25
May
করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল আমজনতা। চারিদিকে শুধু হাহাকার চিত্র। বাড়ছে হাসপাতালের শয্যার সমস্যা। এই পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সেফ হোম। এই উদ্যোগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই করোনা হাসপাতালে পরিণত করা হল পুলিশ হাসপাতালকে। ভবানীপুর কলকাতা পুলিশ হাসপাতাল বদলে হল করোনা চিকিৎসাকেন্দ্রে। রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনই পুলিশ হাসপাতালকে কোভিড চিকিৎসা কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘর থেকে ভারচুয়ালি সেই হাসপাতালের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ কর্মী, হোম গার্ড ও তাঁদের পরিবারের সদস্যরাই শুধু নন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে সাধারণ মানুষও চিকিৎসা করাতে পারবেন এই হাসপাতালে-…
