কাঠবোঝাই দুই মারুতি আটক বীরপাড়ায়

কাঠবোঝাই দুই মারুতি আটক বীরপাড়ায়

লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ দুই গাড়িকে আটক করল বনদপ্তর। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে বীরপাড়া পাগলিঝোড়া এলাকায় অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। তারা জানিয়েছেন দুটি মারুতি গাড়ি থেকে এই মূল্যবান কাঠ উদ্ধার হয় । যার বাজার দর আনুমানিক দশ লক্ষ টাকা ।উদ্ধারকৃত কাঠ ও গাড়ি দলগাঁও রেঞ্জে নিয়ে আসা হয়েছে।
Read More
বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল ঘোষিত

বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল ঘোষিত

২০২০-২১ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। ব্যাংকের মোট ব্যবসা (ডিপোজিট ও অ্যাডভান্স) ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫১ লক্ষ-কোটি টাকায় পৌঁছেছে। ২০২০-এর আগস্টে পাঁচ বছর পূর্ণ করা এই ব্যাংক ৫১৯৭টি ব্যাংকিং ইউনিট ও ব্রাঞ্চের মাধ্যমে পরিষেবা দেয় ২.২৫ কোটি গ্রাহককে। ব্যাংকের কর্মীর সংখ্যা ৪৭,২৬০। বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ব্যাংকের আমানত ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট আমানতের পরিমাণ ৭১,১৮৮ কোটি টাকা। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বেড়েছে ৬২ শতাংশ এবং মোট আমানতের সিএএসএ অনুপাত বর্তমানে ৪৩ শতাংশ। অ্যাডভান্সের দিক থেকে এই ব্যাংকে বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি ঘটেছে ২৩…
Read More
পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়ার প্রস্তাব এলেও প্রত্যাখ্যান করেছেন বিমল, আপাতত নজর ডুয়ার্স

পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়ার প্রস্তাব এলেও প্রত্যাখ্যান করেছেন বিমল, আপাতত নজর ডুয়ার্স

তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে উঠতেই নিজের প্রভাব ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিমল গুরুং। এদিন তরাইয়ের দাগাপুরে এক দলীয় কর্মীসভায় যোগ দিয়ে ফের একবার বিজেপির বিরূদ্ধে বিষেদগার উগড়ে দিলেন একদা পাহাড়ের দোর্দন্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। তিনি জানান পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়তে বিনয় তামাং এর সঙ্গে মধ্যস্থতা করতে রাজ্যের তরফে বিমল গুরুংয়ের কাছে প্রস্তাব এলেও সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে । শিলিগুড়ির দাগাপুরে এদিন এক কর্মিসভা শেষে সাংবাদিকদের একথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। তিনি আরও জানান,পাহাড়ে তৃনমূলকে জয়ী করতে একাই সক্ষম। সেখানে বিনয় বা অনীতের প্রয়োজন নেই। তবে এখন তিনি ব্যাস্ত রয়েছেন ডুয়ার্সে। ডুয়ার্সের বিভিন্ন গ্রামে…
Read More
পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সাইকেল রেলি তৃণমূলের

পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সাইকেল রেলি তৃণমূলের

পেট্রোল, ডিজেল,রান্না গ্যাস সহ পেট্রোপণ্যের বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিলে নামল দার্জিলিং(সমতল) জেলার তৃণমূল যুব ছাত্র সংগঠন । জানা গেছে এদিন ওই প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি কলেজ থেকে কোর্টমোড় হয়ে হিলকার্ট রোড ধরে এয়ারভিউ মোড় পর্যন্ত যায়। এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলার যুব তৃণমূল সভাপতি কুন্তল রায়, তৃণমূল নেতা নির্ণয় রায়, বিশ্বজিৎ সরকার, চাঁদ ব্যানার্জি সহ অন্যান্য ছাত্র যুব তৃণমূল নেতারা। জেলা যুব সভাপতি কুন্তল রায় জানান দিনের পর দিন তেলের দাম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।অথচ কেন্দ্রীয় সরকার এসব কর্ণপাত করছেন না। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল ছাত্র যুব সংগঠন তাই পথে…
Read More
কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর রেলি ইসলামপুরে

কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর রেলি ইসলামপুরে

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর রেলিতে অংশ নিল কয়েকজহাজার মানুষ। জানা গেছে এদিন চাকুলিয়া বিধানসভার বিধায়ক আলী ইমরানের নেতৃত্ব এই ট্রাক্টর রেলি বের হয়। বুধবার এই রেলিকে কেন্দ্র করে সরগরম ছিল শহর ইসলামপুর। বিধায়ক জানান ,ধর্ম এবং জাতের নামে মোদি সরকার যতই সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে বিভাজন করতে চেষ্টা করুক তাতে আর কোনো কাজ হবে না। আজকে তাই সমস্ত কৃষক দল মত নির্বিশেষে এই আন্দোলনে শামিল হয়ে বুঝিয়ে দিয়েছে যে মোদি সরকারের নীতি আর কাজ করবে না ।এখানে হিন্দু মুসলিম শিখ ঈশাই আমরা সব ভাই ভাই হয়ে আছি। এখন সমস্ত কৃষক এক হযেই লড়াই করবো কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে।তিনি বলেন, এদিন প্রায়…
Read More
পেট্রোল পাম্পের মালিককে অস্ত্র দেখিয়ে ছিনতাই

পেট্রোল পাম্পের মালিককে অস্ত্র দেখিয়ে ছিনতাই

বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্পের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিল ডাকাতদল। এই ঘটনায় পেট্রোল পাম্পের মালিকের ছেলেকে লোহার রড দিয়ে কান ছিড়ে ফেলেছে ডাকাতদল বলে এমনটাই জানা গেছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বুধিয়া স্ট্যান্ড এলাকায়।ঘটনায় রীতিমত থমথমে অবস্থা মালদার ইংরেজবাজার এলাকা। জানা গেছে , পুকুরিয়া থানার পীরগঞ্জ কুচিয়াহি এলাকায় ওই চিকিৎসক এর একটি পেট্রলপাম্প আছে। সেই পেট্রলপাম দেখাশোনা করে তার বাবা মোহাম্মদ আকিমুদ্দিন। বেশ কিছুদিন আগে ওই চিকিৎসক ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বর্তমানে সে পেট্রলপাম্পে দেখাশোনা করতেন। মঙ্গলবার রাত্রে তার বাবা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তখনই বুধিয়া স্ট্যান্ডে বেশ কিছু দুষ্কৃতী তার পথ আটকায়…
Read More
স্টল বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে

স্টল বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে

নিউটাউন বাজারে স্টল বন্টন নিয়ে বিস্তর অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে বাজারের কিছু ব্যবসায়ী স্টল না পেয়ে এদিন জেলার সভাপতি মৃদুল গোস্বামী এবং পুরপ্রশাসক মিহির দত্তকে আটকে বিক্ষোভ দেখায় তারা। স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে বাজারের স্টল বিক্রি হয়েছে। বাজারের ওই স্টলগুলি তিনতিন বার উদ্বোধন হয় বলেও অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।তাদের অভিযোগ,আমরা স্থানীয় বলে জায়গা পাচ্ছিনা। এই বাজার টিতে ৬৬ টি স্টল রয়েছে।উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৪ কোটি টাকা ব্যায়ে এই সুপার মার্কেট নির্মান করে।দীর্ঘদিন রাস্তায় বাজার বসেছে।এদিন স্টল ও বাজার উদ্বোধন হওয়ায় ব্যাবসায়ীরা এখন এই বাজারেই বসবেন।যদিও ভোটের মুখে এটি চালু হল।
Read More
”স্তনের ত্বকে হাত না পড়লে ধর্ষণ নয় ”  রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

”স্তনের ত্বকে হাত না পড়লে ধর্ষণ নয় ” রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

