01
Feb
সিনেমাপ্রেমিদের জন্য সুখবর৷ স্বাস্থ্যবিধি মেনে আগামী সোমবার থেকে ১০০ শতাংশ আসনে দর্শক বসাতে পারবেন সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এ দিন জারি করা নতুন একটি নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, কোভিড-১৯ লকডাউনের পর্যায়ক্রমিক স্বাচ্ছন্দ্যের একটি অংশ হিসাবে সোমবার থেকে ভারত জুড়ে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিকে একশো শতাংশ আসনে দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়েকর ট্যুইট করে জানান, চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে সংশোধিত এসওপি জারি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সমস্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রেক্ষাগৃহগুলিকে সমস্ত আসনে দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে। প্রসঙ্গত, ২৭ জানুয়ারি করোনা মোকাবিলায় নজরদারি অব্যাহত রাখার পরামর্শ দিয়ে নতুন…
