ট্যাব কেনার টাকা বিলি নিয়ে দূর্নীতির অভিযোগ বিজেপির

ট্যাব কেনার টাকা বিলি নিয়ে দূর্নীতির অভিযোগ বিজেপির

এবার ট্যাব কেনার টাকাতেও দুর্নীতির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলা বিজেপির এই ট্যাব কেনার টাকার দুর্নীতির অভিযোগ সামনে আনতেই শোরগোল জেলা জুড়ে।বিজেপির জেলার সাধারন সম্পাদক সুমন কাঞ্জিলাল সাংবাদিক সন্মেলন করে এই অভিযোগ তুলেছেন। বিজেপির অভিযোগ বেশ কিছু শিক্কার্থীর মোবাইলে ট্যাব কেনার ১০ হাজার টাকা ঢোকার মেসেজ এলেও টাকা ঢোকে নি। আবার অনেকের প্রথমে মেসেজ এলে পরে ফেইল মেসেজ ঢুকছে। ফলে ব্যাংকে দৌড় ঝাপ করতে গিয়ে হয়রানির স্বিকার হচ্ছেন শিক্ষার্থী ও তাদের পরিবারের লোকেরা। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে প্রশাসন। ফেইল মেসেজ এসেছে তার মানে টাকা দেওয়া হয় নি। টাকা একাউন্টে এলে তবে মেসেজ আসবে…
Read More
ব্রাউন সুগার সহ দুজনকে আটক করল মাটিগাড়া থানার পুলিশ।

ব্রাউন সুগার সহ দুজনকে আটক করল মাটিগাড়া থানার পুলিশ।

এককেজি ব্রাউন সুগার, নগদ চার লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। জানা গেছে গোপনসূত্রে খবর পেয়ে এদিন মাটিগাড়া খাপরাইল মোড় থেকে বাস থেকে নামা দুজনকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ব্রাউন সুগার এবং টাকা উদ্ধার করে পুলিশ। মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা খাপরাইল মোড়ে বাস থেকে নামছিল,ঠিক সেই সময় তাদের পকড়াও করে পুলিশ ।তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা মালদা থেকে এই মাদক শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল । ধৃতদের নাম ইসমাইল হক,বয়স ৩৮,বাড়ি কালিয়াচক মালদা ।অপর ধৃত মোহাম্মদ কৌশার,বয়স ২২,বাড়ি বিশ্বাস কলোনি,মাটিগারা ।মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তুলে…
Read More
তেলের ট্যাংকারের সঙ্গে গাড়ির ধাক্কায় ভয়াবহ আগুন কালিঝোরায়

তেলের ট্যাংকারের সঙ্গে গাড়ির ধাক্কায় ভয়াবহ আগুন কালিঝোরায়

গভীর রাতে তেলের ট্যাংকার এবং একটি মালবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ১০নং জাতীয় সড়কে। ঘটনায় তেলের ট্যাংক লিক হয়ে দুটো গাড়িতেই আগুন ধরে যায়। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে কালিঝোড়ার কালিখোলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে রাত দুটো নাগাদ তেলের ট্যাংকারের সঙ্গে গাড়িটির সজোরে মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। কয়েকঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। বেশকয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুজনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
Read More
সবলা মেলা  বারবিশায়

সবলা মেলা বারবিশায়

আলিপুরদুয়ার জেলা সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে কুমারগ্রাম ব্লকের বারবিশা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে । এই মেলা চলবে ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত । আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে । মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্ধোধন করেন রাজ্য সরকারের বঙ্গরত্ন প্রাপ্ত রাজেন্দ্রনাথ দাস এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার সহ অন্যন্য বিশিষ্ট জনেরা । এই সবলা মেলা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় ও উপভোক্তাদের জমির পাট্টা বিতরণ করা হয় মহিলাদের সেলাই মেশিন ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয় । এদিন সবলা মেলা স্বনির্ভর গোষ্ঠীর স্টল গুলি পরিদর্শন করেন…
Read More
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলিপুরদুয়ারে মিছিল করল চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীরা

