মমতা অভিষেক ডাকলে আমি একশো একবার যাবো মোহন বসু

মমতা অভিষেক ডাকলে আমি একশো একবার যাবো মোহন বসু

বেশ কয়েকমাস ধরে দলে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন তৃণমূল নেতা মোহন বসু। স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা বিষয়ে তার মতপার্থক্য হওয়ায় দলের জেলার একাধিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন।এদিন সবার মঙ্গল কামনায় মহাযজ্ঞ করেন জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসু।জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক লাগোয়া রক্ষাকালী মন্দিরে বসে ছিলেন বিদায়ী চেয়ারম্যান।২০২০ সাল সকলের খারাপ গিয়েছে। ২০২১ সাল সকলের ভাল কাটুক এই উদ্দেশে যজ্ঞের আয়োজন করা হয় এদিন। ন'জন পুরহিতের উপস্থিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলে যজ্ঞ। দশের ও মুখ্যমন্ত্রীর ভাল কামনায় জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান যজ্ঞ করলেন। পুরসভার প্রশাসক বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে রাখা হয়নি। এই নিয়ে একাধিক বার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।…
Read More
যানজট সমস্যা সমাধানে উদ্যোগী মালদা জেলা পুলিশ

যানজট সমস্যা সমাধানে উদ্যোগী মালদা জেলা পুলিশ

দীর্ঘদিন ধরে যানজটে জেরবার শহর মালদা। পুরাতন মালদা রোডে প্রায়ই যানজটে আটকে যায় মানুষের স্বাভাবিক গতি। এই ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী হল মালদা জেলার পুলিশ প্রশাসন।জানা গেছে, রথবাড়ি মোড়ের যানজট সমস্যা সমাধানে উদ্যোগী হল মালদা জেলা জেলা ট্রাফিক পুলিশ। বুধবার রথবাড়ি এলাকায় নিদিষ্ট জায়গাই বিভিন্ন রুটের বাসগুলির স্ট্যান্ড তৈরী করা হয়। ট্রাফিক কর্তারা বাস চালকদের নিদিষ্ট জায়গা গুলি দেখিয়ে দেন। এছাড়াও রথবাড়ির আটো ও ট্রাক্সি চালকদের ইউনিয়ন গুলির সাথে কথা বলেন ট্রাফিক কর্তারা। স্টেশন রোড ও জাতীয় সড়কের উপর তৈরী হয়েছিল আটো স্ট্যান্ড দ্রুত সেগুলি সড়িয়ে নেওয়ার জন্য বলা হয় পুলিশের পক্ষ থেকে। এদিন রথবাড়ির ট্রাফিক নিয়ন্ত্রনে উপস্থিত ছিলেন জেলা…
Read More
জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশু উদ্ধার চাঞ্চল্য

জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশু উদ্ধার চাঞ্চল্য

জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। জানা গেছে এদিন ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ধারে নবজাতকের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে, একটা বস্তার মধ্যে দু-তিন মাসের একটি ফুটফুটে বাচ্চার দেহ পড়ে থাকতে দেখে। তখন তারা তাদের পরিবারের লোকজনকে জানালে, স্হানীয়রা ঘটনাস্থলে এসে বিষয়টি লক্ষ্য করেন। এরপর তারা পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।
Read More
পৌষের পসরা নিয়ে হাজির ওরা

পৌষের পসরা নিয়ে হাজির ওরা

আগামীকাল পৌষসংক্রান্তি । আর এই সংক্রান্তির দিনে বাড়িতে বাড়িতে মা-ঠাকুমা-দিদিদের পিঠে বানানোর তোড়জোড়। ছাম গায়েনে করে বা ঢেঁকিতে ভেজা আতপ চাল ভাঙিয়ে চালের গুঁড়োয় পিঠে তৈরির রীতি বাংলার আপামর বাঙালির সংস্কৃতি। কিন্তু বর্তমানে যুগের সঙ্গে তালমিলিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে মহিলারা। চাল গুঁড়ো করার উপকরণ নেই প্রায় বেশির ভাগ বাড়িতে। শহর এবং শহরতলীর বাড়ির উঠোন থেকে ঢেঁকি কবে সর্গে উঠে গেছে বলতে পারবেনা কেউই। কিন্তু তাই বলে কি বাঙালি পিঠে পুলি খাবেনা। শীতের বিকেলে চাল-তেল-গুড় দিয়ে পিঠেপুলি বানাবেনা। যাদের বাড়িতে ঢেঁকি বা চাল গুঁড়োর সরঞ্জাম নেই তারা কি পিঠে পুলি খাবেনা। আজকাল মিষ্টির দোকানে রেডিমেট পিঠেপুলি পাওয়া গেলেও বাড়ীতে নিজের হাতে…
Read More
পঞ্চানন বর্মা স্মারক সমিতির রাজ্য সম্মেলন ফেব্রুয়ারিতে

