ব্যবসা

সড়ক দুর্ঘটনায় জখম বিদ্যুৎ কর্মীর একাধিক কর্মী

সড়ক দুর্ঘটনায় জখম বিদ্যুৎ কর্মীর একাধিক কর্মী

জলপাইগুড়িতে বিদ্যুৎ দপ্তরের এক গাড়ির সঙ্গে মালবাহী লরির সংঘর্ষে জখম হলেন বেশকয়েকজন। জানা গেছে জলপাইগুড়ি রাণীনগরের কাছে জাতীয় সড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম তিনজন বিদ্যুৎ দফতরের কর্মী। জখম দু'জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় তদন্তে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ি দিক থেকে বিদ্যুৎ দফতরের গাড়িটি রানীনগরের পাওয়ার হাউজে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা এক লরির সঙ্গে দুর্ঘটনা হয়। লরি চালক সুস্থ রয়েছেন দাবি পুলিশের। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে সামরিক সময়ের জন্য জাতীয় সড়কের যানচলাচল বন্ধ হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যাতায়াত। অন্যদিকে দুর্ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলে বিদ্যুৎ দফতরের প্রতিনিধি থানায় দারস্থ…
Read More
দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এয়ার ভিউ মোড়

দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এয়ার ভিউ মোড়

একদিকে ভারতবন্ধ এবং অন্যদিকে উত্তরবঙ্গ বন্ধ এই দুই কর্মসূচিতে প্রায় উত্তপ্ত হয়ে উঠল এয়ারভিউ মোড়। এদিন তৃনমূল, সিপিএম সহ একাধিক সংগঠনের কর্মীরা যেখানে ভারতবন্ধের সমর্থনে এয়ার ভিউ মোড়ে জমায়েত করে ঠিক সেইসময়ই সেইস্থানে বিজেপি যুবমোর্চা দলীয় কর্মীর মৃত্যির প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধের সমর্থনে পিকেটিং করে। সূত্রের খবর সকাল থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে এদিন দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এবং সেইসঙ্গে তৃনমূল এবং বিজেপির পরস্পর বিরোধী দলের পতাকা পোস্টার জ্বালিয়ে যে প্রতিবাদ করে তা দেখে অবাক শিলিগুড়িবাসী। জানাগেছে বিজেপি কর্মীরা এদিন বন্ধের সমর্থনে পিকেটিংয়ের পাশাপাশি তৃনমূল শাসক দলের স্লোগান দিতে দিতে তৃণমূলের পতাকা ঝান্ডা, মুখ্যমন্ত্রীর ফেস্টুন সহ তৃণমূলের দলীয় যাবতীয় পোস্টার ছিঁড়ে…
Read More
সংবাদমাধ্যমকে অসম্মান তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের, নিন্দার ঝড় সর্বত্র

সংবাদমাধ্যমকে অসম্মান তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের, নিন্দার ঝড় সর্বত্র

তৃণমূলের দলীয় সভায় সংবাদমাধ্যমকে কুরুচিকর এবং অপমানজনক মন্তব্য করায় নিন্দার ঝড় উঠল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। জানা গেছে কৃষ্ণনগরে গয়েশপুর এলাকায় এক দলীয় কর্মীসভা চলাকালীন সভা থেকে সাংবাদিকদের কুরুচিকর মন্তব্য করে সভা থেকে তাড়িয়ে দেন। এবং অভিযোগ সভায় উপস্থিত সমস্ত সাংবাদিকদের "দুপয়সার সাংবাদিক" বলেও অসম্মান করেন। এনিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। মহুয়া মৈত্রের এই ঔদ্ধত্বপূর্ন আচরণে সংবাদ মহল ক্ষুব্ধ।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এভাবে অসম্মান করার পরও তাঁর প্রতিক্রিয়ায় নিজের ভুলের কোনো অনুশোচনা করেননি তিনি। এনিয়ে ইতিমধ্যে মহুয়া মৈত্রকে বয়কটের ডাক দিয়েছে একাধিক সাংবাদিক মাধ্যম এমনকি বুদ্ধিজীবী মহলেও।
Read More
বিজেপির ডাকা বন্ধে প্রভাব পড়ল মালদায়

বিজেপির ডাকা বন্ধে প্রভাব পড়ল মালদায়

গতকালের উত্তরকন্যা অভিযানে পুলিশের সংঘর্ষে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে বারো ঘন্টা বন্ধের দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পিকেটিং করল বিজেপি নেতা কর্মীরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, চোপড়া সহ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে পথ অবরোধে নেমেছে বলে খবর। বিজেপি কর্মীর মৃত্যুতে বাংলা বনধে মালদায় পথে নেমে বিক্ষোভ দেখালো দলীয় নেতাকর্মীরা। সোমবার উত্তরকন্যায় পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব । সেইমতো এদিন সকাল থেকেই পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হাতে দলীয় পতাকা নিয়ে অবরোধ বিক্ষোভ শামিল হন বিজেপির নেতা কর্মীরা । যদিও এদিন সকাল থেকেই সমস্ত…
Read More
ভারত বন্ধের সমর্থনে রাস্তায় ক্রিকেট খেললেন অশোক

