প্রতিবন্ধী পাত্রপাত্রীর বিয়েকে ঘিরে জমজমাট আনন্দ জলপাইগুড়ির পাতকাটায়

প্রতিবন্ধী পাত্রপাত্রীর বিয়েকে ঘিরে জমজমাট আনন্দ জলপাইগুড়ির পাতকাটায়

ভাব প্রকাশ করতে না পারলে কি আছে, মনের মিলটায় আসল।আর এই মনের মিলে জীবনসঙ্গী খুঁজে নিল জলপাইগুড়ির অসীম। পাত্র পাত্রী দুজনেই তারা কথা বলতে পারেন না। কানেও শুনতে পান না তারা। এমনই এক কঠিন পরিস্থিতির মধ‍্য দিয়ে চলছিল অসীম পণ্ডিত ও ভগবতী সরকারের জীবন। যদিও প্রথম দেখাতেই একে অপরের প্রেমে মগ্ন হন অসীম ও ভগবতী। শেষে মূক ও বধির এই দুই তরুণ তরুণী সাতপাকেও বাঁধা পড়লেন। জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির বাসিন্দা অসীম। একটি শপিং মলে কাজ করেন তিনি। তাঁর বাবার একটি চায়ের দোকান রয়েছে। অন‍্যদিকে ভগবতীর বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড়বেলতলি গ্রামে। তাদের এই বিয়ের জন্য অনেকেই…
Read More
রাজ্য ভাওয়াইয়ার দরিয়ায় প্রথম  পবিত্র বর্মন, চটকায় টুম্পা

রাজ্য ভাওয়াইয়ার দরিয়ায় প্রথম পবিত্র বর্মন, চটকায় টুম্পা

রাজ্য ৩২তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথমস্থান অধিকার করল পবিত্র বর্মন। জানা গেছে দরিয়া বিভাগে শিল্পী পবিত্র বর্মন প্রথম স্থানের পাশাপাশি চটকা বিভাগেও তৃতীয় হয়েছেন। সূত্রের খবর , চারদিন ধরে চলা এই প্রতিযোগিতায় রবিবার বিজয়ীদের নাম ঘোষণা হয়। অনুষ্ঠানটি শিতলখুচির গোসাইরহাট হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। ভাওয়াইয়ার দরিয়া বিভাগে পবিত্র বর্মন প্রথম স্থানাধিকার অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে শ্যামল সরকার, অনামিকা বর্মন। অন্যদিকে চটকা বিভাগে প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় হন টুম্পা বর্মন, পাঞ্চালি রায় এবং পবিত্র বর্মন।এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলা শাসক। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, জিসিপিএ নেতা বংশীবদন…
Read More
কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে  ৫ বছরের জেল

কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে ৫ বছরের জেল

৬০ বছরের পুরোনো সেই পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। কুকুর মেরে, বিড়াল মেরে ১০ থেকে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত এত দিন। কিন্তু আর নয়, সেই দিন শেষ। কোনও ধরণের পশুদের ওপর অত্যাচার করলে ৫ বছর জেল এবং অন্তত ৭৫ হাজার জরিমানা দিতে বাধ্য হবে। নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে জানা গিয়েছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে…
Read More
নিজের জন্মদিনে পথের দুঃস্থদের খাওয়াল শাশ্বত রায়

নিজের জন্মদিনে পথের দুঃস্থদের খাওয়াল শাশ্বত রায়

নিজের জন্মদিনটা একটু ভিন্ন ভাবে সেলিব্রেশন করল জলপাইগুড়ির দশম শ্রেণীর ছাত্র শাশ্বতরায়। এদিন নিজের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি ৩নং ঘুমটির শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থদের হাতে খাবার তুলে দিল সে। জানা গেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শাশ্বতকে একাজে সহযোগিতা করেছে। সংস্থার সদস্যরা এদিন নিজে হাতে রান্না করা খাবার তুলে দেন এই ছাত্রদের হাতে। খাবারের মেনু ছিলো পোলাও, ডিমের কারী,আলুর চিপস। এই কাজে সংস্থাটির পাশে ছিলেন শিশু শ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুস্থ বাচ্চাদের পাশে দাড়াতে পেরে বার্থডে বয় শাসসত খুব খুশি বলে জানিয়েছেন।
Read More
ভ্যালেন্টাইনস ডে’তে  মহাশূন্যে ভেসে মনের মানুষের কাছে পৌঁছাবে হৃদয়ের চিঠি