ধর্ষণ ও যৌননিগ্রহ নিয়ে বম্বে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। জানা গেছে আজ ভারতের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে সেই বিষয়ে স্থগিতাদেশ দেন । উল্লেখ্য গতকয়েকদিন আগে বম্বে হাইকোর্টে এক মামলার শুনানির সময় পোশাকের ওপর দিয়ে স্তনে হাত দিলেও ধর্ষণ নয় বলে বিবেচিত হবে এমনই রায় ঘোষণা হতেই বিচারব্যবস্থা নিয়ে শোরগোল পরে যায় দেশজুড়ে। আজ সেই শুনানির ওপর স্থগিতাদেশ দিল মহামান্য সুপ্রিমকোর্ট।
Read More
আমরাও হাতে চুড়ি পড়ে নেই

আমরাও হাতে চুড়ি পড়ে নেই

ধর্মীয় জলসায় এসে জ্বালামুখী বক্তব্য দিলেন আব্বাস সিদ্দিকী। মালদায় এক ধর্মীয় সভায় যোগ দিয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সারা রাজ্য জুড়ে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন এই ধর্মীয়নেতা। আব্বাস সিদ্দিকি জানিয়েছেন আসন্ন বিধানসভায় চল্লিশেরও বেশি আসনকে টার্গেট করে এগোচ্ছে তাঁদের নতুন রাজনৈতিক পার্টি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। তিনি জানান বিজেপি দশটা মারলে আমরা কুড়িটা মারবো। মালদার বামনগ্রামে ধর্মীয় সভায় যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকীর। জানা গেছে , মঙ্গলবার এক ধর্মীয় জলশায় যোগ দেন তিনি।এরপর প্রকাশ্যে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,আমি বলেছিলাম ৪৪ টা আসন আমাকে দেন আড়াইশো টা আপনি নেন।কিন্তু দেখছি প্রশাসন দিয়ে জুলুম করছে।গায়ের…
Read More
স্মৃতিসৌধ নির্মাণ শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডে

স্মৃতিসৌধ নির্মাণ শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডে

স্থানীয় মানুষদের প্রচেষ্টায় স্মৃতি সৌধ নির্মাণ হল শিলিগুড়ির সুকান্ত পল্লীতে। জানা গেছে এদিন ৩২ নং ওয়ার্ডে এলাকার স্বরূপ দে, বিরাজ সরকার এবং চন্দ্রিমা রায়ের স্মৃতি সৌধ উন্মোচিত হল। সৌধটি উন্মোচন করেন ওয়ার্ডের বয়ো:জ্যেষ্ঠ মধুরানী দত্ত। পাশাপাশি করোনা সংক্রমন কালে যারা প্রথন সারিতে থেকে কাজ করেছেন তাদেরও স্মারক ও খাদা পরিয়ে সন্মান জানান হয় উদ্যক্তাদের পক্ষ থেকে।এদিন মেডিকেল কলেজের ডিন সন্দিপন সেনগুপ্ত,ডি আই সি ও জগদীশ রায়,চিকিতসক অনিরুদ্ধ ঘোষ সহ বেশ কিছু পুলিশ আধিকারিকদের।উপস্থিত উদ্যক্তা বিকাস সরকার জানান,শুধু স্মৃতি সৌধ নির্মানই নয়,এখন থেকে তারা স্থানীদের যে কোন সমস্যায় পাশে দাড়াবার অঙ্গিকার বদ্ধ হন।
Read More
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বাইক, গ্যাস নিয়ে মিছিল যুব কংগ্রেসের , গ্রেপ্তার

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বাইক, গ্যাস নিয়ে মিছিল যুব কংগ্রেসের , গ্রেপ্তার

লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে পথে নামল কংগ্রেসের যুব সংগঠন। এদিন এই প্রতিবাদ শিলিগুড়ির হিলকার্ট রোড ধরে হাসমিচকে এসে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করতে চাইলে পুলিশ কংগ্রেস কর্মীদের বাধা দেয় পুলিশ। বেশ কয়েকজন যুব কর্মীর সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি বাঁধলে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয় বলে জানা গেছে । কংগ্রেস নেতা মোহন শর্মা জানান কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। কংগ্রেস সত্তর বছরে যা কিছু করেছে বিজেপি তা ছয়-সাত বছরে সব বেঁচে দিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমে কোনো বক্তব্য দিচ্ছে না।তিনি জানান এর প্রতিবাদে তারা আন্দোলন চালিয়ে যাবে। তার অভিযোগ পুঁজিপতির সরকার শুধুমাত্র ব্যবসায়ীর দালালি করছে। এর উচিত জবাব দেবে জনগন ভোট বাক্সে।
Read More
ভোটার কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশী

ভোটার কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশী

পুলিশের বিশেষ অভিযানে ফুলবাড়িতে ধরা পড়ল বাংলাদেশি যুবক। আটক যুবকের নাম চঞ্চল দাস। জানা গেছে কাঁটাতার পেরিয়ে এপারে ফুলবাড়িতে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল ওই যুবক। পুলিশ জানিয়েছে ওই যুবক বেশ কয়েকদিন মাস যাবত ভোটার তালিকায় নাম তোলার চেষ্টার পাশাপাশি আধার কার্ড তৈরির চেষ্টা চালাচ্ছিল। এদিন শিলিগুড়ির এনজেপি থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় ওই যুবক । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে চঞ্চল সম্প্রতি বাংলাদেশের বগুড়া জেলার জগন্নাথপুর এলাকা থেকে সীমান্ত টপকে ভারতে ঢোকে। সে শেরপুর থানা এলাকার বাসিন্দা। বিগত তিন চার মাস যাবত সে ভারতের ফুলবাড়ি এলাকায় বসবাস করছিল। বুধবার ধৃত বাংলাদেশীকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।নিউ জলপাইগুড়ি থানা…
Read More
প্রধানমন্ত্রীর ছবিতে পানের পিক ফেলে অবমাননার অভিযোগ, চাঞ্চল্য , বিক্ষোভ মিছিল তুফানগঞ্জে

প্রধানমন্ত্রীর ছবিতে পানের পিক ফেলে অবমাননার অভিযোগ, চাঞ্চল্য , বিক্ষোভ মিছিল তুফানগঞ্জে

প্রধানমন্ত্রীর ব্যানারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পানের পিক ফেলার অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জে। জানা গেছে তুফানগঞ্জের তিন নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী এবং জেলার সাংসদ নিশীথ প্রামাণিকের যৌথ ছবি দিয়ে পোস্টের লাগানো হয় বিভিন্ন এলাকায়। বিজেপির অভিযোগ ও ব্যানারে কোনো দুষ্কৃতী বা দুষ্কৃতীর দল এই কাজ করেছে। দেশের প্রধানমন্ত্রীর ছবিতে এরূপ ঘটনায় ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ উভয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। এবং সরাসরি অভিযোগের তীর রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও বা তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টিকে হাস্যকর বলে দাবি করা হয়েছে। এই ঘটনার…
Read More
স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরেই নেশার আসর বসার অভিযোগ

স্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরেই নেশার আসর বসার অভিযোগ

সন্ধ্যা হতেই স্বাস্থ্য কেন্দ্র পরিসরে ভিড় জমাচ্ছে সমাজ বিরোধীরা। চলছে নানা অসামাজিক কাজ। মাঠ জুড়ে পরে থাকছে মদের বোতল , নেশা সামগ্রীর ট্যাবলেট , কফ সিরাপের বোতল ইত্যাদি। এই ঘটনায় রীতিমত ফুঁসছে পুরাতন মালদার মৌলপুর এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় থানায় জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও এব্যাপারে পুরাতন মালদার বিএমওএইচ ডা: জয়দীপ মজুমদার জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। দু'দিন হলো আমি এখানে দায়িত্ব পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে । প্রয়োজনে পুলিশের সহযোগিতায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট এলাকার মানুষদের অভিযোগ, রাত হতেই এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রাস্তা দিয়ে সাধারণ মানুষ একা চলাচল করতে সাহস পাচ্ছেন…
Read More