10
Dec
একের পর এক বিদেশ সফর বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রীর৷ এর আগেও বহুবার বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর ৷ এবারেও মুখ্যমন্ত্রীর নেপাল সফরে অনুমতি দিল না কেন্দ্র৷ যাঁর জেরে নেপাল সফর বাতিল করতে হল তাঁকে৷ এ প্রসঙ্গে নবান্ন বা তৃণমূলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ জানা গিয়েছে নেপালের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে৷ অনুমতি পেলে ১০ থেকে ১২ ডিসেম্বর সেদেশেই কাটাতেন তিনি৷ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি নিজে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ এর পরেই কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠায় নবান্ন৷ আজই সেই…