ভ্যালেন্টাইনস ডে’তে মহাশূন্যে ভেসে মনের মানুষের কাছে পৌঁছাবে হৃদয়ের চিঠি

ভালোবাসা কি শুধু ক্যালেন্ডারের তারিখেই বাঁধা! সে-তো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ফিরে আসে এক নতুন মোড়কে। তবুও কিন্তু আমরা সকলে এই প্রেম দিবসের সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকি । কেমন হতো যদি আপনার মনের বার্তা মহাকাশে ঘুরে এসে পৌঁছাত আপনার ভালোবাসার মানুষের কাছে! ভাবছেন, কিভাবে? এবারের ভ্যালেন্টাইনস ডে'র আগে এমনই সুযোগ এনে দিয়েছে 'ভার্জিন গ্যালাকটিক'।মনের মানুষকে লাল গোলাপ, হৃদয় আঁকা কার্ড,চকোলেট,টেডি বিয়ার– উপহারের তালিকাটা পুরোনো হতেই পারে। কিন্তু না- বলা কথাটা, মনের কোণে আটকে না থেকে যদি মহাশূন্যে ভেসে বেড়ানোর পর তা হৃদয়ের রঙে রাঙা হয়েই যদি ফিরে আসে আপনার ভালোবাসার মানুষের কাছে। প্রেম দিবস উপলক্ষে বিশেষ মানুষের কাছে ভালোবাসার…
Read More
প্যাম্পার্স-এর #ইটটেকস২ ক্যাম্পেন

প্যাম্পার্স-এর #ইটটেকস২ ক্যাম্পেন

শিশুর সার্বিক উন্নতির লক্ষ্যে পিতামাতার সমদায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য প্যাম্পার্স শুরু করেছে #ইটটেকস২ (#ItTakes2) ক্যাম্পেন। সেলিব্রিটি প্যারেন্ট সোহা আলি খান ও কুণাল খেমু একসঙ্গে প্যাম্পার্সের এই ক্যাম্পেনে যোগ দিয়েছেন। তারা পিতামাতাদের উৎসাহ দিচ্ছেন যাতে দুজনে মিলে শিশুকে স্বাস্থ্যবান ও সুন্দরভাবে গড়ে তোলেন।  প্যাম্পার্সের #ইটটেকস২ সমাজে বার্তা দিতে চায় – শিশুর সার্বিক উন্নতির জন্য পিতা ও মাতার একসঙ্গে গুরুত্বদান করা উচিত। এই বার্তার স্বপক্ষে প্যাম্পার্সের তরফে একটি হৃদয়গ্রাহী ফিল্ম রিলিজ করা হয়েছে, যাতে তুলে ধরা হয়েছে পিতা ও মাতা উভয়েরই সমানভাবে শিশুর যত্নে মনযোগী হওয়ার প্রয়োজনীয়তার কথা। ইকোয়াল প্যারেন্টিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন সোহা আলি খান ও কুণাল খেমু প্যাম্পার্সের এই স্মরণীয় যাত্রায়…
Read More
শ্বশুরবাড়ি গেলেন তৃণা

শ্বশুরবাড়ি গেলেন তৃণা

শেষ হল রাজকীয় বিয়ের পর্ব । এ বার শ্বশুরবাড়ি যাওয়ার পালা । গতকালই নতুন বৌমা’র আলতা রাঙা পায়ের ছাপ পড়েছে শ্বশুরবাড়ির চৌকাঠে । আর নতুন বাড়িতে গিয়েই সকলের নয়নের মণি হয়ে উঠেছেন মিসেস ভট্টাচার্য্য । নায়িকাকে আদর-আপ্যায়ণের কোনও ত্রুটি রাখছেন না শ্বশুর-শাশুড়ি । তাঁদের একমাত্র ছেলে নীল ওরফে জিতু । আর তাঁর নববিবাহিত স্ত্রী তৃণা.... এখন তাঁরাই শ্বশুরবাড়ির সমস্ত আকর্ষণের মধ্যমণি । স্ত্রী’কে নিয়ে নিজের বাড়িতে ঢুকলেন নীল । আচার মেনে সমস্ত নিয়মকানুন পালিত হল । বরণ করলেন নীলের মা রোজি ভট্টাচার্য্য । আলতা পায়ের ছাপ দিয়ে বাড়িতে এল লক্ষ্মী । আর তারপরেই নীলের মা কোলে তুলে নিলেন নতুন বৌমা’কে…
Read More
তৃণমূলে যোগ দিলেন বাহা, ঝিলিক!

