৬ তারিখ বিমলের সভা শিলিগুড়িতে

৬ তারিখ বিমলের সভা শিলিগুড়িতে

পাহাড়ে রোশনকে দূত হিসেবে পাঠিয়ে জল মেপে অবশেষে সভায় ব্যাপক ভিড়ের আগাম পূর্বাভাস পেয়ে স্থান পরিবর্তন করল পুলিশের ডায়েরিতে নিখোঁজ বিমল গুরুং। প্রায় তিনবছর পর প্রকাশ্যে আসছেন মোর্চানেতা বিমল গুরুং। সেইমত একদা মোর্চার দোর্দন্ড প্রতাপশালী নেতার পুনরায় পাহাড়ে ওঠাকে ঘিরে রীতিমত উচ্ছাস দেখা গেছে।সেই মতো পাহাড়ে একেবারে না উঠে সমতলে থেকে আপাতত পাহাড়ের দিকে নজর রাখবেন বিমল। কারন সমতলে তরাই ডুয়ার্সে এখন বিমলের ভালো প্রভাব রয়েছে বলে দাবি বিমল পন্থী নেতাদের। বিমলের শিলিগুড়িতে আসার খবরে সমতলে গোপনে গোপনে রীতিমত বিমলপন্থী নেতাদের মিটিংও হয়ে গিয়েছে। জানা গেছে ৬ ডিসেম্বর সভা হওয়ার কথা ছিলো শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। কিন্তু আপাতত স্থির হয়েছে সভা…
Read More
স্যামসাঙের সঙ্গে যুক্ত হয়ে ফ্লিপকার্টের আপগ্রেড প্ল্যান

স্যামসাঙের সঙ্গে যুক্ত হয়ে ফ্লিপকার্টের আপগ্রেড প্ল্যান

যেসব গ্রাহক সহজ ও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন আপগ্রেড করতে আগ্রহী, তাদের সুযোগ দিতে স্যামসাঙের সঙ্গে হাত মিলিয়ে ফ্লিপকার্ট নিয়ে এসেছে ‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’। এবছরের অক্টোবর মাসে স্মার্ট আপগ্রেড প্ল্যান চালু করার পর দেখা গেছে প্রতি পাঁচজন গ্রাহকের মধ্যে দুইজন এই প্ল্যানের সুবিধা নিচ্ছেন। এই প্ল্যানের আওতায় গ্রাহকদের স্যামসাঙ গ্যালাক্সি স্মার্টফোন কেনার সময় মাত্র ৭০ শতাংশ দাম দিতে হবে। একবছর পর গ্রাহকরা আগের ফোনটি ফিরিয়ে দিয়ে ফ্লিপকার্ট থেকে আপগ্রেডেড নতুন ফোন কিনতে পারবেন অথবা তারা আগের ফোনটি রাখতে চাইলে বাকি ৩০ শতাংশ দাম মিটিয়ে দিতে পারবেন। স্মার্ট আপগ্রেড প্ল্যানে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ইএমআই পারচেজ বা বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডের মাধ্যমে…
Read More
জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

৪ জানুয়ারি থেকেই দশম - দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলা হতে পারে আইসিএসই বোর্ডে। বোর্ডের তরফে বলা হয়েছে যদি অনুমতি দেওয়া হয় স্কুল খোলার তাহলে রাজ্য সরকারের তরফে যে স্বাস্থ্য বিধি এবং গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইন মেনে চলবে স্কুল গুলি। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ধাপে ধাপে স্কুল খোলা প্রয়োজন। যদিও বোর্ডের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেও এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো সিদ্ধান্ত হয়নি স্কুল খোলার। রাজ্যের স্কুল খোলা হবে নাকি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
রাপিপে ১ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছাতে চায়

