আলি আব্বাস জাফারের বাড়িতে উত্তরপ্রদেশ পুলিশ

আলি আব্বাস জাফারের বাড়িতে উত্তরপ্রদেশ পুলিশ

'তাণ্ডব' ওয়েবসিরিজের পরিচালক আলি আব্বাস জাফারের মুম্বইয়ের বাড়িতে পৌঁছল উত্তরপ্রদেশের পুলিশ। আগামী ২৭ জানুয়ারি লখনউয়ের তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে পরিচালককে। এই নোটিশ দিতেই বৃহস্পতিবার যোগীর পুলিশ আলি আব্বাস জাফারের বাড়ি পৌঁছয়।‌ ওয়েব সিরিজের নির্মাতা এবং অন্যান্য অভিনেতাদের নাম উল্লিখিত রয়েছে এফআইআর-এ। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন সেই সময়ে বাড়িতে ছিলেন না আলি আব্বাস জাফার। তাঁর কথায়, "পুলিশ যখন পৌঁছয় তখন জাফার তাঁর বাড়িতে ছিলেন না। তার দরজার তালা বন্ধ ছিল। তাই সংস্লিষ্ট নোটিশ তাঁর বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়।"
Read More
নেতাজির জন্মজয়ন্তীতে ম‍্যারাথন দৌড়

নেতাজির জন্মজয়ন্তীতে ম‍্যারাথন দৌড়

নেতাজির জন্মজয়ন্তী ও হাসিমারা অগ্ৰগামী সংঘের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে হাসিমারা এলাকায় ম‍্যারাথন দৌড়ের আয়োজিত হল।জানা গেছে , এদিন সকালে কালচিনি গুদামডাবরি থেকে হাসিমারা চৌপথি ওবধি আট কিমি ম‍্যারাথন দৌড় আয়োজিত হয় । অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া , পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ সহ বিশিষ্টজনেরা । ম‍্যারাথন দৌড় হাসিমারা চৌপথি এলাকায় এসে সমাপ্ত হয় ডুয়ার্স তরাই এর বিভিন্ন এলাকা থেকে ৪৮ জন এই দৌড়ে অংশগ্রহণ করে প্রথম হন শিলিগুড়ির মিণ্টু বর্মণ,দ্বিতীয় হন নিমতি চা বাগানে বাসিন্দা রাজকুমার ওরাঁও, তৃতীয় হন কালচিনি বাসিন্দা প্রফুল্ল ওরাঁও ।
Read More
এক মঞ্চে পার্থপ্রতিম রবীন্দ্রনাথ ,অনন্ত রায়রা

এক মঞ্চে পার্থপ্রতিম রবীন্দ্রনাথ ,অনন্ত রায়রা

নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল পক্ষ-বিপক্ষ-ডান-বাম সবাই। হয়তো নেতাজিও এটাই চেয়েছিলেন । আজ ১২৫ তম নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কোচবিহার সাগরদিঘির পারে নেতাজি মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে একইমঞ্চে শ্রদ্ধা জানান বাম-কংগ্রেস;তৃণমূল নেতারা। জানা গেছে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শাসকদলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কনফেড চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এর পাশাপাশি প্রাক্তন বনমন্ত্রী সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআই(এম) দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, কোচবিহার পৌরসভার সিপিআই (এম)এর প্রাক্তন বিরোধী দলনেতা মহানন্দ সাহা সহ ফরওয়ার্ড ব্লক এর বর্তমান বিধায়ক নগেন্দ্রনাথ রায়, প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক…
Read More
স্কুলের মিডডে মিল আনতে গিয়ে অপহরণ অষ্টম শ্রেণীর ছাত্রী

