প্রতিবেদন

ইডেনে কোয়ারেন্টাইন  সেন্টার গড়তে চেয়ে সিএবি কে চিঠি পুলিশের

ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার গড়তে চেয়ে সিএবি কে চিঠি পুলিশের

 গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে বাংলাতেও। তাই এবার ইডেন কোয়ারানটিন সেন্টার গড়তে চেয়ে চিঠি দিল কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার অফিসের তরফে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে চিঠি দেওয়া হয়। তাতে জানানো হয়, কলকাতা পুলিশের কর্মীদের জন্যে ইডেন গার্ডেন্সে কোয়ারানটিন সেন্টার গড়তে চায় পুলিশ। তবে, গোটা ইডেন গার্ডেন্সই এখন নিয়ে নেওয়া হচ্ছে না। চিঠিতে বলা হয়েছে, E, F, G, H ও J ব্লকে আপাতত কোয়ারানটিন সেন্টার গড়তে চায় কলকাতা পুলিশ। সিএবি'র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই কথার পর যে ইডেনকে কোয়ারানটিন সেন্টার হিসেবে দিতে সিএবি-র কোনও বাধা থাকবে না, তা একপ্রকার স্পষ্ট।
Read More
১৯ জুলাইয়ের পর আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি

১৯ জুলাইয়ের পর আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি

১৯ জুলাইয়ের পর আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি আশঙ্কা বিজ্ঞানীদের । সংক্রমণ ছড়িয়ে পড়ার হার বুঝতে যে রিপ্রোডাকশন নাম্বার বা আর ফ্যাক্টর ব্যবহার করা হয় তা জুলাই’এর প্রথম সপ্তাহে বেড়ে হল ১.১৯। ২৬ জুন আর ফ্যাক্টর ছিল ১.১১। সেই হিসাবে ৪ জুন অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ হবে বলে অনুমান করা হয়েছিল। সেই অনুমান অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বর্তমান আর ফ্যাক্টর বজায় থাকলে আগামী ১৯ জুলাই অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লক্ষ। গত ৫ মে থেকে ১৩ জুন’এর মধ্যে আর ফ্যাক্টর ১.২’এ এসে দাঁড়িয়েছিল। বোঝা যাচ্ছে, সংক্রমণের পরিস্থিতি আবার জুন’এর প্রথম সপ্তাহের অবস্থায় ফিরে গেল। আনলক ২…
Read More
করোনা মোকাবিলায় বাংলার জন্য  ৪২০ কোটি প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

করোনা মোকাবিলায় বাংলার জন্য ৪২০ কোটি প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

করোনা পরিস্থিতির সঙ্গে দোসর আমফান দুর্যোগ। দুই ফলায় বিদ্ধ বাংলা। রাজ্যের কোষাগার প্রায় শূন্য। এই অবস্থায় রাজ্যকে স্বস্তি দিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বাংলার জন্য প্রায় ৪২০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে জানিয়েছেন, দেশের ১৪টি রাজ্যের জন্য কেন্দ্র ৬,১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তার মধ্যে বাংলার জন্য বরাদ্দ প্রায় ৪২০ কোটি টাকা। এর আগেও আমফানে ১০০০ কোটি টাকা দিয়ে আর্থিক প্যাকেজ দিয়ে সাহায্য করেছিল কেন্দ্র
Read More
কোভিড-১৯ থেকে শিলিগুড়িকে বাঁচানো সম্ভব

কোভিড-১৯ থেকে শিলিগুড়িকে বাঁচানো সম্ভব

বিশেষজ্ঞদের একটি গোষ্ঠীর মতে শিলিগুড়িতে কোভিড-১৯ সংক্রমণ, হসপিটালাইজেশন ও মৃত্যু উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে খালপাড়া রেড-লাইট এলাকা খুলে দিলে। এই এলাকা বন্ধ রাখার মেয়াদ বাড়ালে তা কোভিড-১৯ কেস ও মৃত্যু ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মডেলে তুলে ধরা হয়েছে, খালপাড়া রেড-লাইট এলাকা বন্ধ থাকলে অতিরিক্ত ৫৪ দিনের বিলম্ব ঘটতে পারে ‘পিক’ থেকে। এই মডেলটি তৈরি করেছেন হার্ভার্ড মেডিকেল স্কুল ও ইয়েল স্কুল অফ মেডিসিনের একদল বিশেষজ্ঞ। মডেলটি থেকে জানা যাচ্ছে, যদি খালপাড়া রেড-লাইট এলাকা চালু হয়ে যায় তাহলে রোগটি দ্রুত রেড-লাইট এলাকায় ছড়িয়ে পড়বে এবং যৌনকর্মী ও কাস্টমারদের অনেককেই সংক্রমিত করবে। এরফলে শিলিগুড়িতে হসপিটালাইজেশনের হার ৫০ গুণ ও মৃত্যুর…
Read More
আরও কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে করোনা নিয়ে, ডাক্তারি পরামর্শ ছাড়া ডেক্সামিথাসোন প্রয়োগ নয়, সতর্ক করল WHO