রাপিপে ১ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছাতে চায়

ফিনান্সিয়াল ইনক্লুশনকে দেশের আরও গভীরে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে রাপিপে ফিনটেক প্রাইভেট লিমিটেড সম্প্রতি তার এজেন্টদের (রাপিপে সাথী) জন্য দেশজুড়ে চালু করেছে সর্বাধিক কমিশন-ভিত্তিক এইপিএস (আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম) সার্ভিস। এই অফার চালু থাকবে ২০২১ সালের মধ্য-জানুয়ারি পর্যন্ত। রাপিপে আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে সমাজের সর্বস্তরের মানুষ আধার কার্ড দ্বারা ক্যাশ উইথড্রয়াল সার্ভিস পেতে সক্ষম হবেন। এই ‘হাইলি সিকিয়োর্ড’ ও ‘ইউজার-ফ্রেন্ডলি’ সিস্টেম দ্বারা ‘রাপিপে সাথী’দের মাধ্যমে যেকোনও সময় টাকা তোলা, পেমেন্ট করা ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে। রাপিপে এইপিএস শুধু গ্রাহকদের সহজ ব্যাংকিং সার্ভিসের সুবিধা প্রদান করে না, তার এজেন্টদেরও দেয় সর্বাধিক কমিশন। রাপিপে প্রতিটি লেনদেন পিছু ৩…
Read More
একই গাছে আত্মহত্যা প্রেমিক যুগলের

একই গাছে আত্মহত্যা প্রেমিক যুগলের

প্রেমঘটিত কারণে একই গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল যুবক -যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুর এলাকার কুতুবপুর গ্রামে। প্রাতঃভ্রমনে বেরিয়ে এদিন এই যুবক যুবতীর একই গাছে মৃতদেহ ঝুলে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গ্রামের পুকুর পাড়ে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এমনটাই অনুমান পুলিশের। গ্রামবাসীরা জানিয়েছে ওই দুই যুবক-যুবতীকে কোনো দিন একসঙ্গে ঘুরতে।দেখেনি স্থানীয়রা। যদিও মেয়ের বাড়ি থেকে ওই দুইজনের একটি ঘনিষ্ট ছবি পাওয়া গেছে। আত্মঘাতী ওই যুবকের নাম পবিত্র সিংহ (১৭)। বাড়ি কুশীদা গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে। আত্মঘাতী যুবতীর নাম নিরূপা সিংহ ( ১৫)।বাড়ি কুতুবপুর গ্রামেই ।মেয়ের বাড়ি সূত্রে জানা যায়, প্রতিদিনের মত খাওয়া,দাওয়া করে…
Read More
চুরি করতে এসে আগুন লাগিয়ে পালিয়ে গেল চোর

চুরি করতে এসে আগুন লাগিয়ে পালিয়ে গেল চোর

চুরি করার পর পরিত্যক্ত গুদামে আগুন ধরিয়ে দিয়ে পালাল চোর। বুধবার গভীররাতে শিলিগুড়ির দুই মাইলে একটি পরিত্যক্ত গুদামে আগুন লাগার ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত দমকলবাহিনীকে খবর দেন । জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই গুদামঘর দুষ্কৃতী ও নেশাগ্রস্থদের আড্ডাস্থল হয়ে উঠেছিল।ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দিয়ে দীর্ঘ করার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ বিগত কয়েক বছর ধরেই বন্ধ এই গোডাউনে তবে অন্ধকারে সুযোগ নিয়ে মাঝেমধ্যেই পরিত্যক্ত গোডাউনে হানা দেয় চোর ও নেশাগ্রস্তরা। বুধবার গভীর রাতে গোডাউনে চুরি করতে এসে সামগ্রিক চুরি করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বললে প্রাথমিক অনুমান।ঘটনাস্থলে দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা…
Read More
পাথরঘাটায় শুরু হলো ”দুয়ারে সরকার” পরিষেবা

পাথরঘাটায় শুরু হলো ”দুয়ারে সরকার” পরিষেবা

ঘোষণামতো মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা নিউচামটাতে এদিন "দুয়ারে সরকার" পরিষেবা চালু হল। রাজ্য সরকারের একাধিক প্রকল্পগুলি সমন্ধে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি সেই প্রকল্পগুলির সুবিধা দেওয়ার জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাসে দফায় দফায় সারারাজ্যে এই কর্মসূচি শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো। আধিকারীকেরা জানিয়েছেন, ডিসেম্বরের তিন ও ষোলো তারিখ এবং জানুয়ারির পাঁচ ও কুড়ি তারিখ এই দুয়ারে সরকার পরিষেবা চলবে। কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি/উপজাতি শংসাপত্র সহ জনসাধারণের একাধিক সমস্যা এবং সেই সমস্যা গুলিকে সমাধান করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। বিধানসভা ভোটের আগে জনসাধারণের কাছে নানা সমস্যা এবং সমস্যাগুলির মুশকিল আসান করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা…
Read More
রেশনের দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন গণমঞ্চের