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলিপুরদুয়ারে মিছিল করল চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীরা

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দুদিন কর্মবিরতির ডাক দিয়েছে সারা রাজ্যের চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মী এবং ঠিকাদাররা। এর ফলে রাজ্যজুড়ে দুদিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথা জানিয়েছে শ্রমিকরা। এদিন আলিপুরদুয়ারে চুক্তিভিত্তিক শ্রমিক এবং ঠিকাদার যৌথ মঞ্চ মাসিক বেতন বৃদ্ধি, ইএসআই সহ সাতদফা দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল করেন বলে জানা গেছে। যৌথ মঞ্চের অভিযোগ, তাদের এই দাবিগুলি নিয়ে গত বছর ১৪ ই ডিসেম্বর রাজ্য বিদ্যুৎ মন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিগুলো স্বপক্ষে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি সরকারের তরফে। তাই অবিলম্বে তাদের দাবিগুলো পূরণ করতে হবে এই দাবি তুলে আগামী ২ ও ৩ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে…
Read More
বেহাল রাস্তায় উল্টে গেল পাট বোঝাই ট্রাক্টর

বেহাল রাস্তায় উল্টে গেল পাট বোঝাই ট্রাক্টর

বেহাল রাস্তায় উল্টে গেল পাট বোঝাই ট্রাক্টর। ঘটনায় স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাল মালদার হরিশচন্দ্রপুরের ৮১ নং জাতীয় সড়কে। স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কে বড়ো বড়ো গর্তে ভর্তি। কোথাও পিচ, পাথর উঠে গিয়ে গর্তে জল জমে রয়েছে। তার উপরে রয়েছে অসংখ্য স্পিড ব্রেকার। স্থানীয় সূত্রে জানা গেছে তুলসীহাটা থেকে হরিশ্চন্দ্রপুর রাস্তায আসছিল পাট বোঝাই ট্রাকটরটি। রাস্তা খারাপ হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাট বোঝাই ট্রাকটরটি। রাস্তার খানাখন্দে ট্রাকটরের চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাট বোঝাই ট্রাকটরটি উল্টে যায় রাস্তার মধ্যেই। কোনো হতাহতের খবর না এলেও দীর্ঘদিন ধরে ওই রাস্তাগুলির বেহাল দশার জন্য ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবিতে সরব…
Read More
দুদিন কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ রাজ্য চুক্তিভিত্তিক কর্মী ইউনিয়নের , বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রাজ্য জুড়ে

দুদিন কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ রাজ্য চুক্তিভিত্তিক কর্মী ইউনিয়নের , বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রাজ্য জুড়ে

ন্যূনতম বেতন ২১হাজার টাকা দিতে হবে এবং পিএফ esi সহ ৭ দফা দাবি তুলে আগামী ফেব্রুয়ারির ২ ও ৩ তারিখ কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ঠিকা কর্মী ইউনিয়ন। ইউনিয়নের তরফের বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয় তাদের এই দাবিগুলি নিয়ে গত বছর ১৪ ই ডিসেম্বর রাজ্য বিদ্যুৎ মন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিগুলো স্বপক্ষে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি সরকারের তরফে। তাই অবিলম্বে তাদের দাবিগুলো পূরণ করতে হবে এই দাবি তুলে আগামী ২ ও ৩ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে ইউনিয়নের তরফে। এদিন সংগঠনের তরফ এ জানানো হয়েছে তাদের এই…
Read More
সাইনা নেহওয়ালের বায়োপিক খুব শীঘ্রই

সাইনা নেহওয়ালের বায়োপিক খুব শীঘ্রই

আবার সিলভার স্ক্রিনে ফিরতে চলেছেন পরি । তাঁকে দেখা যাবে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে । পাশাপাশি নেটফ্লিক্সের ‘হোয়াইল অ্যা গার্ল অন দ্য ট্রেন’ ছবিতেও কাজ করেছেন তিনি । সম্প্রতি জানা গিয়েছে, সাইনার বায়োপিকটিও মুক্তি পাবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে । লকডাউনের পর সিনেমা হল খুললেও এখনও হলমূখী নন সাধারণ দর্শকরা । করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অনেকেই সিনেমাহল এড়িয়ে চলছেন । তার থেকে বাড়িতে বসে সিনেমা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন সাধারণ মানুষ । পাশাপাশি গত নভেম্বর থেকে সিনেমাহল খুললেও তাতে অর্ধেক দর্শক ঢোকার অনুমতি দেওযা হচ্ছে ।
Read More
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে রাজেশ-তাপস খুনের সিবিআই তদন্ত হবে- আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রীর

