নেহা কাক্কর শিগগিরই মা হতে চলেছেন – টনি কাক্কর

নেহা কাক্কর শিগগিরই মা হতে চলেছেন – টনি কাক্কর

নতুন বিবাহিত নেহা কাক্কর এবং রোহানপ্রীত শুক্রবার (১৮ ডিসেম্বর) একটি পোস্ট শেয়ার করে গর্ভাবস্থার গুজবে জ্বলে ওঠেন, যদিও তার ক্যাপশনটিতে সরাসরি কিছু বলা হয়নি, এটি তার ভাই টনিই বিড়ালটিকে ব্যাগ থেকে বের করে দিয়েছেন। টনি নেহার ভাইরাল পোস্টে মন্তব্য করে খবরটি নিশ্চিত করেছেন। 'মাই মামা বান জাওঙ্গা,'। কপিল শর্মা, জে ভানুশালী, কনিকা মান, এলি অভ্রাম, কারিশমা তন্নাসহ বেশ কয়েক জন নেতার সুসংবাদে নেহাকে অভিনন্দন জানিয়েছেন অনেক জনপ্রিয় সেলিব্রিটি। এই খবরটি বেশ কয়েকজনকে অবাক করে দিয়েছে। নেহা এবং রোহান প্রথম একটি মিউজিক ভিডিওর জন্য দেখা হয়েছিল এবং প্রেমে পড়ে যায়। খুব শীঘ্রই, রোহান তাকে প্রস্তাব দিয়েছিল এবং দু'জনই অক্টোবরে তাদের গান…
Read More
তৃনমূলত্যাগীদের বিজেপিতে জায়গা হবে না-শান্তা ছেত্রী

তৃনমূলত্যাগীদের বিজেপিতে জায়গা হবে না-শান্তা ছেত্রী

তৃনমূলত্যাগীরা বিজেপিতেও টিকতে পারবে না, আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এভাবেই কড়া বার্তা দিলেন তৃনমূল সাংসদ শান্তা ছেত্রী। উল্লেখ্য শুভেন্দু অধিকারীর তৃনমূল ছাড়ার পর থেকেই রাজ্যের জেলায় জেলায় শুভেন্দু অনুগামীদের দল ছাড়ার হিড়িক লেগেছে। গতকাল শিলিগুড়িতেও সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকজন নেতা তৃণমূলের সদস্যপদ ত্যাগ করে। এ প্রসঙ্গে আজ শান্তা ছেত্রীর বক্তব্য- তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করছেন তারা ভালোবেসে বিজেপিতে যোগ দিচ্ছেন না, বিজেপিও তাদের ঘরশত্রু বিভীষণ মনে করবে । এদিন পাহাড়ের ছোট ছোট একাধিক রাজনৈতিক দলের সঙ্গে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক নিয়েও তাঁর প্রতিক্রিয়া ১১  জনজাতির জন্য তারা বহু বছর ধরে লড়ে যাচ্ছেন।পার্লামেন্টেও বারবার এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।…
Read More
সিগনেচার হুইস্কির লিমিটেড এডিশন প্যাক

সিগনেচার হুইস্কির লিমিটেড এডিশন প্যাক

এক নতুন লিমিটেড এডিশন প্যাকে উপস্থিত হল সিগনেচার হুইস্কি। এই লিমিটেড এডিশন প্যাক এখন পাওয়া যাচ্ছে হরিয়াণা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আসাম, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে। অগমেন্টেড রিয়ালিটির (এআর) সাহায্যে দুটি অভিনব কাহিনী পেশ করা হয়েছে এই নতুন প্যাকে। বিশেষ কিছু করেছেন এমন নির্বাচিত দুই ব্যক্তির কাহিনী উপস্থাপিত হয়েছে এই এক্সক্লুসিভ প্যাকে। চার বছরেরও পর এরকম লিমিটেড এডিশন প্যাক আনা হল, যাতে দুটি প্রেরণামূলক কাহিনী বর্ণিত হয়েছে, যা প্যাকের উপরের বিশেষ কিউআর-এর মাধ্যমে জানা যাবে। প্যাক খোলার প্রতিটি ধাপে কাহিনীর পরবর্তী অংশের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া হবে। এভাবে প্যাক খোলার বিষয়টি এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে। মাইস্টোরিমাইসিগনেচার ক্যাম্পেন এক জীবন্ত…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ধুপগুড়ি বাজার