তৃণমূলে যোগ দিলেন বাহা, ঝিলিক!

ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একঝাঁক টিভি তারকা। এদিন তৃণমূল নেত্রী দোলা সেন ও তৃণমূল নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী এই টেলিভিশন তারকাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই তারকাদের মধ্যে রয়েছেন রণিতা, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য ও দিশা রায়চৌধুরী। বাহা ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন রণিতা। অন্যদিকে শ্রীতমাকে মানুষ মা ধারাবাহিকের ঝিলিক হিসেবেই চেনেন। সৌপ্তিক জলনুপূর ধারাবাহিকে অভিনয় করে মানুষের কাছে পরিচিত। জয় বাবা লোকনাথ ও মহাপ্রভু শ্রীচৈতন্যতে অভিনয় করেছেন দিশা রায়চৌধুরী।
Read More
গ্রেপ্তার হয়েই বেসুরো তৃণমূল নেতা

গ্রেপ্তার হয়েই বেসুরো তৃণমূল নেতা

ড্রাই পোর্টে গন্ডগোল এবং ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া তৃণমূল কর্মীদের মুখে বেসুরো মন্তব্য। আজ প্রিজন ভ্যানের ভেতর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এনজেপির তৃণমূল নেতা তথা ট্যাক্সী ইউনিয়নের ভাইস সেক্রেটারি বাবু দাস। সূত্রের খবর ভাঙচুরের ঘটনায় গতকাল এবং আজ মিলে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। মূল অভিযুক্ত দাপুটে শ্রমিক নেতা প্রসেনজিৎ রায় এখনো পলাতক। এদিন জলপাইগুড়ি আদালত চত্তরে ক্যামেরার সামনো ক্ষোভ উগড়ে দেন আই এন টি টি ইউ সি নেতা বাবু দাস। তিনি বলেন আমরা সবাই আই এন টি টি ইউ সির সক্রিয় কর্মী। আমাদের জন্য এন যে পি তে এতবড় দল চলে। আর আমরাই গ্রেফতার…
Read More
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা

দীর্ঘদিন পর আলিপুরদুয়ারের আবর্জনা সমস্যার সমাধান হতে চলেছে। এদিন আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক সৌরভ চক্রবর্তী । জানা গেছে আগামীকাল থেকে এর স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে। পুরসভার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার বোর্ডের চেয়ার পার্সেন মিহির দত্ত,তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ বিশিষ্ট নেতারা।এদিন আলিপুরদুয়ার পুরসভার ২০ টি ওয়ার্ডের বজ্য পদার্থ সংগ্রহের জন্য ব্লাংকেট সরবরাহ করা হয়।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন,আলিপুরদুয়ারের আজ ঐতিহাসিক দিন।সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মসূচি শুরু হল।বাড়ি বাড়ি বজ্য পদার্থ সংগ্রহ করা হবে।তারপর তা দুটি জায়গায় রাখা হবে।পরে তা সার…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে চাক্কা জ্যাম  নক্সালবাড়ীতে