ভারত বন্ধের সমর্থনে রাস্তায় ক্রিকেট খেললেন অশোক

কৃষি আইনের বিরোধিতায় আজ দেশজুড়ে বনধের ডাক। বনধের সমর্থন করেছে বিভিন্ন কৃষক সংগঠন, রাজনৈতিক দলগুলি।আজ সকাল থেকে বনধের সমর্থনে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় রাস্তায় নামে সমর্থনকারীরা। সেই ভারতবন্ধের অবস্থা খতিয়ে দেখতে এদিন শিলিগুড়িতে অনিল বিশ্বাস ভবনে থেকে পরিস্থিতির উপর নজর রাখলেন বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ির রাস্তাঘাট ছিল শুনশান।কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষক সংগঠন ডাকা বনধে কোনো যানবাহন যাতে রাস্তা দিয়ে চলাফেরা না করতে পারে তাই রাস্তার ওপরে ব্যাট হাতে ময়দানে অশোক ভট্টাচার্য।
Read More
বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি কর্মীরা

বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি কর্মীরা

গতকালের উত্তরকন্যা অভিযানে পুলিশের সংঘর্ষে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে বারো ঘন্টা বন্ধের দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পিকেটিং করল বিজেপি নেতা কর্মীরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, চোপড়া সহ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে পথ অবরোধে নেমেছে বলে খবর। একদিকে সারা ভারত জুড়ে ভারত বন্ধ এবং অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বন্ধে প্রভাব পড়ল শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, সহ উত্তরের সমস্ত জেলায়। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি রোডে কোনো বেসরকারি বাস নামেনি। কিছু সরকারি বাস চলাচল করলেও বিজেপি কর্মীরা বাস আটকে প্রতিবাদ করে। এদিন শিলিগুড়ির এয়ার ভিউ মোড়, ফুলবাড়ি মোড়, জলপাইগুড়ির গন্ডার মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক বন্ধ…
Read More
বনধ্ ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

বনধ্ ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

একদিকে চাষিদের সমর্থনে সমস্ত বিরোধীদের ভারত বন্ধ সমর্থন অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধকে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ির এয়ার ভিউ এলাকা। এদিন চাষিদের সমর্থনে শিলিগুড়িতে বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বিজেপি যুব মোর্চার কর্মীরা শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে রাস্তা আটকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অভিযোগ সেই সময়ই তৃণমূলের একদল কর্মী বিজেপি যুব কর্মীদের উপর চড়াও হয়। এতে দুপক্ষের হাতাহাতিও হয় বলে সূত্রের খবর। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মীরা জোর করে সরকারি বাস চলাচল বন্ধ করতে গেলে আমরা বাঁধা দিই।অপর দিকে বিজেপি যুব মোর্চার অভিযোগ আমরা শান্তিপূর্ণ ভাবে আজকের বন্ধের সমর্থনে মিছিলের সময় তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের কর্মীদের ওপর চড়াও…
Read More
অতিরিক্ত খরচ হচ্ছে রাজ্য সরকারের

অতিরিক্ত খরচ হচ্ছে রাজ্য সরকারের

অতিরিক্ত খরচ কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। করোনা আবহে সরকারি চিকিৎসক এবং নার্সদের জন্য হাসপাতালে সংশ্লিষ্ট এলাকায় হোটেলে বা কোয়ার্টারে থাকার ব্যবস্থা করেছিল সরকার। এবার থেকে স্বাস্থ্য ভবনের নির্দেশে সেই সুবিধা প্রত্যাহার করল রাজ্য সরকার। বাড়ি থেকেই হাসপাতালে যাতায়াত করতে হবে। আগামী সপ্তাহ থেকে এই সুবিধা পাবেন না সরকারি হাসপাতালের চিকিৎসক ও না নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। আর্থিক দিকে সামাল দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More
সিলেকশন টেস্ট হবে না

সিলেকশন টেস্ট হবে না

কলকাতা: সোমবার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রী দের ফাইনাল পরীক্ষা দিতে হবে না বলে স্পষ্ট নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পরিষদ। নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের এবছর সিলেকশন টেস্ট হবে না। তবে এবিষয়ে স্কুল গুলি নিজেদের মতন করে ছাত্র-ছাত্রীদের মক টেস্ট নিতে পারে। স্কুল যখন খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস শেষ করে তারপর নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে। পাশাপাশি মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির কথা ও নিতে বলা হয়েছে।
Read More
ভারতবন্ধ এর সমর্থনে বামফ্রন্টের