স্কুলের মিডডে মিল আনতে গিয়ে অপহরণ অষ্টম শ্রেণীর ছাত্রী

স্কুলের মিডডে মিল আনতে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল মালদার চাঁচলে। ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে গত কয়েকদিন আগে শাহানা ইয়াসমিন নামে এক ছাত্রী মিড ডে মিল আনতে যায় পার্শ্ববর্তী সরকারি হাইস্কুলে। বেলা দশটায় বাড়ি থেকে বেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরার খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এরপরই সন্ধ্যা বেলায় ইয়াসমিনের দিদির মোবাইলে একটি হুমকি ফোন আসে। আশিক নামের এক যুবক ফোনে জানায় সে ইয়াসমিনকে অপহরণ করেছে। তাঁর কথা না মানলে ইয়াসমিনকে বিক্রি করে দেবে। সে জানায় চাঁচলে তাঁর শ্বশুর বাড়ি, যেখানে তাঁর শিশু পুত্র রয়েছে। শ্বশুর বাড়ির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নেই। তাঁর…
Read More
আগুনে পুড়ে ছাই বাড়ি, সাহায্যের আবেদন

আগুনে পুড়ে ছাই বাড়ি, সাহায্যের আবেদন

ইলেকট্রিক শট সার্কিটে আগুন লেগে পুড়ে ছাই হল কয়েকটি কয়েকটি বাড়ি। ঘটনাটি উত্তর দিনাজপুরের করণদীঘি ব্লকের টুঙ্গিদীঘির শান্তিপাড়া এলাকায়। জানা গেছে গতকাল রাতে নিয়তি সিংহ নামে এক মহিলার বাড়িতে আগুন লাগে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে নিয়তি সিংহের বাড়ি। অনুমান বাড়িতে ইলেকট্রিক শট সার্কিট থেকেই আগুন লেগেছে। এদিন স্থানীয় বিধায়ক মনোদেব সিনহা ওই বাড়িতে যান। এবং নিয়তি সিংহের হাতে শীতবস্ত্র সহ খাদ্য সামগ্রী তুলে দেন প্রাণ বেঁচে যাই, সরকার কাছে আবেদন করেন যাতে তার থাকার জন্য একটি ঘর দেওয়া হয়।
Read More
নেতাজি জয়ন্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শিলিগুড়িতে

নেতাজি জয়ন্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শিলিগুড়িতে

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শিলিগুড়িতে। জানা গেছে ইউনিক ফাউন্ডেশনের সহযোহিতায় এদিন শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাবে ১০ কিমি ম্যারাথন দৌড় শুরু হয়। ক্লাবকর্তারা জানিয়েছেন এই "রান ফর ফ্রিডম ফাইটারস" নামে এই অনুষ্ঠান শুরু করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। প্রায় তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দৌড় প্রতিযোগিতার পাশাপাশি এদিন বীর শহীদদের পরিবারকেও সম্মান জানানো হয়।
Read More
গ্রেপ্তার এটিএম জালিয়াতি কাণ্ডের দুই পান্ডা,উদ্ধার ৫২টি এটিএম কার্ড

গ্রেপ্তার এটিএম জালিয়াতি কাণ্ডের দুই পান্ডা,উদ্ধার ৫২টি এটিএম কার্ড

প্রায় ৫২ টি এটিএম কার্ড , নগদ দেড় লক্ষ টাকা এবং প্রচুর মোবাইল ফোন সহ জালিয়াতি কাণ্ডের দুই পান্ডাকে গ্রেপ্তার করল এসটিএফ। এই কান্ডে আরো বেশ কয়েকজনের হদিস পেতে শিলিগুড়ি এনজেপি থানার বিশেষ ফোর্স, ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। জানা গেছে ফুলবাড়িতে একটি দিল্লি নম্বরের গাড়ি আটক করে তল্লাশি চালাতেই গাড়ি থেকে প্রচুর পরিমানে এটিএম কার্ড পাওয়া যায়। এরপর গাড়ি থামিয়ে ব্যাপক তল্লাশি শুরু করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।খবর দেওয়া হয় শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গাড়িটি গুয়াহাটি থেকে কলকাতা যাচ্ছিল। একটি বোলেরো গাড়ি সহ দুজনকে আটক করা হয়েছে । এনজেপি থানার পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম সোনু কুমার এবং সঞ্জয়।…
Read More
মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

