কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা: স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে দু'বছরের এমএ, এমএসসি, এমকম-এ ছাত্র ভর্তির জন্য ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। ৩১ অক্টোবরের আগেই এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি-তে ফার্স্ট ক্লাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনপত্র তোলা এবং জমা নেওয়ার প্রক্রিয়া শেষ করে রাখা হলেও লক্ষ্মী পুজোর পরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ কিছুটা শুরু হবে।
Read More
২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

বেসরকারি স্কুলের পড়ুয়াদের টিউশন ফি কমানো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে ২০ শতাংশ ফি কমাতে হবে। কিন্তু বুধবার তা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। আদালত এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছে রাজ্য সরকার ও অন্যান্যদের কাছে। সুতরাং ২০ শতাংশ ফি কমাতেই হবে বেসরকারি স্কুলগুলিকে। আপাতত হাইকোর্টের দেওয়া ২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকবে।
Read More
দেওয়ালির আগে চীনা দ্রব্য বয়কটের  ডাক বণিক সংগঠনের

দেওয়ালির আগে চীনা দ্রব্য বয়কটের ডাক বণিক সংগঠনের

দশমীর নিরঞ্জনের শুভ বিজয়ার মধ্য দিয়ে এবার দেশজুড়ে দীপাবলির তোড়জোড় শুরু। আর এই তোড়জোড় শুরুর আগেই এবার চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে দেশের ব্যবসায়ীরা। প্রতি বছরই দেওয়ালির আগে বিদেশি জিনিসের বয়কট এবং স্বদেশি জিনিস কেনার আহ্বান করে দেশের বিভিন্ন সংগঠনগুলি ।কিন্তু এবারের পরিস্থিতি সম্পুর্ন আলাদা। সম্প্রতি লাদাখ নিয়ে দুই দেশের উত্তেজনা, সেনা জওয়ানদের শহীদের খবরে চীনা দ্রব্যের বিক্রি অনেকটাই কমেছে দেশে। এছাড়াও কয়েকশো চাইনিজ এপ্লিকেশন বন্ধের পর এবার সেই পালে অনেকটাই হাওয়া লেগেছে। এই সুযোগে দেশের স্বদেশীয় সংস্থাগুলি চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়ে করোনা আবহে ধুঁকতে থাকা দেশের অর্থনীতিকে কিছুটা আশা জাগাতে তৎপর।তার ফলে চিনা রপ্তানিকারকদের ৪০ হাজার কোটি টাকা…
Read More
অভিনয়ে আসার আগে জুতোর বেচতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

অভিনয়ে আসার আগে জুতোর বেচতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি মির্জাপুর সিজন টু রমরমিয়ে চলছে অনলাইনে। জানা গিয়েছে এই ছবি এটি পরিমানে দর্শক পছন্দ করছেন যে আমাজন প্লাটফর্ম ক্রাশ হয়েছে।চূড়ান্ত জনপ্রিয় এই শোয়ের দ্বিতীয় পর্বের কেন্দ্রবিন্দুতে কালিম ভাই, পঙ্কজ ত্রিপাঠী। এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিশ্বস্ত ট্রাম্প কার্ড। বর্তমানে অভিনয়ের জগতে ব্যাপক সাড়া ফেলেছে বিহারের গ্রামের ছেলে পঙ্কজ ত্রিপাঠি। ততাঁর এই সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রমোশনে এসে সাংবাদিকদের সামনে নিজের জীবন সম্পর্কে নানা তথ্য অকপটে জানালেন। বহু দিন স্ট্রাগল করেছেন মুম্বইয়ের মাটিতে। "তখনও সেভাবে কাজ আসছিল না হাতে। আমি ডুবে থাকতাম ম্যাক্সিম গোর্কি ও আনেন চেকভের রচনায়। এখনও নীরবে সেই অনুশীলন করে যাই। প্রত্যেকটা চরিত্র…
Read More
বংশীবদনকে হেনস্থার প্রতিবাদে ধিক্কার মিছিল

বংশীবদনকে হেনস্থার প্রতিবাদে ধিক্কার মিছিল

জিসিপিএ নেতা তথা রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদনকে হেনস্তার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করল জিসিপিএ-র সদস্যরা। অভিযোগ গত কয়েকদিন আগেই ময়নাগুড়ির আমগুড়িতে এক বৈঠকে যাওয়ার সময় কয়েকজন কামতাপুরি ভাষাগোষ্ঠীর কর্মীরা বংশীবদনের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় এবং হেনস্থা করে। এই অভিযোগে আজ বংশীবদনের অনুগামীরা এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এদিকে রাজবংশী ভাষা একাডেমি আজ রাজবংশী ভাষা দিবস পালন করছে বলে জানা গিয়েছে। বিগত ১১ বছর ধরে এই আজকের দিনটিতে রাজবংশী ভাষা দিবস হিসেবে পালন করছে রাজবংশী ভাষা একাডেমির সদস্যরা।
Read More
দশেরায় নিজের কর্মীকে দামি গাড়ি উপহার  জ্যাকলিনের

