বিনোদন

রুপোলি পর্দার পরিচিত মুখ হয়েও বর্তমানে কাজ নেই অভিনেত্রীর হাতে

রুপোলি পর্দার পরিচিত মুখ হয়েও বর্তমানে কাজ নেই অভিনেত্রীর হাতে

বাঙালি মেয়ে সুমনা চক্রবর্তী । প্রথম থেকেই বলিউডে নিজের জায়গা তৈরির লড়াই করছেন তিনি। বাঙালি অভিনেত্রীকে মুম্বই ইন্ডাস্ট্রিতে পায়ের মাটি শক্ত করতে লড়তেও কম হয়নি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী। ‘দ্য কপিল শর্মা’ শো থেকে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জনপ্রিয় সেই শোয়ে কখনও সরলা, আবার কখনও বা মঞ্জু হিসেবে ধরা দেন তিনি। বর্তমানে এই বাঙালি অভিনেত্রী কর্মহীন। সঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে লড়ছেন এন্ডমেট্রাওসিস নামক একটি জরায়ু ঘটিত রোগের সঙ্গে। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় অভিনেত্রী তুলে ধরেছেন নিজের এই সমস্যার গুলির কথা। টেলিভিশনে হিন্দি সিরিয়াল দিয়েই নিজের যাত্রা শুরু করেন তিনি। 'কসম সে', 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়'-র মতো ধারাবাহিকে কাজ করে…
Read More
নিজের ছবির মুক্তি করলেন নিজের প্ল্যাটফর্মে

নিজের ছবির মুক্তি করলেন নিজের প্ল্যাটফর্মে

বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছেন এই পরিচালক। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার। বলিউডের বিতর্কিত পরিচালক তিনি। তাই জন্যেই হয়তো দাউদ ইব্রাহিমের মত একটি বিতর্কিত আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্র নিয়ে ছবি করার জন্যে বেছে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক রাম গোপাল বর্মার নিজস্ব ছবি 'ডি কোম্পানি'। এই ছবির গল্পকার এবং পরিচালনার এই দুইয়েরই দায়িত্বে রয়েছেন রাম গোপাল বর্মা নিজেই। গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন কীভাবে আশির দশকে মুম্বই শহরে রাজত্ব চালাত – সেই কাহিনী কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ডি কোম্পানি’। পরিচালকের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'স্পার্ক ওটিটি' - তে স্ট্রিমিং শুরু হল এই ছবির। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন…
Read More
প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ওয়েবের দুনিয়ায় ফিরছে একবছর বাদে

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ওয়েবের দুনিয়ায় ফিরছে একবছর বাদে

অবশেষে প্রতীক্ষার অবসান। ফিরে আসতে চলেছে পুরোনো স্মৃতি। পরিবারের নানা সমস্যা আর গোয়েন্দা এজেন্সিকে ঝুঁকিপূর্ণ কাজ কীভাবে একসঙ্গে সামলান মনোজ, ওরফে শ্রীকান্ত, তাই এই সিরিজের মূল আকর্ষণ। এবারও ট্রেলারে ধরা পড়ল সেই সমস্য়াই। প্রথম সিজন শেষেই দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছিলেন মনোজ বাজপেয়ী। ২০১৯ সালে সবচেয়ে বেশি চর্চিত ওয়েবসিরিজ গুলির মধ্যে অন্যতম ছিল মনোজ বাজপায়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’। এবার মুক্তি পেল দ্য ফ্যামিলি ম্যান ২’-এর ট্রেলার। মনোজ বাজপেয়ীর পাশাপাশি প্রিয়মণি, শারিব হাসমিকেও দেখা যাবে। এবারও সেই টিম নিয়েই ফিরছেন মনোজ। এর আগেও ট্রেলার মুক্তির দিন ঘোষণা করেও পিছিয়ে আসতে হয়েছিল প্রযোজক সংস্থাকে। এবার সিজন মুক্তির অপেক্ষায় ওয়েব সিরিজ প্রেমীরা। আগামী…
Read More
রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে দেবশ্রী রায়

রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে দেবশ্রী রায়

নতুন জীবনে পা রাখতে চলেছেন। দীর্ঘ বিরতির পর আবার রুপোলি পর্দায় ফিরছেন তিনি। টেলিভিশনের পর্দায় নিজের নতুন ইনিংসের জন্য প্রস্তুত বহু পরিচিত মুখ অভিনেত্রী দেবশ্রী রায়। চার বছর পর ক্যামেরার সামনে ‘সর্বজয়া’ হয়ে ফিরলেন এক সময়ের বাংলা ছবির এই সাড়া জাগানো নায়িকা। নামেই খানিকটা স্পষ্ট এই ধারাবাহিকের চালচিত্র। প্রকাশ্যে এল দেবশ্রীর ধারাবাহিকের প্রোমো। শেষবার পরিচালক রেশমি ঘোষের ‘হঠাত্ দেখা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবশ্রীকে। জুন মাসেই জি বাংলায় সম্প্রচার শুরু হওয়ার কথা ছিল এই ধারাবাহিকের। তবে টেলিপাড়ায় শ্যুটিং বন্ধ থাকায়, সেই প্ল্যান কিছুটা পিছিয়ে যেতে পারে। রাজনীতি ছেড়ে আবারও অভিনয়ের জগতেই মন দিতে চান অভিনেত্রী।
Read More
পিতৃহারা হলেন সংগীত পরিচালক

পিতৃহারা হলেন সংগীত পরিচালক

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ।করোনার জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। চারিদিকে শুধু স্বজন হারানোর শোকের ছায়া। কেড়ে নিচ্ছে প্রিয়জনকে। বুকফাটা কান্নায় ভারী হচ্ছে বাতাস। লন্ডভন্ড হয়ে গিয়েছে মানুষের স্বাভাবিক জীবন। চারিদিকে যেন মৃত্যুপুরী। এই কঠিন পরিস্থিতিতে পিতৃহারা হলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র। বাবাকে হারানোর শোকে কাতর সঙ্গীত পরিচালক। নিজেই ফেসবুকে অনুরাগীদের জানিয়েছেন এই খবর। শান্তনু মৈত্রর বাবা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তাঁর সংগীতচর্চা পরবর্তীকালে শান্তনুকে গানের প্রতি আগ্রহী করে তোলে। বাঙালি পরিবারে জন্ম শান্তনুর, সংগীত পরিচালকের বাবাও ছিলেন সংগীত সাধক, তিনি দারুণ সেতার বাজাতেন। বাবার হাতেই সংগীত শিক্ষার হাতেখড়ি শান্তনুর।
Read More
মাধুরী দীক্ষিতের জন্মদিনে, জেনেনিন তার ব্যাপারে কিছু অজানা তথ্য

মাধুরী দীক্ষিতের জন্মদিনে, জেনেনিন তার ব্যাপারে কিছু অজানা তথ্য

৫৪-এ পা রাখলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene)। তবে রূপের জৌলুস দেখে তা বোঝার উপায় নেই। এখনও তিনি যেন রূপে অনন্য। তাঁর নাচ মুগ্ধ করতে পারেনি এমন সিনেদর্শক মেলা খুবই মুশকিল। এমনকি তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন প্রায় একটা প্রজন্মের নায়িকারা। সাজন , খল নায়ক , বেটা , পুকার , মৃত্যুদন্ড-এর মতো ছবি বলিউডে তাঁর আভাকে বজায় রেখেছে।আসুন জেনে নেওয়া যাক, জাদুকরী ওই সুন্দরীর অভিনেত্রী সম্পর্কে কিছু স্বল্প জ্ঞাত তথ্য: ১. আমাদের সকলের কাছেই মাধুরী দীক্ষিত ডান্সিং ডিভা হিসাবেই পরিচিত। কিন্তু আপনি কি জানেন, মাত্র ৯ বছর বয়সে কথক নৃত্যশিল্পী হিসাবে বৃত্তি পেয়েছিলেন তিনি? ২. ৭-৮…
Read More
প্রথম বার মহাকাশে চলচ্চিত্রের শ্যুটিং করতে চলেছে আমেরিকা ও রাশিয়া

