করোনা মুক্ত হয়ে আবার লাঠি হাতে মহকুমা শাসক।

করোনা মুক্ত হয়ে আবার লাঠি হাতে মহকুমা শাসক।

করোনা মোকাবিলা করতে লাঠি হাতে নিজেই বেরিয়ে রাজপথে,রাজধর্ম পালন করতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হার মানেন নি। সুস্থ হয়ে উঠেই আবার লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়লেন মাথাভাঙ্গার মহকুমা শাসক জিতিন যাদব। কিছুদিন আগেই করোনায় সংক্রমণ হয়েছিলেন তিনি।হোম আইসেলশনে ছিলেন বেশ কিছুদিন।হোম আইসলেশনে থেকেও বাড়িতে বসে করে গিয়েছিলেন কাজকর্ম।গতকাল রিপোর্ট নেগেটিভ আসে জিতিন বাবুর।গতকাল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় মাথাভাঙ্গা শহরে লকডাউন কার্যকর করতে লাঠি হাতে নিয়ে বেড়িয়ে পড়লেন মহকুমা শাসক জিতিন যাদব।এদিন তিনি মাথাভাঙ্গা শহরে বিনা প্রয়োজনে রাস্তায় নামা সাধারন মানুষকে ফিরিয়ে দেওয়ার পাশাপশি মাথাভাঙ্গা সূটুঙ্গা নদীর তীরে মাছ ধরা মানুষকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিতে উদ্যোগী হয়েছেন। করোনা মোকাবিলায়…
Read More
রাজ্যের বন সহায়ক পদের পরীক্ষায়  এবার যুক্ত হচ্ছে রাজবংশী-কামতাপুরী ভাষা

রাজ্যের বন সহায়ক পদের পরীক্ষায় এবার যুক্ত হচ্ছে রাজবংশী-কামতাপুরী ভাষা

রাজ্য সরকারের বন সহায়ক পদের লিখিত পরীক্ষায় এবার সংযুক্ত হচ্ছে রাজবংশী-কামতপুরী ভাষা।এবার থেকে উত্তরবঙ্গের পরীক্ষার্থীরা তাদের মাতৃভাষা রাজবংশীতে লিখিত পরীক্ষা দিতে পারবে এমনটাই জানা গেছে রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এক্ট 1961 এর নথিভুক্ত ভাষা গুলিতেও এবার পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা।ফলে পরীক্ষার্থীরা এবার বাংলা হিন্দি নেপালির সঙ্গে রাজবংশী-কামতাপুরী ভাষাতেও পরীক্ষা দিতে পারবে ।রাজবংশী-কামতাপুরী ভাষা রাজ্যের অষ্টম তপশীলে সংযুক্ত এবং স্বীকৃত ভাষা। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের পরীক্ষার্থীরা তাদের নিজস্ব রাজবংশী-কামতপুরী ভাষায় স্কুলে পঠনপাঠন সহ পরীক্ষায় এই ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করছে।এর ফলে উপকৃত হবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের ভূমিপুত্র রাজবংশী-কামতপুরী…
Read More
কোডাক অ্যান্ড্রয়েড টিভি

কোডাক অ্যান্ড্রয়েড টিভি

কোডাক টিভি ইন্ডিয়া নিয়ে এসেছে কোডাক অ্যান্ড্রয়েড টিভি। বিভিন্ন মডেলের এই টিভির দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে। এই টিভি পাওয়া যাবে অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে। কোডাক অ্যান্ড্রয়েড টিভি হল সার্টিফায়েড অ্যান্ড্রয়েড টিভি। গুগল অ্যাসিস্ট্যান্ট-যুক্ত এই টিভি কন্ট্রোল করা যাবে স্মার্টফোন/ ট্যাবলেট দ্বারা এবং একে ওয়ার্ক-ফ্রম-হোমের জন্য ব্যবহার করা যাবে ডেস্কটপ হিসেবে। একহাজারেরও বেশি অ্যাপ, ৫ লক্ষেরও বেশি মুভি ও টিভি এপিসোড থেকে পছন্দের সুযোগ থাকবে গ্রাহকদের। ৮ জিবি রম ও ১ জিবি র‍্যাম-সহ এই টিভি দেবে উন্নতমানের পার্ফর্ম্যান্স ও গেমিংয়ের এক্সপিরিয়েন্স। এ৫৩ কোয়াড কোড প্রসেসর ও মালি৪৫০ জিপিইউ এই টিভিকে দ্রুত চলতে সাহায্য করে। ইন-বিল্ট ২৪ ওয়াট আউটপুটের স্পিকার…
Read More
ট্রেনের  টিকিট ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন ,যুক্ত হচ্ছে কিউ আর কোড।

