জামিন পেলেও মানতে হবে আদালতের একাধিক শর্ত!

জামিন পেলেও মানতে হবে আদালতের একাধিক শর্ত!

রিয়াকে আজ জামিন দেওয়া হলেও তাঁকে মানতে হবে আদালতের একাধিক শর্ত ।প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর সিবিআই জেরা শুরু করেছিল রিয়া চক্রবর্তীর। সুশান্তের বাবা ও পরিবার অভিনেতার মৃত্যুর জন্য সুশান্তের প্রেমিকা রিয়াকেই দায়ি করেছিলেন। কেস করা হয়েছিল বিহার কোর্টে। সুশান্তের টাকা হাতিয়ে নেওয়ার মত অভিযোগও করা হয়েছিল। তবে সিবিআই জেরায় সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনও যোগ পায়নি। এমনকি রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা চুরির যে অভিযোগ ছিল, তাও খারিজ করে দেওয়া হয়। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা নেননি রিয়া। কিন্তু সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করা হয়েছিল মাদক যোগের কারণে। এনসিবি রিয়াকে গ্রেফতার করে। রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি থেকে…
Read More
সিনেমা হলে বাধ্যতামূলক হবে মাস্ক

সিনেমা হলে বাধ্যতামূলক হবে মাস্ক

এবার থেকে একগুচ্ছ গাইডলাইন মেনে চলতে হবে সিনে প্রেমীদের সিনেমা দেখতে গেলে। এই সম্পর্কিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। মার্চ মাস করোনার জন্য দেশজুড়ে বন্ধ ছিল সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটারগুলি। নির্দেশিকা অনুযায়ী, সিনেমা হলে ঢুকতে গেলে মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে। হলের প্রবেশ এবং বাহির দরজার সামনে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। অডিটোরিয়ামের বাইরে-ভেতরে সমস্ত জায়গাতেই শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে দর্শকদের। অনলাইন কোড ব্যবহার করে খাবার বা পানীয় জল কেনার নির্দেশও দেওয়া হয়েছে। যত্রতত্র থুতু ফেলা যাবে না। প্রত্যেক দর্শকেরই দেহের তাপমাত্রা পরীক্ষা করার পরেই তাদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
Read More
বন্ধ চা বাগানেও বোনাস পেয়ে খুবই খুশি  চাবাগানের  শ্রমিকরা

বন্ধ চা বাগানেও বোনাস পেয়ে খুবই খুশি চাবাগানের শ্রমিকরা

সরকারি খাতায় কলমে বন্ধ চাবাগান । দীর্ঘদিন ধরে বাগানের শ্রমিকরা মিলিয়ে কমিটি গঠন করে চাপাতা তোলার কাজ করছিলেন শ্রমিকরা । পাঁচ-ছয়মাস যাবদ শ্রমিকদের চাপাতা তোলার দৈনিক মজুরি থেকে এদিন পুজোর বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রমিকদের কমিটি । পুজোর আগে এই বোনাস পেয়ে খুশি বীরপাড়া চাবাগানের শ্রমিকরা । চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় পাড়ি জমাতে শুরু করেছিল । বাগানের শ্রমিকরা আবার যাতে চা বাগানেই কাজ করতে পারে সেই চিন্তা ভাবনা করে জটেশ্বর আউট ডিভিশনের শ্রমিকরা একটি কমিটি গঠন করে বাগান পরিচালনা করার দায়িত্ব নেন । যার ফলে চা বাগানে চা গাছ লালন পালন করে বাগান…
Read More
ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ম্যাজিক স্ট্যান্ডের স্থান পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে এবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি। এদিন এই সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী গুহের নেতৃত্বে শতাধিক কর্মীরা স্টেশন রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ট্রাফিক পুলিশের পদস্থ এক কর্তা বেআইনিভাবে ম্যাজিক স্ট্যান্ড রথবাড়ি থেকে কোতুয়ালি রুটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন । যার সাথে সম্মত নয় শ্রমিকেরা। এরই প্রতিবাদে আজ তারা স্টেশন রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশবাহিনী। ৫ মিনিট পর পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
Read More
ফুলবাড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন পর্যটনমন্ত্রীর