আরও কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে করোনা নিয়ে, ডাক্তারি পরামর্শ ছাড়া ডেক্সামিথাসোন প্রয়োগ নয়, সতর্ক করল WHO

বিশ্বজুড়ে করোনা দাপট ৷ রোজই সংক্রমণের রেকর্ড ভাঙছে এই ভাইরাস ৷ এরই মাঝে দুবাই কর্তৃপক্ষ আয়োজিত একটি ভার্চুয়াল কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যাডানম গেব্রিয়েসাসের মন্তব্য, 'বিপদ এখনও কাটেনি ৷ আরও কয়েক দশক ভুগতেই হবে আমাদের। এটা শুধু স্বাস্থ্য সঙ্কট নয়, একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক সঙ্কটও।’ করোনা-যুদ্ধ জিততে সব দেশকেই ফের একজোট হওয়ার ডাক দিলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী করোনাকে মাত দিতে বিশ্বে ১৩৫টি ভ্যাকসিন তৈরি হতে চলেছে ৷ এর মধ্যে ১৩টি কোভিড ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে ও বাকি ১১৫টি রয়েছে প্রাথমিক স্টেজে ৷ এ প্রসঙ্গে WHO প্রধান বলেন, এবছরের শেষেও যদি…
Read More
জাস্টিন বিবারের যৌন হেনস্তার অভিযোগ

জাস্টিন বিবারের যৌন হেনস্তার অভিযোগ

এবার যৌন হেনস্তার অভিযোগ উঠেছে জাস্টিন বিবারের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলাকে যৌন হেনস্তা করেছেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। তবে সোশ্যাল হ্যান্ডেল টুইটারে একের পর এক টুইট করে ওই মহিলার সব অভিযোগ অস্বীকার করেছেন বিবার। তিনি এও জানিয়েছেন, এমন বিষয় নিয়ে তিনি কখনও মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্তার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার।
Read More
দিল্লীতে প্রাইভেট হাসপাতালে সস্তা হল করোনা চিকিৎসা

দিল্লীতে প্রাইভেট হাসপাতালে সস্তা হল করোনা চিকিৎসা

সরেজমিন দিল্লির করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সূত্রের অবশ্য দাবি, করোনা মোকাবিলায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্যর্থতার কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে এই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে শাহকে। দিল্লীর বেসরকারী হাসপাতালগুলিতে করোনা চিকিত্সার জন্য মোটা অঙ্কের চার্জ নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক নিষিদ্ধ করেছে। কোভিড সংক্রমণের ব্যাপকতার কথা মাথায় রেখে রাজধানীতে একাধিক হাসপাতাল নির্মাণ ও বর্তমান হাসপাতালগুলিতে কয়েক হাজার শয্যা বাড়ানোর উপরে জোর দিয়েছে কংগ্রেস। বৈঠকে রাজনীতি ভুলে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শাহ বলেন, দিল্লীতে করোনা পরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কালই। সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি অনুষ্ঠিত…
Read More
শালবনি হাসপাতাল হচ্ছে কোভিড-১৯ হাসপাতাল

শালবনি হাসপাতাল হচ্ছে কোভিড-১৯ হাসপাতাল

কলকাতা/ শালবনি, ১৭ জুন: জেএসডব্লিউ গ্রুপের সমাজ উন্নয়ন শাখা জেএসডব্লিউ ফাউন্ডেশন বর্তমানে শালবনির সুপার স্পেশালিটি হসপিটাল এবং এর সম্পদ রাজ্য সরকারকে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। ২০১৮ সালে, পশ্চিমবঙ্গ সরকার এই হাসপাতালের পরিচালনা এবং সম্পূর্ণ ম্যানেজমেন্ট জেএসডব্লিউ ফাউন্ডেশনকে অর্পণ করেছিল একটি অনন্য পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি)-এর অধীনে যার লক্ষ্য ছিল মেডিক্যাল কমপ্লেক্স সুষ্ঠুভাবে পরিচালনা। সর্বসাধারণকে সুলভ্য ও কার্যকরী মেডিক্যাল সুবিধা দিতে সরকারের প্রচেষ্টার অধীনে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত অন্যতম একটি হাসপাতাল হল শালবনি সুপার স্পেশালিটি হসপিটাল। জেএসডব্লিউ ফাউন্ডেশন গত দুবছর ধরে এই হাসপাতালে মেডিক্যাল পরিষেবা চালু করেছে এমন স্তরে যাতে সর্বসাধারণ বিশেষ করে গ্রামীণ দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারে। কোভিড-১৯ অতিমারির সঙ্গে লড়াইয়ের জন্য…
Read More
কোভিড-১৯: সতর্ক থাকতে হবে ডায়াবিটিস রোগীদের