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে রাজেশ-তাপস খুনের সিবিআই তদন্ত হবে- আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রীর

রাজ্যের ক্ষমতায় বিজেপি আসলে দারিভিটের ঘটনায় মৃত তাপস-রাজেশের তদন্তে সিবিআই তদন্ত হবে বলে এদিন সাফ জানিয়ে দিলেন উত্তরদিনাজপুরের সাংসদ দেবশ্রী চৌধুরী।সাংসদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তে সমর্থন জানান নি। তাই বিজেপি সরকার আসলে টা অনুমোদন করা হবে বলে জানান সাংসদ। বৃহস্পতিবার ইসলামপুরে এসে দাড়িভিট কান্ড সম্পর্কে এমনই জানালেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। পাশাপাশি তিনি ইসলামপুরের পুরাতন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় বিজেপির দেওয়াল লিখন প্রসঙ্গে বলেন,নির্বাচনে বড় ভূমিকা পালন করে দেওয়াল লিখন। তবে পশ্চিমবঙ্গে দেওয়াল লিখনকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে। এ ক্ষেত্রে আমরা কোন হিংসার আশ্রয় নেব না ।তিনি বলেন,…
Read More
নেতাজীর সামনে হাটু গেড়ে বসে ক্ষমা চেয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

নেতাজীর সামনে হাটু গেড়ে বসে ক্ষমা চেয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

নেতাজী জয়ন্তীতে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ এনে এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান, পুষ্প অর্পণ এবং হাটু গেড়ে ক্ষমা চেয়ে প্রতিবাদ জানাল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র-যুব সংগঠন। তৃণমূলের অভিযোগ ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টরিয়ায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। এই অভিযোগ এনে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে এবং পরোক্ষে নেতাজিকে অপমান করা হয়েছে বলে দাবি তৃনমূলের। এরই প্রতীকি প্রতিবাদ স্বরূপ আজ শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে পরোক্ষে বিজেপির বিরুদ্ধে প্রতিবাড জানাল এমনটাই জানিয়েছেন জেলার তৃণমূল নেতা কুন্তল রায়। উল্লেখ্য গত ২৩শে জানুয়ারি কেন্দ্র সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতার ভিক্টোরিয়ায় নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৫তম জন্মদিবস পালন…
Read More
ধুপগুড়িতে লাইনচ্যুত মালবাহী ট্রেন

ধুপগুড়িতে লাইনচ্যুত মালবাহী ট্রেন

মালবাহী ট্রেনের লাইনচ্যুত ঘটনায় চাঞ্চল্য ছড়াল ধুপগুড়ির খলাইগ্রাম রেলস্টেশনে। জানা গেছে বুধবার রাতে সাড়ে দশটা নাগাদ একটি মালবাহী ট্রেনগাড়ি লাইনচ্যুত হয়ে যায়। সূত্রের খবর ট্রেনটি ধুপগুড়ি রেলস্টেশনের দিকে যাচ্ছিল।আচমকাই ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় তড়িঘড়ি খবর দেওয়া হয় ধুপগুড়ি রেলস্টেশনে । স্টেশনের আরপিএফ কর্মী এবং আলিপুরদুয়ার ডি আর এম অফিস আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। আধিকারিকরা জানিয়েছেন ৪৩ টি বগি নিয়ে ট্রেনটি ধূপগুড়ির দিকে যাচ্ছিল,স্টেশনের ৩ নং লাইন থেকে মেইন লাইনে ওঠার পথে বিপত্তি ঘটে।ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট এলাকার রেলের ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু রায়।জানা গেছে মেইন লাইনে লাইন চ্যুত ট্রেন থাকায় মেইন লাইন দীর্ঘক্ষন বন্ধ থাকে।ট্রেন চলাচল ব্যাহত হয়।
Read More
প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে নিসান ইন্ডিয়া