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ধুপগুড়ি বাজার

গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল ধুপগুড়ি বাজারের একাধিক দোকান। জানা গেছে বৃহস্পতিবার গভীররাতে ধুপগুড়ি বাজারের কাপড়হাটিতে আগুন লাগে। রাতেই ভয়াবহ আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা দমকলবাহিনীকে খবর দেয়। জানাগেছে আগুনের এতটাই ছড়িয়ে পড়ে যে জলপাইগুড়ি, ধুপগুড়ি, ময়নাগুড়ি থেকে সাতটি ইঞ্জিন এনে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলকর্মীরা। আগুন লাগার কারন এখনো জানা যায়নি। তবে অনুমান শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দোকানদারদের দাবি এই অগ্নিকান্ডে বাজারের প্রায় ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি বলে দাবি বাজারের ব্যবসায়ীদের। এদিন আগুনের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
Read More
আগামী বছর পরীক্ষা শুরু ত্রিপুরায়

আগামী বছর পরীক্ষা শুরু ত্রিপুরায়

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছর ১০ মে থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তবে করোনার পরিস্থিতি বদলালে দিনক্ষণও বদলে যেতে পারে। তিনি জানান যে সাত ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। ৩০ মার্চ অবধি ক্লাস চলবে। তারপর হবে টেস্ট পরীক্ষা। এরপর ১০ মে থেকে হবে বোর্ড এক্সাম।
Read More
সেনাকর্মীর মৃত্যুতে শোকের ছায়া রায়গঞ্জ জুড়ে

সেনাকর্মীর মৃত্যুতে শোকের ছায়া রায়গঞ্জ জুড়ে

কর্তব্যরত অবস্থায় ব্রেন স্ট্রোক হয়ে এক সেনা কর্মীর মৃত্যুতে শোকের ছায়া এসএসবির ছাউনি মহলে। জানা গেছে ওই এসএসবি সেনাকর্মীর নাম কনক সিনহা।তিনি ভুটান সীমান্তে সীমান্ত পাহারায় কর্তব্যরত ছিলেন।জওয়ান কনক সিনহার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। রায়গঞ্জ খরমুজাঘাট শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানালো এস এস বি বাহিনী। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর৷ জানা গেছে, কদিন আগে ফালাকাটার টোটোপাড়ায় ভারত-ভূটান সীমান্তে বর্ডার রোডে ডিউটি করছিলেন এস এস বি 'র ৫৩ নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বোগ্রামের বাসিন্দা কনক সিনহা। বর্ডার রোডে কর্তব্যরত অবস্থায় আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাঁকে আলিপুরদুয়ার…
Read More
দিনহাটা কলেজে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

দিনহাটা কলেজে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

পরীক্ষা চলাকালীন সময়েই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ চত্ত্বর। জানা গেছে দিনহাটা কলেজে স্নাতক স্তরের পরীক্ষা চলছিল। সেসময় তৃনমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা অজয় রায়ের গোষ্ঠীর সঙ্গে জয়দীপ ঘোষের অনুগামীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই বচসা একসময় হাতাহাতি পর্যায় পৌঁছলে কলেজ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার খবর পেয়ে বিশালসংখ্যক পুলিশবাহিনী পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একজনকে আটক করেছে পুলিশ। দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরেই চলে এসেছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কলেজের এক ছাত্র খুন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার শহরের এসেই যখন বার্তা দিয়ে গিয়েছেন, এরপরেও দিনহাটা কলেজের এই ঘটনা মুখ্যমন্ত্রীর বার্তা কথার কথাই থেকে…
Read More
অক্ষয়-অভিষেকের বন্ধুত্ব ফাটলের মুখে ?

