নতুন সেমিস্টার মানেই নতুন ক্লাস, নতুন অভিজ্ঞতা এবং নতুন করে শুরু করা, আর আপনার চুলও কিন্তু এমন একটি নতুন শুরুর দাবিদার। সকালের সাততাড়াতাড়ি লেকচার ধরার জন্য দৌড়াদৌড়ি, স্যাঁতসেঁতে বা আর্দ্র আবহাওয়া, ক্যাম্পাসে দীর্ঘ সময় কাটানো এবং ক্লাসের পর বন্ধুদের সঙ্গে আড্ডার প্ল্যান সামলানো, সব মিলিয়ে শিক্ষার্থীদের এমন একটি হেয়ারকেয়ার রুটিন প্রয়োজন যা হবে দ্রুত, কার্যকরী এবং দীর্ঘ সময় টিকে থাকবে। চুলের দৈনন্দিন ক্ষতি কাটিয়ে ওঠা থেকে শুরু করে ফ্রিজিনেস নিয়ন্ত্রণে রাখা এবং সারাদিন আপনার হেয়ারস্টাইলকে একদম ঠিকঠাক রাখা, চুলের যত্ন ও স্টাইলিংয়ের এই জরুরি বিষয়গুলো আপনার ব্যাক-টু-কলেজ চেকলিস্টে এবার জায়গা করে নেবে।
লিভন কেরাটিন শ্যাম্পু
ক্যাম্পাসে দীর্ঘ সময় কাটানো, আবহাওয়ার পরিবর্তন এবং প্রতিদিনের ধুলোবালি, ঘাম ও আর্দ্রতার সংস্পর্শে আসার কারণে আপনার চুল শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। ৩.৫% রিবিল্ডিং কনসেন্ট্রেট এবং কেরাটিন সমৃদ্ধ লিভন কেরাটিন শ্যাম্পু চুলের গভীরে প্রবেশ করে ক্ষতি মেরামত করে এবং ভেতর থেকে চুলকে শক্তিশালী করে তোলে। এটি চুলকে ১৪ গুণ পর্যন্ত বেশি মজবুত করতে সাহায্য করে, পাশাপাশি চুলের কোমলতা, স্থিতিস্থাপকতা এবং সামগ্রিক স্বাস্থ্য ফিরিয়ে আনে। যে সমস্ত শিক্ষার্থীরা একটি স্বাস্থ্যোজ্জ্বল ও মজবুত চুল নিয়ে নতুন সেমিস্টার শুরু করতে চান, তাদের ব্যাক-টু-কলেজ রুটিনের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।
লিভন কেরাটিন সিরাম
আপনি সকালের প্রথম লেকচার ধরার জন্য তাড়াহুড়ো করুন কিংবা ক্লাস শেষ করে সরাসরি সন্ধ্যার কোনও প্ল্যানে যান, চুলের উসকোখুসকো ভাব যেন আপনার গতি কমিয়ে না দেয়। কেরাটিনের শক্তিসমৃদ্ধ লিভন কেরাটিন সিরাম চুলের দৃশ্যমান ক্ষতি মেরামত করে এবং ৭২ ঘণ্টা পর্যন্ত চুলকে রাখে সুপার স্মুথ, ঝলমলে ও ফ্রিজ-মুক্ত। এর হালকা এবং বিজ্ঞানসম্মত ফর্মুলা চুলকে ভারী না করেই উড়ো চুল নিয়ন্ত্রণ করে এবং চুলকে সহজে গুছিয়ে রাখতে সাহায্য করে। ফলে, পুরো কলেজ জুড়ে কোনও বাড়তি ঝামেলা ছাড়াই পরিপাটি চুল পাওয়ার জন্য এটি আপনার প্রতিদিনের সেরা সঙ্গী।
সেট ওয়েট হেয়ার জেল
প্রেজেন্টেশন এবং প্র্যাকটিক্যাল ক্লাস থেকে শুরু করে ক্লাবের কাজ কিংবা বন্ধুদের সঙ্গে কফির আড্ডা, আপনার হেয়ারস্টাইল যেন আপনার ব্যস্ত কলেজ শিডিউলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। সেট ওয়েট হেয়ার জেল আপনাকে এমন একটি ফ্রেশ ও পরিপাটি লুক পেতে সাহায্য করে যা সারাদিন বজায় থাকে। অ্যালকোহল এবং সালফেট ছাড়া তৈরি এই রেঞ্জটি প্রো-ভিটামিন বি৫ সমৃদ্ধ, যা স্টাইলিং করার পাশাপাশি চুলকে আরও মজবুত রাখতে সাহায্য করে। ক্যাজুয়ালি কুল, পার্টি শাইন, শাইন এভরিডে এবং স্পোর্ট এক্সট্রিম-এর মতো ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে উপলভ্য এই জেলটি প্রতিটি হেয়ারস্টাইল এবং উপলক্ষের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্ন স্তরে চুলকে ধরে রাখতে সাহায্য করে।
সেট ওয়েট হেয়ার ওয়াক্স
কলেজ জীবন মানেই নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করা, আর আপনার হেয়ারস্টাইল হলো আপনার সেই ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। সেট ওয়েট হেয়ার ওয়াক্স আপনাকে দেবে ফ্লেক্সিবল ও দীর্ঘস্থায়ী হোল্ড, যা চুলকে শক্ত বা কৃত্রিম না করেই আপনার পছন্দের লুক বারবার তৈরি করার সুযোগ দেয়। আপনি টেক্সচারযুক্ত ম্যাট ফিনিশ পছন্দ করুন কিংবা মসৃণ গ্লসি স্টাইল ক্লে ওয়াক্স, ম্যাট ওয়াক্স, গ্লেজ ওয়াক্স এবং জেল ওয়াক্স সমৃদ্ধ এই রেঞ্জটিতে প্রতিটি ভাইব বা মেজাজের জন্যই কিছু না কিছু রয়েছে। সকালের লেকচার থেকে শুরু করে গভীর রাতের আড্ডা পর্যন্ত আপনার স্টাইলকে একদম ঠিকঠাক রাখার জন্য তৈরি এই ওয়াক্সটি আপনার প্রতিদিনের কলেজ জীবনের একটি নিখুঁত স্টাইলিং পার্টনার।
নিহার ন্যাচারালস হেয়ার অয়েল
কলেজে ফেরার মরশুম মানেই দীর্ঘ সময়, ব্যস্ত শিডিউল এবং চুলের যত্ন নেওয়ার সময় একদমই কম। সেই কারণে পুরো সেমিস্টার জুড়ে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে গড়ে তুলুন সহজে তেল দেওয়ার অভ্যাস, যা আপনার দারুণ কাজে আসবে। নিহার ন্যাচারালস হেয়ার অয়েল নারকেল, মেথি এবং জুঁই ফুলের গুণে সমৃদ্ধ। নারকেল এবং মেথি চুলকে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি জোগায় যা চুলকে ঘন, মজবুত, কোমল ও ঝলমলে করতে সাহায্য করে; আর জুঁইয়ের নির্যাস আপনার চুলে এনে দেয় একটি চমৎকার ও সতেজ সুবাস। এর হালকা এবং চটচটে-মুক্ত বা নন গ্রিসি ফর্মুলার কারণে এটিকে আপনি আপনার সাপ্তাহিক হেয়ারকেয়ার রুটিনে সহজেই অন্তর্ভুক্ত করতে পারবেন, যা আপনাকে ব্যস্ততম কলেজের দিনেও সুন্দর ও পুষ্টিগুণে ভরপুর চুল ধরে রাখতে সাহায্য করবে।
