Blog

করোনা ওয়ার্ড চালু হবে NRS মেডিক্যাল কলেজে

করোনা ওয়ার্ড চালু হবে NRS মেডিক্যাল কলেজে

করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করতেই শয্যা সংখ্যায় টান পড়েছে শহরে। সেই সমস্যার সমাধানে শিয়ালদার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে খুলছে করোনা ওয়ার্ড। বুধবার হাসপাতালে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে চালু হবে এই ওয়ার্ড।  হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের দাবি, স্বাস্থ্য দফতরের তরফে কোনও নির্দেশ না থাকলেও পরিস্থিতি বিবেচনা করে নিজে থেকেই উদ্যোগী হয়ে এই ওয়ার্ড খুলছে NRS কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হাসপাতালের অস্থিরোগ বিভাগে চালু হবে করোনা ওয়ার্ড। প্রাথমিক ভাবে ১১০টি শয্যা দিয়ে কাজ শুরু করবে এই ওয়ার্ড। ধীরে ধীরে বাড়ানো হবে শয্যা সংখ্যা। থাকবে ৪টি সিসিইউ।
Read More
নভেম্বরের শেষে আইলিগ কলকাতায়

নভেম্বরের শেষে আইলিগ কলকাতায়

কোভিড সংক্রমণের ফলে গত মার্চ মাস থেকেই বন্ধ হয়ে গিয়েছে খেলাধূলা। ডার্বি ম্যাচ বাতিলের পাশাপাশি আইলিগ বন্ধ হয়েছিল মাঝপথে। সোমবার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ফুটবল বিষয়ক একটি ওয়েবিনারে এআইএফএফ সচিব কুশল দাস মন্তব্য করলেন এ বছর নভেম্বরে আইলিগ হবে কলকাতায় এবং আইএসএল হবে গোয়ায়। এক শহরের গোটা টুর্নামেন্টে আয়োজন করার কারণও ব্যাখ্যা করেন ফেডারেশন সচিব। তিনি বলেন, খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো, রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচ করার মতো একাধিক বিধি মেনেই দুই লিগ অনুষ্ঠিত করতে হবে। কলকাতা ও গোয়ায় একাধিক স্টেডিয়াম রয়েছে। তাই এই দুই শহরকেই বেছে নেওয়া হচ্ছে টুর্নামেন্টের জন্য।
Read More
করোনা প্রতিষেধক পরীক্ষা শুরু ভারতেও

করোনা প্রতিষেধক পরীক্ষা শুরু ভারতেও

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব মঙ্গলবার জানালেন করোনাভাইরাস প্রতিষেধক আবিষ্কারের জন্য ভারতে ক্লিনিকাল ট্রায়াল চলছে। তিনি জানান, পশুদের উপর সফল প্রয়োগের পর দুটি টিকা বাছাই করা হয়েছে। আইসিএমআর প্রধান বলেন, ‘দুটি ভারতীয় টিকা আছে। ইঁদুর এবং খরগোশের উপর সফলভাবে বিষক্রিয়ার পরীক্ষা করা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতে চলতি মাসের গোড়ায় প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের শুরুর অনুমতি পেয়েছে দুটিই।’ দুটি টিকারই পরীক্ষার একাধিক জায়গা নির্ধারিত হয়ে গিয়েছে এবং প্রতিটি জায়গায় প্রায় ১,০০০ জন স্বেচ্ছাসেবকের দেহে সেই টিকা প্রয়োগ করা হচ্ছে। একইসঙ্গে আইসিআর প্রধান জানান, ব্রিটেন, আমেরিকা এবং…
Read More
‘ইয়ারা’, আসছে ফ্রেন্ডশিপ ডে-তে

‘ইয়ারা’, আসছে ফ্রেন্ডশিপ ডে-তে

জি-ফাইভ অরিজিনালস-এ ৩০ জুলাই মক্তি  পাচ্ছে ‘ইয়ারা’। ছবির ট্রেলার এসে গিয়েছে প্রকাশ্যে। পরিচালনা করেছেন তিগমংশু ধুলিয়া। শ্রুতি হাসান ও সঞ্জয় মিশ্র মূল চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে বিদ্যুৎ জাম্মওয়াল, অমিত সাধ, বিজয় ভার্মা, কেনি বসুমাত্রী চারজন কুখ্যাত অপরাধী হিসাবে অভিনয় করেছেন। উত্তর প্রদেশের প্রেক্ষাপটে তৈরি করা এই ছবি ফ্রেঞ্চ চলচ্চিত্র  ‘গ্যাং স্টোরি’-র অফিসিয়াল রিমেক। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ফরাসি ছবি ‘গ্যাং স্টোরি'।  চৌকড়ি গ্যাংয়ের সদস্য - ফাগুন, মিতওয়া, রিজওয়ান এবং বাহাদুরের বন্ধুত্বের এই কাহিনি, যা  দুটি আলাদা সময়কে একসূত্রে গেঁথে রেখেছে। ক্রাইম থ্রিলার হলেও এই ঘটনার আবহে রয়েছে বন্ধুত্বের বিশ্বাস।
Read More
আগামীকাল থেকে ফের ৪ দিনের জন্য বন্ধ থাকছে চম্পাসারি বাজার

