ব্যবসা

কেএফসি-র স্পেশাল তন্দুরি জিঙ্গার বার্গার

কেএফসি-র স্পেশাল তন্দুরি জিঙ্গার বার্গার

একদম নতুন ও স্পেশাল তন্দুরি জিঙ্গার বার্গার নিয়ে এসেছে কেএফসি ইন্ডিয়া। এটি হল সেই ওরিজিনাল সেলিব্রিটি বার্গার – জিঙ্গার। এটিকে তৈরি করা হয়েছে কেএফসি-র সিগনেচার চিকেনের এক্সট্রা ক্রিস্পি ফিলেট যোগ করে, যার সঙ্গে আছে ফ্রেশ লেটুস ও ক্রিমি মেয়োর লেয়ার। অভিনব তন্দুরি-গন্ধী সস দিয়ে এই তন্দুরি জিঙ্গার প্যাক করা হয়েছে, ফলে এটি হয়েছে বন্ধুবান্ধব ও পরিবারের সকলকে নিয়ে উপভোগ করার এক আদর্শ সঙ্গী। তন্দুরিতে রূপান্তরিত এই মুচমুচে জিঙ্গার বার্গারের দাম আরম্ভ হয়েছে ১৪৯ টাকা থেকে। তন্দুরি জিঙ্গার বার্গার পাওয়া যাবে যে কোনও কেএফসি রেস্টুরেন্টে অথবা অনলাইনে অর্ডার দেওয়া যাবে কেএফসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে। কেএফসি ডেলিভারির ক্ষেত্রে সবরকম স্বাস্থ্যবিধি মেনে…
Read More
নিসান ম্যাগনাইটের প্রোডাকশন শুরু

নিসান ম্যাগনাইটের প্রোডাকশন শুরু

চেন্নাইয়ের ওরাগদাম প্লান্টে অল-নিউ নিসান ম্যাগনাইটের প্রোডাকশন আরম্ভ করার ঘোষণা করল নিসান ইন্ডিয়া। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ নীতি অনুসারে নিসান ম্যাগনাইটের প্রোডাকশন হবে ভারত ও বিশ্ববাজারের জন্য। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, একটানা উদ্ভাবন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নীতি মেনে, এক্স-ট্রনিক সিভিটি, ক্রুজ কন্ট্রোল, ৩৬০-ডিগ্রি অ্যারাউন্ড ভিউ মনিটর ও নিসান কানেক্ট-সহ নিসানের সুপরিচিত টেকনোলজি ব্যবহার করে প্রতিটি পর্যায়ের নির্মাণ সম্পন্ন হচ্ছে।  অল-নিউ নিসান ম্যাগনাইটে থাকছে পাওয়ারফুল এইচআরএ০ ইঞ্জিন। নিসান ম্যাগনাইট বর্তমানে উপলব্ধ সর্বাধিক ফুয়েল-এফিসিয়েন্ট এসইউভি। এটি বিভিন্ন অপশনে পাওয়া যাবে, যেমন এক্সই (বেস), এক্সএল (মিড), এক্সভি (হাই), এক্সভি (প্রিমিয়াম)।
Read More
ইটানগরে ম্যাডামের নতুন স্টোর

ইটানগরে ম্যাডামের নতুন স্টোর

ফ্যাশন ব্র্যান্ড ম্যাডামের নতুন স্টোর উদ্বোধন হল ইটানগরে। স্টোরটি খোলা হয়েছে ইটানগরের গগন মার্কেটের আরুণি কমপ্লেক্সে। ম্যাডামের ব্যবসা সম্প্রসারনের পরিকল্পনার অঙ্গ হিসেবে খোলা হল এই স্টোরটি। ভারতীয় মহিলাদের জন্য ফ্যাশন দুনিয়ার পথপ্রদর্শনকারী ম্যাডাম ২৭ বছর ধরে ভারতীয় তরুণীদের পছন্দের ফ্যাশন ব্র্যান্ড।  ম্যাডামের এক্সিকিউটিভ ডিরেক্টর অখিল জৈন জানান, ইটানগরের নতুন স্টোরটির সাফল্যের ব্যাপারে তারা আশাবাদী। নবযুগের মহিলাদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে তাদের নতুন স্টোর খোলা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, লকডাউন সত্ত্বেও ম্যাডাম সামগ্রীর চাহিদা যথেষ্ট বেড়েছে। ইটানগরের নতুন স্টোরটিতে স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় বিধি পূর্ণমাত্রায় মেনে চলা হবে।
Read More
ডিজিটাল পথে যাত্রা শুরু অ্যামওয়ে ইন্ডিয়ার

