Blog

শুরুতে প্রযোজক-পরিচালকরা আমাকে বিছানায় চাইতেন

শুরুতে প্রযোজক-পরিচালকরা আমাকে বিছানায় চাইতেন

বলিউডের গ্ল্যামার গার্ল শার্লিন চোপড়া। খোলামেলা পোশাক ও অন্তরঙ্গ দৃশ্যে তার অভিনয় খুবই স্বাভাবিক একটা বিষয়। সেই শার্লিনকে ক্যারিয়ারের শুরুর দিকে অশালীন প্রস্তাব দেওয়া হতো দাবি করেছেন তিনি। চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে অশালীন প্রস্তাব পেতেন শার্লিন। কিন্তু প্রথম প্রথম সেসব বুঝতেই পারতেন না তিনি। কারণ প্রস্তাবগুলো আসতো ইশারায়। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন শার্লিন। লকডাউনের মধ্যে ইনস্টাগ্রাম লাইভে সাক্ষাৎকারে শার্লিন বলেন, কোনোরকম সোর্স ছাড়াই ছবির জগতে পা রাখার চেষ্টা করেন তিনি। তখন তিনি কেউ নন, কেউ চেনে না তাকে। ছবি নির্মাতাদের কাছে যেতেন, ভাবতেন, তিনি নিজের মধ্যে যে প্রতিভার ঝলক দেখেছেন, তারাও তা দেখতে পাবেন। পোর্টফোলিও নিয়ে যেতেন তিনি। আর…
Read More
লকডাউনেও বসে নেই সলমান খান

লকডাউনেও বসে নেই সলমান খান

বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারী ঠেকানোর লড়াই। লকডাউন আর করোনা থেকে বাঁচার লড়াইয়ে বন্ধ রয়েছে সকল ধরণের শুটিং। এমন অবস্থায়ও থেমে নেই সলমান খান। সলমান খান পানভেলের ফার্মহাউসে বসেই কখনও নিজের গলায় গান রেকর্ড করছেন আবার কখনও বা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে মিউজিক ভিডিও বানাচ্ছেন। সলমান খান বলেন, পনেরো বছর বয়স থেকেই কাজ শুরু করেছি আমি। কেরিয়ারের প্রথম দিকে ছবি ফ্লপ করেছিল। কিন্তু ফ্লপ করা সত্ত্বেও কাজ করা থামাইনি। সেই ট্র্যাডিশন এখনও চলছে। পরিবারের লোকজন ছাড়াও সলমানের ফার্মহাউসে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, মডেল ওয়ালুশা এবং তার কথিত গার্লফ্রেন্ড ইউলিয়া ভন্তুর। সলমান খান বলেন, ‘মা, বোন অর্পিতা সবার সঙ্গেই কিছু সময় কাটাতে…
Read More
খালি স্টেডিয়ামে খেলাটা কঠিন বলেই মনে করেন বিরাট কোহলি।

খালি স্টেডিয়ামে খেলাটা কঠিন বলেই মনে করেন বিরাট কোহলি।

করোনাভাইরাসের দাপটে একটা সময় বন্ধ স্টেডিয়ামে দর্শকশূন্য অবস্থায় ক্রিকেট হওয়ার কথা হয়েছিল। সেই সম্ভাবনা এখনও রয়েছে। কারণ এখনও বিশ্ব জুড়ে কোনও রকমের খেলা শুরু করা যায়নি। সামনে রয়েছে টি২০ বিশ্বকাপ। আইপিএল স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য। এই পরিস্থিতিতে খেলা শুরু করতে হলে ক্লোজডোর ছাড়া উপায় নেই। অনেকেই এই ক্লোজডোর ক্রিকেটের বিরুদ্ধে। ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, খেলা যখনই হবে তখনই তার প্রবলতা একি থাকবে। কিন্তু দর্শক ছাড়া ম্যাজিক্যাল মুহূর্ত তৈরি করা কঠিন হবে। এই বছরই অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি২০ বিশ্বকাপ। খেলার ইভেন্টগুলো নতুন করে শুরু করতে আবার ফিরে এসেছে ক্লোজডোরের কথা। কিন্তু ভারত অধিনায়কের সন্দেহ, দর্শক ছাড়া…
Read More
ম্যাথু হেডেন বলেন, ধোনি তাঁকে মোঙ্গোস ব্যাট ব্যবহার করতে বারণ করেছিলেন।