প্রথম বার মহাকাশে চলচ্চিত্রের শ্যুটিং করতে চলেছে আমেরিকা ও রাশিয়া

মহাকাশ নিয়ে এ বার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং হবে মহাকাশেই এই প্রথম। সেই লক্ষ্যেই মহাকাশে পাঠানো হচ্ছে রাশিয়া ও আমেরিকার দুই বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে যাবেন দুই পরিচালকও। তবে আলাদা আলাদা অভিযানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের মহাকাশে পাঠাবে আমেরিকা ও রাশিয়া। আমেরিকার মহাকাশ গবেষণা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই খবর দিয়েছে। রসকসমস জানিয়েছে, পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী য়ুলিয়া পেরেসলিডকে। অক্টোবরের গোড়ার দিকে। তাঁর সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো। নাসা-ও জানিয়েছে, পূর্ণদৈঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য পাঠানো হচ্ছে হলিউডের…
Read More
মাতৃত্বের স্বাদ নিলেন অভিনেত্রী

মাতৃত্বের স্বাদ নিলেন অভিনেত্রী

কঠিন পরিস্তিতে এল খুশির খবর। সংসারে এখন খুশির বন্যা বইছে। নতুন জীবনে পা দিলেন অভিনেত্রী। আনুষ্ঠানিকভাবে খবর দিলেন অভিনেত্রী। পুত্র সন্তানের মা হলেন সোনালী চৌধুরী। প্রথম সন্তানের আগমনে বেজায় খুশি অভিনেত্রী। মা এবং সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন - একথা নিজেই জানিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সোনালী। দুই থেকে তিন হলেন রজত-সোনালী। সোনালি চৌধুরী, ছোট পর্দায় গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অগ্নিপরীক্ষা’, ‘জলনুপুর’, ‘ইচ্ছে নদী’, ‘মা’ এর মতন বহু ধারাবাহিকে অভিনয় করেছেন সোনালি চৌধুরী। গতবছরই তিনি জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। এখন সন্তানই তাঁর ধ্যানজ্ঞান বলে জানিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই নেটিজেনরা সোনালীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে…
Read More
মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি

খুশির ঈদ মানেই পর্দায় ভাইজানের আগমন। এই ইদেও তার ব্যতিক্রম হল না। গতবছর করোনার কারণে থেমে থাকলেও এই বছর আর থেমে থাকলেন না তিনি। বৃহস্পতিবার মুক্তি পেল ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। এবারে বড়পর্দা নয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল ছবিটি। জি৫ অ্যাপে দেখতে পাওয়া যাবে ছবিটি। প্রথমদিকে ছবির প্রযোজক-অভিনেতা সলমন এবং পরিচালক প্রভু দেবা বড়পর্দাতেই মুক্তি চেয়েছিলেন রাধের। বাধ সাধলো পরিস্থিতি। তবে দেশের বাইরের যে সমস্ত স্থানে কোভিড পরিস্থিতি একটু ঠিকঠাক, সেখানে সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। ভাইজানের মহিমাতেই পরিপূর্ণ এই ছবি। এই ছবিতে নিজের ‘ওয়ান্টেড’ ভাবমূর্তিই ধরে রেখেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে বিস্তর…
Read More
আবারও সাহায্যের হাত বাড়ালেন সংকটের দিনে

আবারও সাহায্যের হাত বাড়ালেন সংকটের দিনে

এর আগেও করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাহায্যের হাত বাড়িয়েছেন বহুবার। গতবছর লকডাউনে পরিযায়ী শ্রমিক, বাইরের দেশে আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফিরিয়েছিলেন। আরও একবার করোনা আবহে দূত হয়ে সাহায্যের হাত বাড়ালেন মানুষের দিকে। এক অভিনব উদ্যোগ নিলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব। এবার তাঁর নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে করোনা আক্রান্তদের খাবার পাঠাবেন। করোনা রোগীরা খাবার অর্ডার করলেই বিনামূল্যে তাঁদের বাড়িতে পৌঁছে যাবে খাবার। নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে, চাহিদা বাড়লে এই সংখ্যা আরও বাড়ানো হবে। শরৎ ব্যানার্জি রোডে অবস্থিত ‘টলি টেলস’ রেস্তোরাঁর সামনে থেকেই পাওয়া যাবে এই খাবারের প্যাকেট। দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চালু…
Read More
সাধু উদ্দ্যোগ

