16
Oct
রাজ্যের গ্রুপ ডি প্রার্থীদের নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের চাকরিপ্রার্থীরা। এদিন আলিপুরদুয়ারে গ্রুপ ডি পরীক্ষায় পাশ করা বহু প্রার্থী স্বচ্ছ ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানিয়েছে। এরই সঙ্গে কাউনসেলিং নিয়ে যে দুর্নীতির অভিযোগও করেছে তারা।২০১৭ সালে গ্রুপ ডি বিজ্ঞপ্তি জারি করা হয়, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়।পরের বছর২০১৮ সালের এপ্রিল মাসে হঠাৎ করে বোর্ড ঘোষণা করে পর্যাপ্ত যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি । ফলস্বরূপ অতিরিক্ত প্রায় বারোশ ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেয় লিখিত পরীক্ষার কাট অফ কিছু কমিয়ে । সেই সাময় ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কিছু মামলা চলছিল, কিন্তু সেট এর নিষেধাজ্ঞা ও মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ ছাড়াই…