ম্যাথু হেডেন বলেন, ধোনি তাঁকে মোঙ্গোস ব্যাট ব্যবহার করতে বারণ করেছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোঙ্গোস ব্যাটকে বিখ্যাত করে দিয়েছিলেন ম্যাথু হেডেন। ২০১০-এ তিনি খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। কিন্তু সেই ব্যাট অতটাও সাহায্য করেনি যতটা তিনি ভেবেছিলেন। যদিও এখনও সেই ব্যাট তাঁর খুব কাছের। একটি চ্যাটে সেই ব্যাটের একটি ঘটনা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান এই বাঁ হাতি। সেখানে তিনি খোলসা করেছেন চেন্নাই অধিনায়ক এমএস ধোনি তাঁকে এই ব্যাট ব্যবহার করতে বারণ করেছিলেন। হেডেন স্মৃতি হাতড়ে বলেন, ধোনি তাঁকে বলেছিলেন, ‘‘আমি তোমাকে সেই সব কিছু দেব যা তুমি জীবনে চাও কিন্তু এটা ব্যবহার কোরো না। দয়া করে এই ব্যাট ব্যবহার কোরো না।!! জবাবে হেডেন বলেছিলেন, ‘‘বন্ধু, আমি দেড় বছর ধরে এই ব্যাটটি অনুশীলনের…
Read More
শ্রমিকদের বাংলায় ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অমিত শাহের।

শ্রমিকদের বাংলায় ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অমিত শাহের।

করোনা ভাইরাসের সংক্রমণকে ঠেকিয়ে রাখতে দেশ জুড়ে লকডাউন জারি করেছে কেন্দ্র। আর এই লকডাউনে সমস্ত গণপরিবহণ বন্ধ হয়ে যাওয়ার ফলে অসংখ্য পরিযায়ী শ্রমিক ও ভিনরাজ্যের বাসিন্দারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। ওই দুর্দশাগ্রস্তদের ফেরাতেই গত ১ মে থেকে শ্রমিক ট্রেন চালু করেছে কেন্দ্রীয় সরকার। ওই বিশেষ ট্রেন চালিয়ে বিভিন্ন রাজ্যে আটকে পড়া মানুষজনকে তাঁদের নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র জানিয়েছে, রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের পারস্পরিক সহযোগিতায় ওই আয়োজন করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পরিবহণের জন্য পরিচালিত বিশেষ ট্রেনের ক্ষেত্রে রেলের ভাড়া বাবদ ৮৫ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র এবং বাকি ১৫ শতাংশ রাজ্য সরকারগুলোকে দিতে হবে, দেওয়া হয় এই…
Read More
জুলাই শেষে সর্বাধিক মাত্রায় সংক্রমণ পরিলক্ষিত হবে ভারতে।

জুলাই শেষে সর্বাধিক মাত্রায় সংক্রমণ পরিলক্ষিত হবে ভারতে।

জুলাই শেষে সর্বাধিক মাত্রায় সংক্রমণ পরিলক্ষিত হবে ভারতে। তারপর ধীরে ধীরে প্রকোপ কমবে করোনার। শুক্রবার এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন দাবি করেন হু-কর্তা ডা. ডেভিড নাবারো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বিশেষ করোনা দূত হিসেবে নিয়োগ করা হয়েছে এই চিকিৎসককে। শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "লকডাউন উঠলেই সংক্রমণ বাড়বে। কিন্তু মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সংক্রমণের ঘটনা বাড়বেই, তারপর ফিরবে স্থিতাবস্থা।" তাঁর মত, "লকডাউন উঠলে ব্যাপক মাত্রায় সংক্রমণের হার বাড়বে। তারপর কমবে প্রকোপ। অন্তত জুলাইয়ের শেষ পর্যন্ত থাকবে ব্যাপক হারে থাকবে সংক্রমণ।" কেন্দ্রের সংক্রমণ প্রতিরোধে নেওয়া দ্রুত লকডাউন ঘোষণার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন এই চিকিৎসক। তিনি বলেন, "সময়ে লকডাউন ঘোষণা হওয়াতে…
Read More
পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে মত্ত যুবকের তাণ্ডবে ভাঙল পুলিশের গাড়ি।

পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে মত্ত যুবকের তাণ্ডবে ভাঙল পুলিশের গাড়ি।

পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে মত্ত যুবকের তাণ্ডবে ভাঙল পুলিশের গাড়ি। জানা গিয়েছে, অভিযুক্ত হরকেশকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। রয়েছে পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা আর প্রকাশ্যে স্থানে অভব্য আচরণের মতো ধারা। মূকেষ কূমাড় সেঙ্গার নামে স্থানীয় এক যুবক সেই মত্ত যুবকের কীর্তি টুইটারে ভাইরাল করেছেন। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, মত্ত হরকেশ টাল সামলাতে না পেরে পুলিশের জিপের সামনে চলে আসে। সেই যুবক এতটাই কাণ্ডজ্ঞানহীন ছিলেন যে পুলিশ দেখেও বদল হয়নি তাঁর আচরণ। উলটে গাড়ির বনেটে এক ঘুসি মারে হরকেশ। সেই ঘুসি খেয়ে পুলিশের গাড়ি ওর সামনে থেকে সরে না যাওয়ায় আরও ক্ষেপে…
Read More
কারও অসুস্থতা নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও বাড়ে। টুইটে রসিকতা অমিত শাহের।

কারও অসুস্থতা নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও বাড়ে। টুইটে রসিকতা অমিত শাহের।

গুঞ্জন ছিল এত বড় সঙ্কটকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? উনি কি অসুস্থ? কোনওভাবে অসুস্থ? সেই সব প্রশ্নের জবাব দিতে শনিবার টুইটারে সরব হলেন অমিত শাহ। আমি পুরোপুরি সুস্থ এবং কোনও রোগে সংক্রমিত নই। এভাবেই টুইট করেন তিনি। তিনি স্পষ্ট করেন, "আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনও রোগে আক্রান্ত নই। গতকয়েকদিন ধরে আমার নজরে পড়েছে কিছু মানুষ আমার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুও কামনা করেছেন। আমি বলতে চাই কারও ভগ্ন স্বাস্থ্য নিয়ে গুজব রটলে তাঁর আয়ু আরও দীর্ঘায়িত হয়।" এমন রসিকতা করতেও দেখা গিয়েছে টুইটারে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর সম্প্রতি দাদু হয়েছেন অমিত শাহ। তবে নবজাতকের মুখ ভিডিও কলেই…
Read More
বাসমতী রাইস প্রস্তুতকারী সংস্থা রামদেব ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ।

বাসমতী রাইস প্রস্তুতকারী সংস্থা রামদেব ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ।

বিজয় মাল্য, নীরব মোদি, মেহুল চোকসির পর এবার নরেশ কুমার। ব্যাঙ্কের খাতায় প্রায় ৪১৪ কোটি টাকার ঋণখেলাপী হিসেবে পলাতক। জানা গিয়েছে, অভিযুক্ত বাসমতী রাইস প্রস্তুতকারী সংস্থার অন্যতম নির্দেশক। ২০১৬ থেকে দেশ ছাড়া নরেশ কুমার। কিন্তু অদ্ভুত ভাবে গত ৪ বছর কিছুই জানত না সিবিআই। এসবিআইয়ের তরফে সিবিআইয়ের কাছে এফআইআর দায়ের হলে প্রকাশ্যে আসে আর্থিক তছরূপের বিষয়টি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এসবিআই-সহ ছয়টি ব্যাঙ্কের থেকে মোট ৪১৪ কোটি টাকা দফায় দফায় ঋণ নিয়েছে রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেড। সেই তালিকায় আছে, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক আর আইডিবিআই ব্যাঙ্ক।এই মামলায় নরেশ কুমার-সহ ওই সংস্থার অপর চার নির্দেশক আর কয়েকজন অজ্ঞাতপরিচয়…
Read More
রোহিত শর্মা ও সুরেশ রায়নার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন প্রভীন কুমার।

রোহিত শর্মা ও সুরেশ রায়নার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন প্রভীন কুমার।

প্রভীন কুমার টুইটারে রোহিত শর্মা ও সুরেশ রায়নার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন। সেখানে তিনি ক্যাপশনে লিখলেন, ‘‘সেই সব দিন''। সেই পোস্ট সঙ্গে সঙ্গেই হিট হয়ে গেল। রি-টুইট, লাইকে ছেয়ে গেল। সেই পোসিটে রোহিত শর্মা লিখলেন, ‘‘হিস্টিরিক্যাল'', সঙ্গে যোগ করলেন, ‘‘সেই সব দিন ছিল, কী মজা ছিল।'' সেই ছবি তিন জন ভারতীয় ক্রিকেটারকেই দেখা যাচ্ছে নানা রকমের মুখভঙ্গিতে। রায়না এই পোস্টে লেখেন, ‘‘তোমার স্পেল এখনও মনে আছে যেখানে তুমি আউটসুইঙ্গারের মাধ্যমে দিলশানের অফস্ট্যাম্প ছিটকে দিয়েছিলে।''
Read More
ইনস্টাগ্রামে সুরেশ রায়নার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন ব্রায়ান লারা।