অক্ষয়-অভিষেকের বন্ধুত্ব ফাটলের মুখে ?

এ বার কি তবে ভাঙন লাগল অক্ষয়-অভিষেক বন্ধুত্বে? সম্প্রতি অক্ষয় কুমারের প্রশংসা শুনে বেজায় চটলেন বলিউডের জুনিয়র বচ্চন। কিন্তু হঠাৎ কেন? সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারের কাজের প্রশংসা জানিয়েছিলেন চিত্র প্রদর্শক অক্ষয় রাঠী। ট্যুইটারে একটি লেখা পোস্ট করে তিনি বলেন, "অক্ষয়ের দ্রুত কাজ করার ক্ষমতাকে সাধুবাদ জানাতেই হয়। এটা খুবই আশ্চর্যজনক কোনও ছবির শ্যুটিং তিনি যে সময়ের মধ্যে শেষ করেন, তা অনেক বলিউড সুপারস্টাররা পারেন না। তাঁরা ছবিতে কাজ করার জন্য একটি ছোট চরিত্রকে নিয়ে যেভাবে রিচার্স করেন তাতে অনেক বেশি সময় চলে যায়। অন্য দিকে অক্ষয় কুমারের ছবি গুলোও বক্স অফিসে হিট হয়"।
Read More
মালদায় তৃণমূলের ভাঙন, দ্রোনাচার্য ব্যানার্জির পদত্যাগ

মালদায় তৃণমূলের ভাঙন, দ্রোনাচার্য ব্যানার্জির পদত্যাগ

জেলায় জেলায় শুভেন্দুর পোস্টার পরা নিয়েই শুরু হয়েছিল জল্পনা ।এবার শুভেন্দুর দলত্যাগে জেলায় জেলায় একে একে পদত্যাগ করছেন তৃনমূল থেকে। আজ মালদা জেলার হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা দ্রোনাচার্য ব্যানার্জি পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। জানা গেছে ওই তৃনমূল নেতা হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদে ছিলেন। এদিন তার দলত্যাগের ঘটনায় মালদা জেলা রাজনীতিতে আলোড়ন ছড়িয়েছে। প্রতি জেলায় যেভাবে শুভেন্দু অনুগামীরা তৃনমূল ছাড়ছে তাতে আগামী বিধানসভা ভোটে ধাক্কা খাবে তৃনমূল তাতে সন্দেহ নেই।
Read More
বিস্ফোরক – কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন সরকার

বিস্ফোরক – কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বিস্ফোরক কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন সরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার জানান, শুভেন্দু অধিকারীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি এবং আমার সাথী যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন তারা দাদার সাথে আছে। একইসঙ্গে টিম আই প্যাক সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান তিনি।এর জন্য যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে যেতে হয় তাতেও পিছপা হবেন না বলে জানান নীতিশ বাবু। তিনি বলেন ইতিমধ্যেই শহরের ২০০ তৃণমূল কংগ্রেস সমর্থক তাদের সঙ্গে দাদার পথে হাঁটতে চলেছে। এদিন তার সুর ধরে নীতিশ বলেন, নির্দিষ্ট বেসরকারি সংস্থার বাচ্চা বাচ্চা…
Read More
বিস্ফোরক মন্তব্য কোচবিহার জেলা যুব সভাপতির

