Blog

শোয়েব আখতার বলেন, তিনি ভারতের বোলিং কোচ হতে চান।

শোয়েব আখতার বলেন, তিনি ভারতের বোলিং কোচ হতে চান।

পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার বলেছেন, ‘‘আরও আক্রমণাত্মক, দ্রুত এবং কথা বলা'' পেসার তৈরিতে তিনি সক্ষম। তিনি বলেন, কোনও প্রস্তাব পেলে তিনি ভারতের বোলিং কোচ হওয়ার বিষয়ে আগ্রহী। আখতার সোশ্যাল মিডিয়া 'হেলো'তে একটি সাক্ষাৎকারে তার এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি ভারতীয় বোলিং ইউনিটের সঙ্গে যুক্ত হতে চান কিনা জানতে চাইলে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভারতের বর্তমান বোলিং কোচ ভরত অরুণ। আখতার বলেন, "আমি অবশ্যই করব। আমার কাজ জ্ঞ্যান ছড়িয়ে দেওয়া। আমি যা শিখেছি তা হল জ্ঞ্যান এবং আমি তা ছড়িয়ে দেব," আখতার বলেছিলেন।   ক্রিকেটের দ্রুততম বোলারদের মধ্যে একজন তিনি, আরও যোগ করেছেন, "আমি বর্তমান খেলোয়াড়দের চেয়ে…
Read More
ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং মঙ্গলবার রবিনচন্দ্রন অশ্বিনকে স্পষ্ট করেই জানিয়েছেন তিনি তাঁকে কোনওভাবেই ঈর্ষা করেন না।

ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং মঙ্গলবার রবিনচন্দ্রন অশ্বিনকে স্পষ্ট করেই জানিয়েছেন তিনি তাঁকে কোনওভাবেই ঈর্ষা করেন না।

ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং মঙ্গলবার রবিনচন্দ্রন অশ্বিনকে স্পষ্ট করেই জানিয়েছেন তিনি তাঁকে কোনওভাবেই ঈর্ষা করেন না। বরং অশ্বিনকে আগামীর লিজেন্ড বলে ব্যাখ্যা করেছে‌ন। অশ্বিন, যিনি হরভজনকে সরিয়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। তিনি অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁর পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় অফ স্পিনারদের মধ্যে রয়েছেন। হরভজন এখনও অবসর ঘোষণা না করলেও তিনি দেশের হয়ে সর্বশেষ ২০১৬তে খেলেছেন। ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় ২০১৫-তে তাঁর ১০৩তম টেস্টটি খেলেন।   অন্যদিকে, অশ্বিন ২০১১-তে অভিষেকের পর থেকে ৭১টি টেস্ট খেলেছেন।
Read More
লকডাউন ওঠানোর পর কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

লকডাউন ওঠানোর পর কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে দেশ জুড়ে যে লকডাউন ঘোষণা হয়েছে তা ওঠানোর পর কীভাবে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী দুই মাসের জন্যে একটি কার্যকরী পরিকল্পনা প্রস্তুত করতে সরকারের অভ্যন্তরে বিরাট আলাপ-আলোচনা চলছে বলে জানা গেছে। প্রতিটি মন্ত্রককে এবিষয়ে একটি রোডম্যাপ প্রস্তুত করে কিছু পরামর্শ দেওয়ার জন্যেই বলা হয়েছে। এই সমস্ত পরামর্শ ও অ্যাকশন প্ল্যানের খুঁটিনাটি খতিয়ে দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী ২৪ মার্চ, লকডাউন চালু করার ঘোষণার পর থেকে সমস্ত সরকারি দফতর ও মন্ত্রক যে কাজ করেছে তার একটি তালিকাও প্রস্তুত করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। আগামী দুই মাসের…
Read More
দিল্লির একটি সুপরিচিত স্কুলের ছাত্রকে যৌন আলোচনার জন্যে হেফাজতে নিল পুলিশ।