পঞ্চানন বর্মা স্মারক সমিতির রাজ্য সম্মেলন ফেব্রুয়ারিতে

আগামী ফেব্রুয়ারীর ৩ তারিখ পঞ্চানন বর্মা স্মারক সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ারে। এদিন আলিপুরদুয়ার জেলার প্রায় ২০০ কর্মী সদস্য আলিপুরদুয়ারের রবিকান্ত হাইস্কুলের প্রেক্ষাগৃহে সভা করেন।সভাতেই আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে আগামী মাসে তারা রাজ্যস্তরের সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছে।সেই সম্মেলনে রাজ্যের সমস্ত রাজবংশী সমাজসেবী সংস্থা এবং এনজিওগুলির কর্মকর্তাদের আমন্ত্রণ করা হবে। এদিনের এই বৈঠকে পঞ্চানন বর্মা স্মারক সমিতির জেলা সম্পাদক সুরেশ রায় জানান উত্তরবঙ্গ জুড়ে আমাদের রাজবংশী জনগোষ্ঠীরা ধীরে ধীরে সরকারের নানা সুযোগসুবিধা পেলেও তাদের আরো অনেক দাবিদাওয়া রয়েছে। সেই দাবিগুলি শীঘ্রই রাজ্য সরকারকেও পাঠানো হবে।
Read More
পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

দিল্লি যাওয়ার পথে শিলিগুড়ি এনজেপি স্টেশনে ধরা পড়ল পাঁচ রোহিঙ্গা। এনিয়ে আরো সতর্ক হয়েছে এনজেপির আরপিএফ জওয়ানরা। এদিন মঙ্গলবার ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশী রোহিঙ্গাকে গ্রেপ্তারের ঘটনায় সরগরম শহর শিলিগুড়ি। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মহম্মদ হাসান এবং সামসিরা বেগম।বাংলাদেশের কাটুকফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায়। এরপর ইন্দো- বাংলাদেশ সীমান্ত টোপকে ত্রিপুরার আগরতলা পৌছয়।ধৃতরা অনলাইনে ভুয়া পরিচয়ে আগরতলা থেকে আনন্দবিহার এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি যাওয়ার টিকিট কাটে। সেখান থেকে ১১ জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মঙ্গলবার সকালে অভিযান…
Read More
দ্বিতীয় সন্তানের জন্ম দিতে নতুন বাড়িতে থাকবেন  করিনা

দ্বিতীয় সন্তানের জন্ম দিতে নতুন বাড়িতে থাকবেন করিনা

দ্বিতীয়বার মা হচ্ছেন সইফ পত্নী করিনা কাপুর খান। এজন্য একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন বলে জানা যাচ্ছে।অনুষ্কার পরে পরেই করিনা জানিয়ে ছিলেন তাঁর দ্বিতীয়বার মা হওয়ার কথা৷ সেই খবর পেয়ে উত্তাল হয়েছিল মিডিয়া, করিনার প্রথম সন্তান তৈমুর যেভাবে গোটা স্পটলাইট কেড়ে নেয়, সেই তৈমুরের জগতেই ভাগ বসাতে আসছে নতুন কেউ ! আর এই নিয়েই নানা জল্পনা-কল্পনার মধ্যে দিয়ে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ উপভোগ করছেন করিনা ৷ সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই দারুণ অ্যাক্টিভ করিনা ৷ যখন যা করেন, টুক করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভোলেন না ৷ আর তাই তো সম্প্রতি করিনার নতুন পোস্ট দেখে নতুন গুঞ্জন শুরু !
Read More
ঘন কুয়াশার জেরে বাতিল উড়ান, হয়রানি যাত্রীদের

ঘন কুয়াশার জেরে বাতিল উড়ান, হয়রানি যাত্রীদের

ঘন কুয়াশার জেরে বাগডোগরা বিমানবন্দরের সমস্ত উড়ান বাতিল করল বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন মঙ্গলবার ভোরবেলা থেকেই ঘনকুয়াশার কারণে প্রথমদিকে উড়ানের সময় কিছুটা বিলম্বিত করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরো বাড়তে থাকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণে এদিন উড়ান বাতিল করে বলে জানা গেছে। এদিকে বিমান বাতিলের খবর আসতেই মুষড়ে পরে যাত্রীরা।চরম বিপাকে পড়লেন যাত্রীরা। বিমান বাতিল হওয়ায় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ও এদিন আসতে পারলেননা।একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিলো তার।পাশাপাশি যে সকল যাত্রী সকাল থেকে বিমানবন্দরে বসে আছেন তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন।কি করবে তা বুঝে উঠতে পারছেননা।তাই শেষমেশ হোটেল খুঁজে থাকার ব্যবস্থা করছেন।
Read More
সাইকেল আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য শিলিগুড়ির১৫ নং ওয়ার্ডে

সাইকেল আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য শিলিগুড়ির১৫ নং ওয়ার্ডে