প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে নিসান ইন্ডিয়া

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে নিসান ইন্ডিয়া। এই উপলক্ষে দেশের গ্রাহকদের ৭২০টিরও বেশি নতুন নিসান ম্যাগনাইট ডেলিভারি দেওয়া হচ্ছে। ভারতের গ্রাহকদের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষায় নিসানের এই পদক্ষেপ। একইসঙ্গে একমাসব্যাপী ১২তম ‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন শুরু করল নিসান ইন্ডিয়া। ‘হ্যাপি উইথ নিসান’ ক্যাম্পেন চলাকালীন গ্রাহকরা নানারকম বিশেষ সুবিধা পাবেন, যেমন ফ্রি ৬০-পয়েন্ট ভেহিকেল চেক-আপ, ফ্রি কার টপ ওয়াশ, ফ্রি অয়েল ফিল্টার, নির্বাচিত পার্টস ও অ্যাক্সেসরিজে ৫০ শতাংশ অবধি ডিসকাউন্ট ও লেবার চার্জে ২৫ শতাংশ অবধি ডিসকাউন্ট। বর্তমানে অল-নিউ নিসান ম্যাগনাইট নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে বুকিং চলছে প্রারম্ভিক মূল্যে। এই বিগ, বোল্ড, বিউটিফুল ও ‘কারিসমাটিক’ এসইউভি পাওয়া…
Read More
শিলিগুড়ি শহরে নজরদারি বাড়াতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন শিলিগুড়ি পুলিশ কমিশনারের

শিলিগুড়ি শহরে নজরদারি বাড়াতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন শিলিগুড়ি পুলিশ কমিশনারের

উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি শহরের নিরাপত্তা , অপরাধমূলক কাজকর্ম কমাতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন জানালেন পুলিশ কমিশনার। সূত্রের খবর শহর যত বড়ো হচ্ছে ততই উড়ে এসে জুড়ে বসা লোকজন শহর শিলিগুড়িতে নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে। বিগত একমাসের মধ্যে তিন চারটি ব্যাংক ডাকাতির চেষ্টা, লুঠ , প্রচুর পরিমানে এটিএম কার্ড উদ্ধারে ইতিমধ্যে পুলিশের বিশেষ টিম এসটিএফ অভিযানে নেমেছে।পাশাপাশি রাতে নজরদারি বাড়াচ্ছে পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ি পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং জানান শহরে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় আমাদের অপরাধ সমাধানের জন্য অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।তাই আমরা শহরের নামজাদা ব্যাক্তি সহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানাবো তারা যাতে এগিয়ে আসেন সিসিটিভি লাগানোর…
Read More
কোলগেট বেদশক্তি টুথপেস্ট

কোলগেট বেদশক্তি টুথপেস্ট

কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড সহযোগিতায় আবদ্ধ হল ওড়িশার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পটনায়েকের সঙ্গে। এর উদ্দেশ্য হল ওড়িশায় পুরীর সমুদ্রসৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্ট বিষয়ক একটি আকর্ষণীয় বালুভাস্কর্য সৃষ্টি করা। এই বালুশিল্পের মাধ্যমে ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ বার্তা ছড়িয়ে দেওয়া হবে। সুদর্শন পটনায়েকের বালির মূর্তিতে ফুটিয়ে তোলা হবে কীভাবে মুখের মধ্য দিয়ে জীবানু শরীরে প্রবেশ করে। সেইসঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ওরাল কেয়ারের গুরুত্ব বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে। উল্লেখ্য, ২০২০ সালে কোলগেটের ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ ক্যাম্পেন শুরুর সময় থেকেই মানুষকে অবহিত করা হচ্ছে মুখের ভেতরের জীবানু কীভাবে শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়।
Read More