ট্রেনের টিকিট ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন ,যুক্ত হচ্ছে কিউ আর কোড।

 ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে ট্রেনের সংস্কার চলছিল আগেই।এবার করোনা এসে টিকিট ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। করোনার পরিস্থিতিতে শারীরিক দূরত্ব এড়ানোর জন্য দূরপাল্লার ট্রেনের টিকিটে এবার যুক্ত হচ্ছে কিউ আর কোড। রেল সূত্রে খবর, অনলাইনে টিকিট বুকিংয়ের পরই সংশ্লিষ্ট যাত্রীর নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে কিউআর কোডের লিঙ্ক চলে আসবে। তাতে ক্লিক করলেই দেখা যাবে টিকিট। সেই কোড স্ক্যান দেখেই টিকিট পরীক্ষা করবেন রেলের টিকিট পরীক্ষক বা টিটিইরা। এখন একাধিক দূরপাল্লার ট্রেনে টিকিট দেখা হয় ট্যাবে। হাতে নিয়ে কাগজের টিকিট পরীক্ষা করার দিন শেষ। রেল জানিয়েছে, যাঁরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটবেন, তাঁরা তো বটেই, এমনকী যে সব…
Read More
আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে কেন্দ্র সরকার

আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে কেন্দ্র সরকার

করোনা পরিস্থিতিতে দেশ ব্যাপী লকডাউনে গত ৬ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর, দেশ জুড়ে আনলক পর্ব শুরু হওয়ায় কেন্দ্র সরকার ১ সেপ্টেম্বর থেকে ফের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবনা-চিন্তা করছে। ভাবা হচ্ছে, প্রথমে উঁচু ক্লাসের পড়ুয়াদের দিয়ে শুরু করা হবে পঠনপাঠন। সেই অনুযায়ী প্রথম ধাপে দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস এবং এর পরে ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত খোলার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করেছে কেন্দ্র। প্রথম পর্যায়ে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে যেতে বলা হবে। স্কুল চলবে বিভিন্ন শিফটে। সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত,…
Read More
জলপাইগুড়িতে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

জলপাইগুড়িতে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আজ বাইশে শ্রাবণ,বাঙালির সম্মিলিত প্রয়াসে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী জানানোর দিন।গানে-নৃত্যে -কবিতার এই উৎসব ম্লান করে দিয়েছে করোনা। তবুও করোনার আবহে স্বাস্থ্য বিধিনিষেধ মেনে জলপাইগুড়িতে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। জলপাইগুড়ি জেলা তথ্য ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আর্ট গ্যালারিতে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অতিরিক্ত জেলা শাসক রঞ্জন চক্রবর্তী ও জলপাইগুড়ি তথ্য সাংস্কৃতিক আধিকারিক সূর্য ব্যানার্জি। প্রতিবছর ২২শে শ্রাবণ এই দিনটি মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। বর্তমান সময়ে করোনার জন্য কবিগুরুর প্রয়ান দিবসের অনুষ্ঠানটি রাজ্য সরকারের নির্দেশে ছোট করে পালন করা হয়। জেলা…
Read More
৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব করছে রাজ্য সরকার

৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব করছে রাজ্য সরকার

 বেসরকারি বাসের ভাড়া বাড়বে কি না,চলছে টানাপোড়েন । বাস মালিক কর্তৃপক্ষ বারবার দাবি করেছেন, কোভিড পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে গেলে বাস ভাড়া বাড়াতেই হবে। কিন্তু সরকার তা চায়নি। ফলে বেসরকারি বাস তেমন করে রাস্তায় দেখা যায়নি। কিন্তু একদিকে অফিস খুলে গিয়েছে অনেক জায়গায়। তাই স্বাভাবিকভাবে গণপরিবহণের অভাবে মুশকিলে পড়ছিলেন সাধারণ মানুষ। এবার সেই মুশকিল আসানে রাজ্য সরকার সিদ্ধান্ত নেন বেসরকারি বাসের কর মকুব করা হবে। স্বরাষ্ট্রসচিব জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাসের কর মকুব করছে রাজ্য সরকার। তার পাশাপাশি, পুরোন কর মেটালে জরিমানাও মকুব করা হবে বলে জানিয়েছন তিনি। তাছাড়া পুরো বছরের জন্য পারমিট ফি মকুব করা হয়েছে। স্বাভাবিক…
Read More
প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল,রাজ্যসেরা সৌরদীপ দাস