কোভিড-১৯: সতর্ক থাকতে হবে ডায়াবিটিস রোগীদের

কলকাতা, জুন ২০২০: যাদের ডায়াবিটিস রয়েছে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি। এরকম রোগীদের মধ্যে কোভিড-১৯ দেখা গেলে রোগলক্ষ্মণ ও জটিলতা বেশিমাত্রায় হতে পারে। জানুয়ারি থেকে মার্চ ২০২০’তে কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত মানুষের ডায়াবিটিস রয়েছে ও এইচবিএ১সি’র অ্যাভারেজ লেভেল ৮.০৭ শতাংশের মতো উঁচুতে রয়েছে বলে জানা গিয়েছে ইন্ডিয়া ডায়াবিটিস কেয়ার ইন্ডেক্স-এর রিপোর্টে। এই তথ্য স্পষ্ট করে দিচ্ছে যে যাদের ডায়াবিটিস রয়েছে তাদের গ্লুকোজ লেভেলের দিকে আরও দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং সুস্থ থাকতে হলে নিয়মিত সঠিক ঔষধ গ্রহণ করতে হবে। ডায়াবিটিস রোগীদের উচিত স্বাস্থ্যসম্মত আহারের দিকে ও নিয়মিত ব্যবধানে গ্লুকোজ লেভেলের দিকে নজর রাখা। ডায়াবিটিস ও হার্টের সমস্যা-যুক্ত…
Read More
কোভিড-১৯ দমনে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র সহায়তা

কোভিড-১৯ দমনে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র সহায়তা

ইটানগর, জুন ২০২০: অরুণাচল প্রদেশের সরকারি হাসপাতালের আইসিইউ ও স্বাস্থ্য পরিচর্যা পরিকাঠামোর উন্নয়নে এগিয়ে এসেছে পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন। লকডাউন ক্রমশ শিথিল হতে থাকায় দেশে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য স্বাস্থ্যসুরক্ষার দিকে নজর রেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এজন্য পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন এগিয়ে এসেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ এবং পাবলিক সার্ভিস ও ডেলিভারি প্রফেশনালদের সহায়তার জন্য। এই অভূতপূর্ব কঠিন সময়ে পার্নড রিকার্ড ইন্ডিয়া ফাউন্ডেশন হাত মিলিয়েছে অরুণাচল প্রদেশের এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে, আর দিচ্ছে ৫টি আইসিইউ ভেন্টিলেটর, ১০টি আইসিইউ ফাউলার বেড ও ৫০০০টি সার্জিক্যাল মাস্ক।এপ্রসঙ্গে পার্নড রিকার্ড ইন্ডিয়া’র ভিপি (কর্পোরেট অ্যাফেয়ার্স) সুনীল দুজ্ঞল বলেন, এক দায়িত্বশীল কর্পোরেট সিটিজেন হিসেবে…
Read More
বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

১১ জুন রাতে ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সলমানকে বলতে শোনা যায়, ‘প্রতি চুমুকে সোয়্যাগ।’ এ বিষয়ে সলমান খান বলেন, ‘বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। এটা একটা নতুন অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকেই আমি বাংলাদেশের মানুষের কাছে দারুণ ভালোবাসা পেয়ে এসেছি। এবার তাদের সামনে তাদের ভাষায় হাজির হওয়ার সুযোগটা দারুণ মনে হচ্ছে।’ এদিকে পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে ‘সোয়্যাগ’ শব্দটিকে।
Read More
দেখা যাচ্ছে করোনার নতুন উপসর্গ, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

দেখা যাচ্ছে করোনার নতুন উপসর্গ, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

