ব্যবসা

টিউশন থেকে ফেরার পথে নাবালিকা ধর্ষণ আলিপুরদুয়ারে, গ্রেপ্তার দুই

টিউশন থেকে ফেরার পথে নাবালিকা ধর্ষণ আলিপুরদুয়ারে, গ্রেপ্তার দুই

টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হল ১৬ বছরের এক নাবালিকা। হানা গেছে মাধ্যমিক পরীক্ষার্থী ওই তরুণী মঙ্গলবার সকাল বেলা টিউশন থেকে বাড়ি ফেরার পথে এলাকার পরিচিত এক ছেলে মোটর বাইকে তুলে গদাধর নদীর ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই নৃশংস ঘটনায় ওই অভিযুক্তকে সাহায্য করে আরো একজন। সূত্রের খবর , মেয়েটিকে কোন কিছু খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। এবং পরবর্তীতে মেয়েটিকে নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে দুটি। পরবর্তীতে অচৈতন্য অবস্থায় মেয়েটিকে গ্রামবাসীরা দেখতে পায় নদীর জঙ্গলে এবং মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেওয়া হয় ।পরিবারের লোক এসে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায় এবং পরবর্তীতে সমস্ত ঘটনা…
Read More
রাজনৈতিক দল তৈরি করছে হিন্দু সংহতি, চিন্তায় বিজেপি

রাজনৈতিক দল তৈরি করছে হিন্দু সংহতি, চিন্তায় বিজেপি

আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু করছে দক্ষিণপন্থী ধর্মীয়-সামাজিক সংগঠন হিন্দু সংহতি । আর হিন্দু সংহতির এই সিদ্ধান্ত রাজ্যে রাজ্য বিজেপির সমস্যা যে বাড়বে তা অনুমান করছেন অনেকে । জানা গেছে হিন্দু সংহতির নেতা দেবতনু ভট্টাচার্য রাজ্যে হিন্দু মতাদর্শকে আরো দৃঢ় করতে আগামী বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিতেই সংগঠনের নিচুতলার সদস্যরা খুশি । স ম্প্রতি হিন্দু সংহতির নেতা তপন ঘোষের মৃত্যুতে সংগঠনের দায়িত্ব নেন দেবতনু ভট্টাচার্য। এরপরই রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতাকে দৃঢ় করতে এবার রাজনীতির দিকে ঝুঁকছেন। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের প্রায় ৫০ টি আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে তারা। মূলত…
Read More
ডোবা থেকে উদ্ধার নিখোঁজ মহিলার মৃতদেহ

ডোবা থেকে উদ্ধার নিখোঁজ মহিলার মৃতদেহ

প্রায় ৭২ ঘন্টা পর নিখোঁজ মহিলার দেহ উদ্ধার হল ডোবা থেকে। ডোবায় মৃতদেহ ভেসে উঠতে দেখেই চাঞ্চল্য ছড়িয়েছে দিনাজপুরের বুনিয়াদপুর অঞ্চলে। জানা গিয়েছে নিরো পাহান নামে এক আদিবাসী মহিলা দশমীর পর দিন থেকেই নিখোঁজ হয়ে যায়। প্রায় ৭২ ঘণ্টা পর ডোবার জল থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের করখা এলাকায়। জানা যায় দশমীর পরদিন থেকেই নিখোঁজ ছিলেন বুনিয়াদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর চল্লিশের আদিবাসী মহিলা নিরো পাহান। শুক্রবার সকালে করখা বাজারের পার্শ্ববর্তী এক ডোবাতে নিখোঁজ মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে…
Read More
ফের ফায়ার স্টেশনে আগুন ইসলামপুরে, গাফিলতির অভিযোগ

ফের ফায়ার স্টেশনে আগুন ইসলামপুরে, গাফিলতির অভিযোগ

মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের একই জায়গায় আগুন। আবারও আজ ইসলামপুর বিদ্যুৎ দপ্তরে আগুন লাগে। জানা গেছে এদিন ইসলামপুরের মিলন পল্লী এলাকার ফায়ার স্টেশনে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দমকল এসে আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় ঘটনাস্থলে জমায়েত ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, মাত্র কয়েকদিন আগেই একই জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছে কর্তৃপক্ষ এর বিরুদ্ধে। কেন বার বার একই জায়গায় আগুন লাগছে? এই প্রশ্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি বলে তাদের অভিযোগ। যদিও বিদ্যুৎ দপ্তরে কর্তব্যরত আধিকারিক রাজা সাহা জানান, ট্রান্সফরমারের তেল থেকে আগুন লেগে গেছে। সেখানে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি যে…
Read More
রেল বেসরকারিকরণ সহ একাধিক দাবিতে কালো দিবস পালন শ্রমিক সংগঠনের