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল,রাজ্যসেরা সৌরদীপ দাস

ছয় মাস পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল। এই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এ প্রথম হয়েছে রায়গঞ্জের সৌরদীপ দাস।রায়গঞ্জের ছেলে হলে সৌরদীপ পড়াশোনা করত ঝাড়খণ্ডের দেওঘরের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে দুর্গাপুরের শুভম ঘোষ এবং ঢাকুরিয়ার শ্রীমন্তী দে। এবছর ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলের পরীক্ষা। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৮৮ হাজার ৮০০ ছাত্রছাত্রী। পরীক্ষায় বসেছিলেন ৭৩ হাজার ১১৯ জন। এদের মধ্যে র‍্যাঙ্ক পেয়েছেন ৭২ হাজার ২৯৮ জন। শুক্রবার জয়েন্ট এন্ট্রাস কাউন্সিল বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র এক ভিডিও কনফারেন্স মারফত বোর্ডের দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন পরীক্ষার ফলাফল।জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে এবছর কাউন্সেলিংয়ে…
Read More
টিকটককে ৪৫ দিন সময় দিলেন ট্রাম্প

টিকটককে ৪৫ দিন সময় দিলেন ট্রাম্প

 ৪৫ দিনের মধ্যে চিনা মালিকানা বদল না করলে এই দু'টি অ্যাপকেই আমেরিকায় নিষিদ্ধ করা হবে, এমনই নির্দেশিকা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷নির্দেশিকায় টিকটক সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, ৪৫ দিন পর কোনও ব্যক্তি বা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যক্তিগত বা সম্পত্তি সংক্রান্ত কোনও লেনদেন ByteDance Ltd (টিকটকের মালিকানা যাদের হাতে রয়েছে)-এর সঙ্গে করতে পারবে না৷ আমেরিকার এই সিদ্ধান্তের ফলে টিকে থাকার জন্য জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাপের মালিকানা বদলের সম্ভাবনা আরও জোরাল হল৷ ইতিমধ্যেই ভারতও টিকটককে নিষিদ্ধ করার পরে আর্থিক ভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে এই চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ তবে মালিকানা বদল করলেও এই দু'টি অ্যাপের আয়ের একাংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে…
Read More
টাকার অভাবে পড়াশোনা বন্ধ হতে চলেছে জলপাইগুড়ির কীর্তি ছাত্রীর

টাকার অভাবে পড়াশোনা বন্ধ হতে চলেছে জলপাইগুড়ির কীর্তি ছাত্রীর

এবারের উচ্চমাধ্যমিকে ৪৪৪ পেয়ে পাস করে তাক লাগিয়ে দিয়েছে ময়নাগুড়ির দিনমজুর কৃষকের মেয়ে লক্ষ্মী রায়।এবছর উচ্চমাধ্যমিক পরিক্ষার জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে ৪৪৪ নম্বর ৮৮.৮% পেয়ে পাশ করেছে।তার প্রাপ্ত নম্বর বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৫, ভূগোলে ৯২, সংস্কৃতে ৯১, দর্শনে ৯১,ইতিহাসে ৮১ নম্বর। তার ইচ্ছা ভবিষ্যতে সে ভূগোল নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়। কিন্তু তার পড়াশোনার অন্তরায় হতে চলেছে অর্থ।জানা গিয়েছে লক্ষ্মীর বাবা শিবু রায় সামান্য কৃষক,মা আরতি রায় গৃহবধূ।অভাবের সংসারে মেয়ের কলেজ ভর্তির টাকা এবং তার আগামী পড়ার খরচ কিভাবে জোগাবে ওই দরিদ্র দম্পতি টা নিয়েই রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের।আগামী ১০তারিখ থেকে কলেজে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। ভর্তির…
Read More
প্রায় দুইমাস পর শিলিগুড়ি কর্পোরেশনে এলেন অশোক ভট্টাচার্য