ডিজিটাল পথে যাত্রা শুরু অ্যামওয়ে ইন্ডিয়ার

ডিজিটাল রূপান্তরের পথে যাত্রা শুরু করল অ্যামওয়ে ইন্ডিয়া। ভবিষ্যতের ব্যবসার পদ্ধতি হিসেবে সোস্যাল কমার্সের প্রতি গুরুত্ব দিচ্ছে অ্যামওয়ে।  এইজন্য তার ডিজিটাল যাত্রার অঙ্গ হিসেবে কোম্পানির তরফে ভারতে ১৫০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এর দ্বারা অটোমেশন নির্মাণ, হোম ডেলিভারি ও ডিজিটাল ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই বিনিয়োগ অ্যামওয়েকে তার প্রত্যক্ষ বিক্রেতা ও তাদের গ্রাহকদের আরও নিকটবর্তী করবে। ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে তালমিল রেখে অ্যামওয়ে ডিজিটাল ক্ষমতা বৃদ্ধি ও অনলাইন উপস্থিতি মজবুত করতে বিনিয়োগ করছে, যাতে ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় ও প্রোডাক্ট সহজলভ্য হয়। বিশ্বের প্রবণতা অনুসারে অ্যামওয়ে অফলাইন-টু-অনলাইন থেকে ডিজিটাল সাপোর্ট প্রদানকে সংহত করছে। একইসঙ্গে…
Read More
১১৯টি স্কুল নির্মাণ শুরু করবে অসম সরকার

১১৯টি স্কুল নির্মাণ শুরু করবে অসম সরকার

রাজ্যে শিক্ষার প্রসারে লক্ষ্যে অসম সরকারের নয়া পদক্ষেপ। আগামী বছর ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে রাজ্যের চা বাগানগুলিতে প্রায় ১১৯টি স্কুল নির্মাণ কাজ শুরু করবে অসম সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব সর্মা জানিয়েছেন একথা। ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে স্কুলগুলি তৈরি হয়ে যাবে। উদ্বোধন হবে ২০২১ সালে অসম বিধানসভা নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসার পর।
Read More
পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন  অশোক ভট্টাচার্য

পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন অশোক ভট্টাচার্য

পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক অশোক ভট্টাচার্য। পাহাড়ে যে জঘন্য রাজনীতির খেলা চলছে তার তীব্র বিরোধিতা করেছেন পুর প্রশাসক। তাঁর দাবি মুখ্যমন্ত্রী বিনয় তামাং এবং বিমল গুরুংকে নিয়ে যে খেলা খেলছে এটা ফেয়ার প্লে,কিন্তু মুখ্যমন্ত্রী এই খেলায় ফেয়ার প্লে ট্রফি পাবেনা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাড় ইস্যুতে নবান্নে মোর্চার সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।এদিন তিনি বলেন,মুখ্যমন্ত্রী অনেকটা গাছেরও খাবেন তলারও কুড়োবেন এই নীতি নিয়েছেন ।এদিন অশোক ভট্টাচার্য আরও বলেন পাহাড়ে অশান্তি করার কারো ক্ষমতা নেই কারণ পাহাড়বাসী আর অশান্তি চায়না।
Read More
বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জেলা শাসককে চিঠি দিল ছাত্র সংগঠন

বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জেলা শাসককে চিঠি দিল ছাত্র সংগঠন

করোনা আবহে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে মালদা জেলা শাসককে চিঠি দিল অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন। জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন।এক ছাত্রের অভিভাবক বাবর সরকার জানান, মহামান্য আদালতের নির্দেশ, সমস্ত বেসরকারি বিদ্যালয়ের ২০ শতাংশ স্কুল ফি মুকুব করতে হবে। কিন্তু শহরের বেশ কিছু স্কুল ফি মুকুব করছে না।সেই কারণে সংগঠনের পক্ষ থেকে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন। তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিবেন তারা।
Read More
ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে জার্মানি

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে জার্মানি

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব কমাতে পদক্ষেপ নয়া নিল জার্মানি। এবার ভারত মহাসাগরে টহল দেবে জার্মান যুদ্ধজাহাজ। ভারত সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। কয়েক মাস পর থেকে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে ভারত মহাসাগরে টহলদারি ও নজরদারি চালাবে জার্মান নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও ফ্রিগেট। চিন বিরোধী অক্ষ গড়ে তুলেছে জার্মানি।
Read More
মূর্তি বিক্রি নেই, ক্ষতির মুখে মৃৎশিল্পীরা