রেশনের দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন গণমঞ্চের

রেশন ব্যবস্থার দুর্নীতির অভিযোগে মহকুমা ফুড কন্ট্রোলারকে ডেপুটেশন দিল ইসলামপুরের সংগ্রামী গণমঞ্চ। অভিযোগ এলাকায় রেশন দুর্নীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। রেশনিং ব্যবস্থা কে আরো স্বচ্ছ করার লক্ষ্যে বুধবার সংগ্রামী গণমঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে ইসলামপুর মহাকুমা ফুড কন্ট্রোলার কে ডেপুটেশন দেওয়া হয়। এদিন সংগ্রামী গণমঞ্চের জেলা সম্পাদক সুজন পাল এর নেতৃত্বে ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া পঞ্চায়েতের অধীন অলিগঞ্জ গ্রামের বাসিন্দারা ইসলামপুর নিউটাউন এলাকা থেকে মিছিল করে মহাকুমা খাদ্য নিয়ামক এর অফিসে ডেপুটেশন দেন। মোট 7 দফা দাবিতে এ ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি অলিগঞ্জ 15 নম্বর রেশন ডিলার কে সম্প্রতি সাসপেন্ড করার কারণে তৈরি হয়েছে সে বিষয়ে ও ফুড…
Read More
কৃষক বিক্ষোভ নিয়ে বেফাঁস মন্তব্য কঙ্গনার

কৃষক বিক্ষোভ নিয়ে বেফাঁস মন্তব্য কঙ্গনার

বিতর্ক যেন তার পিছু ছাড়ছেনা । সব বিষয়ে প্রতিবাদী মনোভাব নিয়ে মন্তব্য করা অভ্যেস হয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। রাজনীতি থেকে বলিউড - নানা বিষয়ে তাঁকে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এ বার তিনি মতামত দিলেন কৃষক বিক্ষোভ নিয়ে । ঘটনার সূত্রপাত কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে, তা নিয়ে মুখ খুললেন বলিউডের কুইন । এক ট্যুইটার ইউজার তাঁর পোস্টে কমেন্ট করেন, কৃষকদের বিক্ষোভে সামিল হয়েছে শাহিনবাগ দাদি হিসেবে পরিচিত ৮২ বছরের বৃদ্ধা বিলকিস বানো এবং দৈনিক ভাড়া দিলেই তিনি আজকাল এ ধরনের বিক্ষোভে সামিল হয়ে যাচ্ছেন বলে ও দাবি করেন তিনি। এই পোস্টটিকে কেন্দ্র করেই সুর…
Read More
৭ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের সমর্থনে মিছিল যুবমোর্চার

৭ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের সমর্থনে মিছিল যুবমোর্চার

দক্ষিণবঙ্গে নবান্ন অভিযানের পর এবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর মিনি সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি যুব মোর্চা। আর এই কর্মসূচিকে সফল করতে উত্তরবঙ্গে জেলায় জেলায় দলীয় কর্মীসভা করছে যাতে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও উত্তরকন্যা চলো অভিযান সফল হয়। উল্লেখ্য বিগত ৮ই অক্টোবর রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, দুর্নীতি ,কাটমানি সহ একাধিক দফা নিয়ে নবান্ন অভিযানের ডাক দেয়। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য উপস্থিত হন। যদিও বিজেপির নবান্ন চলো অভিযানের দিন স্যানিটাইজেশনের অজুহাত দিয়ে দুদিন বন্ধ রাখে মমতার প্রশাসন। সেসময় লকডাউনের পরিস্থিতিতে উত্তরের জেলা গুলি থেকে বেশি সংখ্যক যুব কর্মী যেতে না পারায় এবার উত্তরের জেলাগুলির যুব মোর্চা…
Read More
মহানন্দার পাড়ে পোশাক বিতরণ করলেন সমাজকর্মী বাপন দাস