রেল বেসরকারিকরণ সহ একাধিক দাবিতে কালো দিবস পালন শ্রমিক সংগঠনের

রেল শ্রমিকদের ন্যায্য মজুরি, অন্যান্য সুবিধা এবং রেল বেসরকারি করনের প্রতিবাদে আজ মালদার টাউন স্টেশনে প্রতিবাদ মিছিল এবং কালো দিবস পালন করল অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ এসোসিয়েশনের সদস্যরা। জানা গেছে, অ্যাসোসিয়েশন এর সদস্যরা শুক্রবার দুপুরে মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় কালো দিবস পালন করল । রেলকে বেসরকারিকরণ সহ শ্রমিকদের ন্যায্য মজুরি সহ একাধিক দাবি জানিয়ে তারা আজকের দিনটাতে কালো দিবস পালন করল আগামী দিনে তাদের দাবি-দাওয়া না পূরণ হলে তাহলে রেলের চাকা আর চলতে দেবে না তেমনি হুঁশিয়ারি দিলেন সংগঠনের সদস্যরা
Read More
মিহিরের বাড়িতে গেলেন নিশীথ প্রামানিক, জল্পনা

মিহিরের বাড়িতে গেলেন নিশীথ প্রামানিক, জল্পনা

সদ্য তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি নেওয়া মিহির সেনগুপ্তের বাড়িতে গেলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। মিহিরের বাড়িতে নিশীথের যাওয়ার ঘটনায় কোচবিহারের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।বৃহস্পতিবার কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক মিহিরবাবুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ কথা বলার পর সেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গেল । যদিও বৈঠকের পর সাংসদ ও বিধায়ক দু’জনেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। বিজেপি সাংসদ নিশীথ জানিয়েছেন মিহির বাবু বিজেপিতে আসলে তাঁকে সাদরে গ্রহণ করা হবে। সাংসদ আরো জানিয়েছেন তিনি শুধুমাত্র বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের জন্যই এদিন মিহির বাবুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মিহির বাবু স্পষ্ট জানিয়ে দেন বিজয়ার শুভেচ্ছা জানাতে আসা মানেই ছেড়ে…
Read More
নবীর জন্মদিনে যাওয়ার পথে বিদ্যুতের তাঁর ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা ইসলামপুরে

নবীর জন্মদিনে যাওয়ার পথে বিদ্যুতের তাঁর ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা ইসলামপুরে

হজরত মহম্মদের জন্মজয়ন্তীর শোভাযাত্রায় হাইটেনশন তাঁর ছিঁড়ে মারা গেল সম্ভাব্য পাঁচজন । আশঙ্কা জনক অবস্থায় অনেকে। জানা গেছে ইসলামপুরে আজ নবীর জন্মদিন উপলক্ষে এক শোভাযাত্রায় যাওয়ার পথে বিদ্যুৎ তাঁর ছিঁড়ে পরে বাসের ওপর। প্রত্যক্ষদর্শীদের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায় ইসলামপুরের ঈদের শোভাযাত্রায় যাওয়ার সময় একটি লোকভর্তি বাসের ছাদে লাগানো বাঁশ হাই ভোল্টেজের তাঁরে লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে ওই রাস্তাটি নতুন করে মেরামত হচ্ছে। ওই রাস্তার ওপর দিয়ে হাইভোল্টেজের তাঁর লাগানোর কাজও চলছিল । বাসে ঝান্ডা লাগানো কাঁচা বাঁশে তাঁর লেগে এই বিপত্তি ঘটেছে। ঘটনাস্থলে কমবেশি ২০ জনের আহত হওয়ার খবর মিলেছে । আহতদের ইসলামপুর হাসপাতালে…
Read More
পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আসছে আম জনতার। প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই। দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন সত্ত্বেও আকাশছোঁয়া পেঁয়াজের দাম৷ অত্যাবশ্যকীয় আনাজের এই দাম বৃদ্ধির আঁচ পড়েছে সরকারের ঘরেও৷ তাই এবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিল মোদি সরকার৷ পেঁয়াজ বীজের বিদেশে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার৷ এখন থেকেই এই রফতানি আরোপ করা হয়েছে৷ দাম নিয়ন্ত্রণে আনতেই এই নির্দেশ৷
Read More
বড়দিনে নিষেধাজ্ঞা জারি মিডল্যান্ডসে

বড়দিনে নিষেধাজ্ঞা জারি মিডল্যান্ডসে

আর কিছুদিন পরই আসতে চলেছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিস্টমাস বা বড়দিন। এই উৎসবেও থাবা বসাতে চলেছে করোনা মহামারী। ওই উৎসবের মরশুমে যাতে করোনা ছড়িয়ে না পড়ে সেই কারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডসের পুলিশ। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে বড়দিনে কোনও উৎস করা যাবে না। বাড়ির বাইরেও যাওয়া চলবে না। এই নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পুলিশ আধিকারিকেরা। সরকারের উপদেষ্টা সংস্থা জানিয়েছে, এই উৎসবের মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা, তাই এমন সতর্কবার্তা জারি করেছে।
Read More
৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বেঙ্গল সাফারি

৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বেঙ্গল সাফারি

বন্যপ্রাণী এবং পুরো পার্কের ব্যবস্থা ঠিক রাখতে স্যানিটাইজেশন করার সিদ্ধান্ত নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। জানা গিয়েছে ২ অক্টোবর থেকে পার্কে যাত্রী এবং পর্যটকদের জন্য খোলা হয়েছিল বেঙ্গল সাফারি। যেহেতু এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পার্ক চলছে তাই পার্কের বন্যপ্রাণী, কর্মচারী , আধিকারিক সহ সমস্ত কিছু রুটিন মাফিক স্যানিটাইজেশন এর জন্য দুদিন পার্ক বন্ধ রাখা হচ্ছে। এবিষয়ে পার্কের আধিকারিকরা জানিয়েছেন যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও পরিষেবা দিচ্ছেন তারা তাই সতর্কতার সঙ্গে পার্কের ব্যবস্থা ঠিকঠাক রাখতে পুরো পার্ক স্যানিটাইজেশনের সিদ্ধান্ত তাদের। এর পাশাপাশি পার্কের সঙ্গে নিযুক্ত শতাধিক কর্মচারীদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়।
Read More
শিলিগুড়িতে এবিভিপির  কর্মসমিতির বৈঠক

শিলিগুড়িতে এবিভিপির কর্মসমিতির বৈঠক

সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের প্রান্ত কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হল আজ। সূত্রের খবর শিলিগুড়ির ঋষি ভবনে এদিন উত্তরবঙ্গের এবিভিপির কর্মীরা বৈঠক করেন। জানা গেছে উত্তরবঙ্গে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অনেক কার্যকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে ছাত্র সংগঠনকে আরো মজবুত করতে এই বৈঠক বলে জানা গেছে । এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ক্ষেত্ৰীয় সহ - সংগঠন সম্পাদক অপাংশু শেখর শীল , উত্তরবঙ্গ প্রান্ত সংগঠন সম্পাদক বৈলোচন সাহু , উত্তরবঙ্গ প্রান্ত সভাপতি আশীষ মন্ডল , উত্তরবঙ্গ প্রান্ত সম্পাদক বিরাজ বিশ্বাস ও প্রান্তের সকল প্রদেশ কর্ম সমিতির সদস্যরা ।
Read More
প্রয়াত  রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

প্রয়াত রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। জানা গেছে বৃহস্পতিবার দুপুর বেলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান ঝাড়গ্রামের এই বিধায়ক । সূত্রের খবর ,হঠাৎ করে শরীরে ক্যান্সার ধরা পড়ে । ক্যান্সারে আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক ধরে তিনি ভর্তি ছিলেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে ।২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি । পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রিত্ব পান। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি। এরপর তিনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পদে নিযুক্ত হন।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গরা ।
Read More
মৌনীর আঙুলে হীরের আংটি, বাগদান কি সারলেন ?

মৌনীর আঙুলে হীরের আংটি, বাগদান কি সারলেন ?

অভিনেত্রী মৌনী রায়ের আঙুলে হীরের আংটি পরা ফোটো রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মৌনী কি বাগদান সেরে ফেললেন এই খবরে রীতিমত শোরগোল পরে গেছে ।একটা বিশেষ ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন বাঙালি অভিনেত্রী ৷মৌনির শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে হিরের আংটি পরে রয়েছেন তিনি ৷ মৌনির রিং ফিঙ্গারে শোভা পাচ্ছে অসাধারণ ওই হিরের আংটিটি ৷ মৌনির হাতে আংটি দেখে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার স্ত্রী ওয়ার্দা খান নাদিয়াদওয়ালা তো কমেন্ট করেই বসেছেন, ‘‘ কীইইইইইই ? তুমি কি এনগেজমেন্টের খবর ঘোষণা করে দিলে নাকি ! ’’ অন্যান্য অভিনেত্রীরাও লিখেছেন, ‘‘ আমরা তো ভাবলাম তুমি তোমার এনগেজমেন্টের ঘোষণা করে ফেললে !  তবে বাগদান বিষয়ে…
Read More
নদী থেকে কাঠামো তুলে আনন্দ পায় মালদার স্কুলপাড়া এলাকার বাসিন্দারা

নদী থেকে কাঠামো তুলে আনন্দ পায় মালদার স্কুলপাড়া এলাকার বাসিন্দারা

দূর্গাপূজার বিসর্জনের পর প্রতিমার কাঠামো সামগ্রী যেন ওদের কাছে হয়ে ওঠে রোজগারের অন্যতম উৎস।  অল্পবয়সী একাংশ ছেলেরা দশমীর দিন থেকেই পুরাতন মালদার মহানন্দা নদী পারে পথ চেয়ে থাকে প্রতিমার কাঠামো জোগারের অপেক্ষায়। সেই কাঠামো সংগ্রহ করে কেউ সরস্বতী ও অন্যান্য দেবদেবীর প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পীদের কাছে দিয়ে আসেন । আবার কেউ সেই কাঠামো সংগ্রহ করে বিক্রি করার পর সাময়িক কিছু অর্থ উপার্জন করেন । এলাকার একাংশ কচিকাঁচারা সেই কাঠামো সংগ্রহ করার পর , কেউ বিক্রি করে।  আবার কেউ সরস্বতী পূজার জন্য এখন থেকেই মজুত করে রাখে। এরকমভাবেই বহু বছর ধরে  এক অদ্ভুত এরকম কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ওই এলাকার দুঃস্থ…
Read More