আগামীকাল থেকে ফের ৪ দিনের জন্য বন্ধ থাকছে চম্পাসারি বাজার

আবার কালকে থেকে ৪ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে চম্পাসারি বাজার এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস সহায়।আজ পুরো বাজারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলা শাসক জানিয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ৪দিনের জন্য বন্ধ থাকছে চম্পাসারি মার্কেট। উল্লেখ্য যে কিছু দিনধরেই প্রধাননগর এলাকাটি লকডাউন করা হয়েছে।মার্কেটটি এর কাছাকাছি হওয়ায় প্রশাসনকে বন্ধ রাখতে হচ্ছে ।
Read More
রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ল!

রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ল!

প্রাথমিকভাবে বলা হয়েছিল লকডাউন থাকবে ৭ দিন। সেই মতো গত বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা-সহ রাজ্যের নানান জায়গার কনটেইনমেন্ট জোনগুলিতে শুরু হয় কঠোর লকডাউন। কিন্তু মঙ্গলবারই সরকারের তরফে জানানো হল, লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। আপাতত ১৯ জুলাই, রবিবার পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ।মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে চিঠি দিয়ে কলকাতা-সহ সমস্ত জেলার প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়, লকডাউন আপাতত ১৯ জুলাই, ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে। সেই মতো কলকাতা ও সংলগ্ন এলাকা, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, রায়গঞ্জ ও শিলিগুড়ি-সহ রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনগুলিতে বলবৎ থাকবে লকডাউন।
Read More
করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হোক

করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হোক

মঙ্গলবার আইআরডিএআই–এর পক্ষ থেকে বলা হয়েছে, যে করোনা ভাইরাস চিকিৎসায় নগদহীন সুবিধা দেওয়া হোক এবং বিমা অনুযায়ী যদি করোনা রোগীর বন্দোবস্ত এবং সুযোগ–সুবিধা না দেওয়া হয় তবে সেই হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পরিষেবা স্তরের চুক্তির (‌এসএলএ)‌ অন্তর্গত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লীষ্ট সাধারণ ও স্বাস্থ্য বিমার পক্ষ থেকে দ্রুত হাসপাতালগুলির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্য বা অঞ্চলের উপযুক্ত সরকারী এজেন্সিগুলিতে রিপোর্ট করতে বলা হয়েছে। জীবন বিমার ওয়েবসাইটে এই পদক্ষেপগুলি প্রকাশিত করা হতে পারে।‌ বিবৃতিতে আরও বলা হয়েছে, '‌"বিমা সংস্থা যার সঙ্গে পরিষেবা স্তরের চুক্তিতে প্রবেশ করেছে সেই নেটওয়ার্ক সরবরাহকারী (হাসপাতাল) এর তালিকা বিমাকারী এবং টিপিএ এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
Read More
করোনায় মৃত ‘ফ্রন্টলাইনার’দের পরিবারের সদস্যকে চাকরি দেবে রাজ্য। ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনায় মৃত ‘ফ্রন্টলাইনার’দের পরিবারের সদস্যকে চাকরি দেবে রাজ্য। ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনায় যারা প্রথম সারিতে থেকে এইমহামারি মোকাবিলায় পরিশ্রম।করছেন তাদের মৃত্যু হলে ক্ষতিপূরণ স্বরূপ ১০লক্ষ্য টাকা তুলে দেওয়া হবে।সেইসঙ্গে পরিবারের একজনকে সরকারি চাকরির ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পরিশ্রম করে চলেছেন দেশের ডাক্তার,নার্স, স্বাস্থ্য কর্মী সহ প্রথমসারির অন্যান্য কর্মীরা।তাদের প্রতি এবার সহানুভূতির বার্তা রাজ্যের তরফ থেকে।এর আগে দেশের একাধিক রাজ্য করোনা মোকাবিলায় প্রথম সারির কর্মীদের জীবনবিমা থেকে শুরু করে চাকরি এবং অন্যান্য সুযোগসুবিধা দেওয়ার ঘোষণা করেছে।এবার রাজ্যেও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য প্রথম সারির কর্মীদের আর্থিকদিকটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করলেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে
Read More
গুগল কোটির বেশি বিনিয়োগ করবে জিও প্ল্যাটফর্মে

