28
Mar
আজ এবং আগামীকাল আসতেই হবে অফিসে৷ সোম ও মঙ্গলবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দু’দিন ব্যাপী ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নিল নবান্ন৷ নির্দেশিকা জারি করে সাফ জানানো হল, ওই দুই দিন সরকারি কর্মচারীদের কোনও রকম ছুটি মঞ্জুর করা হবে না৷ নবান্নের তরফে একটি সার্কুলার জারি করে বলা হয়েছে, ২৮ এবং ২৯ মার্চ রাজ্য সরকারের সমস্ত অফিস খোলা থাকবে৷ পাশাপাশি আধা সরকারি সমস্ত প্রতিষ্ঠানও খোলা রাখা হবে। ওই দুদিন কোনও সরকারি কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না। সকলকে কাজে যোগ দিতে হবে৷ বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ২৮ এবং ২৯ মার্চ কোনও কর্মচারী প্রথম হাফ, দ্বিতীয় হাফ অথবা সারাদিন অনুপস্থিত…
