু থেকেই এই ঘটনার চরম নিন্দা করেছে এবং দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ হিংসার ঘটনায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে হাসিনা সরকারের সন্দেহ যে তালিবান সমর্থক জামাতের ছকেই হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। এক দুর্গা মণ্ডপে কোরান রাখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। পরে জানা যায় ওই ঘটনা ঘটিয়েছিল কুমিল্লার ইকবাল হোসেন নামের এক যুবক। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে হোসেনের চারজন সহযোগী। তবে বাংলাদেশ সরকার মনে করছে, গোটা ঘটনায় পরিকল্পিত এবং এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র। জামায়াতে…
Read More
বন্দীত্বের ঘরে অসুখ

বন্দীত্বের ঘরে অসুখ

জ্বলছে দুচোখ আলোআঁধারিতে অসুখে পুড়ছে মাটিসূর্যডুবির সমাপ্তি রেখায় একাকী আমরা হাঁটিবন্দীত্বের চোরাকুঠুরিতে মানুষ জমানো আছেবেঁচে আছে কী পথিকের দল চেনা পৃথিবীর কাছে ……… বহুদিন দরজার সামনে কোনো চেনা মুখ দেখিনি| হাত ধরাধরি করে নীলেসাদায় পোশাক পরে কচিকাচালিদের রাস্তা পার হতে দেখিনি বহুমাস| আমার মন খারাপের মেঘ বড় অভিমানী| গুমরে মরলেও বৃষ্টি হতে চাই না| বন্দীত্বের ঘরে অসুখ সাজিয়ে রান্নাবাটি খেলার স্মৃতি রোমন্থন করে পাহাড়ের বুকে জমিয়ে রাখে বিষন্নতার অসহ্য যন্ত্রণা | দেখতে দেখতে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ,শ্রাবন পার হয়ে যায়| শেষ হয়ে যায় একটি বছর | কত ঘেঁটু ফুল অকালেই ঝরে যায়| আগুন রঙের পলাশের বুকে প্রখর রোদ নেমে আসে…
Read More
নীরব অনুভূতি

নীরব অনুভূতি

খাবার টেবিলে বসে বিজন স্ত্রী দীপালির উদ্দেশ্যে বলল_ আজ আশ্বিন মাসের ক'তারিখ? কেন বাংলা তারিখের হিসাব করছ কেন? ষোলো। বলল দীপালি। না এমনিই।ছেলের কথা মনে পড়েছে বুঝি? আরও আট দিন আছে, ন'দিনের মাথায় ছেলে আসবে। ছাব্বিশ তারিখে মহালয়া মহালয়ার দিন থেকে রূপমের কলেজ ছুটি। বিজন বাবুর একমাত্র ছেলে রূপম। বিহারের এক কলেজে অধ্যাপনা করে। ভ্যাকেশন না হ'লে সচারচর বাড়ি আসতে পারে না। এদিকে রোজ খাবার সময় বাপ-মার ছেলের কথা মনে পড়ে। মা কষ্ট পাবেন ভেবে বিজনবাবু মুখ ফুঁটে কিছু বলেন না। দীপালি প্রায় দিনই খেতে বসে বলে, ছেলেটা যে আজ কি দিয়ে খেলো! হোটেলের রান্না , এক দিনও বোধহয় বাছা…
Read More
মূক

মূক

শত তল্লাশ শেষে নিজেকে আবিষ্কার করেছিএক অন্ধকার ঘেরা চাপা গলিতেবারবার পা টেনে রয়েছে বিষাক্ত কর্দমাক্ত পথ। দুচোখের পাতায় অনায়াসে ঝড়ে পড়াস্রোত যেন, কিছু বলতে চেয়েছিলঅথচ, আজও স্তব্ধ। কেবল ভেসে আসে দহন আর্তনাদযার কালো ধোঁয়ায় ঝাপসা চারিদিক ,বোধহয় বুকের ভেতর থেকেজ্বলে উঠছে সেই অবদমিত চিৎকারজটিল সম্পর্ক ঘেরা বেড়াজালেধর্ষিত মনটার।
Read More
৫জি ট্রায়ালে ‘ভি’ ও ‘এল-অ্যান্ড-টি’র পার্টনারশিপ