মা হচ্ছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই মা হবেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। মা হওয়ার আগে এবার নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রীর স্বামী অভিনেতা রাজা গোস্বামী।শুক্রবার পোস্ট করা নতুন ছবি কার্যত নেটিজেনদের নজর কেড়েছেন এই হ্যাপি কাপল। রাজা ছবি পোস্ট করে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছে তাঁদের ভালবাসা। আর সেখানে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
Read More
১০ তম উত্তরবঙ্গ উৎসব শুরু ১লা ফেব্রুয়ারি থেকে

১০ তম উত্তরবঙ্গ উৎসব শুরু ১লা ফেব্রুয়ারি থেকে

দশমতম উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে। উৎসব চলবে দশ তারিখ পর্যন্ত ।এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পর্যটনমন্ত্রী জানান যে উত্তরবঙ্গ উৎসব নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর এই উৎসবের দার্জিলিং জেলার দায়িত্বে থাকছেন পর্যটনমন্ত্রী। এদিন মন্ত্রী জানান দার্জিলিং সমতলে শিলিগুড়ি আর বিধাননগর দুটি জায়গায় এবার উৎসব হচ্ছে। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের প্রথম দিন এবং দ্বিতীয় দিন অর্থ্যাৎ এক এবং দুই তারিখ ।বিধাননগরে হচ্ছে দুই এবং তিন তারিখ। জানা গেছে অনুষ্ঠান শুরু হওয়ার প্রথম দিনে একটি সভা যাত্রা বের হবে মাল্লাগুড়ি থেকে। গৌতম দেব জানিয়েছেন শিলিগুড়ি এবং বিধাননগরের পাশাপাশি দার্জিলিং এবং কালিমপঙ…
Read More
মমতার ইন্সপিরেশনে তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ

মমতার ইন্সপিরেশনে তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সৌরভ

মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিনের ইন্সপিরেশন, তাই তাঁর দলের সৈনিক হিসেবে শুক্রবার  তৃণমূলে যোগ দিলেন টলি অভিনেতা সৌরভ দাস। এ দিন তৃণমূল ভবনে অভিনেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থও চট্টোপাধ্যায়।বাবার স্বপ্ন পূরণ করার জন্য অভিনয় জগতে এসেছেন সৌরভ। তাঁর বাবা রাজনীতি করতেন। তাই এটাও একটা তাঁরই স্বপ্ন পূরণের অঙ্গ বলে মনে করেন সৌরভ।অভিনেতা জানিয়েছেন, তৃণমূলে জদ গিয়ে তাঁর পুনর্জন্ম হল। এ দিন দলে যোগ দিয়ে সৌরভ বলেন, "আমি দৃড় প্রতিজ্ঞ, কখনও ভাবিনি এ রকম একজন মানুষের হাত মাথায় পাব। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ইন্সপিরেশন।"
Read More
বঙ্গবন্ধু শেখ মজিবুরের জন্মদিন উপলক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী সাইকেল রেলি