ইনস্টাগ্রামে সুরেশ রায়নার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন ব্রায়ান লারা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লিজেন্ড ব্রায়ান লারা ইনস্টাগ্রামে ২০০৩-এর ছবি পোস্ট করলেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সুরেশ রায়না। সেই পোস্টে লারা লেখেন, ‘‘এই যুবকরা কারা?? পরবর্তী সময়ে বিশেষ প্লেয়ার হয়ে উঠেছিলেন তিনি।'' সুরেশ রায়না তাঁর পোস্ট স্বীকার করে লেখেন, এটা ফ্যান মুমেন্ট, ব্রায়ান লারার জবাবে ফ্যানরা আরও বেশি মজা পান। সেই ছবিতে দেখা যাচ্ছে রায়না অনেক বড় একটি প্যান্ট পরেছেন, আর সেটাকেই পয়েন্ট করেছেন লারা। রায়নার ফ্যাশন সেন্স নিয়ে মজা করেছেন লারা। তিনি লেখেন, প্রয়োজনের তুলনায় বড় ড্রেস অতীত এখন।
Read More
১৭ মে তারিখের পর কী হবে, লকডাউনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ।

১৭ মে তারিখের পর কী হবে, লকডাউনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ।

চিন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সারা বিশ্বের মতো ভারতেও মহামারী আকারে দেখা দিয়েছে। দেশে করোনা সংক্রমণ যাতে দ্রুতহারে না ছড়ায় সেই জন্যে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ২৫ মার্চ লকডাউন ঘোষণার পর থেকে এনিয়ে দু'বার লকডাউনের মেয়াদ বাড়াল তাঁরা। কিন্তু ১৭ মে তারিখের পরে কী হবে? লকডাউন কি আদৌ উঠবে, নাকি তার মেয়াদ ফের বাড়ানো হবে? কী ভাবছে কেন্দ্র? দেশের করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে কী পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার সেবিষয়ে স্বচ্ছ ধারণা দিক তাঁরা, শুক্রবার বললেন রাহুল গান্ধি। যদি লকডাউন তুলেও নেওয়া হয়, তবে তারপরে কী কী পদক্ষেপ করবে সরকার, সেবিষয়েও স্বচ্ছ ধারণা দেওয়ার…
Read More
পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

পঞ্জাবে ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। পঞ্জাবের জলন্ধরের কাছে শুক্রবার যুদ্ধবিমানের মহড়া চলার সময়ই ঘটে ওই দুর্ঘটনা। পঞ্জাবের একটি শস্যক্ষেতের মধ্যে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর মিগ -২৯ ইন্টারসেপ্টার বিমানটি। তবে আশার কথা এটাই যে, দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার, এক বিবৃতিতে জানিয়েছে বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়,"বিমানটিতে একটি প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেই কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে বিপদ বুঝতে পেরে আগে থেকেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন বিমানটি থেকে। ওই পাইলটকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পরবর্তী…
Read More
ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি? ক্লোজড চ্যাপ্টার বললেন খোদ রাহুলই।

ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি? ক্লোজড চ্যাপ্টার বললেন খোদ রাহুলই।

আবারও কি কংগ্রেস সভাপতি পদে দেখা যেতে পারে রাহুল গান্ধিকে? এনডিটিভি'র করা এই প্রশ্নের জবাবে ওই কংগ্রেস সাংসদ বলেছেন, "বিষয়টা ক্লোজড চ্যাপ্টার। আমি আগে লেখা চিঠির অবস্থান মেনেই চলব।" শুক্রবার ডিজিটাল সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধি। সেই বৈঠকে কংগ্রেস সভাপতি পদে তাঁর ফিরে আসা নিয়ে করা প্রশ্নের জবাবে, সরাসরি সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সনিয়া-তনয়। তিনি বলেন, "আমার অবস্থান স্পষ্ট। যেমনটা পদত্যাগ পত্রে লিখেছিলাম। সেখানে উল্লেখ ছিল, আমি সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি আর পরামর্শ ও সদুপদেশ দিয়ে দলের কাজে নিজেকে ব্যস্ত রাখছি।" এ প্রসঙ্গে উল্লেখ্য লকডাউন আবহে একাধিকবার ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধি। পাশাপাশি সংক্রমণ…
Read More