দশেরায় নিজের কর্মীকে দামি গাড়ি উপহার জ্যাকলিনের

দশেরায় খুশির আনন্দ ভাগ করতে নিজের কর্মীকে দামি গাড়ি উপহার দিলেন অভিনেত্রী জ্যাকলিন। এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন শ্রীলঙ্কান অভিনেত্রী ৷ নিজের কর্মীকে একটি দামি গাড়ি উপহার দিলেন তিনি ৷  জন্মসূত্রে শ্রীলঙ্কার হলেও এখন কাজের জন্য মুম্বইতেই থাকেন তিনি ৷ দশেরার দিন গাড়ির চাবি নিজের হাতেই ওই কর্মীর হাতে তুলে দেন জ্যাকলিন ৷বলিউডে তাঁর প্রথম ছবির সময় থেকেই সবসময় নায়িকার পাশে রয়েছেন ওই কর্মী ৷ তাই এবার তাঁর হাতে দামি গাড়ির চাবি তুলে দিলেন জ্যাকলিন ৷ গাড়ির অর্ডার অনেক আগে করা থাকলেও তা ডেলিভার হতে সময় লাগছিল ৷ একটি শ্যুটিং চলাকালীন গাড়িটির ডেলিভারি হয় ৷ সেইসময়েই নিজের সহকর্মীর…
Read More
ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি সমর্থক

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি সমর্থক

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কোচবিহারের পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। জানা গেছে ওই যুবকের নাম বাপ্পা। কয়েকদিন আগেই দুর্গাপুজাকে ঘিরে বিহারের এক ভিডিও বাংলার বলে নিজের ফেসবুকে শেয়ার করে। সূত্রের খবর ওই বিজেপি সমর্থক সেই ঘটনা বাংলার বলে বাংলার শাসন ব্যবস্থার বলে অভিযোগ করে । তারই প্রেক্ষিতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। উক্ত ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অভিযোগে নির্দিষ্ট মামলা রুজু করেছে।
Read More
শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন

শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন

ব্রাউন সুগার পাঁচারের সময় ১ মহিলা সহ ৩ জনকে পাচারকারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাই মোড় এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদা থেকে আসা একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যান চালিয়ে উদ্ধার হয়েছে ওই ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা । শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রসুন বোঝাই পিকআপ ভ্যান এর ভেতরে রাখা ছিল ব্রাউন সুগার এর প্যাকেট ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি জয় টুডু এবং এসিপি শুভেন্দু কুমার জানিয়েছেন ধৃতদের নাম খেরুল নিশা, বয়স (৪৩)। সে শিলিগুড়ি পুরনিগম অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপট্টির বাসিন্দা। মহম্মদ নুর আলম বয়স…
Read More
ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ দুই বোন

ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ দুই বোন

পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ দুই বোন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজারে । জানা গেছে দশমীর দিন টুম্পা রবিদাস এবং পিসতুতো বোন নিশা মন্ডল নামে দুই নাবালিকা ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। ওই দুই নাবালিকার পরিবার জানিয়েছে সোমবার দশমীর দিনে রাত্রি আটটার সময় বাড়ি থেকে বেরোয় ঠাকুর দেখার নাম করে তারপর গভীর রাত পর্যন্ত তারা বাড়িতে না আশায় বাড়ির লোকেরা নিকটবর্তী আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি শুরু করে । সোমবার ভোর পর্যন্ত খুজাখুজি চলে তারপর মঙ্গলবার দুপুরে নিখোঁজ দুই মেয়ের বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে নিখোঁজ দুই নাবালিকা মেয়ের খোঁজ করছে পুলিশ।
Read More
চোপড়ায় ট্রাক্টর-যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ

চোপড়ায় ট্রাক্টর-যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ

যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত হল পাঁচজন । একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটেছে চোপড়ার জাতীয় সড়কের কাঁঠালবাড়ি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে চোপড়া থেকে লালবাজার আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে চোপড়া থানার কাঠালবাড়ি এলাকায় ওয়াগনার এবং ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে আহত হয় পাঁচজন ।আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চোপড়া পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে একটি ওয়াগনআর গাড়িতে চেপে চোপড়া থেকে লালবাজার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন চারজন। সেই সময় একটি বাইক কে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্রাকটারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওয়াগনার গাড়ির পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোলুয়া…
Read More
পরিযায়ী শ্রমিকদের পাশে কেএফসি

