19
Jan
মহিলাদের আর্থিক স্বাবলম্বন ও স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে উদ্বোধন হল ‘সৃষ্টিশ্রী স্টল’। সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। প্রশাসনের এই বিশেষ উদ্যোগে স্থানীয় সাহেবগঞ্জ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই সম্পূর্ণভাবে স্টলটি পরিচালনা করবেন। তাঁদের নিজস্ব শ্রম ও সৃজনশীলতায় তৈরি হস্তশিল্প, গৃহস্থালির ব্যবহার্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে এই স্টলে। ফলে একদিকে যেমন উৎপাদনকারী মহিলাদের সঙ্গে সরাসরি ক্রেতাদের যোগাযোগ স্থাপিত হচ্ছে, তেমনই অন্যদিকে তাঁদের আয়ের পথ আরও মসৃণ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বলেন,…