ভারতবন্ধ এর সমর্থনে বামফ্রন্টের

আগামীকাল কৃষকদের ডাকা সারা ভারত বন্ধএর সমর্থনে বামফ্রন্টের তরফে ইসলামপুরে একটি মিছিল পাশাপাশি মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। এই মিছিলে সিপিআইএম আরএসপি ফরওয়ার্ড ব্লক এবং বিভিন্ন বামপন্থী দলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ইসলামপুর বাস টার্মিনাল এলাকায় মোদির কুশপুতুল পুড়িয়ে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ করা হয়। এই মিছিলে সিপিআইএম জেলা নেতা স্বপন গুহ নিয়োগী ও অন্য অন্য নেতারা নেতৃত্ব দেন।
Read More
কৃষকদের আন্দোলনের সমর্থনে কংগ্রেসের আন্দোলন

কৃষকদের আন্দোলনের সমর্থনে কংগ্রেসের আন্দোলন

দিল্লি সহ সারাভারতে একাধিক প্রদেশে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন নিয়ে এবার সুর চড়াতে এবং কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে কৃষকদের ডাকে আগামীকাল ভারতবন্ধের সমর্থনে মিছিল করল কংগ্রেস।জানা গেছে অনেক বিপর্যয়ের পরেও কংগ্রেসের সাথে এখনও যে অনেক মানুষ আছে তার জন্যই বিভিন্ন জেলায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্নরকম কর্মসূচি নেওয়া হচ্ছে। রায়গঞ্জে জাতীয় কংগ্রেস সমর্থকদের কৃষি বিল বিরোধী মিছিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনি প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন “রাহুল গান্ধী প্রথম মোদী সরকারের এই কৃষি বিল প্রত্যাহারের দাবীতে আন্দোলন শুরু করেছিলেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এ এরাজ্যে কৃষকদের বঞ্চিত করে চলছেন। মমতা ব্যানার্জি বলে বেড়াচ্ছেন এরাজ্যে…
Read More
কোভিড আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান

কোভিড আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান

করোনা আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান৷ আজ, সোমবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন অভিনেতা৷ এই মুহূর্তে চণ্ডীগড়ে রাজ মেহতা পরিচালিত যুগ যুগ জিও ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা৷প্রোডাকশন হাউজের তরফে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বরুণ ৷ সোশ্যাল মিডিয়ায় বরুণ লিখেছেন, 'অতিমারির মধ্যেই কাজে ফেরার পর আমি করোনায় আক্রান্ত হয়েছি৷ প্রোডাকশনের তরফে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ কিন্তু বর্তমান এই সময়ে সবকিছুই অনিশ্চিত৷
Read More
আদিপুরুষ ছবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন

আদিপুরুষ ছবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন

আদিপুরুষ সিনেমায় রামায়ন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন অভিনেতা সইফ আলী খান।২০২২-এর সেপ্টেম্বরে আসতে চলেছে প্রভাসের আগামী ছবি আদিপুরুষ । তাতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। সেই ছবির প্রেক্ষাপট নিয়ে মন্তব্যের জেরে এ বার ব্যাপকভাবে সমালোচিত হলেন ছোটে নবাব । সীতাহরণের মানবিক দিক তুলে ধরায়, এমনকি রাবণ’কে দয়ালু বলায় ক্ষমাও চাইতে বাধ্য হলেন সইফ । ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এ লঙ্কেশ নামক এক দৈত্যের চরিত্রে দেখা যাবে ৫০ বছরের সইফকে ৷ মূলত রামায়ণকে কেন্দ্র করে ছবির প্রেক্ষাপট । সম্প্রতি এই ছবি নিয়ে এক সাক্ষাত্কারে সইফ বলেন, এই ছবিতে পরিচালক রাবণকে দয়ালু হিসাবে তুলে ধরেছেন। রাবণের সীতাহরণের দৃশ্যটিও দেখানো…
Read More
কালচিনি ব্লকে বিক্ষুব্ধ তৃণমুলিদের প্রতিবাদ মিছিল

কালচিনি ব্লকে বিক্ষুব্ধ তৃণমুলিদের প্রতিবাদ মিছিল

কালচিনি ব্লকে তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণা হতেই কোন্দল ব্লক জুড়ে। গতকয়েকদিন আগে আলিপুরদুয়ারের তৃণমূলের নতুন ব্লক কমিটি ঘোষণা হওয়ার পর থেকে এলাকার বিক্ষোভ দানা বেঁধেছে। । আজ দলসিংপাড়া এলাকা থেকে দলসিংপাড়া অঞ্চলের কয়েকশো তৃণমূল সমর্থক প্রতিবাদ বাইক র‍্যালী করে । এদিনের বাইক র‍্যালীতে দলসিংপাড়া উপপ্রধান শম্ভু জয়সোয়াল, প্রাক্তন অঞ্চল সভাপতি ও বর্তমান তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক গণেশ আলে সহ এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দলসিংপাড়া উপপ্রধান শম্ভু জয়সোয়াল জানান যে অঞ্চল কমিটি হয়েছে আমাদের না জানিয়ে হয়েছে এবং আমাদের অপমান করা হয়েছে । আমরা পদের লোভী না আমরা তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি ।যদিও এই বিষয়ে তৃণমূলের কালচিনি…
Read More