কৃষি আইন বাতিলের দাবিতে চাক্কা জ্যাম নক্সালবাড়ীতে

কৃষক বিরোধী ৩টি আইন বাতিলের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভার নেতা কর্মীরা। এদিন নকশালবাড়ি রথখোলা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বলে সূত্রের খবর। তাদের দাবি , সর্বনাশা কৃষক বিরোধী ৩টি আইন বাতিল সহ অন্ন দাতা কৃষকদের উপর দমন পীড়ন বন্ধ করতে হবে। দিল্লিতে আন্দোলনরত লড়াকু কৃষকদের জল খাবার শৌচাগার বন্ধ করেছে, বিজেপি সরকার, এই ধরনের অন্যায় ও অমানবিক কাজের বিরুদ্ধে সারা দেশবাসী লক্ষ্ লক্ষ্ মানুষ আজ আমরা রাস্তায়, চাক্কা জ্যামের মাধ্যমে তীব্রভাবে ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি।অবিলম্বে কৃষি আইন বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পাহাড়পুরে

কৃষি আইন বাতিলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পাহাড়পুরে

কৃষি আইন স্থগিতে আস্থা নেই বিরোধীদের, পুরো কৃষি আইন বাতিলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বামপন্থী কৃষক সংগঠনের যৌথমঞ্চ। জানা গেছে শনিবার সকাল থেকেই জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় কয়েকশো শ্রমিক-নেতাকর্মী। মঞ্চের তরফে জানানো হয়েছে, কৃষি আইন বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনে পথে নামতে বাধ্য হবেন তাঁরা । এদিন অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যানবাহন । যানজট রুখতে পুলিশকে উদ্যোগ নিতে হয়েছে।
Read More
শিলিগুড়ি শহরের যানজট সমস্যা মেটাতে উদ্যোগী এসজেডি

শিলিগুড়ি শহরের যানজট সমস্যা মেটাতে উদ্যোগী এসজেডি

শিলিগুড়ি শহরে যানজটের সমস্যা নিত্যনৈমিত্তিক । উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী যেভাবে ব্যবসায়িক এবং সেইসঙ্গে অন্যান্য কারণে বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় রাস্তাঘাট বাড়েনি। শিলিগুড়ির দীর্ঘদিনের বিধায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যও এই সমস্যার সমাধান করতে পারেনি। শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে উদ্যোগী বর্তমান সরকার। তাই শিলিগুড়ির যানজট মোকাবেলায় বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। শিলিগুড়ি চাঁদমনির কাছে প্রায় 2 কোটি টাকা ব্যয় একটি রাস্তা তৈরি করা হচ্ছে। যে রাস্তাটি শিলিগুড়ি মাটিগাড়া থেকে ওল্ড মাটিগাড়া রোড যুক্ত হবে। তবে এই রাস্তা তৈরির ক্ষেত্রে স্থানীয় জমিদাতাদের সাথে আজ কথা বলে সমস্যা মেটাতে চামটা এলাকায় যান SJDA-এর ভাইস চেয়ারম্যান নান্টু…
Read More
অস্কার পুরস্কারের দৌড়ে শর্টফিল্ম নটখট

অস্কার পুরস্কারের দৌড়ে শর্টফিল্ম নটখট

অস্কার খেতাবের দৌড়ে বিদ্যাবালান অভিনীত স্বল্পদৈর্ঘের ছবি নটখট। নিন্দুকেরা বলে থাকেন যে বিশ্বদরবারে এখনও পর্যন্ত সেই সব ভারতীয় ছবিই সমালোচকদের কাছে বেশি জনপ্রিয় হয়েছে, যেগুলোর বিষয় হিসেবে উঠে এসেছে কোনও না কোনও সমস্যা। তৃতীয় বিশ্বের দারিদ্র্যের সমস্যা এবং জনজীবনে তার করুণ প্রভাবের স্থিরচিত্র থেকে ছায়াছবি- সবই না কি বিদেশে দারুণ প্রশংসিত হয়। কথাটা সত্যি কি না বলা মুশকিল! তবে সম্প্রতি ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর বেস্ট শর্ট ফিল্মস বিভাগে ভারত থেকে বিদ্যা বালন অভিনীত যে স্বল্পদৈর্ঘের ছবিটি মনোনয়ন পেল, তা শুধুই তৃতীয় বিশ্বের বা বলা ভালো ভারতের সমস্যা নয়। এই সমস্যাটি জর্জরিত করে রেখেছে সারা বিশ্বকেই। লিঙ্গবৈষম্য এবং তার জেরে নারীদের লাঞ্ছনার…
Read More