সাধু উদ্দ্যোগ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ ও। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। শুধু দৈনিক সংক্রমন না পাশাপাশি অসুবিধা হচ্ছে আরো অনেক কিছু নিয়ে। অসুধ, টিকা, হাসপাতালে শয্যা না পাওয়া। চারিদিকে শুধু হাহাকার। দিশাহারা করোনা রোগী ও তাঁদের পরিবারেরা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন টলিউডের বেশ কিছু চেনা মুখ। পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, অনুপম রায়, পিয়া চক্রবর্তী, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখার্জীরা তৈরি করে ফেলেছেন ‘Citizen’s Response’। আপাতত পাটুলির একটি ছোটো ঘরে করোনা রোগীদের চিকিৎসা করা হবে। থাকছে অক্সিজেন-সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা। 
Read More
চলে যাওয়ার পরেও ফিরে এলেন

চলে যাওয়ার পরেও ফিরে এলেন

চলে গিয়েছেন তিনি। অনেকগুলো মাস কেটে গেছে। কিন্তু মানুষের মনে রয়ে গিয়েছেন এখনো। আর থাকবেনও আজীবন ধরে। তাকে কখনো ভোলা যায় না। তিনি হলেন দর্শকের অত্যন্ত প্রাণের, ‘প্রিয় মানুষ’ সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গিয়েও তিনি আবার ফিরতে চলেছেন মানুষের মনে। প্রয়াত প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম এবং শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’ - এ ফুটে উঠবে এক রহস্যের গল্প। এবার তিনি ওয়েব দুনিয়ায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সরকার। রহস্যে ভরা এই সিরিজে দেখা যাবে চলচ্চিত্র জগতের তাবড় তাবড় তারকাদের। ১২ মে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।
Read More
ফের ছোটপর্দায় অভিনেত্রী

ফের ছোটপর্দায় অভিনেত্রী

বিয়ের পর এবার কাজে ফেরার পালা। বাস্তবের মতো পর্দাতেও পরিণতি পায় ওম ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিমির প্রেম। গত ফেব্রুয়ারি মাসেই ওমের সঙ্গে বিয়ের পর্ব সেরে নতুন সংসার পেতেছেন। এবার স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি দত্তকে। বিয়ের পর থেকেই কাজে ব্যস্ত মিমি, নতুন বাংলা বছরেই স্বামীর সঙ্গে জুটি বেঁধে একটি মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁকে। বিয়ের পর একসঙ্গে এই প্রথম কাজ তাঁদের। নবদম্পতির রসায়ন নজরকাড়া তা বলাই বাহুল্য।
Read More
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে নতুন শো ১৪ মে থেকে

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে নতুন শো ১৪ মে থেকে

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রথম ভারতীয় সুপারন্যাচারাল ক্রাইম সিরিজ হিসেবে মুক্তি পেলো ‘দ্য লাস্ট আওয়ার’-এর অফিসিয়াল ট্রেলার। হেভি ডোজের সাসপেন্স, মিস্ট্রি  এবং অপ্রত্যাশিত ‘টুইস্টস অ্যান্ড টার্নস’-এ ভরপুর এই শো। এতে সঞ্জয় কাপুর, কর্মা তাকাপা, শাহানা গোস্বামী, শাইলী কৃষেন, রাইমা সেন, রবিন তামাং ও মন্দাকিনী গোস্বামীকে গুরুত্ত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘দ্য লাস্ট আওয়ার’-এর প্রিমিয়ার হবে ১৪ মে। অমিত কুমার ও অনুপমা মিঞ্জ্‌ সৃষ্ট, লিখিত ও প্রযোজিত ‘দ্য লাস্ট আওয়ার’-এর এক্সিকিউটিভ প্রোডিউসার অমিত কুমার এবং আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ও ৪ বার বিএএফটিএ পুরস্কার জয়ী আসিফ কাপাডিয়া।
Read More