24
Jan
ফ্লিপকার্ট ‘আসাম প্রোজেক্ট অন ফরেস্টস অ্যান্ড বায়োডাইভার্সিটি’র (এপিএফবিসি) সহযোগিতায় একটি ‘ওরিয়েন্টেশন ওয়ার্কশপ’-এর আয়োজন করেছিল, যা সেলফ-হেল্প গ্রুপ (এসএইচজি) এবং ক্লাস্টার-লেভেল ফেডারেশন-গুলিকে (সিএলএফ) ক্ষমতায়িত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে। অরন্য ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ফ্লিপকার্টের ‘সমর্থ’ প্রোগ্রামের উপর কেন্দ্রীভূত ছিল, যা উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্যান-ইন্ডিয়া মার্কেটের সুযোগ প্রদান করেছে। কর্মশালায় কারিগর, বাঁশ ও কাঠের পণ্যসামগ্রী প্রস্তুতকারক এবং বয়নশিল্পীরা অংশগ্রহণ করেন। সেখানে পণ্য তালিকাভুক্তি ও অনলাইন ব্যবসার কৌশল নিয়ে মূল্যবান তথ্য প্রদান করা হয়। আলোচনাকালে অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ, ক্যাপাসিটি-বিল্ডিং, এবং লজিস্টিক সহায়তা সম্পর্কেও আলোচনা হয়। ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রাজনীশ কুমার বলেন, তারা কারিগর ও অস্বচ্ছল সম্প্রদায়ের মানুষজনকে সহযোগিতা প্রদানের…