বঙ্গবন্ধু শেখ মজিবুরের জন্মদিন উপলক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী সাইকেল রেলি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মজিবুর রহমানের একশোতম জন্মদিন উপলক্ষে দুদেশের মধ্যে সাইকেল রেলি বিএসএফের উদ্যোগে।জানা গেছে এই সাইকেল রেলির ১২ তম দিনে আজ বিএসএফের ১৭১ তম বাহিনী ডাঙ্গিপাড়াতে এসে পৌঁছায়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিএসএফের দ্বিতীয় কমান্ড বাহিনীর আধিকারিক টি মোহন । এদিন সাইকেল রেলি নিকটবর্তী মুখ্য আয়োজন স্থল বড়বিলা বিওপিতে এসে পৌঁছায় সেখানে কোম্পানি কমান্ডেন্ট যোগেন্দ্র দেব বশিষ্ঠ এর আতিথিয়তায় এবং প্রধান অতিথি ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল এর উপস্থিতিতে সেকেন্ড কমান্ড আধিকারিক ঋষিপাল সিং সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে তাদের স্বাগত জানানো হয়। স্থানীয় সম্মানের ব্যক্তিত্ব এবং ছোট ছোট শিশুদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের বক্তব্যে ইসলামপুর…
Read More
দলীয় নির্দেশে ঘরে ঘরে তৃণমূল নেতাকর্মীরা

দলীয় নির্দেশে ঘরে ঘরে তৃণমূল নেতাকর্মীরা

দুয়ারে সরকারের পর এবার মানুষের ঘরে গিয়ে জনসংযোগের নির্দেশ পেতেই তৃণমূলের নেতা কর্মীরা ছুটছেন এক পাড়া থেকে আরেকপাড়া। মমতা সরকারের সমস্ত উন্নয়ন মূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরতে। এমনই চিত্র অর্থ্যাৎ কর্মসূচি শুরু করল আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেস।আগামী মাসের শুরুতে আলিপুরদুয়ার শহরে ময়দানে নামছে তৃনমূল কংগ্রেস। আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় দফতরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান টাউন ব্লক সভাপতি দীপ্ত চ্যাটার্জী। তিনি বলেন,দিদির উন্নয়ন এই শ্লোগান কে সামনে রেখে ৬৮ টি প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে চাই।মমতা ব্যানার্জীর বিকল্প নেই।তিনি রাজ্য জুড়ে উন্নয়ন করেছেন।তা মানুষের কাছে তুলে ধরব। এখানে ৬৮ টি প্রকল্প রয়েছে।আলিপুরদুয়ার শহরের পর তা…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস

কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস

কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ কেন্দ্রের মোদি সরকার রেল, ব‍্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তর বিক্রি করে দিচ্ছে। এবার কৃষক দের‌ও বিক্রি করার চেষ্টা করছে ।এই অভিযোগ তুলে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল কংগ্রেস কর্মী‌রা।কংগ্রেসের কৃষক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামেন তারা। শুক্রবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান থেকেে এই মিছিল বের গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। কংগ্রেসের কৃষক সংগঠনের জেলা সভাপতি গিরিজা রায় বলেন, জনবিরোধী কৃষি আইন সাধারণ কৃষকদের ওপর চাপিয়ে দিয়ে চরম দুর্গতি ডেকে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে‌ই তাদের এই আন্দোলন।
Read More
নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবি সাংসদ শান্তা ছেত্রীর

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবি সাংসদ শান্তা ছেত্রীর

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানালেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীর। আগামীকাল নেতাজির জন্মদিন পালনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এই দাবি জানালেন তৃণমূল সাংসদ। পাশাপাশি সুভাষ চন্দ্রবসুকে বিজেপির রাজনীতি করারও তীব্র বিরোধিতা করেন।জানা গেছে আগামীকাল ২৩এ জানুয়ারী নেতাজীর ১২৫ তম জন্মদিনে নেতাজীকে শ্রদ্ধা জানাতে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই কলকাতা আগমণকে ভোটের আগে রাজনীতি করতে আাছেন বলে কটাক্ষ শান্তা ছেত্রীর। কালকা মেলকে নেতাজী এক্সপ্রেস করারও বিরোধী করেন তিনি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে শান্তা ছেত্রীর দাবী ২৩ শে জানুয়ারীকে জাতীয় ছুটির দিন ঘোষন করা ও নেতাজীর মৃত্যুর ইতিহাস সকলের সামতে তুলে ধরতে হবে বিজেপিকে।
Read More