এক সাইকেল চালকের হঠাৎ মৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াল । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে সকালে হঠাৎই ওই ব্যক্তি সাইকেল থেকে পড়ে যায় মাটিতে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে স্থানীয় সূত্রে দাবি। যদিও এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
Read More
পিকনিক বোঝাই গাড়ি উল্টে মৃত এক, আহত চল্লিশ

পিকনিক বোঝাই গাড়ি উল্টে মৃত এক, আহত চল্লিশ

পিকনিক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গেল রাস্তার পাশের দোকানের ওপর। ঘটনায় মারা গেছে একজন , আহত প্রায় চল্লিশ। এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির মৌলানীর কাছে হরিসেবা এলাকায়। জানা গেছে এদিন ময়নাগুড়ি থেকে একটি বাস ডুয়ার্সের অভিমুখে যাচ্ছিল পিকনিকের উদ্দেশ্যে। যাওয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গ্যারেজের ওপর উল্টে যায় ওই যাত্রীবাহী গাড়ি। সেইসময় ওই দোকানের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষের ওপর গাড়িটি উল্টে গেলে চাপা পড়ে মারা যায় একজন। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির বনাম হিনদ রায় ।আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি বাসটি উল্টে গেলে বাসেরও জনা পঁয়ত্রিশেক যাত্রী আহত হয়েছেন বলে খবর। এই…
Read More
কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের, চালু হচ্ছে দুটি স্কুল

কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের, চালু হচ্ছে দুটি স্কুল

রাজবংশী ভাষার পর এবার কামতাপুরি ভাষায় প্রাথমিক স্তরে পঠনপাঠনে অনুমোদন দিল রাজ্যসরকার। জানা গেছে গতকাল রাজ্যের শিক্ষাদপ্তর থেকে কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমোদন মিলতেই খুশি কামতাপুরি মানুষরা । সূত্রের খবর আপাতত জলপাইগুড়ি জেলায় দুটি স্কুল তৈরি হবে। সেখানেই কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু হবে খুব শীঘ্রই।এরজন্য প্রয়োজনীয় অনুমোদন মিলেছে বলে দাবি করেছেন কামতাপুরি পিপলস পার্টির অতুল পন্থী নেতা কর্মীরা।এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তারা। তবে পুরো উত্তরবঙ্গ জুড়ে যাতে আরো বেশি সংখ্যায় কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু করা যায় তার জন্য মুখ্যমন্ত্রীকে দাবি জানাবে কামতাপুরি মানুষেরা এমনটাই খবর।
Read More
সাত রাজ্যে জারি সতর্কতা

সাত রাজ্যে জারি সতর্কতা

করোনার বিলিতি স্ট্রেইনের আতঙ্কের মাঝেই  বার্ড ফ্লু - তে কাবু হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি-সহ দেশের সাত রাজ্য। বিপদ এড়াতে সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর। প্রতিদিন শ’য়ে শ’য়ে পাখির মৃত্যু হচ্ছে। কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। একগুচ্ছ নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। স্পর্শ করা চলবে না কোনও মৃত পাখি। পোলট্রি খামারে কড়া নজর রাখবেন মালিকরা।
Read More
ডুয়ার্সে আজ থেকে শুরু হল ১৫ দিনব্যাপী কার্নিভাল

ডুয়ার্সে আজ থেকে শুরু হল ১৫ দিনব্যাপী কার্নিভাল

উত্তরের পর্যটনে পাহাড় এবং ডুয়ার্স সমান্তরাল। এই ডুয়ার্সকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে আজ আলিপুরদুয়ারে শুরু হল ডুয়ার্স ট্যুরিজম এন্ড কালচারাল কার্নিভাল। জানা গেছে এই কার্নিভাল দুসপ্তাহ ধরে চলবে। এই কার্নিভালে ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সংস্কৃতি, নৃত্য তুলে ধরা হবে বলে জানা গেছে। পর্যটনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে আজ থেকে আলিপুরদুয়ার জেলার রাজভাতখাওয়াতে শুরু হল ডুয়ার্স টুরিজম এণ্ড কালচারাল কার্নিভাল ২০২১ আগামী ১৫ দিন ব‍্যাপী ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল । রাজাভাতখাওয়া এলাকায় আজ কার্নিভালের শুভ সূচনা হয় যেখানে ডুয়ার্সের বিভিন্ন জনজাতি সাংষ্কৃতিক নৃত্য ও সাংষ্কৃতিক সঙ্গীত পরিবেশিত হয় এছাড়া এদিন রাজাভাতখাওয়াতে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির খাবারের স্টল…
Read More
কুড়ি কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

কুড়ি কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

কুড়ি কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। জানা গেছে ধৃত দুই ব্যক্তি আসাম থেকে কোলকাতা নিয়ে যাচ্ছিল ওই গাঁজা।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২লক্ষ টাকা।অভিযুক্তদের নাম খোকন চৌধুরী এবং মোস্তফা মন্ডল।ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ এবং বালুরঘাটে।অসম থেকে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণবঙ্গে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।অভিযুক্তদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Read More