৫জি ট্রায়ালে ‘ভি’ ও ‘এল-অ্যান্ড-টি’র পার্টনারশিপ

৫জি-ভিত্তিক স্মার্ট সিটি সলিউশনসের একটি পাইলট প্রোজেক্ট চালানোর জন্য ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল) ও লার্সেন অ্যান্ড ট্যুবরো (এল-অ্যান্ড-টি) চুক্তিবদ্ধ হলো। এটি বর্তমানে চালু থাকা সরকার-বন্টিত ৫জি স্পেকট্রামের ৫জি ট্রায়ালের একটি অংশ। এল-অ্যান্ড-টি’র স্মার্ট সিটি প্লাটফর্মে দুই কোম্পানি একত্রে ৫জি ব্যবহারের নানাদিক নিয়ে সমীক্ষা করবে ও ট্রায়ালে প্রাপ্ত তথ্যাবলী পরীক্ষা ও বিশ্লেষণ করবে। পাইলট প্রোজেক্টটি চালানো হবে পুণেতে। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় ‘ভি’ ৩.৭ জিবিপিএস-এর থেকে বেশি ‘পিক স্পীড’ পেতে সমর্থ হয়েছে।
Read More
ভি বিজনেস গ্রাহকদের জন্য গুগল ওয়ার্কস্পেস

ভি বিজনেস গ্রাহকদের জন্য গুগল ওয়ার্কস্পেস

ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভি বিজনেস এসএমই ও স্টার্ট-আপদের জন্য কোলাবোরেশন সলিউশন প্রদানের লক্ষ্যে গুগল ক্লাউড ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক-বন্ধন গড়ে তুললো। বিজনেস অবজেক্টিভ ও এমপ্লয়ি ফ্লেক্সিবিলিটির মধ্যে সমতা বজায় রাখার জন্য গুগল ওয়ার্কস্পেস ভি বিজনেস প্লাস গ্রাহকদের কোনও বাড়তি ব্যয় ব্যতিরেকেই বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন দিয়ে সাহায্য করবে, যেমন গুগল মীট, জিমেইল, ড্রাইভ, শীটস, স্লাইডস, ডকস ও ক্যালেন্ডার। এই পার্টনারশিপের উদ্দেশ্য স্মল বিজনেসেস ও তাদের কর্মীদের মধ্যে কার্যকর ও নিরাপদ পন্থায় ফ্লেক্সিবিলিটি ও কানেক্টিভিটি গড়ে তোলা। ৩৯৯ টাকা থেকে শুরু মাসিক ব্যয়ে ভি বিজনেস প্লাস গ্রাহকরা তাদের প্ল্যান মিক্স ও ম্যাচ করার মাধ্যমে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন, যেমন রিয়াল-টাইম…
Read More
টাটা মোটর্সের গ্রাহক সম্বাদ প্রোগ্রাম