দিল্লির একটি সুপরিচিত স্কুলের ছাত্রকে যৌন আলোচনার জন্যে হেফাজতে নিল পুলিশ।

করোনা পরিস্থিতি নিয়েই যখন সবাই ব্যস্ত রয়েছে ঠিক সেই সময়ে নতুন করে মাথাব্যথা বাড়াল দেশের নতুন প্রজন্ম। রাজধানী দিল্লিতে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের আলোচনার বিষয় দেখে চোখ কপালে উঠল পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষের। ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাটে স্কুল ছাত্রীদের ধর্ষণ করার বিষয় নিয়ে আলোচনা করে পুলিশ হেফাজতে যেতে হল দিল্লির এক স্কুলছাত্রকে। দিল্লি পুলিশ যে ইনস্টাগ্রাম গ্রুপ চ্যাটে ওই ছাত্র সহ অন্যান্যরা যৌন বিষয় নিয়ে নানা আলোচনা চালাচ্ছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে। "বয়েস লকার রুম" নামে পরিচিত ইনস্টাগ্রাম গ্রুপটির আলোচনা প্রকাশ্যে আসার পরেই জনমানসে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারপরেই এটিকে ডি-অ্যাকটিভেট করে দেওয়া হয়। দিল্লির একটি বিখ্যাত স্কুলের ছাত্র যারা…
Read More
বিএসএফ আধিকারিক বলেছেন, ‘‘এসকর্টের অন্য চালক ও কর্মীদের কারও শরীরেই সংক্রমণ ধরা পড়েনি।’’

বিএসএফ আধিকারিক বলেছেন, ‘‘এসকর্টের অন্য চালক ও কর্মীদের কারও শরীরেই সংক্রমণ ধরা পড়েনি।’’

করোনার কেন্দ্রীয় যে পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে, তার এসকর্ট গাড়ির বিএসএফ চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিএসএফ-এর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের তরফে জানানো হল, বাকি যে চালকরা কেন্দ্রীয় দলের সঙ্গে যুক্ত তাঁদের কারও শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েনি। ‘বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার'-এর সিনিয়র আধিকারিকরা জানাচ্ছেন, ওই বাহিনীর দিকে অতি সতর্ক নজর রাখা হচ্ছে। খেয়াল রাখা হচ্ছে সমস্ত গাইডলাইন যেন ঠিকমতো মেনে চলা হয়। এক বর্ষীয়ান বিএসএফ আধিকারিক জানিয়েছেন, ‘‘এসকর্ট গাড়ির চালকের পজিটিভ ধরা পড়ার পর আমরা তাঁকে আইসোলেশনে পাঠিয়েছি। সেই সঙ্গে আরও ৫১-রও বেশি কর্মী যাঁরা ওঁর সংস্পর্ষে এসেছিলেন তাঁদেরও কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। আমরা এখনও পর্যন্ত আরও ২৫ জনের শরীরে…
Read More
রাজ্যে প্রথম দিনেই ৪০ কোটি টাকার মদের বিক্রি হল।

রাজ্যে প্রথম দিনেই ৪০ কোটি টাকার মদের বিক্রি হল।

সোমবার রাজ্যে চালু করা হয়েছে একক মদের দোকান, আর প্রথম দিনেই রাজ্যে ৪০ কোটি টাকার মদের বিক্রি হল এ রাজ্যে, এমনটাই জানানো হয়েছে মদ ব্যবসায়ীদের তরফে। ৪২ দিন লকডাউনের পর, সোমবার থেকে কনটেনমেন্ট জোন ছাড়া সমস্ত লাল, কমলা এববং সবুজ জোনে অফ শপ গুলি চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অফ শপ, অন শপ, হোটেল মালিকদের সংগঠনের তরফে সহকারী সচিব সুস্মিতা মুখোপাধ্যায় জানান, “গতকাল রাজ্যে ৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গতকাল থেকেই রাজ্যের লাল, কমলা ও সবুজ জোনের ৭০ শতাংশ মদের দোকান খুলে দেওয়া হয়েছে”। বাকি ৩০ শতাংশ মদের দোকান কন্টেনমেন্ট জোনে রয়েছে বলে মঙ্গলবার জানান তিনি।
Read More
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সাতজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সাতজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।

করোনায় মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রর সঙ্গে রাজ্যের দীর্ঘকালীন বিতর্কে এক ইতি টানল কেন্দ্র। সোমবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল রাজ্যে ৬১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। একই সঙ্গে্ কো-মর্বিডিটির শিকার হয়ে মারা গিয়েছেন আরও ৭২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাদের ওয়েবসাইটে এই সংখ্যাই রেখেছে। তবে ৬১ ও ৭২-কে যোগ করে ১৩৩ হিসেবে দেখিয়েছে তারা। গত সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর এই তথ্য জানিয়েছিল। এই প্রথম তাদের তালিকায় কো-মর্বিডিটির পরিসংখ্যানও ছিল। মঙ্গলবার সকালে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও সাতজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমিত হয়ে। তিনি ৬১-র সঙ্গে ৭ যোগ করে সংখ্যাটি ৬৮ বলে…
Read More
‘আমি তাকে একজন বন্ধু হিসেবে চিনেছি’

