13
Feb
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সাধারণ বিমা সংস্থা বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড আজ প্রবাসী ভারতীয় (এনআরআই) এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া-দের জন্য 'NRInsure' নামক একটি বিশেষ অ্যাড-অন সুবিধা চালু করার কথা ঘোষণা করেছে। সংস্থার ফ্ল্যাগশিপ রিটেল হেলথ ইন্স্যুরেন্স পণ্য ‘মাই হেলথ কেয়ার প্ল্যান’-এর সঙ্গে এই নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে, যার ফলে যোগ্য গ্রাহকরা মূল পলিসি প্রিমিয়ামের ওপর ৩৫% পর্যন্ত আকর্ষণীয় ছাড় পাবেন। বিদেশে বসবাস করলেও অনেক প্রবাসী ভারতীয় ভারতে নিজেদের এবং পরিবারের জন্য স্বাস্থ্যবিমা বজায় রাখতে চান। দীর্ঘদিনের এই চাহিদার কথা মাথায় রেখেই 'NRInsure' আনা হয়েছে। নতুন পলিসি কেনার সময় গ্রাহকরা তাদের NRI/OCI স্ট্যাটাস ঘোষণা করে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা…