ফুলবাড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন পর্যটনমন্ত্রীর

আজ শিলিগুড়ির ফুলবাড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সাহায্যে ফুলবাড়িতে বৈদ্যুতিক চুল্লি শ্মশান ঘাটে পানীয় জল , শ্মশান যাত্রীদের বসার ঘর,সহ প্ৰয়োজনীয় নির্মানকাজের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে এর পাশাপাশি প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে ফুলবাড়ীর শান্তিপাড়া এলাকায় একটি শিশু উদ্যানের সংস্কার এবং সৌন্দর্যায়নের শুভ সূচনা করেন মন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএর সিইও, রাজগঞ্জের বিডিও সহ প্রশাসনিক অধিকর্তারা। পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন ''ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিলে থেকে ৭ লক্ষ টাকা ব্যয়ে ১নং ফুলবাড়ির বৈদ্যুতিক চুল্লি শ্মশান ঘাটে বসবার বেঞ্চ, পানীয় জল সরবরাহের ব্যবস্থা…
Read More
শিলিগুড়ি পুলিশের অভিযানে ১২টি ফোন সহ ধৃত দুই

শিলিগুড়ি পুলিশের অভিযানে ১২টি ফোন সহ ধৃত দুই

শহরে পরপর মোবাইল চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি সংলগ্ন তিনবাত্তি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তদন্তে নেমে জানতে পারে একশ্রেণীর নেশাক্ত যুবকেরা এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাদের বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দের চিহ্নিতকরণের কাজ শুরু করে । অবশেষে মিলল সাফল্য । পুলিশ জানিয়েছে ওই ধৃত দুই জনের কাছ থেকে ১২ টি এন্ড্রয়েড স্মার্ট ফোনও উদ্ধার করা হয়েছে ।ধৃতদের নাম মোহাম্মদ কুরবান ও পবন কুমার সিংহ ।অভিযুক্তরা শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় চুরি…
Read More
দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেকটিভ প্লেট লাগাল জলপাইগুড়ি পুলিশ

দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেকটিভ প্লেট লাগাল জলপাইগুড়ি পুলিশ

পথ দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেক্টিভ প্লেট লাগানোর উদ্যোগ নিল জলপাইগুড়ি পুলিশ। জানা গেছে শহরে প্রায়শই সাইকেল-গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটছে । বুধবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকায় সকাল থেকেই এই কাজ শুরু করা হয় । জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশের ওসি শান্তা শীল বলেন, " রাতে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীদের জখম ও মৃত্যুর ঘটনা ঘটছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নির্দেশে সাইকেলগুলিতে রিফ্লেক্টিভ প্লেট লাগানো হচ্ছে। এই রিফ্লেক্টিভ প্লেটে আলো পড়লেই পথ দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে। "
Read More
ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূলের পদ ত্যাগ করলেন আশীষ দত্ত

ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূলের পদ ত্যাগ করলেন আশীষ দত্ত

নতুন কমিটি গঠনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলীয় পদ ছাড়লেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান । অভিযোগ নতুন জেলা কমিটি গঠনে দলের অভিজ্ঞ নেতাদের আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি। কোনো আলোচনা না করেই দলের নতুন জেলা কমিটি ঘোষিত হয়েছে বলে অভিযোগ । উল্লেখ্য গতকালই আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে জেলার নতুন কমিটি ঘোষণা করেন আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। নতুন কমিটিতে আশিস দত্ত জেলার সহ-সভাপতি পদে নিযুক্ত হন ।আশিস দত্ত জানান, আমার সাথে কমিটি গঠনের বিষয়ে কোনো রকম আলোচনা করা হয়নি । জেলা সভাপতি একটি তালিকা দল কে পাঠিয়েছে। সেই মোতাবেক আলিপুরদুয়ারের জেলা কমিটি তৈরি হয় । তৃণমূলের…
Read More
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল । কিছুদিন ধরেই অসুস্থ হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। মন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। জানা গেছে আজ সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি মন্ত্রীর খোঁজখবর নিয়েছেন। মন্ত্রীর স্বাস্থ্যের বিষয়টি তদারকি করছেন তারা । এদিকে রবি ঘোষের অনুগামী দল তাঁর শারীরিক সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।
Read More
রেলগেট ভেঙে পালিয়ে গেল লরি

রেলগেট ভেঙে পালিয়ে গেল লরি

রেলগেট ভেঙে পালিয়ে গেল ট্রাকচালক । বুধবার সকালে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।এর ফলে প্রায় আধ ঘন্টা ধরে বন্ধ থাকল ট্রেন চলাচল । স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে আসা একটি চারচাকার ট্রাক রেলের ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে আসে স্টেশন সুপার পার্থপ্রতিম পাল। তিনি বলেন, শিলিগুড়ির দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি রেলগেট ভেঙে পালিয়ে যায় । এর ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলগেট আটকে থাকায় রাস্তায় কিছুটা যানজট তৈরি হয়। পরে ভেঙে যাওয়া রেলগেট সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন তাঁরা। আধ ঘন্টার মধ্যে‌ই ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে…
Read More