‘আমি তাকে একজন বন্ধু হিসেবে চিনেছি’

সম্প্রতি প্রয়াত হলে বলিউডে কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। আলিয়া ভাটের সঙ্গে যে ঋষি কাপুরের সম্পর্কটা বেশ ভালো ছিল তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে অনেকটাই বোঝা যায়। এবার সেটি জানালেন আলিয়া নিজেই। বৃহস্পতিবার রাতে ঋষি কাপুরকে স্মরণে একটি হূদয়স্পর্শী বিবৃতিও দেন আলিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋষি কাপুর স্মরণে আলিয়া ভাট লেখেন, ‘তোমাকে নিয়ে আর কী বলবো! একজন ভীষণ সুন্দর মানুষ, যে আমার জীবনে অনেক ভালোবাসা নিয়ে এসেছে। আজ সবাই লিজেন্ড ঋষি কাপুরের কথা বলছে। আমিও তাকে ছোট থেকে সেভাবেই চিনে এসেছি। কিন্তু গত দু-বছরে সবটা বদলে গেছে। আমি তাকে চিনেছি একজন বন্ধু হিসেবে। আমার মতোই চাইনিজ খাবার খেতে…
Read More
‘নেটফ্লিক্স’ যাত্রায় ব্যর্থ জ্যাকলিন

‘নেটফ্লিক্স’ যাত্রায় ব্যর্থ জ্যাকলিন

এখন বিনোদনের জন্য টিভি ছাড়া ভরসা অনলাইন প্লাটফর্মই। তাই নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে সিনেমার মুক্তির সংখ্যা যেমন বেড়েছে তেমনি মুক্তির পর বেশ আলোচনাও হচ্ছে। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেল। নতুন থ্রিলার ‘মিসেস সিরিয়াল কিলার’। এই সিরিয়াল কিলারের গল্পে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও মনোজ বাজপেয়ী, আর ছবিটি পরিচালনা করছেন শিরিষ কুন্দর। এই ছবিতে মোহিত রায়না অভিনয় করেছেন পুলিশ অফিসারের ভূমিকায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প নিয়েই এই নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’। ছবিতে জ্যাকলিনের স্বামীর (মনোজ বাজপেয়ী) বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সিরিয়াল কিলার। মেয়েদের খুন করে বেড়ান। সেই কারণে জেল হয় তার। তখন তার স্ত্রী এগিয়ে আসেন,…
Read More
অ্যান্টিবডি টেস্টের জন্য সিই মার্ক পেলো অ্যাবট

অ্যান্টিবডি টেস্টের জন্য সিই মার্ক পেলো অ্যাবট

অ্যান্টিবডি ইগজি (IgG) নির্ণয়ের লক্ষ্যে ল্যাবরেটরি-বেসড সেরোলজি ব্লাড টেস্টের জন্য সিই মার্ক পেলো অ্যাবট। কোনও ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি চিহ্নিত করে ইগজি। কেউ আগে কখনও সংক্রমিত হয়েছিলেন কীনা তা জানার জন্য অ্যান্টিবডি টেস্ট জরুরি। এর দ্বারা ভাইরাসের চরিত্র যেমন জানা যায়, তেমনই জানা যায় শরীরে অ্যান্টিবডির স্থায়ীত্ব কতদিন এবং তা রোগপ্রতিরোধ ক্ষমতা জোগায় কীনা। এধরণের তথ্য জানা থাকলে তা চিকিৎসার ও ভ্যাকসিন তৈরির কাজে সাহায্য করতে পারবে। অ্যাবটের সার্স-কোভ-২ ইগজি (SARS-CoV-2 IgG) টেস্ট ইগজি অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করে, যেটি হল এমন এক প্রোটিন যা সংক্রমণের শেষ ধাপে শরীরে তৈরি হয় এবং তা সুস্থ হয়ে ওঠা মানুষের শরীরে কয়েকমাস এমনকী…
Read More
শিশু নিগ্রহ ও গার্হস্থ্য হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ সুরেষ রায়নার।

শিশু নিগ্রহ ও গার্হস্থ্য হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ সুরেষ রায়নার।