মূর্তি বিক্রি নেই, ক্ষতির মুখে মৃৎশিল্পীরা

করোনার জের বারে মন ভাল নেই কারো। করোনার জেরে জীবন সংশয়ের পাশাপাশি অর্থনীতি ব্যবস্থা তলানিতে পৌঁছে যাচ্ছে ক্রমশ। দুর্গাপূজায় মূর্তি বানিয়ে লাভের মুখ দেখেন নি মৃৎ শিল্পীরা। লক্ষ্মীপূজাতেও মূর্তি বানিয়ে বিক্রি করতে গিয়ে ফিরিয়ে আনতে হয়েছে শিল্পীদের। এবার কালিপুজোতেও একই চিত্র । করোনার জেরে এবার আগের মতো অর্ডার আসেনি মূর্তি তৈরির। পরিস্থিতি নিয়ে উদ্বেগে ফালাকাটার মৃৎশিল্পীরা । এবছর করোনা পাল্টে দিয়েছে পুজোর আগের চেনা সেই পরিস্থিতিটা। অন্য বছর ফালাকাটা ব্লকের মুজনাই, জটেশ্বরের প্রতিমার দোকান গুলিতে এই সময় মৃৎশিল্পীরা কথা বলার সময় পেতেন না। এমনই এক মৃৎশিল্পী দিলীপ পাল জানান, এবছর দুর্ভাগ্যের বিষয় এখনও অর্ডার তেমন নেই। অন্যান্য বছর যেখানে তিনি…
Read More
লোকাল ট্রেন চালুর আশ্বাস মিলেছে

লোকাল ট্রেন চালুর আশ্বাস মিলেছে

সোমবার নবান্নে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়, নিশ্চিতভাবে রাজ্যের সব সেকশনে লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে। প্রাথমিকভাবে ১০-১৫ শতাংশ ট্রেন চলবে। কয়েকদিন রেল পরিষেবার পর তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। একইসঙ্গে লোকাল ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি নির্ধারিত হয়েছে।
Read More
শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে  রাহুল গান্ধী

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে রাহুল গান্ধী

বিহারে বিধানসভা নির্বাচনী প্রচারকালীন সময়ে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামলেন রাহুল গান্ধী। বাগডোগরা বিমানবন্দরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকার। জানা গিয়েছে দুইদিনের নির্বাচনী সফরে আজকে রাতে শিলিগুড়িতে থাকার কথা রয়েছে ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিও । তিনিও বিমানবন্দরে নেমে বিহারে নির্বাচনী প্রচারে যান। এদিকে দুই ভিআইপি র আগমনে বিমানবন্দরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
Read More
স্কুটি-বাইকের সংঘর্ষে জখম দুই

স্কুটি-বাইকের সংঘর্ষে জখম দুই

বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল দুইজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিশারী মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দিশারী ক্লাবের সামনে এক স্কুটিকে আচমকা সজোরে এসে ধাক্কা মারে একটি মোটরসাইকেল । ঘটনায় স্কুটিটিতে থাকা দুই মহিলা ছিটকে পড়ে যায়গুরুতর জখম হন দুজনেই।।দুর্ঘটনা‌র পর ওই এলাকায় ব‍্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে‌ন। দুর্ঘটনায় একটি চার চাকার গাড়ির‌ও সামান্য ক্ষতি হয়েছে।
Read More
ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন জলপাইগুড়িতে

ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন জলপাইগুড়িতে

কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্মঘটে নামছে বামফ্রন্ট এর শ্রমিক সংগঠন সিটু। জানা গেছে সদ্য পাশ হওয়া কৃষক বিল নিয়ে বিরোধী দল গুলির পাশাপাশি বামফ্রন্টেরও আপত্তি রয়েছে। এরই প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। এই ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখনের কাজ চলছে জোর কদমে।সিটুর জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য শুভাশিস সরকার জানান, দেওয়াল লিখলনের পাশাপাশি জেলা জুড়ে ধর্মঘট সফল করতে জোর কদমে প্রচার চলছে। পথ সভা, মিছিল করা হচ্ছে সর্বত্রই।
Read More
সীমানা নিয়ে দুই প্রতিবেশীর খণ্ডযুদ্ধে হত এক

সীমানা নিয়ে দুই প্রতিবেশীর খণ্ডযুদ্ধে হত এক

সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝগড়ায় প্রাণ গেল একজনের, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা।গেছে মালদার চাঁচলের যদুপুর এলাকায় মারবেজ আলী এবং শুকবর আলী সীমানা সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, এদিন সকালে যদুপুর গ্রামের মরবেজ আলী ও তার ভাই মহসিন আলী তাদের পৈতৃক সম্পত্তিতে বেড়া দিচ্ছিল । ওই সময় তাদেরই প্রতিবেশী সুকবর আলী ওই জায়গায় বেড়া দিতে বাধা দেয় । বাধা দেওয়ার পরে দুই প্রতিবেশীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। বচসা হতে হতে শুকবর আলীর ছেলে বাবলু আলী হঠাৎ করে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি…
Read More