মহানন্দার পাড়ে পোশাক বিতরণ করলেন সমাজকর্মী বাপন দাস

পেশায় পুলিশকর্মী হলেও তাঁর পরিচয়ের খ্যাতি সমাজকর্মী হিসেবে। কোভিডে মাস্ক বিতরণ হোক, কিংবা রাজ্য ফেরত শ্রমিক সবমানুষকে যথাসাধ্য সাহায্যে সদা তৎপর বিধাননগর নিবাসী রাজ্য পুলিশের কর্মচারী বাপন দাস। এদিন মহানন্দা পাড় সংলগ্ন এলাকায় দুঃস্থ মানুষদের প্রয়োজনীয় ব্যবহার্য পোশাক বিতরণ করলেন তিনি। এই হাট বসাতে সহযোগিতা করেছে ইসলামপুর মহকুমা অফিসের কর্মী সুদীপ ভট্টশালী এবং তার সহধর্মিণী মৌসুমী সিংহ রায় ভট্টশালী । বাপন বাবু বলেন আজকে আমরা হাট বসিয়েছি মহানন্দা নদীর চরে যেটাকে 'সিধু কানু চর' বলে, যদিও এই গ্রামটি দার্জিলিং জেলায় অবস্থিত কিন্তু এই গ্রামের বাসিন্দারা ভোটাধিকার প্রয়োগ করে উত্তর দিনাজপুর জেলায় । শীত পড়তেই জামাকাপড় পেয়ে খুশি অসংখ্য গ্রামের মহিলা…
Read More
বয়স্কদের শীতবস্ত্র দান গাড়ির মালিক সংগঠনের

বয়স্কদের শীতবস্ত্র দান গাড়ির মালিক সংগঠনের

গাড়ির মালিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হল আলিপুরদুয়ারে। জানা গেছে আলিপুরদুয়ার জেলার ডিস্ট্রিক্ট মোটর ভেয়িকেল ওনার্স ওয়েলফেয়ারের পক্ষ থেকে এদিন প্যারেড গ্রাউন্ডে বৃদ্ধ বয়স্কদের শীতের কাপড় তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি জানিয়েছেনএদিন এলাকার প্রায় ২০০ জনকে শীতবস্ত্র প্রদান করা হয় ‌। এছাড়া এদিন সংগঠনের সদস্যরা রক্তদান করে ।সংগৃহিত রক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো । এদিনের শীতবস্ত্র প্রদানে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী ।
Read More
দ্রুত সড়ক সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

দ্রুত সড়ক সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

ফুলবাড়ি থেকে রাজগঞ্জের জটিয়াকালী পর্যন্ত ৩১ নং জাতীয় সড়ক অবিলম্বে সংস্কার করার জন্য আজ তৃণমূলের পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করে। এই বিক্ষোভে উপস্থিত ডাবগ্রাম ফুলবাড়ীর তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক। ব্লক সভাপতির অভিযোগ, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় জটিয়াকালী মোড় থেকে ফুলবাড়ি  পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নির্মীয়মান চার লেনের কাজ প্রায় এক বছর থেকে বন্ধ হয়ে আছে। রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে। দ্রুত কাজ সম্পন্ন করার দাবীতে এর আগেও পথ অবরোধ করা হয়েছে। একাধিকবার হাইওয়ে কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তাতে কোনো কাজ না হওয়ায় ফের পথ অবরোধ করতে বাধ্য…
Read More
উত্তরকন্যা অভিযানে দেওয়াল লিখন শুরু মালদায়

উত্তরকন্যা অভিযানে দেওয়াল লিখন শুরু মালদায়

রাজ্য সরকারের দুর্নীতি, অন্যায়, কাটমানি, বঞ্চনা সহ একাধিক ইস্যুগুলিকে সামনে রেখে এবার উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চা। জানা গেছে আগামী ৭ই ডিসেম্বর এই অভিযানের প্রস্তুতিতে দেওয়াল লিখন শুরু হয়েছে মালদায়। জেলায় জেলায় চলছে চায়ে পে চর্চা। যুব মোর্চার নবান্ন অভিযানের উত্তরেও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকে ছড়িয়ে দিতে বিজেপির এই উদ্যোগ বলে জানা গেছে। আর এই অভিযানকে সফল করতে ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে প্ৰতিটি জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এদিন মালদা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে, ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি, ব্যাংক কলোনী…
Read More