বিস্ফোরক মন্তব্য কোচবিহার জেলা যুব সভাপতির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলা সফরের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বিস্ফোরক কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন সরকার।এবার পিকের টিমের সরাসরি বিরোধিতা করলেন তৃনমূল যুব নেতা তথা জেলার যুব সভাপতি নীতিশ রঞ্জন সরকার। যুবনেতা নীতিশ রঞ্জনের অভিযোগ পিকের ছেলেরা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না।আজ সাংবাদিক সম্মেলন করে এদিন তিনি জানিয়েদেন পিকের টিমের ছেলেদের নির্দেশ তিনি মানবেন না। তিনি পরিষ্কার জানান, শুভেন্দু অধিকারীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি এবং আমার সাথী যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন তারা দাদার সাথে আছে।একইসঙ্গে টিম আই প্যাক সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান তিনি।এর জন্য যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে…
Read More
সরকারি পুকুর ভরাট করে বেআইনিভাবে নির্মাণ

সরকারি পুকুর ভরাট করে বেআইনিভাবে নির্মাণ

সরকারি পুকুর দখল করে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ডেপুটেশন দিল স্থানীয় মানুষরা। জানা গেছে গাজলের পাণ্ডুয়া গ্রামে আলমপুর এলাকায় জাতীয় সড়কের পাশে কিছু জমির ব্যবসায়ী সরকারি পুকুর দখল করে অবৈধ নির্মাণ করছে বলে অভিযোগ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিএলআরও'র সঙ্গে দেখা করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমনকি এই বেআইনি পুকুর এবং জলাজমি ভরাট করার সঙ্গে যুক্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এর আগে জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তাদের অভিযোগ, বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছে । তার সঙ্গে তৈরি করা হয়েছে বেশকিছু পাকা দোকানঘর এবং বিল্ডিং । অথচ ওই এলাকায় প্রশাসনের…
Read More
দলত্যাগ করল শুভেন্দুর অনুগামীরা

দলত্যাগ করল শুভেন্দুর অনুগামীরা

শুভেন্দুর দল ছাড়ার চব্বিশ ঘন্টা হতে না হতেই তৃনমূল দল ভাঙতে শুরু করল সর্বত্র। মেদিনীপুরের রেশ এসে পড়ল শিলিগুড়িতে। এতদিন শুভেন্দুর দল ছাড়ার টালবাহানার মধ্যেই শিলিগুড়িতেও তাঁর পোস্টার পড়ছিল । শুভেন্দুর দলত্যাগের সঙ্গে সঙ্গেই শিলিগুড়িতেও দলত্যাগ করল তৃণমূলের কিছু দাদার অনুগামীরা।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়লেন তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপঙ্কর অরোরা ওরফে মানিক।তার সাথে আরও অনেকে এদিন দল ছাড়েন। দীপঙ্কর অরোরা জানান, শুভেন্দু অধিকারী যেদিকে যাবেন আমরা সেদিকে যাবো।কারণ তাকে দেখেই আমরা দলটা করতাম।উনি যে দলে যোগ দেবেন সেই দলেই আমরাও যোগ দেবো।আমরা দলটাকে ভালোবেসে করতাম কিন্তু এই দলে স্বচ্ছ কর্মীদের কোনও জায়গা নেই।তাই অনেকেই এই…
Read More
ফের যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার মালদার হরিশচন্দ্রপুরে

ফের যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার মালদার হরিশচন্দ্রপুরে

দুসপ্তাহ সময়ের ব্যবধানে একই এলাকায় ফের যুবক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের গৌরীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ,প্রতিদিনের মত প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীর নজরে আসে বরল গাছের মধ্যে ঝুলে থাকা যুবক-যুবতীর দেহ ।ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসীরা।একটি ওড়নার এক প্রান্তে যুবতী,আরেক প্রান্তে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,মৃত যুগলের মধ্যে যুবকের নাম বিষ্ণু সিংহ (২৫)! বাড়ি বিহার রাজ্যের আজম নগর থানার তামাবাড়ি এলাকায় এবং যুবতীর নাম গীতা সিংহ(১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশীদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর গ্রামে। প্রেম সংক্রান্ত কারণেই এই ঘটনা বলে মনে হলেও তাদের মধ্যে সেরকম কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে জানান…
Read More