পুরোপুরি সুস্থ নন মার্কিন প্রেসিডেন্ট

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই হাসপাতালেই চার-দিন চিকিত্সাধীন ছিলেন। চারদিন হাসপাতালে কাটানোর পরে হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের মেডিক্যাল টিম জানিয়েছে, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার সিন কেনলে বলেছেন, শুরু থেকেই রেমডেসিভিরের থেরাপিতে ছিলেন ট্রাম্প। বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউসে ফিরে আসেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ফিরে আসার পরই মুখের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে ফেরার পরই প্রেসিডেন্ট নির্বাচনের ডিবেটে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প।
Read More
এবার পুজোর বাজেট কমিয়ে মানুষকে সাহায্য করবে ক্লাবগুলি

এবার পুজোর বাজেট কমিয়ে মানুষকে সাহায্য করবে ক্লাবগুলি

এবারের করোনা পরিস্থিতি মানুষের আর্থিক, সামাজিক অবস্থাকে একেবারে আমূল বদলে দিয়েছে।দীর্ঘ ছয়মাস ধরে দেশের আর্থিক পরিস্থিতি তলানিতে, ব্যবসায় মন্দা, কারখানায় কর্মীছাটাই সর্বোপরি সাধারণ মানুষের দুরাবস্থা এবং করোনার কথা বিবেচনা করে এবার জাঁকজমক ভাবে হবে না বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেইসঙ্গে রাজ্যসরকারের নির্দেশিকা এবারের প্যান্ডেলের ভিতরের ঢুকে ঠাকুর দেখার মতো মন্ডপ তৈরি না করার কথা জানিয়েছে।এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সমস্ত ক্লাবগুলি তাদের পুজো বাজেট অর্ধেক কমিয়ে আনছে। অনাড়ম্বর পুজো করে বাকি টাকা গরিব মানুষদের সেবা মূলক কাজে খরচ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরের একাধিক নামকরা পুজো ক্লাব। উত্তরা ক্লাবের পুজোর মঙ্গলবার খুটি পুজোর মধ্য দিয়ে পুজোর মণ্ডপের কাজের সূচনা হল। করোনা থাকায় ধুমধাম না…
Read More
হাথরসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে যৌথভাবে মিছিল করল বাম-কংগ্রেস

হাথরসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে যৌথভাবে মিছিল করল বাম-কংগ্রেস

উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষণকান্ডে উত্তাল দেশ। এবার সিলিগুড়িতে হাথরসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে যৌথভাবে মিছিল করল বাম-কংগ্রেস। এই মিছিলে এদিন বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মীরা একসঙ্গে বিক্ষোভ মিছিলে পা মেলালেন। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস-বামফ্রন্টের জোটের কথা মাথায় রেখেই এই প্রতিবাদ মিছিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। তারই রিহার্সাল শুরু হয়ে গেল শিলিগুড়িতে হাথরসের ঘটনার প্রতিবাদ মিছিলে। এই প্রতিবাদ মিছিলে এদিন সামনের সারিতে দেখা যায় কংগ্রেসের বিধায়ক তথা দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার এবং শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য।
Read More
উত্তরদিনাজপুরের ধর্ষণ কাণ্ডে এফআইআরের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি পুলিশ

উত্তরদিনাজপুরের ধর্ষণ কাণ্ডে এফআইআরের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি পুলিশ

ইসলামপুরের ১২ বছরের নাবালিকার অপহরণ এবং ধর্ষণ কাণ্ডের এফআইআর করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি ইসলামপুর থানার পুলিশ। অভিযোগ নির্যাতিতার পরিবারের। এই ঘটনায় ইতিমধ্যে ইসলামপুর সহ সমগ্র উত্তরদিনাজপুরে ক্ষোভে ফুঁসছে মানুষ। সূত্রের খবর ৬ দিন ধরে ওই নির্যাতিতাকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে কয়েকজন যুবক। গতকাল রাতে সেই নাবালিক তার প্রাণ বাঁচানোর জন্য তার পরিবারের ফিরে আসে , তার শরীর অবনতির দিকে যাওয়ার কারণে তাকে চিকিৎসার জন্য মহাকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সে নাবালিকে সাথে ঘটে যাওয়া ঘটনা পরিবারের লোকজনকে জানিয়েছে ।তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হতো এবং মাঝে…
Read More