লকডাউনের সময়ে ক্রিকেট তারকা সুরেশ রায়নাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে দেখা গিয়েছে। তাঁর টুইটে তিনি বারবার দেশের সকলকে সরকার কর্তৃক জারি করা গাইডলাইন মেনে চলতে অনুরোধ করেছেন। সাম্প্রতিক টুইটে রায়না শিশু নিগ্রহ ও গার্হস্থ্য হিংসার কথা তুলে ধরেছেন। লকডাউনের সময়ে সারা বিশ্বেই এগুলির পরিমাণ বেড়ে গিয়েছে। টুইটে সুরেশ রায়না লেখেন, ‘‘লকডাউন আমাদের নানা ভাবে আমাদের পরিবারকে ভালবাসতে ও পরিবারের সকলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকতে শিখিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে শিশু নিগ্রহ ও গার্হস্থ্য হিংসার ঘটনা সারা বিশ্বে বেড়ে চলার কথা পড়াটা অস্বস্তিদায়ক। যাঁরা হিংসার শিকার হচ্ছেন, তাঁদের কাছে আমার আর্জি, আপনারা সাহায্যের জন্য আবেদন করুন। চুপ করে থাকবেন না।''
Read More
বিশেষ কোয়ারান্টাইন লুকে ধরা দিলেন শিখর ধাওয়ান।

বিশেষ কোয়ারান্টাইন লুকে ধরা দিলেন শিখর ধাওয়ান।

স্পেশাল কোয়ারান্টাইন লুক প্রকাশ্যে এনে অনুরাগীদের চমকে দিলেন শিখর ধাওয়ান। এমনিতেই গোঁফের কারণে শিখরকে তাঁর সতীর্থরা গব্বর ডাকেন। এবার সেই লুককেই আরও একটু গ্রাম্য ভাব দিলেন ধাওয়ান। তাঁর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, মাফলারকে পাগড়ির মতো বেঁধে গোঁফ পাকাচ্ছেন ধাওয়ান। খানিকটা সর্দারের ঢংয়ে বসে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই বাঁ-হাতি ওপেনার। সেই ছবিতে ধাওয়ানের অনুরাগীরা ছাড়াও কমেন্ট করেছেন তাঁর একদা সতীর্থ হরভজন সিং। শিখর ধাওয়ানকে বাব্বু বলে সম্বোধন করেছেন ভারতীয় ক্রিকেটের টার্বুনেটর। (more…)
Read More
করোনা প্রসঙ্গে নীতীশ কুমারকে আক্রমণ বিজেপি নেতার।

করোনা প্রসঙ্গে নীতীশ কুমারকে আক্রমণ বিজেপি নেতার।

জোটসঙ্গী বিজেপির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সংঘাত অব্যাহত। এবার সেই সংঘাত আরও একবার প্রকাশ্যে এল। এক বিজেপি নেতা করোনা সঙ্কট নিয়ে বক্তব্য রাখার সময় নীতীশ কুমারের সমালোচনা করলেন। পরিযায়ী শ্রমিকদের ফেরানো থেকে লকডাউন ঠিকমতো প্রয়োগ করা বিবিধ বিষয়ে নীতীশ কুমারের ব্যর্থতার অভিযোগ করলেন তিনি। এদিকে জেডিইউ তথা জনতা দল ইউনাইটেডের তরফে মনে করা হচ্ছে, বারবার যে কোনও সমস্যার সময় বিরোধী দলগুলির মতোই মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হচ্ছে গেরুয়া শিবিরও। বিহারের বিজেপি মুখ্য সঞ্জয় জয়সওয়াল‌ এক ফেসবুক পোস্টে বিহার সরকারের সমালোচনা করলেন। প্রসঙ্গত, বিহারের রাজ্য সরকারের অংশীদার বিজেপিও।
Read More
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার।

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার।

পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার। স্বাকেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়া‌ল জানাচ্ছেন, ওই যাত্রীদের ভাড়ার ৮৫ শতাংশ খরচ বহন করার রেল কর্তৃপক্ষের। বাকি অংশ দেওয়ার কথা সংশ্লিষ্ট রাজ্য সরকারের। লব আগরওয়া‌ল সাংবাদিকদের জানাচ্ছেন, ‘‘রাজ্যগুলির অনুরোধে আমরা বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল‌াম। আমরা খরচটা ৮৫-১৫ শতাংশে (রেল: রাজ্য) ভাগ করে দিয়েছিলাম নিয়ম মেনে। আমরা কখনওই রাজ্যকে পরিযায়ী শ্রমিকদের থেকে টাকা নিতে বলিনি।'' কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি ঘোষণা করেছেন, কংগ্রেসের তরফে পরিযায়ী শ্রমিকদের ভাড়া বাবদ খরচ বহন করা হবে। সেপ্রসঙ্গে প্রশ্ন করা…
Read More