28
May
ঘূর্ণিঝড় যশের কারণে নষ্ট হয়ে যেতে পারে জমির ধান। এমনটাই আশঙ্কা করে ধান কেটে জমি পারে মজুত করে রেখেছিলেন চাষীরা। কিন্তু মালদায় ঝড়ের থেকেও বেশি হল বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে গেল মজুত রাখা চাষীদের কাটা ধান। পুরাতন মালদা ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটা ধান বৃষ্টির জলে ভেসে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চাষিরা। শুক্রবার সকাল থেকে কেউ কেউ খাল বিলের মধ্যে নেমেই ভেজা ধান কোনরকমে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি এবং যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মূলত বেশি ধান চাষ হয়ে থাকে। আর এখানেই বেশি করে ক্ষতির মুখে পড়েছে ধানচাষীরা। যারা ঝড়ের কারণে আগাম জমি থেকে বোরো…