গুগল কোটির বেশি বিনিয়োগ করবে জিও প্ল্যাটফর্মে

বুধবার জানা গেল জিও প্ল্যাটফর্মে ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানী এদিন সংস্থার ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় একথা জানিয়েছেন। তিনি বলেন, জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ শেয়ারের মালিক হতে চলেছে গুগল। গত এপ্রিলে ফেসবুক জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল। এই নিয়ে মোট ১ লক্ষ ৫২ হাজার ৫৫ কোটি ৪৫ লক্ষ টাকার তহবিল গঠন করল রিলায়েন্সের টেলিকম শাখা। বর্তমানে জিও-র গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এই বিপুল গ্রাহক সংখ্যাকে ব্যবহার করে আগামী দিনে জিও খুচরো ব্যবসা, শিক্ষা ও পেমেন্টের ব্যবসা বাড়াতে চায়। ৬৩ বছর বয়সী মুকেশ অম্বানী জিও…
Read More
শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল

শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে শুক্রবার বিকেলে প্রকাশ করা হবে ফলাফল। পরীক্ষা চলাকালীনই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে উচ্চমাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা বাতিলই হয়ে যায় শেষমেশ। ২০২০ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে বিকেল সাড়ে ৩ টেয়। প্রকাশিত হবে না কোনও মেধাতালিকা। করোনা লকডাউনের জেরে সিবিএসই, আইসিএসই এবং আইএসসির পরীক্ষাও বাতিল হয়ে যায়। উচ্চমাধ্যমিকের পরীক্ষা মার্চ মাসে স্থগিত হয়ে যাওয়ার পরে ঠিক হয় জুলাই মাসে করোনা পরিস্থিতি কিছুটা ছন্দে ফিরলে বাদ থাকা পরীক্ষা আয়োজন করা হবে ২, ৬ ও ৮ জুলাই। কিন্তু সেই পরীক্ষাও আয়োজিত হতে পারেনি।
Read More
স্তব্ধ পাহাড়ের পর্যটন, সাহায্যের দাবি ব্যবসায়ীদের

স্তব্ধ পাহাড়ের পর্যটন, সাহায্যের দাবি ব্যবসায়ীদের

দেশে চলছে আনলক পর্ব২। করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে কাঁটা সেই করোনাই। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে। রাজ্য পর্যটন শিল্পগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও পর্যটকরা পর্যটনে নারাজ।নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না তারা।তারওপর রয়েছে যাতায়াতের সমস্যা। এতেই সমস্যায় পড়েছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পর্যটনের সঙ্গে যুক্ত একাধিক হোটেল মালিক,দোকানদার,গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মালিক-ড্রাইভাররা। এমন অবস্থায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সাহায্যের আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি।
Read More
5G বাজারে আনতে তৈরি জিও

5G বাজারে আনতে তৈরি জিও

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ তিনি জানালেন, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও৷ সরকার স্পেকট্রাম দিলেই আগামী বছর মেড ইন ইন্ডিয়া  5G লঞ্চ করবে জিও৷ তিনি বলেন, 'ভারতে কার্যকরী হয়ে গেলেই, বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে 5G সলিউশন রফতানি করবে জিও প্ল্যাটফর্মস৷ আমি গর্বের সঙ্গে বলছি, গোটা 5G প্রক্রিয়াটির যাবতীয় কাজ করেছেন জিও-র কর্মীরা৷ স্পেকট্রাম বরাত পেলেই চালু হয়ে যাবে পরিষেবা৷' তিনি আরও জানান, বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি রয়েছে জিও৷ স্পেকট্রাম পেলেই ট্রায়াল রান শুরু হবে৷ Google এবং জিও-- যৌথ ভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে৷ তিনি বলেন, আমাদের…
Read More
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের শেষযাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের শেষযাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রী

 হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের শবদেহ নিয়ে শোকমিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। প্রয়াত বিধায়কের শোকযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী  তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী,  উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু,  কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী  সহ বহু বিজেপি কর্মী সমর্থক। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মরদেহ নিয়ে শোক মিছিল এসে পৌঁছায় রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে। সেখানে প্রয়াত বিধায়ককে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয়…
Read More
ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ বাতিলের পথে?

ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ বাতিলের পথে?

অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা ৷ সেখানে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ হওয়ার কথা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে৷ এই সিরিজের ক্রীড়াসূচিও ঘোষিত ৷ ভারত প্রথমে অস্ট্রেলিয়া গিয়ে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ক্রীড়াসূচি অনুযায়ী ১১ অক্টোবর থেকে শুরু হত সিরিজ ৷ কিন্তু সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হতে পারে৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী এই টি টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ার সম্ভবনা জোরালো ৷ কারণ এই মুহূর্তে যেরকম পরিস্থিতি তাতে অক্টোবরেই আইপিএল করানোর চেষ্টা চালাচ্ছে বিসিসিআই৷ আর এরই সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারত অস্ট্রেলিয়া সিরিজের ওপর ৷
Read More