টাটা মোটর্সের গ্রাহক সম্বাদ প্রোগ্রাম

ভারতের বৃহত্তম কমার্সিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারার টাটা মোটর্স আগামী ২৩ অক্টোবর ‘ন্যাশনাল কাস্টমার কেয়ার ডে’ হিসেবে পালন করবে। ১৯৫৪ সালে এইদিনে টাটা মোটর্সের জামশেদপুর কারখানা থেকে তাদের প্রথম ট্রাকটি বেরিয়ে এসেছিল। এছাড়া টাটা মোটর্স তাদের বার্ষিক গ্রাহক সম্বাদ কর্মসূচি পালন করবে ২০ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির লক্ষ্য হল তাদের ‘ইনোভেটিভ সার্ভিস’ ও ‘প্রোডাক্ট অফারিং’ বিষয়ে গ্রাহকদের অবহিত করা। এই সময়ে টাটা মোটর্সের এক্সিকিউটিভগণ গ্রাহকদের সঙ্গে আলোচনাক্রমে মতামত সংগ্রহ করবেন এবং তাদের চাহিদা, আশা ও সমস্যার কথা জেনে নেবেন, যাতে পরবর্তীতে আফটার সেলস সার্ভিস প্রোডাক্ট অফারিংস আরও উন্নত করা সম্ভব হয়। উল্লেখ্য, কমার্সিয়াল ভেহিকেল মার্কেটে টাটা মোটর্স অগ্রণী ভূমিকায় রয়েছে।…
Read More
ভি ও অ্যাথোনেটের পার্টনারশিপ

ভি ও অ্যাথোনেটের পার্টনারশিপ

অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড ইন্ডাস্ট্রি ৪.০ নির্মাণের জন্য ৫জি-ভিত্তিক সলিউশনস পরীক্ষার জন্য এক প্রাইভেট এলটিই ও ৫জি সলিউশনস প্লাটফর্ম প্রোভাইডার অ্যাথোনেট-এর সঙ্গে এক পার্টনারশিপে আবদ্ধ হলো। এই ট্রায়াল ভারত সরকারের টেলিকম বিভাগ প্রদত্ত ৫জি স্পেক্ট্রাম দ্বারা চালিত হবে। পুণে শহরে ভি ৫জি ট্রায়াল চালু করেছে ক্লাউড কোর এন্ড-টু-এন্ড ক্যাপ্টিভ নেটওয়ার্ক সেট-আপে। প্রাথমিক ট্রায়ালের ফলে দেখা যাচ্ছে, পুণে শহরে ভি ‘ভেরি লো ল্যাটেন্সি’-সহ ৩.৭ জিবিপিএস-এর থেকেও বেশি ‘পিক স্পীড’ অর্জনে সমর্থ হয়েছে। স্মার্ট সিটি ও ইন্ডাস্ট্রি ৪.০ ৫জি বাস্তবায়নের কাজকে ত্বরাণ্বিত করতে সাহায্য করবে।
Read More
তুফানগঞ্জে ট্রেন্ডসের নতুন স্টোর

তুফানগঞ্জে ট্রেন্ডসের নতুন স্টোর

রিলায়েন্স ট্রেন্ডস ভারতের ক্রমবর্ধমান এবং বৃহত্তম রিটেইল চেইন। যা প্রধানত পোশাক এবং অন্যান্য আনুষাঙ্গিকের জন্য বিখ্যাত। এই  রিলায়েন্স ট্রেন্ডস এবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জে তার নতুন স্টোর শুরু করার কথা ঘোষণা করেছে। বলাবাহুল্য, রিলায়েন্স ট্রেন্ডস তার পোশাকের নিত্যনতুন সম্ভার এবং সাশ্রয়ী মূল্যের মাধ্যমে যে ভাবে ভারতে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করেছে, তা দেখে এককথায় বলা যায় যে রিলায়েন্স ট্রেন্ডস প্রকৃত অর্থেই ভারতে ফ্যাশনকে গণতন্ত্রীকরণ করছে। তাই মেট্রো, মিনি মেট্রো থেকে শুরু করে টায়ার ১, ২ টাউন এবং এর বাইরেও আজ ফ্যাশানেবেল শপিং-এর ভরসাযোগ্য গন্তব্য হয়ে উঠেছে রিলায়েন্স ট্রেন্ডস। উল্লেখ্য, তুফানগঞ্জ শহরের এটি রিলায়েন্স ট্রেন্ডসের প্রথম ষ্টোর। ৫৪২৮ বর্গফুটের এই ট্রেন্ডষ্টোরে…
Read More