প্রায় দুইমাস পর শিলিগুড়ি কর্পোরেশনে এলেন অশোক ভট্টাচার্য

করোনা থেকে সুস্থ হয়ে ওঠে প্রায় দুইমাস পর প্রশাসকের চেয়ারে বসলেন অশোক ভট্টাচার্য।গত ১৬জুন অশোক বাবু করোনায় আক্রান্ত হন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর প্রধান। তারপর প্রায় তিনসপ্তাহ বাদে সুস্থ হয়ে বারি ফেরেন তিনি।বাড়িতে এসে আবার হোম আইসলেশনে ছিলেন দীর্ঘ একমাস। অবশেষে প্রায় দুইমাস পর আবার কর্পোরেশনে দেখা গেল তাঁকে।কর্পোরেশনে এসে আজ রবীন্দ্র প্রয়াণ দিবসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন এক অনুষ্ঠানে। তবে তিনি এখন নিয়মিত পুরনিগম এলেও কারো সঙ্গে দেখা করবেন না এইমুহূর্তে এমনটাই জানা গেছে বলে সূত্রের খবর
Read More
মাত্র ৪৯ টাকায় বাজারে এসে গেল করোনার ওষুধ ,কোভিহল্ট

মাত্র ৪৯ টাকায় বাজারে এসে গেল করোনার ওষুধ ,কোভিহল্ট

কোভিড চিকিৎসায় আরো এগিয়ে বিজ্ঞান।বাজারে চলে আসলো কোভিড ট্যাবলেট কোভিহল্ট।এটা ভ্যাকসিন নয়,ট্যাবলেট।মাত্র ৪৯টাকায় পাওয়া যাবে এই করোনার ওষুধ । বিখ্যাত ফার্ম লুপিনের পক্ষ থেকে একটি মৃদু থেকে মাঝারী মানের ওষুধ লঞ্চ করা হয়েছে, যার নাম রাখা হয়েছে কোভিহল্ট। ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গেছে, সেই ফ্যাবিপিরাভির শ্রেণীর কোভিহল্ট।ডিসিজি আই এর তরফ থেকে ইতিমধ্যে জরুরি অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে ছাড়াপত্র। তবে এই ওষুধ যেমন খুশি ভাবেই খাওয়া যাবেনা ।ডাক্তারের পরামর্শ সহ ও রোগীর বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই খাবার অনুমতি দেওয়া হয়েছে ওষুধ। গতকাল বুধবার এই ওষুধ লঞ্চ করা হয়েছে, মাত্র ৪৯ টাকা দামের, ২০০ এমজির একটি পাতা। এই লুপিন লিমিটেডের যে প্রেসিডেন্ট তিনি…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মীদের বিক্ষোভ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মীদের বিক্ষোভ

বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আজ মেডিকেল কর্মচারী সংগঠন বিক্ষোভ দেখাল প্রিন্সিপালের ঘরের সামনে।তারা একই সঙ্গে তাদের দাবিপত্র লিখিত আকারে জমা দেন প্রিন্সিপলকে।তাদের দাবি না মানলে কাজ বন্ধেরও হুঁশিয়ারি দেয় জানা গিয়েছে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ স্বজনপোষন করছে বলে অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ করোনা রোগীর সেবায় যে কর্মচারীরা কাজ করছে তাদের রোটেশন হিসেবে কাজ দেওয়া হচ্ছে না।কিছুজন দিনের পর দিন কাজ করে যাচ্ছেন।আর কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটিতে ফেলছেন না । তাদের আরো অভিযোগ যে কিছু কর্মচারীকে কোভিড চিকিৎসায় ডিউটি না দিয়ে বাকি কর্মচারীদেরকেই ডিউটিতে ফেলে তাদেরকে বিপদে ফেলছে।এছাড়াও হাসপাতাল ঊর্ধতন কর্তৃপক্ষ নানান অজুহাত দেখিয়ে তাদের কথা শুনতে চাচ্ছে…
Read More
ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে  ১০০ শতাংশ সফল বলে দাবি করল রাশিয়া

ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ১০০ শতাংশ সফল বলে দাবি করল রাশিয়া

করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ১০০ শতাংশ সফল বলে দাবি করল রাশিয়া। প্রায় দেড় মাস আগে এই ভ্যাকসিনের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু হয়। এই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে করোনা মোকাবিলার ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কারও শরীরে নেতিবাচক পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। অক্টোবর থেকেই দেশজুড়ে টীকাকরণ শুরু হবে বলেও জানিয়েছে রাশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এখনই রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনকে করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে মানতে নারাজ। রাশিয়ার এই ভ্যাকসিন ট্রায়ালে প্রশংসা করলেও এই ভ্যাকসিন এখনই বাজারে আসার কোনো সম্ভাবনা নেই।ভ্যাকসিনের সমস্ত দিক খতিতে দেখে…
Read More