পরিযায়ী শ্রমিকদের পাশে কেএফসি

কেএফসি ইন্ডিয়া আসামে ‘ফীড আ মিলিয়ন’ কর্মসূচির অধীনে এক সামাজিক সহায়তা উদ্যোগ গ্রহণ করেছে। কেএফসি’র এই উদ্যোগের মাধ্যমে বর্তমান কঠিন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক ও দিনহাজিরা কর্মীদের খাদ্য জোগানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আসামের বিভিন্ন শহরে ১,৫০,০০০ আহার্য্য প্রদান করেছে কেএফসি। বিতরিত কিটসের মধ্যে ছিল অত্যাবশ্যক খাদ্য ও স্বাস্থ্যরক্ষার সামগ্রী। চলতি বছরের গোড়ার দিকে কেএফসি ‘ফীড আ মিলিয়ন’ কর্মসূচি ঘোষণায় জানিয়েছিল তারা দুঃস্থদের ১ মিলিয়ন আহার্য্যের জোগান দেবে। লকডাউনের মেয়াদ বাড়ায় কেএফসি লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে এপর্যন্ত দেশে ২ মিলিয়ন আহার্য্য প্রদান করেছে। রেসপন্সনেটের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরিত হয়েছে আসামের গুয়াহাটি, কোকরাঝাড়, সোনাপুর ও অন্যান্য স্থানে। কোভিড-১৯ পরিস্থিতির অনিশ্চয়তার ফলে বিতরিত কিটস পেয়ে…
Read More
উৎপাদন বৃদ্ধির পথে ভার্মোরা গ্রানিটো

উৎপাদন বৃদ্ধির পথে ভার্মোরা গ্রানিটো

ভার্মোরা গ্রানিটো প্রাইভেট লিমিটেড গুজরাটের মোর্বিতে দুটি অত্যাধুনিক কারখানা স্থাপনে উদ্যোগী হয়েছে। এরই অঙ্গ হিসেবে ২৭ অক্টোবর গুজরাটের গান্ধীনগরে ভার্মোরা গ্রানিটোর নতুন প্লান্টের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয়ভাই রুপানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও খনি বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম কে দাস। প্রতিদিন ৩৫,০০০ বর্গমিটার লার্জ ফরম্যাট জিভিটি টাইলস তৈরির জন্য কোম্পানির প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। ২০২১ সালের এপ্রিল মাস নাগাদ বাণিজ্যিক ভিত্তিতে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর দ্বারা ১২০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইনোভেশন, ডিজাইন ও টেকনোলজি-সম্পন্ন ২৫ বছরের এই কোম্পানি আগামী ২-৩ বছরে ১৬০০ কোটি…
Read More
মহাঅষ্টমীর দিনে আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

মহাঅষ্টমীর দিনে আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

ষষ্ঠী ও সপ্তমীতে আবওহাওয়া বেশ মনোরম দেখা দিলেও আজ মহাঅষ্টমীতে সকাল থেকেই উত্তরের আকাশ মেঘলা, করোনা পরিস্থিতিতে মানুষের মনে ভয় বাসা বেঁধেছে বিগত ৮ মাস ধরে, এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে ভ্যাকসিন এর দিকে, জানা গিয়েছে ভারতের প্রস্তুত করা কোভ্যাক্সিন ট্রায়াল এর তৃতীয় পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। গত ২ দিন ধরে শিলিগুড়ির দোকান বাজার এ ভিড় হতে দেখা দিলেও সাধারণ মানুষ এর বেশির ভাগই মাস্ক পরে এবং স্বাস্থবিধি মেনে চলেছে। পুজোর দিন গুলিতে প্রতি বছরের ন্যায় ভিড় খুব কম বললেই চলে, এদিকে হাই-কোর্ট এর নির্দেশ এর ফলে পুজোর আমেজ সেই ভাবে দেখা যায়নি। দেবীবরণ, সিঁদুরখেলা সব কিছুতেই দাগ কেটে গেছে…
Read More
আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি

আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি

ষষ্ঠীর গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। ঘটনাটি ঘটেছে ইসলামুর থানার গচীগছ গ্রামে।বুধবার গভীর রাতে ইসলামপুর থানার খুন্তি অঞ্চলের গোচিগছ গ্রামে পাঁচটা পরিবারের পাঁচটি ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আহত হয়েছেন পরিবারের বেশ কয়েকজন ।পাশাপাশি বেশ কয়েকটি গবাদি পশু সোনাদানা খাদ্য শস্য এবং নগদ টাকা ও পুড়ে ছারখার হয়ে যায়। বৃহস্পতিবার এই আগুনের ভয়াবহতার খবর পাওয়া মাত্র রিলিফ দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন , অঞ্চল প্রধান নার্গিস বেগম এবং পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুস সোবহান।এদিন তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে চাল-ডাল বাসনপত্র লুঙ্গি ধুতি শাড়ি এবং একজন ছাত্রীর জন্য বই…
Read More