নয়াদিল্লি: উপসর্গহীন সংক্রমণ সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের উদ্বেগ বাড়িয়েছে। যদিও আইসিএমআর বলছে, এই সংক্রমণ, সংক্রমিত নয়। তাও সতর্কতা অবলম্বনে নতুন গাইডলাইন প্রকাশ্যে আনল মন্ত্রক। নয়টি উপসর্গ যুক্ত সেই গাইডলাইনে উল্লেখ, হঠাৎ করে ঘ্রাণ ও স্বাদ শক্তি হারিয়ে ফেলা সংক্রমিতদের নতুন উপসর্গ। পাশাপাশি জ্বর; কাশি, দুর্বলতা, প্রশ্বাসের সমস্যা, গলাজ্বালা আর ডায়রিয়া করোনা সংক্রমণের উপসর্গ।  সেই গাইডলাইনে বলা সংক্রমণ একমাত্র দুটি মানুষের ঘনিষ্ঠতা থেকে ছড়িয়ে পড়ছে। হাঁচি বা কফির সঙ্গে বেরনো ড্রপলেট এই সংক্রমণ বাড়াচ্ছে। কোনওভাবে সেই ড্রপলেট মাটিতে পড়লে, তার সঙ্গে ভাইরাস বেরোচ্ছে। বায়ুমণ্ডলে সে সক্রিয় থাকছে। একজন সুস্থ মানুষ সেই মাটি স্পর্শ করার পর চোখ, নাক বা মুখে হাত দিলে সংক্রমিত হচ্ছেন…
Read More
করোনার মাঝেই শুটিং শুরু, ইচ্ছে হলেও আলিঙ্গনের উপায় নেই

করোনার মাঝেই শুটিং শুরু, ইচ্ছে হলেও আলিঙ্গনের উপায় নেই

"আমরা সবাই আস্তে আস্তে কাজে ফিরছি। কিন্তু আমাদের সবাইকে সুস্থ থাকার জন্য নিয়ম মেনে চলতেই হবে। ভয় পেলে আমরা লড়াইটা হেরে যাব"। জনসচেতনতামূলক নানা কাজে বি-টাউনের যে সমস্ত তারকাকে এগিয়ে আসতে দেখা যায়, অক্ষয় কুমার তাঁদের মধ্যে প্রথম সারিতে। করোনা আবহেও একাধিকবার মুখ খুলেছেন ‘খতরো কে খিলাড়ি’। সম্প্রতি নাসিক পুলিশ কমিশনার বিশ্বাস নানগেড়ের সঙ্গে এক ওয়েবিনারে দেখা গেল অক্ষয়কে। সেখানে অতিমারীর দিনগুলোতে পুলিশের দায়বদ্ধতার প্রশংসা করেন  তারকা। ‘করোনার দিনগুলোতে শুটিং এর অভিজ্ঞতা কেমন’? উত্তরে অক্ষয় বলেন, “এতদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ভেবে আমি খুবই উত্তেজিত। তবে ক্রিউ সদস্য এত কম থাকায় একটু অন্যরকম লাগছিল। আর এতদিন পর কাজ করছি,…
Read More
হাসপাতালের শৌচালয়ে মিলল ‘নিখোঁজ’ কোভিড রোগীর দেহ, সাসপেন্ড ডিন

হাসপাতালের শৌচালয়ে মিলল ‘নিখোঁজ’ কোভিড রোগীর দেহ, সাসপেন্ড ডিন

মহারাষ্ট্রে আট দিন ধরে নিখোঁজ করোনা আক্রান্ত রোগীর দেহ হাসপাতালের শৌচালয়ে কী করে এল, তার গ্রহণযোগ্য ব্যাখ্যা না পেয়ে হাসপাতালের ডিনকে সাসপেন্ড করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্য অধিকর্তা। প্রায় এক সপ্তাহ ধরে 'নিখোঁজ' থাকার পর, শেষ পর্যন্ত ওই হাসপাতালেরই শৌচালয় থেকে উদ্ধার হল অশীতিপর এক বৃদ্ধার দেহ! দুঃখজনক এই ঘটনায় মুম্বইয়ের জলগাঁও সিভিল হাসপাতালের ডিনকে বুধবার সাসপেন্ড করা হয়েছে। ২ জুন হাসপাতালের করোনা ওয়ার্ডে বৃদ্ধাকে শেষবার দেখা গিয়েছিল। হাসপাতালে সবার নজর এড়িয়ে, অদ্ভুতজনক ভাবে নিখোঁজ হয়ে যান! গোটা হাসপাতাল ঘুরে, বৃদ্ধার খোঁজ পায়নি পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁর সন্ধান দিতে ব্যর্থ হয়। শেষে পুলিশের আশ্রয় নিতে হয় পরিবারকে। থানায় সেদিনই একটি মিসিং ডায়েরি…
Read More